✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬৩. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_66.html ✧═══════════•❁❀❁•═══════════✧
*৬৩ তুলসীদাস রামায়ণ*
*🌻🌻অযোধ্যাকান্ড🌻🌻*
~~~~~~~~~~~~~~~~
*🌻শ্রীরামচন্দ্র বিয়ে করে অযোধ্যায় ফিরে আসবার পর হতেই তথায় মঙ্গলোৎসব হতে থাকল,চতুর্দিকে উৎসবের বাদ্য শোনা যেতে লাগল।যেন চতুর্দশ ভুবনসম পর্বতমালায় পুণ্যরূপ মেঘ অনবরত সুখরূপ বারিবর্ষণ করছে।ঋদ্ধি-সিদ্ধি ও সম্পদরূপ পরম সুখ ও শান্তি প্রদানকারী নদীসমূহ যেন অযোধ্যারূপ সমুদ্রে এসে মিলিত হতে লাগল।নগরের অনুপম সৌন্দর্যের যেন বর্ণনা হয় না।সর্বত্র ঐশ্বর্যের প্রাচুর্য্য চোখে পড়ছিল।মনে হচ্ছিল যেন বিধাতার সৃষ্টি অযোধ্যাতেই উৎকর্ষের শীর্ষে উপনীত হয়েছে।নগরবাসীগণ রামচন্দ্রের বদনকমল দর্শন করে অত্যন্ত সুখানুভূতিতে মগ্ন থাকত।জননী ও তাঁদের সখী-সহচরীগণ তাঁদের মনোবাঞ্জা তরুকে পল্লবিত হতে দেখে আনন্দে মগ্ন হয়ে ছিলেন।রামচন্দ্রের রূপ,গুণ, শালীনতা ও স্বভাব রাজা দশরথকে আনন্দ প্রদান করছিল।সকলের মনে তীব্র বাসনা ছিল যেন মহারাজ দশরথ জীবদ্দশাতেই শ্রীরামচন্দ্রকে যুবরাজরূপে অভিষিক্ত করে যান।তারা এই উদ্দেশ্যে মহাদেবের কাছে সতত প্রার্থনা নিবেদন করত।একদা রঘুকুলরাজ দশরথ পাত্রমিত্র পরিবৃত হয়ে রাজসভায় বিরাজমান ছিলেন।সকল পুণ্যের মূর্তবিগ্রহ শ্রীমহারাজ স্বয়ং।সর্বমঙ্গলময় রামচন্দ্র যাঁর সন্তান তাঁর (সেই চক্রবর্তী সম্রাট দশরথ) সম্বন্ধে যা কিছুই বলা হোক না কেন,তা কম হবে।একদিন রাজা সহসা আপন মনে দর্পণ হাতে নিয়ে নিজ মস্তকের কিরীট ঠিক করলেন। (হঠাৎ দর্পণে তাঁর দৃষ্টি গেল )কানের পাশের কেশে শুভ্রবর্ণ হয়ে গিয়েছে।সামান্য ঘটনা যেন তাঁকে উপদেশ দান করল-- হে রাজা!তোমার বার্ধক্যকাল উপস্থিত হয়েছে,এবার রামচন্দ্রের যুবরাজ পদে অভিষিক্ত করে জন্ম ও জীবন সার্থক করো।মনে এই চিন্তা করে তিনি (রামচন্দ্রকে যুবরাজ পদে অভিষিক্ত করবার জন্য )পুলকিত হৃদয়ে এক শুভ দিন-ক্ষণে সানন্দে তা গুরু বশিষ্ঠদেবের নিটে নিবেদন করলেন।রাজা বললেন-- হে মুনিবর! (কৃপা করে আমার নিবেদন )শুনুন!রামচন্দ্র এখন সব দিক থেকে সুযোগ্য হয়ে উঠেছে।সেবক,মন্ত্রী জনগণ আর শত্রু-মিত্র নির্বিশেষে সকলেই যেমন আমাকে ভালবাসে,রামচন্দ্রকেও একইরকম ভালবাসে।আপনার আশীর্বাদ যেন মূর্তবিগ্রহরূপে রামচন্দ্রে শোভায়মান হয়ে আছে। ব্রাহ্মণগণ আপনার মতনই সপরিবারে তার উপর স্টেহ বর্ষণ করে থাকেন।শ্রীগুরুপদরজ মস্তকে ধারণ করলে জগতের সকল ঐশ্বর্যই আয়ত্ব হয়ে থাকে।একথা আমি যতটা অনুভব করেছি অতটা বোধহয় অন্য কেউ করেননি। আপনার পবিত্র পদরজের প্রভাবেই তো আমার সবকিছু লাভ করা সম্ভব হয়েছে।এখন আমার মনে একটি মাত্র অভিলাষ বর্তমান।হে নাথ!তা কেবল আপনার কৃপাতেই পূর্ণ হওয়া সম্ভব।রাজাকে সহজ সরল স্নেহভাবযুক্ত দেখে মুনিবর প্রসন্ন হয়ে বললেন,হে নরেশ!বেশ!বলুন,বলুন কি অভিলাষ?*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

