✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৯৫. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*৯৫ কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীরামের সীতা গ্রহণ 🌻*
~~~~~~~~~~~~~~~~~
*🌻সীতাদেবী যখন অগ্নি মধ্যে প্রবেশ করলেন,বোধহয় রামচন্দ্রের চেতনা ফিরলে তিনি অঝোর নয়নে অশ্রু বর্ষণ করতে লাগলেন।আর বলতে লাগলেন=*
*🍀দেখেন সংসার শূন্য যেমন পাগল।*
*🍀ভূমে গড়াগড়ি যান হইয়া বিকল।।*
*🍀কি করি লক্ষ্মণ ভাই সীতার কি হৈল।*
*🍀সাগর তরিয়া নৌকা তীরেতে ডুবিল।।*
*🌻রামচন্দ্র বললেন,সীতার বিহনে সবই অসার।অযোধ্যায় গিয়ে আমি আর সিংহাসনে বসব না।সীতা!তোমার জন্য আমার কিছু ভাল লাগছে না,সীতা,তুমি ফিরে এসো তোমার চাঁমুখ দেখি বলে কাঁদতে লাগলেন।রামচন্দ্রের ক্রন্দনে সকলেই কাঁদতে লাগল।কেঁদে কেঁদে শ্রীরাম যখন অচেতন হয়ে গেলেন,তখন ব্রহ্মা আদি অন্যান্য দেবগণ এলেন। এবং হাত ধরে তুলে রামকে বলেন যে,সীতাদেবী অগ্নিতে পুড়ে মরেন নাই।প্রভু তুমি সংসারের সার,তোমার দেহের লোমাবলী দেবগণ,সীতাদেবী স্বয়ং লক্ষ্মী তুমি স্বয়ং নারায়ণ।তখন শ্রীরাম বললেন,আমার মনুষ্যতে জন্ম,মানুষ হয়ে করি মানুষের কর্ম।ব্রহ্মা বললেন,তুমি একেক অবতারে মহাবলশালী শত্রুদের বিনাশ করে শান্তি প্রতিষ্ঠা করেছ।প্রভু কেন তুমি সীতা লক্ষ্মী মূর্তিকে অগ্নির মধ্যে রেখেছ,রাম বললেন,আমি মানুষ মানুষের কর্ম করি মাত্র, বলে পুনঃ ক্রন্দন করতে শুরু করলেন।তখন ব্রহ্মা বললেন,অগ্নি!তুমি উঠ এবং প্রভু রামের হাতে সীতাদেবীকে সমর্পণ কর।ব্রহ্মার আজ্ঞায় অগ্নি উঠে এলো,তারপর অগ্নি অগ্নিকুন্ডের মধ্যে প্রবেশ করে দেখে আকাশ পাতাল যুড়ে অগ্নি শিখা উঠছে,*
*🍀ব্রহ্মার আজ্ঞায় অগ্নি উঠিয়া সত্ত্বর।*
*🍀আপনি প্রবেশে অগ্নিকুন্ডের ভিতর।।*
*🍀আকাশ পাতাল যুড়ে অগ্নিশিখা জ্বলে।*
*🍀আপনি উঠিলা অগ্নি সীতা লয়ে কোলে।।*
*🌻অগ্নিতে প্রবেশের পূর্বে সীতাদেবীর যে বেশ ছিল, ঠিক সেই বেশে উঠে এলেন,একবিন্দুও কিছু অগ্নি স্পর্শ করতে পারেনি।*
*🍀অগ্নি হৈতে উঠিলেন সীতা ঠাকুরাণী।*
*🍀যেমন তেমনি আছে গাত্রবস্ত্রখানি।।*
*🌻শ্রীরাম বললেন,আজ হতে আর সীতাকে অসতী বলে কোন কথা বলতে পারবে না।*
*🍀শ্রীরামের হাতে সীতা করি সমর্পণ।*
*🍀স্বস্থানে প্রস্থান অগ্নি করিলা তখন।।*
*🙏বানান,ভুল ভ্রান্তি ক্ষমা কলবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


