শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১১. রামায়ণ কথন সংক্ষেপে ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_7.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
            ꧁ ১১. রামায়ণ কথন সংক্ষেপে 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    ꧁ রামায়ণ কথন অতি সংক্ষেপে 🙏 সূচীপত্র
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻রামচন্দ্রের রাজা হবার ঘটনায় সমস্ত অযোধ‍্যা নগরীতে আনন্দের হিল্লোল বহে গেল।রাণী কৌশল‍্যা,পুত্রের এই সর্বোচ্চ সম্মান লাভে অতিশয় তুষ্ট হয়ে গরীব প্রজাগণদের জন্য দিবা-রাত্র দান-ছত্র খুলে দিলেন।নগরীর ঘরে ঘরে উড্ডীন (উড়ন্ত)হতে লাগল খুশীর রঙীন পতাকা।রাজপুরোহিত বশিষ্ঠ আনুষ্ঠানিক ভাবে সমাপন করলেন অভিষেক অনুষ্ঠান।*
*🌻এত আনন্দ উচ্ছাসের মাঝেও কোথা হতে দুঃস্বপ্নের কালো মেঘ অযোধ‍্যার নির্মল আকাশ ঘন অন্ধকারে ঢেকে ফেলল।অযোধ‍্যার রাজপুরীতে দৈব-দুর্গ্রহের চক্রান্ত নামল এক কুটিলা-নিষ্ঠুরা দাসীর কুমন্ত্রণা-রূপে।দাসী মন্থরা তাঁর নাম।রাণী কৈকেয়ীর চেড়ী(দাসী),ভরতের ধাত্রী-মাতা।কুব্জী মন্থরা রামচন্দ্রের রাজা হবার সংবাদ পাওয়া মাত্র কৈকেয়ীর অনুসন্ধান করতে লাগলেন।অতঃপর অনেক অনুসন্ধানের পর তাঁকে রাজ-অন্তঃপুরে সুদৃশ‍্য কক্ষ-মধ‍্যে বহু দাসী পরিবৃতা হয়ে রামচন্দ্রের রাজা হবার ঘটনায় যৎপরোনাস্তি উচ্ছাস প্রকাশ করতে দেখলেন। ঘটনার প্রবাহ দেখে মন্থরার সর্বাঙ্গ জ্বলে যেতে লাগল। তৎক্ষণাৎ সে কৈকেয়ীকে একান্তে ডেকে তাঁর চক্রান্তের কথা সাজিয়ে গুছিয়ে বলতে লাগল।এও বলে দিলেন যে, পূর্ব প্রতিজ্ঞা মত দুইটি বর এখনি না চেয়ে নিলে তোমার পুত্র ভরত কোন কালেই রাজা হতে পারবে না। অনেক মন্ত্রণার পর কৈকেয়ী রাজী হলেন যে, যখন রাজা রাজ-অন্তঃপুরে তাঁকে দর্শন দিবেন তখনই সবকথা বলবেন।*
*"কুব্জীর বচনে তার বুদ্ধি হৈল নাশ"।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
            ꧁ ১১. রামায়ণ কথন সংক্ষেপে 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻এই দিকে রামচন্দ্রের অভিষেকের বার্তা রাজা স্বয়ং অন্তঃপুরে ঘোষণা করবার অভিলাষে কৈকেয়ীর কক্ষে গমন করলে সেখানে তাঁকে বিষাদপূর্ণ দেখে তার কারণ জিজ্ঞাসা করলেন।উচ্ছাসের পরিমন্ডলে অনুচ্ছাসের রূপ দেখে দশরথ বিস্মিত ও আহত।পুনর্বার জিজ্ঞাসা করলে কৈকেয়ী বললেন, "আমার সঙ্গে তোমার আগের প্রতিজ্ঞা মত যে দুইটি বর গচ্ছিত রয়েছে,তা আমার এখনই চাই"। এতক্ষণে দশরথ বুঝতে পারলেন তিনি কি বিপদে পড়েছেন। আপন মূঢ়তার জন্য অনুতাপ করতে লাগলেন মহারাজা।বিলাপ-রোদনে তাঁর হৃদয় বিদীর্ণ হয়ে যেতে লাগল।*
*🌻রাণী কৈকেয়ীর মহলে যখন এইরকম ঘটনা ঘটছিল তখন রাজসভায় অভ‍্যাগত(আমন্ত্রিত) অতিথিগণ রাজার দীর্ঘক্ষণ অনুপস্থিতিতে অস্থির হয়ে একসময়ে সারথী সুমন্ত্রকে অন্তঃপুরে পাঠিয়ে সংবাদ আনবার ব‍্যবস্থা করলেন। সুমন্ত্র অন্তঃপুরে প্রবেশ করে রাজার অবস্থা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন।বেদনাহত দশরথ ভূলুন্ঠিত।সুমন্ত্র কারণ জিজ্ঞাসা করে সবিশেষ অবগত হলেন এবং রাজার পরামর্শ অনুসারে রামচন্দ্রকে উপস্থিত করালেন।রামচন্দ্রকে দেখা মাত্র তাঁর বেদনা দ্বিগুণ হয়ে উঠিল।রামচন্দ্র পিতা ও বিমাতার মুখ হতে সমস্ত ঘটনা শুনে ভরতকে রাজপদে বসাতে এবং তিনি বনবাসী হতে রাজী হলেন।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
            ꧁ ১১. রামায়ণ কথন সংক্ষেপে 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧*🌻এইসমস্ত ঘটনা শুনে বড় রাণী কৌশল‍্যা অত‍্যন্ত ক্ষুব্ধ এবং কুপিতা।তিনি "স্ত্রৈণ"(পত্নীর অতিশয় বাধ‍্য) পিতার কথায় রাজী না হবার জন্য পুত্রকে পরামর্শ দিলে রামচন্দ্র প্রতিবাদ ও পিতার প্রতিজ্ঞা পূরণের কথা ইত‍্যাদি বুঝিয়ে তাঁর মাতাকে নিরস্ত(ক্ষান্ত) করলেন।এও স্বরণ করিয়ে দিলেন যে সত‍্যকে অবমাননা করলে নরকে তাঁর পিতার স্থান কোথায় হবে। যাইহোক, কারও কথা মত পরিবর্তন না করে রামচন্দ্র বনগমনে যাবার প্রস্তুতি নিতে লাগলেন।বনবাসী হবার আগে রামচন্দ্র সীতার সঙ্গে দেখা করে তাঁর সম্মতি নিতে গেলে তিনিও স্বামীর সঙ্গে দুর্গম,শ্বাপদ-সঙ্কুল বনে সঙ্গিনী হবার অভিপ্রায় প্রকাশ করলেন।অবশেষে লক্ষ্মণের কাছে বিদায় চাইতে গেলে তিনিও সীতার মতো একই কথা বললেন।*
*মায়েরে কহেন রাম প্রবোধ বচন।*
*আজ্ঞা কর মাতা,আজি আমি যাই বন।।*
*কৌশল‍্যা কহেন রামে সজল নয়নে।*
*না জানি হইবে কবে দেখা তব সনে।।*
*যে মন্ত্র কৌশল‍্যা পেয়েছিল আরাধনে।*
*সেই মন্ত্র দিল রাণী শ্রীরামের কানে।।*
*বিদায় হইয়া রাম মায়ের চরণে।*
*গেলেন লক্ষ্মণ সহ সীতা সম্ভাষণে।।*
*শ্রীরাম বলেন,সীতা নিজ কর্মদোষে।*
*বিমাতার বাক‍্যে আমি যাই বনবাসে।।*
*বিবাহ করিয়া এক বর্ষ আছি ঘরে*।
*হেনকালে বিমাতা ফেলিল মহাফেরে।।*
*🌻রাজার নির্দেশে সুমন্ত্র রথ প্রস্তুত করে আনলে রামচন্দ্র সীতা এবং লক্ষ্মণ তিনজনে একত্রিত হয়ে বনবাসে গমন করতে উদ‍্যত হলেন।* *🙏বানান, ভুল মার্জনীয়🙏*
               *ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧      
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
   
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds