শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৮৩. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2023/01/blog-post_49.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
     ꧁ ৮৩. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*৮৩ কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
~~~~~~~~~~~~~~~~~~~~
*মহীরাবণ অত‍্যন্ত মায়ার ছলনা করতে পারে।এই মায়ায় স্বর্গের দেবতাগণ পর্যন্ত তাকে ভয় করে।*
*☘রাবণের বেটা এক সে মহীরাবণ।*
*☘মায়ার সাগর বেটা বুদ্ধে বিচক্ষণ।।*
*☘পাতাল-পুরেতে থাকে বাপের আদেশে।*
*☘মহাবল পরাক্রম সবে ভয় বাসে।।*
*☘তার সংগ্রামে প্রভু কারো নাই রক্ষা।*
*☘ত্রিভুবন বিজয়ী ধনুক বাণ-শিক্ষা।।*
*☘যাহা মনে করে তাহা করিবারে পারে।*
*☘ত্রিভুবন কাঁপে মহীরাবণের ডরে।।*
*🌻বিভীষণ মহীরাবণ সম্বন্ধে এই কথাগুলি প্রভু রামচন্দ্রকে বলছিলেন।তারপর সকলে মিলে মন্ত্রণা করতে লাগলেন,কি ভাবে মহীরাবণকে বধ করা যায়।*
*☘মায়াবি রাক্ষস সেই কত মায়া জানে।*
*☘সাবধানে থাক যেন না পায় সন্ধানে।।*
*🌻মহীরাবণের মায়া যুদ্ধ দ্বারা শ্রীরাম লক্ষ্মণকে হরণ🌻*
*🌺তবে বিভীষণ সকলকেই একটি  কথা বললেন,যে কটকে শ্রীরাম- লক্ষ্মণ থাকবেন,কোন মতেই যেন কেউ প্রবেশ করতে না পারে?হনুমানকে বললেন, যদি তোমার পিতাও আসেন ঢুকতে দিবে না।ঐদিকে মহীরাবণ,*
*☘মনে মনে ভাবে মহী রাবণ-নন্দন।*
*☘মায়াতে ছলিব আজি শ্রীরাম লক্ষ্মণ।।*
*🌻মধ‍্যরাত্রে একাকী মহীরাবণ এসে দেখে যে গড়ের বাইরে বিভীষণ দাঁড়িয়ে আছেন।তখন মায়া করে,*
*☘মায়াতে হইল অজ-রাজার নন্দন।*
*☘দশরথ হয়ে আসি দিল দরশন।।*
*🌻শ্রীরাম লক্ষ্মণ যে কটকে রয়েছেন, সেখানে হনুমান পাহারা দিচ্ছেন।মায়াবী মহীরাবণ দশরথের রূপ ধরে হনুমানকে বলল,বহুদিন আমার পুত্রকে দেখিনি দেখব,তখন হনুমান বললেন,গোঁসাই আমার নিবেদন একটু অপেক্ষা করুন বিভীষণ এলেই আপনাকে ঢুকতে দেব।এইকথা বলতে বলতে বিভীষণ এসে পড়লেন আর মহীরাবণ পালিয়ে গেল।হনুমান বললেন,প্রভুর পিতা দশরথ এসেছিলেন,হঠাৎ চলে গেলেন।তখন বিভীষণ বললেন,না,মহীরাবণ মায়া করে দশরথের রূপ ধরে এসেছিল।আবার বলছি তুমি কাউকেও ঢুকতে দেবে না।*
*🌻মহীরাবণ আবার ভরতের রূপ ধরে এসে বলল,আমার দুই ভাই কোথায় আছে,আমি দশরথ পুত্র ভরত দাদার সঙ্গে বহুদিন দেখা নাই, চৌদ্দ বছর বনবাসে আছে,দাদার সঙ্গে দেখা করবার জন‍্য মন উতলা হয়ে উঠল, আমাকে দেখা করতে দাও।শোনার একই কথা বললেন,বিভীষণ আসুক।*
*🍀এতশুনি কহিছেন পবন-নন্দন*।
*🍀হেনকালে ধাইয়া আইল বিভীষণ।।*
*🌻বিভীষণকে দেখে মহীরাবণ পালিয়ে গেল।* *বিভীষণ একটু দূরে গেলে,*
*🍀এতবলি বিভীষণ গেল অতি দূরে।*
*🍀কৌশল‍্যা হইয়া মহী আইল সত্বরে।।*
*🌻কৌশল‍্যা বলছেন,হনু আমার দ্বার ছেড়ে দাও পুত্রের সঙ্গে দেখা করব।হনুমান একটু অপেক্ষা করুন বিভীষণ আসুক।*
*🍀এতেক শুনিয়া মহী তিলেক না থাকে।*
*🍀বিভীষণ ধাইয়া আইল দূর থেকে।।*
*🌻বিভীষণ চলে গেলে মহী জনকরাজার রূপ নিয়ে এলো,*
*🍀জনক বলেন,শুন পবননন্দন*
*🍀রাম সঙ্গে আমার করাহ দরশন।।*
*🍀আমার জামাতা হন শ্রীরাম লক্ষ্মণ।*
*🍀চতুর্দশবর্ষ গত নাহি দরশন।।*
*🌻হনুমান বললেন,আমি তো আপনাকে চিনি না,ক্ষণকাল বসুন বিভীষণ আসুক।ঠিক সেইসময় বিভীষণ দূর থেকে হাঁকলেন,হাঁক শুনে মহী পালিয়ে গেল।*
*🌻বিভীষণ বারে বারে একটি কথায় বলছেন আজ রাত্রি খুবই সাবধানে থাক,আজ রাত কেটে গেলে আর ভয় নেই।*
*🍀এতেক বলিয়া বিভীষণের গমন।*
*🍀বিভীষণ হয়ে মহী দিল দরশন।।*
*🌻তখন হনুমান বললেন তুমি এখুনি গেলে আবার চলে এলে! বলল হ‍্যাঁ,ঐ বেটা মহী ভীষণ মায়া জানে তাই আমি ঘন ঘন তোমার এখানে এসে খবরাখবর নিচ্ছি।সাবধানে থাকবে মনে রেখ।আমি রাম লক্ষ্মণের হাতে মন্ত্রঃপূত কবচ পড়িয়ে আসি বলে মহী বিভীষণের রূপ ধরে ভিতরে গেল।*
*🍀মহামায়া স্মরি ধূলি দিল উড়াইয়ে।*
*🍀রাম লক্ষ্মণ নিদ্রা যায় অচেতন হয়ে।।*
*🌻ঘরে যে কয়জন ছিল মন্ত্রপূত ধূলি দিয়ে অচেতন করে দিল।গোপনে সুড়ঙ্গ দিয়ে পাতালে নিয়ে চলে গেল। বাইরে গড়ের ধারে বিভীষণ এলো,দেখে আশ্চর্য হয়ে গেল হনুমান,এখনি ভিতরে গেল,এ আবার কে?*
*🍀হনু জানে বিভীষণ গড়ের ভিতরে।*
*🍀হনুমান দেখে তাকে গড়ের বাহিরে।।*
*🍀হনুমান বলে কে রাক্ষস বিভীষণ।*
*🍀ঔষধ বান্ধিতে তুমি গেলে যে এখন।।*
*🌻তুমি কোন পথে বাইরে এলে?চল ভিতরে গিয়ে দেখে আসি, ভিতরে গিয়ে দেখে রাম লক্ষ্মণ নাই,*
*🍀লাজে হনুমান বীর করে হেঁটমাথা।*
*🌻হৈ-চৈ হতে লাগল,কোথায় গেল, নিশ্চয়ই মহী পাতালে নিয়ে গেছে।*
*🍀মারুতির অগম‍্য নাহিক ত্রিভুবনে।*
*🍀অবশ‍্য পাইবে দেখা শ্রীরাম লক্ষ্মণে।।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
                *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
  ✧═══════════•❁❀❁•═══════════✧ 

 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds