শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৪৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 জননীর প্রতি মহাপ্রভুর উপদেশ ❗ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2023/01/blog-post_5.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ৪৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*৪৯ 🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
~~~~~~~~~~~~~~~~~~~
*🙏জননীর প্রতি মহাপ্রভুর উপদেশ🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*"শুন শুন মাতা কৃষ্ণ ভক্তির প্রভাব।*
*সর্ব ভাবে কর মাতা কৃষ্ণে অনুরাগ।।*
                          *(শ্রীচৈতন‍্য ভাগবত)*
*🌻শচীমায়ের মনে আর সুখ নেই, বিষ্ণুপ্রিয়ার মুখে হাসি নেই, হৃদয়ে আনন্দ নাই।শচীমা সর্বদাই বিষণ্ণ, পুত্রের জন্য কি করবেন কিছুই স্থির করতে পারছেন না।বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভের আচরণে খুবই নিরানন্দময়ী,স্ত্রীর একমাত্র সম্পদ স্বামী,যদি স্বামীর আদর,সোহাগ স্ত্রী না পান তাহলে তো সর্বদাই নিরানন্দ মনে হবেই।তাঁর সেই সুবদন প্রান্তে একটি যেন বিষাদের ছায়া পড়েছে।সর্বদাই ম্লান মুখী।কারও সঙ্গে ঠিক মত কথা বলেন না।নিমাইচাঁদের প্রেম-বিহ্বলতা দিন দিন বেড়েই চলেছে।যত দিন যাচ্ছে,ততই যেন মহাপ্রভুর সংসারে বৈরাগ‍্যভাব প্রকাশ পাচ্ছে।আবার কখনও কখনও তিনি মহা বিরক্তির ভাব প্রকাশ করেন।*
*🍀নিরবধি কৃষ্ণাবেশে প্রভুর শরীরে।*
*🍀মহা বিরক্তের ন‍্যায় ব‍্যবহার করে।।*
                       *(শ্রীচৈতন‍্য ভাগবত)*
*🌻শ্রীপাদ ঈশ্বর পুরীর নিকট গয়াধামে মন্ত্র গ্রহণ অবধি নিমাইচাঁদের মনে বৈরাগ‍্য ভাবের উদয় হয়েছে।সেই থেকে মহাপ্রভুর পাগলের ন‍্যায় হয়েছেন। শচীমা মহা দুঃখেই মধ্যে মধ্যে কহিতেন=*
*🍀গয়াধামে ঈশ্বরপুরী কিবা মন্ত্র দিল।*
*🍀সেই হইতে নিমাই আমার পাগল হইল।।*
*🌻শ্রীকৃষ্ণ-প্রেমে নিমাইচাঁদ বিহ্বল হয়েছেন।কৃষ্ণনামে আত্মহারা।এত সাধের অধ‍্যাপনা তিনি এখন একেবারে ছেড়ে দিয়াছেন।শিষ‍্যগণকে ও ছাত্রগণকে আর পড়াতে পারেন না।*
*🍀যে প্রভু আছিলা ভোলা মহাবিদ‍্যা রসে।*
*🍀এবে কৃষ্ণ বিনু আর কিছু নাহি বাসে।।*
                                        *(ঐ)*
*🌻মহাপ্রভুর মুখে হরিনাম কৃষ্ণনাম ভিন্ন আর কিছুই আসে না। তিনি চারিদিকে কৃষ্ণময় দেখেন।*
*🍀কৃষ্ণবর্ণ এক শিশু মুরলী বাজায়।*
                                        *(ঐ)*
*🌻পূর্বে মহাপ্রভু টোলে বসে পরম গম্ভীর ভাবে ছাত্রদেরকে অধ‍্যাপনা করতেন।এক্ষণে তিনি কৃষ্ণপ্রেমে উন্মত্ত অস্থিরভাবে ছুটে বেড়াচ্ছেন*
*🍀যে প্রভু আছিলা অতি পরম গম্ভীর।*
*🍀সে প্রভু হইলা প্রেমে পরম অস্থির।।*
                    ...               *(ঐ)*
*🌻কৃষ্ণনামে মহাপ্রভু মধ্যে মধ্যে আবিষ্ট হয়ে মূর্ছিত হন।সকলের কাছে যেন কত অপরাধী,অতি দীন দরিদ্র ভাবে থাকেন।শচীমায়ের এসব নিমাইয়ের ভাল লাগে না।নানা জনে নানা কথা বলছেন,শচীমায়ের তা বিষের মত বোধ হচ্ছে।পুত্রের জন্য মায়ের মন ভীষণ অস্থির,কি করলে যে নিমাইকে আগের মত করে ফিরে পাব এ চিন্তায় মা রয়েছেন।তারপর পুত্রের সংসার বৈরাগ‍‍্য দর্শনে মা ভীষণ ভীতা হয়েছেন।পুত্রের জন্য নানা দেবদেবীর পূজো করছেন যেন পুত্রকে পূর্বের ন‍্যায় ফিরে পায়।গৃহদেবতা নারায়ণের কাছে দুইবেলা মাথা ঠুকছেন,আর করজোড়ে নিবেদন করছেন।*
*🍀স্বামী নিলা কৃষ্ণ,মোর নিলা পুত্রগণ।*
*🍀অবশিষ্ট সকলে আছয়ে একজন।।*
*🍀অনাথিনী মোরে কৃষ্ণ এই দেহ বর।*
*🍀সুস্থ চিত্তে গৃহে মোর রহু বিশ্বম্ভর।।*
                              *(শ্রীচৈতন‍্য ভাগবত)*
*🌻নিমাইচাঁদ যখন গৃহে আসেন তখন শচীমা পুত্রবধূকে সাজিয়ে পুত্রের কাছে এনে সামনে বসান,যাতে পুত্রের মন সংসারে আকৃষ্ট হয় তাই করেন।বড় দুঃখের বিষয়,মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে যেন দেখেও দেখেন না।*
*🍀লক্ষ্মীরে আনিয়া পুত্র সমীপে বসায়।*
*🍀 দৃষ্টিপাত করিয়াও প্রভু নাহি চায়।।*
                                          *(ঐ)*
*🌻মহাপ্রভু কেবল হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে ক্রন্দন করেন,আর অনবরত কৃষ্ণ-প্রেম বিষয়ক শ্লোক আবৃত্তি করেন।তার মধ্যে মধ্যে হা কৃষ্ণ!হা কৃষ্ণ! কোথায় আমার প্রাণধন?কোথায় গেলে তোমায় পাব,তোমার দর্শন হবে বলে ক্রন্দন করছেন।আবার কখনও চিৎকার কখনও হুঙ্কার করেন।সেই প্রেমোন্মত্ত বিরাট-শরীর নিমাইচাঁদের চিৎকার ও হুঙ্কার শুনে বিষ্ণুপ্রিয়া ভয়ে পলায়ন করেন।শচিমাও শঙ্কিতা হন।রাত্রিতে মহাপ্রভুর নিদ্রা নেই, কখনও উঠেন, কখনও বসেন।তাঁর হৃদয় যেন একটি মহা উৎকণ্ঠার ঝঞ্ঝাবাতে আলোড়িত করছে।অশান্তির স্রোতে ভেসে যাচ্ছেন।*
*🍀নিরবধি শ্লোক পড়ি করয়ে ক্রন্দন।*
*🍀কোথা কৃষ্ণ!কোথা কৃষ্ণ!বোলে অনুক্ষণ।।*
*🍀কখনো কখনো যেবা হুঙ্কার করয়ে।*
*🍀ডরে পলায়েন লক্ষ্মী,শচী পায় ভয়ে।।*
*🍀রাত্রে নিদ্রা নাহি যান প্রভু কৃষ্ণ-রসে।*
*🍀বিরহে না পায় স্বস্তি উঠে পড়ে বৈসে।।*
                     *(শ্রীচৈতন‍্য ভাগবত)*
*🌻প্রাতকালে উঠেই মহাপ্রভু গঙ্গাস্নানে যান।মহাপ্রভুকে দর্শন করে দেবী জাহ্নবী যেন আনন্দে নৃত্য করতে থাকেন।তরঙ্গের ছলে সেই ভব-বিরিঞ্চিবন্দিত রাঙ্গা শ্রীচরণ দু'খানি পরম সাদরে ধৌত করে দেন।মহাপ্রভু যখন গঙ্গাবক্ষে অবতরণ করেন,ভাগীরথী দেবী তাঁর চারিদিক ঘিরে আনন্দ উচ্ছাসে তরঙ্গ-ভঙ্গী দেখান।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
           *০৪|০১|২০২৩*
             *ধারাবাহিক*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds