শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৪৭. রামায়ণ কথন 🙏 কৃত্তিবাসী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_74.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ৪৭. রামায়ণ কথন 🙏  কৃত্তিবাসী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ রামায়ণ কথন 🙏  কৃত্তিবাসী 🙏 সূচীপত্র 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*৪৭,রামায়ণ কথন সংক্ষেপে*
~~~~~~~~~~~~~~~~~
*🌻নল কর্তৃক সাগর বন্ধন, রামচন্দ্র বললেন,নল তুমি এত কাছে থেকেও কোন কথা বললে না?তখন নল বলল,আমি একজন ক্ষুদ্র বানর, মানুষ দেখলেই ভয় পাই,আর এখানে এত বড় বড় বীর অবতার আছে, তাদের কাছে আমিত ক্ষুদ্রাতিক্ষুদ্র। তাই আমি কিছু বলিনি।তবে আমি কিছু কথা বলি শুনুন* *🌻মানসরোবরে ব্রহ্মা কোষা-কুশি নিয়ে এসে নিত‍্য নিত‍্য সন্ধ‍্যা করেন,আর কোষা-কুশি রেখে চলে যান,আমি(নল)তুলে জলে ফেলে দিতাম।পরদিন কোষা-কুশি দেখতে না পেয়ে ব্রহ্মা সৃজন করতেন।যখন একদিন ব্রহ্মা আমাকে দেখে বললেন,রোজ রোজ তুই আমার কোষা-কুশি জলে ফেলে দিস!আমি তোকে বর দিব =*
*আমিসবর দিব তোরে শুন রে বানর।*
*তুই ছুঁলে জলে যেন ভাসয়ে পাথর।।*গাছ পাথর যোড়া লাগে তোমার পরশে।*
*তুমি ছুঁলে গাছ-পাথর জলে যেন ভাসে।।*
*ব্রহ্মার বরে আমি বান্ধিব সাগর।*
*প্রতিজ্ঞা করিয়া বলি তোমার গোচর।।*
*🌻আমি একমাসের মধ্যে সাগর বেঁধে দিব,আমাকে গাছ-পাথর যোগান দিন। এইকথা শুনে সুগ্রীব খুব খুশী হলেন।নলের সাগর বাঁধা দেখে হনুমানের ভীষণ ক্রোধ হল।কেন?হনুমান বললেন আমি কত কষ্ট করে দূরদূরান্ত থেকে গাছ পাথর এনে দিব আর নল বসে বসে কাজ করবে!*
*মাথায় পর্বত ল'য়ে,হনুমান দেয় ব'য়ে,*
      *বাম হাতে ধরে বীর নল।*
*মহাক্রোধে হনুমান,পর্বত আনিতে যান,*
       *বুঝি বেটা কত ধরে বল।।*
*ধায় বীর মনোদুঃখে,চলিল উত্তর মুখে,*
       *যথা গিরি সে গন্ধমাদন।*
*দেখি পর্বতের চূড়া,লাথি মারি করে গুড়া,*
      *লোমে লোমে করয়ে বন্ধন।।*
*দুই হাতে দুই গিরি,লইয়া মস্তকোপরি,*
       *অমনি পবনবেগে ধায়।*
*ধায় বীর মহাতেজে,এক গিরি বান্ধি লেজে,*
       *শূন‍্যের উপরি চলি যায়।।*
*🌻পর্বত এমনভাবে নিয়ে আসছে যে সূর্য‍্য কিরণ পর্যন্ত দেখা না পেয়ে অন্ধকার হলে নল বুঝতে পারল যে হনুমান মহাক্রোধিত হয়ে আসছে,তখনি নল শ্রীরামের কাছে গিয়ে সমস্ত কথা বললেন।হনুমান গিরি আনেন আর আমি বামহাতে ধরি বলে তার ভীষণ রাগ হয়েছে তাই আজ এই কীর্তি করল। এইকথা শুনে শ্রীরাম মাঝপথে গিয়ে দাঁড়ালে হনুমান আকাশপথ থেকে নিচে নেমে আসলে শ্রীরাম বললেন,হনুমান তুমি নলের প্রতি ক্রোধ কেন? বলত কী হয়েছে?নিজেদের মধ্যে যদি তোমরা এইরকম কর তাহলে সীতা উদ্ধার করব কেমন করে? শ্রীরামের কথা শুনে,*
*কোলাকুলি দুই জন,হয়ে হরষিত মন,*
      *জাঙ্গালে উঠিয়া গিয়া নল।*
*কৃত্তিবাস কহে রাম,জপিব তোমার নাম,*
      *এই ভক্তি হউক অচল।।*
*🌻একদিন,দুইদিন করতে করতে প্রায় সেতুবন্ধন সমাপ্তির পথে,বানর সেনাদের সঙ্গেও কাঠবেড়ালী সমানভাবে সেতুবন্ধনে সহায়তা করেছিল।সেতুবন্ধন সমাপ্ত হলে শ্রীরামের সঙ্গে সূর্য‍্যপুত্র সুগ্রীব দেখতে গেলেন।ফিরে এসে শ্রীরাম বললেন একটি দেউল গড়ে দাও শিব পূজনের জন্য। সেতুর উপর দেউল(মন্দির)করা হলে,পবনপুত্রকে বললেন তুমি একটি শ্বেতপদ্ম এনে দাও। শুনে হনুমান কৈলাস পর্বতে কুবেরের পদ্মবন থেকে শ্বেতপদ্ম নিয়ে এনে দিলেন। শ্রীরাম শিব পূজো করতে বসলে স্বয়ং শিব অধিষ্ঠান হন।*
*শিব বলে,প্রভু তুমি পূজো কর কার।*
*রাম তুমি ইষ্টদেব হও যে আমার*।।
*শ্রীরাম বলেন তুমি মোর ইষ্ট হও।*
*রাবণ বধিতে তুমি পুষ্প জল লও।।*
*শিব বলেন মোর সেবক দশানন।*
*সীতা চুরি কৈল তার হউক মরণ।।*
*🌻প্রভু তোমার বাণে সবংশে সংহার হবে রাক্ষসকুল।নিজের মরণ নিজেই ডেকে নিয়ে এসেছে রাবণ। সীতামায়ের কেশ স্পর্শ করে নিজেই নিজের আয়ু ক্ষয় করেছে। কথোপকথন শেষ করে শিব কৈলাসে গেলেন।*
*🙏বানান, ভুল মার্জনীয়🙏*
         *ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧      
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds