✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৮৭. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*৮৭ কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
********************************
*🌻তৃতীয়বার রাবণের যুদ্ধ 🌻*
~~~~~~~~~~~~~~~~~~~
*রাম যা কর নিজগুণে,*
*আমি ভজন সাধন জানিনে।*
*মিছে গেল দীনের দিন,*
*না হইল ভজন ঘেরিল শমনে।।*
*যা কর হে রামচন্দ্র জগৎ-গোঁসাই*।
*তোমা বিনে ত্রিভুবনে আর কেহ নাই।।*
*মায়া নদীর তীরে আছি রাম,*
*তোমার চরণ করে সার*।
*ও রাঙ্গা চরণ তরণী করে রাম,*
*আমায় কর হে পার।।*
*🌻লঙ্কার যে বীরগণ মারা গেছে তাদের স্ত্রীগণ ঘরে ঘরে কান্নায় ভেঙ্গে পড়েছে।অভিমানে শোকে দশানন মত্ত।এ মত অবস্থায় যুদ্ধ সাজে সেজে লঙ্কেশ্বর চলেছেন যুদ্ধ করতে।দশানন বেড়োবেন এমন সময় মন্দোদরী লঙ্কাধিপতিকে বলছেন,রাজা তুমি এত বুদ্ধিমন্ত,তবে কেন তোমার ছন্ন মতি হ'ল?তোমায় বলি তুমি যার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ তিনি শ্রীরাম নন,তিনি স্বয়ং বিষ্ণু অবতার,তুমি সীতাকে ফিরিয়ে দাও তাহলে আর যুদ্ধ করতে হবে না।আবার একটু একটু করে বহু কিছু ফিরে পাব। কে কার কথা শোনে, মাথায় কুবুদ্ধি জাগলে যা হয়, হয়ত রাবণের অন্তরে আর কিছু আছে তা মন্দোদরী জানতে বা বুঝতে পারছেন না।মন্দোদরী বলছেন=*
*🍀কোনকালে বানরেতে লঙ্ঘেছে সাগর।*
*🍀কোনকালে সলিলেতে ভেসেছে পাথর।।*
*🍀অপরূপ এমন শুনেছ কোন্ দেশে।*
*🍀পাষাণ মনুষ্য হয় চরণ-পরশে*।।
*🌻তখন দশানন বলছেন,*
*🌺দশানন বলে,সীতা দিতে পারি ফিরে।*
*🌺হাসিবেক বিভীষণ না সইবে শরীরে।।*
*🌺কহিবেক ইন্দ্র আদি যত দেবগণ।*
*🌺যুদ্ধে হেরে সীতা ফিরে দিলেক রাবণ।।*
*🌺ছোট হয়ে খোটা দিবে বড় ভয় বাসি।*
*🌺 সান্ত্বনা হইয়ে গৃহে বৈসহ প্রেয়সী।।*
*🌻রাবণ মন্দোদরীকে বলছেন,কত কত মুনি ঋষি জপ পূজা করে শ্রীরামের শ্রীচরণ পায় না, আর আমার কত ভাগ্য দেখ,আমার বিনা ভজনে বিনা সাধনে শ্রীরাম আমার দুয়ারে আছেন।*
*🍀ধ্যান যোগে ভাবিয়া না পান মুনি ঋষি।*
*🍀সে রাম ভাবেন আমায় নিরাহারে বসি।।*
*🌻মন্দোদরী আর বুঝিয়ে পারলেন না,স্বামীকে প্রদক্ষিণ করে মঙ্গল কামনা করে নয়নের জলে বিদায় করলেন।* *শ্রীরামের সম্মুখে গিয়ে যুদ্ধ শুরু করেছেন।তিনলক্ষ সর্পবাণ রামের উপর নিক্ষেপ করলে শ্রীরাম গরুড় বাণ নিক্ষেপ করে কেটে ফেললেন।তুমুল যুদ্ধ চলেছে রবণ যে বাণ নিক্ষেপ করেন শ্রীরাম তাঁর সকল বাণকে কেটে ফেলে দেন।* *রাবণ রথের উপরে যুদ্ধ করছেন, আর রামচন্দ্র মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করছেন দেখে ব্রহ্মার আদেশে ইন্দ্র সারথি মাতলিকে রথ সমেত যেতে আদেশ করলেন।সারথি রথ সমেত লঙ্কায় উপস্থিত হলেন।লঙ্কায় উপস্থিত হয়ে শ্রীরামকে প্রদক্ষিণ করলেন এবং ইন্দ্র প্রদত্ত রথে আরোহণ করে যুদ্ধ করতে বললেন।তখন শ্রীরাম রথোপরি আরোহণ করলেন। রাবণ রথ দর্শন করে বুঝতে পারলেন যে,ইন্দ্র রথ পাঠিয়েছে তখন ইন্দ্রের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হলেন।স্বর্গের প্রতি রাবণ কটাক্ষপাত করলেন।রাবণ উপলব্ধি করতে পারছিলেন যে আমার আয়ুষ্কাল নিঃশেষ হয়ে এসেছে।চারিদিকে তিনি শ্রীরামচন্দ্রকে দর্শন করছেন।কিন্তু বাইরে তা প্রকাশ করছেন না।তার অন্তরের কারণ শ্রীরাম জানতে পারলে হয়ত রামচন্দ্র যুদ্ধ করবেন না, তাই তিনি বাইরে কঠোর মনোভাব নিয়ে রামচন্দ্রকে উত্তেজিত করে শ্রীরামের শ্রীচরণে নিজেকে অর্পণ করবেন। কিন্তু শ্রীরাম অন্তর্য্যামী,রাবণের এই মনোভাব প্রত্যক্ষ করে শ্রীরাম অত্যন্ত বিগলিত হয়ে গেলেন।"রাবণ পরম ভক্ত"কেমন করে মারব?এই বলে শ্রীরাম ধনুক-বাণ ত্যাগ করলেন।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
*০৪|০১|২০২৩*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

