✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ দিব্য এক যুগ - ১৪ জন মনুর নাম ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
দিব্য এক যুগ—সত্য, ত্রেতা, দ্বাপর ও কলিযুগের
সম্মিলিত সময়কে বলে এক দিব্যযুগ ; এইরকম একাত্তর দিব্যযুগ অতিবাহিত হতে যে সময় লাগে, তাকে বলে এক মন্বন্তর। এইরকম ১৪টি মন্বন্তরে ব্রহ্মার একদিন হয়।
মনুষ্যমানে সত্যযুগের পরিমাণ ১৭,২৮০০০ বৎসর,
ত্রেতার পরিমাণ ১২,৯৬০০০ বৎসর, দ্বাপরের পরিমাণ
৮, ৬৪০০০ বৎসর এবং কলির পরিমাণ ৪,৩২০০০
বৎসর। সুতরাং মনুষ্যমানে এক দিব্যযুগের পরিমাণ হল (১৭, ২৮০০০+ ১২,৯৬০০০ + , ৮,৯৬,০০০
৪,৩২,০০০)=৪৩, ২০,০০০ বৎসর। এইভাবে ব্রহ্মার
একদিনে হল মনুষ্যমানের ৪৩২০০০০x৭১x১৪=
৪২৯৪০৮০০০ বৎসর; বিষ্ণুপুরাণের মতে
৪৩২০০০০০০০ বৎসর। ব্রহ্মার একদিনকে কল্প বলে।
এইরকম ত্রিশ দিনে বা ত্রিশ কল্পে ব্রহ্মার একমাস এবং বারো মাসে এক বৎসর হয়। ব্রহ্মার আয়ুষ্কাল হল এই পরিমাণের একশত বৎসর।
ব্রহ্মার প্রতিদিনে বা প্রতিকল্পে চোদ্দ জন পুত্র মনু নামে খ্যাত হন। এই ১৪ জন মনুর নাম-
(১) স্বায়ম্ভুব
(২) স্বারোচিষ
(৩) উত্তম
(৪) তামস
(৫) রৈবত
(৬)চাক্ষুষ
(৭) বৈবস্বত
(৮) সাবর্ণি
(৯) দক্ষসাবর্ণি
(১০) ব্রহ্মসাবণি
(১১) ধর্মসাবৰ্ণি
(১২) রুদ্রসাবৰ্ণি
(১৩) দেবসাবর্ণি এবং
(১৪) ইন্দ্রসাবর্ণি।
বর্তমানে সপ্তম মনু বৈবস্বতের রাজত্বকাল চলছে, তাই এর নাম বৈবস্বত মন্বন্তর।এর মধ্যে সাতাশ চতুর্যুগ বা দিব্যযুগ অতীত হওয়ার পর অষ্টাবিংশ চতুর্যুগে অর্থাৎ আঠাশতম দিব্যযুগে দ্বাপরের শেষভাগে সর্বঅবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন এবং ঠিক তার পরবর্তী কলিতে স্বয়ং শ্রীকৃষ্ণই শ্রীগৌরাঙ্গ রূপে অবতীর্ণ হন। এইরূপে ব্রহ্মার একদিনে অর্থাৎ মনুষ্যমানের ৪২৯৪০৮০০০০ বৎসরে শ্রীকৃষ্ণ একবার এক ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হয়ে লীলা বিস্তার করেন।
(ক)ব্রজে ঐশ্বর্যজ্ঞানহীন শুদ্ধ মাধুর্যময়ী লীলা আস্বাদনের
জনাই শ্রীকৃষ্ণ দাস, সখা, পিতা-মাতা ও কাশ্তাগণ নিয়ে অনন্তরস-মাধুর্য আস্বাদন করছেন এবং এই চার ভাবের ভক্তদের বশ্যতা স্বীকার করেন। এঁরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পরিকর।
(খ) প্রেম-ভক্তি—কৃষ্ণ-সুখৈকতাৎপর্যময়ী শ্ৰীকৃষ্ণসেবা
বাসনা; অর্থাৎ মমতাময়ী শুদ্ধ মাধুর্যময়ী ভক্তি। এই
প্রেমভক্তি ছাড়া জগতবাসী মায়িক জীবের অবস্থিতি বা স্থিরতা নেই। তাই যাঁরা ব্রহ্মে শ্রীকৃষ্ণের প্রেমসেবার অধিকার পান, ভগবানের অন্য কোনো স্বরূপের সেবার জন্য কিংবা অন্য কোনো ধামে থাকার জন্য তাঁদের বাসনা জন্মে না।
🙏 শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত , আদিলীলা , তৃতীয় পরিচ্ছেদ হইতে সংগৃহীত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧