✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৯. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*৩৯🎎রামায়ণ তুলসীদাস🎎*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\
*🪷ভ্রূ বাঁকা করে রক্তচক্ষু লক্ষ্মণ সক্রোধে দুষ্ট নৃপতিদের দিকে তাকাচ্ছিলেন।মনে হচ্ছিল যেন মদমত্ত হাতিরদল দেখে সিংহশাবক উত্তেজিত হয়ে গেছে। বিশৃঙ্খলা দেখে মিথিলাপুর রমণীগণ ব্যাকুলচিত্ত হয়ে দুষ্ট নৃপতিদের উদ্দেশ্যে কটুবাক্য বর্ষণ করতে লাগলেন।তখনই হরধনু ভঙ্গ করা হয়েছে বার্তা শুনে ভৃগুকুলকমল সূর্য্য শ্রীপরশুরামের ঘটনাস্থলে আগমন হল।বাজপাখীর আক্রমণে ভীত তিতিরসকল লুকিয়ে পড়ল।শ্রীপরশুরামকে উপস্থিত দেখে আস্ফালনকারী নৃপতিগণের অবস্থা তেমনই হল। শ্রীপরশুরাম গৌরবর্ণ ; তাঁর অঙ্গের উপর বিভূতির অনুপম সৌন্দর্য শোভা পাচ্ছিল।তাঁর বিশাল ললাটে ত্রিপুন্ড্রক বিরাজমান।জটাজুটধারী শ্রীপরশুরামের সুন্দর চন্দ্রবদন ক্রোধে আরক্ত হয়ে ছিল।তাঁর ভ্রূযুগল ছিল বঙ্কিম আর নয়নযুগল ক্রোধে রক্তবর্ণ হয়েছিল। স্বাভাবিক অবস্থায় দেখলেও তাঁকে ক্রোধান্বিত মনে হত। সুবিশাল বক্ষ,হৃষ্টপুষ্ট বৃষস্কন্ধ,আজানুলম্বিত বাহু।তাঁর কন্ঠে যজ্ঞোপবীত, বগলে মৃগচর্ম ও সুন্দর মালা শোভমান ছিল।তিনি মুনি বল্কল বস্ত্র ধারণ করে ছিলেন।কটিতে দুইটি তূণ,হস্তে ধনুর্বাণ আর স্কন্ধে কুঠার।বেশবাসে শান্ত মনে হলেও তিনি ছিলেন আচরণে অতীব কঠোর।তাই তাঁর স্বরূপ বর্ণনা করা কঠিন।তাঁকে দেখে বোধ হচ্ছিল যেন সাক্ষাৎ বীররস রূপ পরিগ্রহ করে নৃপতিদের সামনে আবির্ভূত হয়েছেন। রুদ্রমূর্তি পরশুরামকে আসতে দেখে নৃপতিগণ ভয়ে উঠে দাঁড়ালেন আর নিজ পিতৃ পরিচয় দান করে একে একে তাঁকে দন্ডবৎ প্রণাম নিবেদন করতে থাকলেন।মঙ্গল কামনা করেও কারো দিকে তাকালেও সকলে মনে করছিল যে এইবার বুঝি তার ভবলীলা সাঙ্গ হল।অতঃপর রাজর্ষি জনক এসে তাঁকে প্রণাম করলেন এবং কন্যা সীতাকেও ডেকে প্রণাম করতে বললেন।পরশুরাম সীতাদেবীকে আশীর্বাদ দিলেন।তাই দেখে সখীগণ স্বস্তির নিশ্বাস ফেলল। সেইখানে থাকা ঠিক হবে না মনে করে সুচতুরা সখীগণ সীতাকে অন্দরমহলে নিয়ে গেল।এইবার ঋষি বিশ্বামিত্র তাঁর সঙ্গে মিলিত হলেন আর তিনি ভ্রাতৃযুগলকে তাঁর শ্রীপাদপদ্মে প্রণাম করালেন।ঋষি বিশ্বামিত্র তাঁদের পরিচয় দান করে বললেন, এঁরা মহারাজ দশরথের পুত্র শ্রীরাম ও শ্রীলক্ষ্মণ। কামমদমোহক শ্রীরামের দিব্য কান্তি পরশুরামকে মুগ্ধ করল। তিনি স্তম্ভিত হয়ে অনিমেষ নয়নে রামের দিকে তাকিয়ে রইলেন।পরশুরাম সব দেখলেন, সবকিছু তাঁর জানা ছিল তবুও তিনি জানেন না ভান করে রাজর্ষি জনককে শুধোলেন বল!এখানে এত জনসমাগম কেন?বলতে বলতে তাঁর দেহে ক্রোধের সঞ্চার হল।*
*🙏বানান,ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



