শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৬০. অতি গূঢ় নিত্যানন্দ 🙏 অদ্বৈতের প্রতি কৃপাদণ্ড ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2023/01/blog-post_24.html

 ✧═══════════•❁❀❁•═══════════✧
                ꧁ ৬০. অতি গূঢ় নিত্যানন্দ ꧂
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
( ৬০)
*অতি গূঢ় নিত্যানন্দ।*

 *অদ্বৈতের প্রতি কৃপাদণ্ড।*

অদ্বৈত প্রভু একদিন মনে মনে ভাবছেন যাকে আমি গোলক থেকে নিয়ে আসলাম, তার চরণ স্পর্শ করতে পারি না! সেই আমার পায়ে ধরে। তার সঙ্গে বলেও পারিনা, সে মহাবলী। একমাত্র ভক্তিবল আমার আছে। ভক্তি ছাড়া বিশ্বম্ভরকে জয় করা সম্ভব নয়। আমি এমন কাজ করব যাতে প্রভুর ক্রোধ উৎপন্ন হয় এবং স্বহস্তে যেন আমাকে শাস্তি দেন।
 যে ভক্তি প্রবর্তন করতে অবতার সেই ভক্তিই মানব না। তখন রেগে আমায় দন্ড করবেন। এই ভেবে বাড়িতে গিয়ে যোগবাশিষ্ঠ ব্যাখ্যা শুরু করলেন। ভক্তি থেকে জ্ঞানকেই বড় করে ব্যাখ্যা করতে লাগলেন। অন্তর্যামী মহাপ্রভু সব বুঝতে পারলেন। 
 একদিন নিত্যানন্দকে ডেকে বলছেন-চল শান্তিপুর যাই অদ্বৈত ভবনে।

পরম চঞ্চল দুইজন যেই বলা সেই কাজ।
মহারঙ্গে  দুজন চললেন।  মাঝপথে গঙ্গার নিকটে  "ললিতপুর" নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো এক গৃহস্থ-সন্ন্যাসী। নিত্যানন্দ প্রভুর কাছে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন- এটা কার আশ্রম জান?

 নিত্যানন্দ প্রভু বলছেন - মনে হচ্ছে সন্ন্যাসীর আশ্রম। মহাপ্রভু  - চল যাই, যদি ভাগ্যে হয় সাধু দর্শন!
 হেসে হেসে দুই ভাই আশ্রমে প্রবেশ করলেন। মনমোহন দুজন ব্রাহ্মণ কুমার কে দর্শন করে সন্ন্যাসী বিস্মিত হলেন। সন্তোষে অনেক আশীর্বাদ করলেন - ধন-সম্পদ লাভ হোক, সুন্দর বিবাহ হোক, বিদ্যালাভ হোক ইত্যাদি অনেক আশীর্বাদ করলেন।
মহাপ্রভু বলছেন - আপনি এ কেমন বর দিলেন? এই আশীর্বাদ করুন যেন কৃষ্ণের চরণে প্রেমভক্তি লাভ হয়। আপনি যে বর দিলেন তা আপনার মত সন্ন্যাসীর উপযুক্ত নয়।
এখানে মহাপ্রভু শিক্ষা দিলেন - "ভক্তি ছাড়া আর কিছু চাওয়া উচিত নয়।"

মহাপ্রভু - শোন শোন গোঁসাই সন্ন্যাসী! ভাগ্যে যা আছে, খাওয়া-পরা সে অনায়াসে মিলবে। ধন-বংশের জন্য সকলেই কামনা করে, কিন্তু তার ধন-বংশ নষ্ট হয় কেন?জ্বরের জন্য কেউ কামনা করে না ,তথাপি তাকে জ্বর এসে কষ্ট দেয়। এর একমাত্র কারণ হচ্ছে "কর্ম"।

বেদে যে কাম্য-কর্মের বিধান আছে তাও জীবকে বিপথগমন থেকে ফিরিয়ে সুপথগামী করে একদিন মহৎসঙ্গ দ্বারা ভক্তি লাভের উদ্দেশ্যে।

"হরিনাম গঙ্গাস্নান করলে ধন,পুত্র মিলবে" এই যে কথা, ধন,পুত্রের লোভে লোকে হরিনাম, গঙ্গাস্নান করবে, এর মূখ্য ফলে ভক্তি প্রাপ্তি হবে।

এই  বেদ-অভিপ্রায় মূর্খ নাহি বুঝে।
 কৃষ্ণভক্তি ছাড়িয়া, বিষয়সুখে মজে।।

 ভালো-মন্দ বিচারিয়া বুঝহ গোসাঞি।
 কৃষ্ণভক্তি-ব্যতিরিক্ত আর বর নাঞি।।

সন্ন্যাসীর লক্ষ্যে শিক্ষাগুরু ভগবান। "ভক্তিযোগ" কহে বেদ করিয়া প্রমাণ।।

যে কহে চৈতন্যচান্দ সেই সত্য হয়।
 *পরনিন্দা* পাপে জীব তাহা নাহি লয়।।

সন্ন্যাসী বলছে- গয়া,কাশি,অযোধ্যা, বদরিকাশ্রম কত জায়গায় ঘুরলাম আর এই দুধের ছেলে আজ আমাকে শিক্ষা দিচ্ছে!!
 নিত্যানন্দ প্রভু হেসে বলছেন -শিশুর সঙ্গে তোমার বিচারে কাজ নাই, আমি জানি তোমার মহিমা। আমাকে দেখে তুমি সব ক্ষমা করে দাও। নিজের প্রশংসা শুনে সন্ন্যাসী সন্তুষ্ট হলেন। ভিক্ষা করার জন্য নিমন্ত্রণ করলেন। নিত্যানন্দ - আমরা বিশেষ কাজে এক জায়গায় যাচ্ছি, কিছু দিয়ে দিন রাস্তায় খেয়ে নেব।
সন্ন্যাসী - এখানে গঙ্গাস্নান করে, কিছু খেয়ে গমন করবে।
পাতকী উদ্ধারের জন্যই প্রভুর আগমন, গঙ্গাস্নান করে ফলাহার করতে বসলেন।
মদ্যপ সন্ন্যাসী নিত্যানন্দ প্রভুকে ইঙ্গিতে বলছেন -  "আনন্দ" আনব? মহাপ্রভু বুঝতে পারেন না ,আবার "আনন্দ আনব" বললে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন নিত্যানন্দ প্রভুকে- "আনন্দ" কি?
নিত্যানন্দ প্রভু ধীরে করে বলছেন মনে হয় 'মদ'।
 সঙ্গে সঙ্গে "বিষ্ণু বিষ্ণু" স্মরণ করে ছুটে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিলেন। দুজনে গঙ্গায় ভাসতে-ভাসতে শান্তিপুরে চললেন।

স্ত্রৈন মদ্যপেরে প্রভু অনুগ্রহ করে।
 নিন্দক বেদান্তী যদি তথাপি সংহরে।।

না হয়ে এ-জন্মে ভাল, হৈব আর-জন্মে।
সবে নিন্দকেরে নাহি বাসে ভাল মর্মে।।

দুই ভাই সাঁতার কেটে চললেন।মহাপ্রভু -  "মুঞি সেই, মুঞি সেই" বারবার বলছেন।
"মোহোরে আনিলা নাঢ়া শয়ন ভাঙিয়া।
 এখনে বাখানে জ্ঞান ভক্তি লুকাইয়া।।

তর্জন গর্জন করে মহাপ্রভু গঙ্গা স্রোতে ভেসে চলেছেন। নিত্যানন্দ প্রভু মনে মনে হাসছেন।

অদ্বৈত আচার্যের বাড়িতে এসে দেখছেন অদ্বৈত 'জ্ঞান' ব্যাখ্যা করছেন। মহাপ্রভুকে দেখে অচ্যুতানন্দ,হরিদাস সকলে দণ্ডবৎ করলেন।সীতাদেবী মনে মনে নমস্কার করলেন।

 ক্রোধমুখে বোলে প্রভু "আরে আরে নাঢ়া!
 বোল দেখি "জ্ঞান" "ভক্তি" দুইতে কে বাঢ়া?"

অদ্বৈত বোলয়ে "সর্ব-কাল বড় জ্ঞান।
 জ্ঞান নাই যার, তার ভক্তিতে কি কাম।।"

 "জ্ঞান বড়" অদ্বৈতের শুনিয়া বচন।
 ক্রোধে বাহ্য পাসরিলা শ্রীশচীনন্দন।।

পিন্ডা হইতে অদ্বৈতেরে ধরিয়া আনিয়া।
স্বহস্তে কিলায় প্রভু উঠানে পাড়িয়া।।

 অদ্বৈত গৃহিণী প্রতিব্রতা জগন্মাতা।
 সর্ব তত্ত্ব জানিয়াও করয়ে ব্যগ্রতা।।

"বুঢ়া বিপ্র,বুঢ়া বিপ্র" রাখ রাখ প্রাণ।
 কাহার শিক্ষায় এত কর অপমান।।

এড় বুঢ়া-বামুনেরে আর কি করিবা।
 কোন কিছু হৈলে এড়াইতে না পারিবা।।

প্রতিব্রতা কথা শুনে নিত্যানন্দ প্রভু হাসছেন। হরিদাস ভয়ে কৃষ্ণ-স্মরণ করছেন। মহাপ্রভু প্রতিব্রতা বাক্য না শুনে তর্জন-গর্জন করছেন। আমি ক্ষীর সাগরে শুয়ে ছিলাম, তুই আমার নিদ্রা ভাঙিয়ে নিয়ে আসলি। ভক্তি প্রকাশ করবি তুই ,আমাকে এনে আর এখন জ্ঞানের ব্যাখ্যা করছিস? যদি ভক্তি লুকানো তোর ইচ্ছা তবে আমাকে প্রকাশ করলি কেন? তোর সঙ্কল্প আমি অন্যথা করিনা। এখন বিড়ম্বনা করছিস কেন?
 এই বলে অদ্বৈতকে ছেড়ে প্রভু দ্বারে বসে নিজমুখে তত্ত্ব প্রকাশ করছেন।
অদ্বৈতের মনোবাসনা পূর্ণ হল।
আনন্দে নৃত্য করতে লাগলেন।তারপর মহাপ্রভুর চরণ ধরে পড়লেন।মহাপ্রভু অদ্বৈত কে তুলে বুকে জড়িয়ে ধরলেন। অদ্বৈতের বাঞ্ছা পূর্ণ হল।আনন্দের বন্যা বয়ে গেল। মহাপ্রভু সীতা ঠাকুরানী কে বলছেন - শীঘ্র রন্ধন করে কৃষ্ণের ভোগ দাও।
সকলে গঙ্গা স্নান করে ফিরে এসে ভোজনান্তে বিশ্রাম করলেন। কয়েকদিন অদ্বৈত গৃহে কৃষ্ণ কথা প্রসঙ্গে কাটিয়ে অদ্বৈত হরিদাস নিত্যানন্দ সঙ্গে প্রভু নিজ গৃহে ফিরে আসলেন।।(চৈ.ভা. মধ্য ১৯ পরিচ্ছেদ)

GOPISARAN DAS

http­//MrinmoyNandy.blogspot.com/2022/12/blogéôépost_30.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
           ꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ। 
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds