✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৯৭. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*৯৭ কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
<><><><><><><><><><><><><>
*🍀শ্রীরামচন্দ্রের স্বদেশ যাত্রা 🍀*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻বিভীষণ শ্রীরামচন্দ্রের প্রতি একটি অনুরোধ করলেন রামচন্দ্র বললেন বল মিতা কি তোমার ইচ্ছে? তখন বিভীষণ বললেন,বহুদিন ধরে আপনার সৈন্যগণ কঠোর পরিশ্রম করেছে, তারা ঠিকমত হয়ত খাবার খেতে পারেনি,যদি তাদের ইচ্ছে মত খাবারের ব্যবস্থা করে ভোজন করান হলে আমিও খুব সুখ পেতাম।*
*🍀শ্রীরাম বলেন প্রীত হইনু তোমারে।*
*🍀বিলম্ব না কর তুমি আমা রাখিবারে।।*
*🍀আহার না কোরে যারা মরণ না গণে।*
*হেন বানরের প্রীতি ভালোবাসা মনে।।*
*🍀সুগন্ধি চন্দন বানরে দেহ দান।*
*🍀ভুঞ্জাইয়া নানা ভোগ করহ সম্মান।।*
*🌻শ্রীরামের আজ্ঞা পেয়ে বানরগণকে স্নান করালেন,স্বর্ণ খাটে অতি সমাদরে বসালেন, যখন বানরগণ স্বণখাটে বসে সুখ ভোগ করছে,সেইসময় দেব দানবের কন্যা গন্ধর্ব রূপসী দেখে বানরগণের আর আনন্দ ধরে না।*
*🍀কঙ্কণ ঝঙ্কার আর গায়ের সুগন্ধ।*
*🍀পাইয়া বানরগণ সকলে সানন্দ।।*
*🌻তাদের সেবার ব্যবস্থা হল, ভোজন করতে বসে কি আনন্দ কি আনন্দ তা বলে বোঝানো যাবে না,বর্ণনাতীত। ভোজনের পরে সোনার ডাবরে আচমন করল, রত্ন বাটায় তাম্বুল দেওয়া হল,যে সোনারখাটে বসেছিল সুন্দরী কন্যাগণ পদসেবা করতে লাগল।তারপর বিভীষণ পুন বললেন,প্রভু!আর মাসকয়েক লঙ্কায় থেকে যাও,তারপর নহে যেও?শ্রীরাম বললেন না,আর বিলম্ব করা যাবে না, অযোধ্যায় আমাদের জন্য তাঁরা দিন গুণছেন। পরে রামচন্দ্র এও বলেছিলেন যে,রাবণের দশহাজার রাণী বিধবা হয়ে আছে, তাদের--*
*🍀শ্রীরাম বলেন শুন মিত্র বিভীষণ।*
*🍀কন্যাদান দিয়া তুমি তোষ কপিগণ।।*
*🍀বানরের প্রসাদে লঙ্কায় হ'লে রাজা।*
*🍀ভালমতে কর তুমি বানরের পূজা।।*
*🌻শ্রীরামচন্দ্রের কথা মথা নত করে মেনে নিলেন, বানরগণকে নানা রত্ন দিল,বানরের বয়স অনুযায়ী সেই সেই কন্যাদের সঙ্গে দশ দশ নারী পেয়ে খুবই খুশী হল।*
*🍀অন্য দানে নাহি মানে আনন্দ তেমন।*
*🍀কন্যাদানে যেমন হরিষ কপিগণ।।*
*একেক বানরে পাইল দশ দশ নারী।*
*🍀নিবেদন করে প্রভু দেশে যাত্রা করি।।*
*🌻🌻🌻স্বদেশ যাত্রা🌻🌻🌻*
*🌹বানরগণদের সন্তুষ্ট করে,তারপর দেবগণ পুষ্পক-রথ প্রেরণ করলেন, সেই রথে শ্রীরাম,জানকীদেবী ও লক্ষ্মণকে নিয়ে অযোধ্যায় যেতে উদ্যত হয়ে রাক্ষস ও বানরগণকে বিদায় দান করলেন।বিদায় দান কালে শ্রীরাচন্দ্রের নয়ন থেকে বারিধারা পড়তে লাগল।* *কিন্তু রাক্ষসগণ ও বানরগণ তাঁদের বিদায় দিতৈ চাইলেন না।তাঁরা তাঁদের সঙ্গে অযোধ্যায়* *যাবার ইচ্ছে প্রকাশ করল।শ্রীরাম বাধ্য হয়ে রাজী হলেন এবং তাঁরা মহানন্দে উল্লসিত হয়ে রথের উপরে উঠিল।সকলে মিলে* *অযোধ্যা যাত্রা আরম্ভ হল।রাম-লক্ষ্মণের আদেশ*
*ক্রমে বানরগণ দ্বারা নির্মিত সেতুটি ভেঙ্গে দিয়ে গেলেন।যাত্রাপথে শ্রীরামের শিব পূজো করবার ইচ্ছে করলেন,বললেন শিব পূজো করে দেশে যাত্রা করব।লক্ষ্মণ বালির শিব গঠন করলেন,হনুমান কুসুম,চন্দন সমস্ত কিছু নিয়ে এলেন।সীতাদেবী স্নান করে এলেন।জাঙ্গালের উপর পূজা করতে লাগলেন,*
*🍀জাঙ্গালের উপরে শিব স্থাপিলেন রাম।*
*🍀তেকারণে সেতুবন্ধ রামেশ্বর নাম।।*
*🌻শিব পূজো করে পুন রথে চড়লেন।পথে চলতে চলতে অতীতের বহু বহু বলতে লাগলেন।(পথে চলতে চলতে বহু বহু ঘটনা আছে,সমস্ত লেখা সম্ভব নহে,অতি সংক্ষেপে লিখিলাম।)তারপর সকলেই অযোধ্যায় এসে উপস্থিত হলেন*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

