✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৫৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*৫৪🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🌻মহাপ্রভুর রঙ্গ তামাশা🌻*
<><><><<<><><><><><><><>
*🍀যখন থাকয়ে লক্ষ্মী সঙ্গে বিশ্বম্ভর।*
*🍀শচীর চিত্তেতে হয় আনন্দ বিস্তর।।*
*🍀মায়ের চিত্তের সুখ ঠাকুর জানিয়া।*
*🍀লক্ষ্মীর সঙ্গেতে প্রভু থাকয়ে বসিয়া।।*
*(শ্রীচৈতন্যভাগবত)*
*🌹এই কারণেই মহাপ্রভু আমার জননী ও প্রিয়াজীকে নিয়ে স্বপ্ন বৃত্তান্ত সম্বন্ধে একটু রঙ্গরস করে জননীর মনে সুখ দিলেন।দরজার আড়ালে দাঁড়িয়ে শ্রীমতী,শ্বাশুড়ীর স্বপ্ন-বৃত্তান্ত এবং মহাপ্রভুর ব্যঙ্গ ও রসিকতা সবই শুনলেন।শুনে তাঁর খুবই হাসি পেল।*
*🍀হাসে লক্ষ্মী জগন্মাতা স্বামীর বচনে।*
*🍀অন্দরে থাকিয়া সব স্বপ্ন কথা শুনে।।*
*(শ্রীচৈতন্য ভাগবত)*
*🌻বোধহয় দেবীর,হাসির সঙ্গে সঙ্গে মনে মনে কিছু লজ্জারও উদ্রেক(উদয়)হয়েছিল এবং সেই সঙ্গে কিছু অভিমানও হয়েছিল।এ কথা কিছু গ্রন্থে লেখা নাই।শ্রীমতীর হাসির যথেষ্ট কারণ আছে,লজ্জারও কারণ আছে।শাশুড়ীর সামনে মহাপ্রভু তাঁকে ঠাকুরের নৈবেদ্য চুরি করে খাওয়ার অপবাদ দিলেন,কুলবধূর পক্ষে এ একটি বিষম লজ্জার কথা।অভিমান এই জন্য,এই মিথ্যে অপবাদে তাঁর মনে কষ্ট হয়েছে।স্বামীর মুখে স্ত্রীর দোষ কীর্তন,বিশেষতঃ গুরুজনের কাছে এবং দেবতার সামগ্রীতে,লোভ বিষয়ক কথা নিয়ে।এতে শ্রীমতীর অভিমান হবার বিশেষ কারণ আছে। আমার দৃঢ় বিশ্বাস শ্রীমতীর কাছে মহাপ্রভুকে সেই রাত্রিতে এ সম্বন্ধে একটা বড় কৈফিয়েত দিতে হয়েছিল।বড়ই দুঃখের বিষয় এই অতি সুন্দর মধুর রসপূর্ণ ঘটনাটি শাস্ত্রকারগণ তাঁদের গ্রন্থে উল্লেখ করেননি। শচীদেবীর পুত্রের মুখে বধূর সম্বন্ধে এই মিথ্যে অপবাদের কথা শুনে কি বললেন তাও গ্রন্থে নাই।গোলোকগত মহাত্মা শিশির কুমার ঘোষ লিখেছেন,বোধ হয় শচীদেবী মুখে কাপড় দিয়ে হেসে বলে থাকবেন, "ওমা"!নিমাই বলিস কি? আমার বউমা লক্ষ্মী, তার অভাব কিসের,যে সে চুরি করে খাবে?এটিই প্রকৃত কথা।এ উত্তর না দিয়ে শচীদেবী চুপ করে থাকতে পারন কি?শচীদেবীকে স্বপ্নে নিত্যানন্দ বলেছেন তাঁর বড় ক্ষুধা লেগেছে,অন্ন দান কর।মহাপ্রভু জননীকে তাই বললেন "মা! অদ্য নিত্যানন্দকে নিমন্ত্রণ কর,তাঁকে মনের সুখে উত্তম করে ভোজন করাও,কারণ স্বপ্নে তিনি তোমার কাছে অন্ন-ভিক্ষা চেয়েছিলেন।নিমাইয়ের কথা শুনে শচীমা মহাআনন্দ সহকারে আহারের আয়োজন করতে লাগলেন। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া শাশুড়ীর কাছে থেকে যথা সাধ্য সাহায্য করতে লাগলেন।মহাপ্রভু স্বয়ং গিয়ে নিত্যানন্দকে নিমন্ত্রণ করে এলেন।শ্রীগৌরাঙ্গ নিত্যানন্দকে কহিলেন=*
*🍀আমার বাড়ীতে আজি গোসাঞির ভিক্ষা।*
*🍀চঞ্চলতা না করিবা করাইল শিক্ষা।।*
*(ঐ)*
*🌻নিত্যানন্দ,মহাপ্রভুর কথা শুনে দুই কানে হাত দিয়ে "বিষ্ণু বিষ্ণু" বললেন।উত্তরে মহাপ্রভু কহিলেন, "পাগলেই চঞ্চলতা করে"।তুমি আমাকে পাগল মনে করে চঞ্চল বল। তুমি নিজের মতো সকলকে দেখ=*
*🍀কর্ণ ধরি নিত্যানন্দ "বিষ্ণু বিষ্ণু"বোলে।*
*🍀চপলতা করে যত পাগল সকলে।।*
*🍀এ বুঝিয়ে মোরে তুমি ভাবহ চঞ্চল।*
*🍀আপনার মত তুমি দেখহ সকল।।*
*(ঐ)*
*🌻নিত্যানন্দের কথা শুনে মহাপ্রভু হাসলেন।তারপর ঘরে ফিরে এসে সে দিন মায়ের কাছে বসে রন্ধনের কাজ দেখাশোনা করতে লাগলেন।প্রাণের ভাই নিত্যানন্দকে আজ নিমন্ত্রণ করেছেন,একসঙ্গে বসে দুই ভাই প্রসাদ পাবেন,এতে মহাপ্রভুর মনে বড় আনন্দ।মা কি রান্না করছেন বা আরও কি করবেন তা রন্ধন গৃহে থেকে মায়ের কাছে বসে আছেন।শ্রীমতী সেই ঘরের মধ্যে ঘোরাফেরা করছেন,নানা কাজে ব্যস্ত আছেন। মধ্যে মধ্যে মহাপ্রভুর নেত্রদ্বয় অলক্ষিত ভাবে প্রিয়াজীর বদনমন্ডলে যাচ্ছে,ঠিক তখনই প্রিয়াজীর নয়নদ্বয় মহাপ্রভুর শ্রীচরণকমলের দিকে রাখছেন।কখনও বা চারনেত্রে মিলন হচ্ছে।আহা,সে মিলন বড়ই মধুময়, কিন্তু ক্ষণকালের জন্য।তবুও তাতেই উভয়ের প্রীতি বর্ধন হচ্ছে।ঐদিকে মা শচীদেবী মনের আনন্দে রন্ধন করছেন।*
*🌻যথাসময়ে নিত্যানন্দ নৃত্য করতে করতে মহাপ্রভুর বাড়ীতে এসে উপস্থিত হলেন।মহাপ্রভুর ভৃত্য ঈশান নিত্যানন্দের শ্রীচরণ ধৌত করে দিলেন।গৌরহরি নিত্যানন্দকে সাদর-সম্ভাষণ করে ভোজনে বসালেন।দুই ভায়ের রঙ্গরসিকতা শচীমা দেখছেন।*
*🍀কৌশল্যার ঘরে যেন শ্রীরাম লক্ষ্মণ।*
*🍀এই মত দুই ভাই করয়ে ভোজন।।*
*(ঐ)*
*🌻শচীদেবী পরিবেশন করছেন,আর দেখছেন দুইজনের অন্ন ত্রিভাগ হ'ল,আর একটি পঞ্চ বর্ষ বয়স্ক শিশু,অতি সুন্দর,দিগম্বর,যেন প্রত্যক্ষ এসেছেন,আর দুইজনে-- নিমাই নিতাই হাসছেন।যথাঃ---*
*🍀আই পরিবেশন করে পরম সন্তোষে।*
*🍀ত্রিভাগ হইল ভিক্ষা,দুইজনে হাসে।।*
*🍀আর বার আসি আই দুইজন দেখে।*
*🍀বৎসর পাঁচের শিশু যেন পরতেখে।।*
*(ঐ)*
*🌻শচীদেবী দুইজনকে কিরকম দেখছেন?*
*🍀 কৃষ্ণ শুক্ল বর্ণ দেখে দুই মনোহর।*
*🍀দুইজন চতুর্ভূজ,দুই দিগম্বর।।*
*🍀শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীহল মূষল।*
*🍀শ্রীবৎস কৌস্তুভ দেখে মকর কুন্ডল।।*
*(শ্রীচৈতন্য ভাগবত)*
*🌻শচীদেবী আরও কি দেখছেন?*
*🍀আপনার বধূ দেখে পুত্রের হৃদয়ে।*
*🍀সকৃৎ দেখিয়া আর দেখিতে না পায়ে।।*
*(ঐ)*
*🙏বানান, ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

