꧁ ৭০. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
*🍀অযোধ্যা কান্ড,মহারাজ দশরথকে কৈকেয়ীর সর্ত🍀*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_66.html ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭০)তুলসীদাস রামায়ণ*
*🍀অযোধ্যা কান্ড,মহারাজ দশরথকে কৈকেয়ীর সর্ত🍀*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*মহারাজ দশরথ বলছেন,হে প্রিয়া!কে তোমার ক্ষতি করবার চেষ্টা করছে?কার ঘাড়ে দু'টি মাথা আছে? যমরাজ কাকে নিয়ে যেতে চান?বলো, কোন কাঙ্গালকে রাজা করে দিব অথবা কোন রাজাকে দেশছাড়া করব?দেবতাও যদি তোমার শত্রুতা করে থাকেন, আমি তাঁকেও বধ করতে পারী।তুচ্ছ কীটপতঙ্গসম নরনারীর তো কথাই নেই।হে সুন্দরী!আমার অনুরাগের সঙ্গে তো তোমার বিলক্ষণ পরিচিতি আছে।হে বিধুবদনা!আমার মন চকোর তো সতত তোমাকেই দেখতে পছন্দ করে থাকে।হে প্রিয়া! আমার প্রজা,আত্মীয়-স্বজন,ধনসম্পদ,পুত্র এমন কি আমার প্রাণ পর্যন্ত তোমার কাছে সমর্পিত।আমি যদি তোমার সঙ্গে ছলনা করে থাকি তাহলে হে ভামিনী!আমি রামের নামে শপথ করে বলছি যে তুমি হেসে (প্রসন্ন) তোমার মনোমত বস্তু চেয়ে নাও আর তোমার সুন্দর দেববল্লরীকে অলঙ্কারে সুসজ্জিত করে নাও।এই আনন্দময় সময়টা বিচার করে তোমার এই বেশবাস ত্যাগ করো।*
*🍀রাজার কথা শুনে আর বিশেষ করে রামের নামে শপথ বাক্য শুনে মন্দবুদ্ধি কৈকেয়ী (কাজ সমাধা হয়েছে মনে করে),হেসে উঠে বসল আর অলঙ্কারাদি অঙ্গে ধারণ করতে থাকল।""মৃগ ফাঁদে পড়েছে দেখে যেন ব্যাধ আনন্দিত হল""।*
*🔥কৈকেয়ীকে পরম সুহৃদ মনে করে রাজা দশরথ প্রেমে পুলকিত হয়ে সুমধুর কন্ঠে বললেন,হে ভামিনী! তোমার মনোবাঞ্জা আশাকরি পূর্ণ হয়েছে। তুমি শোনো,নগরের ঘরে ঘরে আনন্দ ; বাদ্য বাজতে শুরু হয়েছে। আগামীকালই রামকে যুবরাজ পদে অভিষিক্ত করব।তাই,হে সুনয়নী!তুমি সেই মঙ্গল অনুষ্ঠানের জন্য উপযুক্ত বস্ত্রালঙ্কারে সুসজ্জিতা হয়ে নাও।কথাটি শুনেই কৈকেয়ীর সুকঠিন হৃদয় বিদীর্ণ হয়ে যেতে লাগল।যেন পাকা স্ফোটকে হঠাৎ বিষম আঘাত লাগল।এই নিদারুণ যন্ত্রণা কৈকেয়ী হাসিমুখে হজম করল কারণ চোরের স্ত্রী তো প্রকাশ্যে ক্রন্দন করবারও উপায় থাকে না।রাজার কাছে কৈকেয়ীর কপট চাতুর্য অজানা রয়ে গেল।কৈকেয়ী কোটি কোটি দুর্বুদ্ধিদেরও গুরু, সেই মন্থরার আদেশ অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছিলেন।রাজা নীতিপালনে অতি কুশল কিন্তু নারীচরিত্র যে অগাধ সাগরসম সুগভীর।অতঃপর কৈকেয়ী পুনরায় প্রেমাভিনয় করেও মুখ চোখ রাজার দিকে করে হাসতে হাসতে বললেন।হে প্রিয়তম!আপনি তো কেবল চেয়ে নাও বলে থাকেন কিন্তু কখনও কিছু দেন না।আপনি যে দুটি বর দেবেন বলেছিলেন তাও আর পাওয়া যাবে কিনা আমার সন্দেহ হয়। রাজা হেসে বললেন,তোমার উদ্দেশ্যের মর্ম উদ্ধার করতে এতক্ষণে সক্ষম হলাম।অভিমান করে শুয়ে থাকা, তো তোমার অতি প্রিয় আচরণ।সেই দুটি বর তুমি জমা রেখেছ কিন্তু চাওনি কখনও।আমিও তা বিস্মরণ করে বসে আছি।রাণী, আমাকে শুধু শুধু দোষ দিও না।দুইটি বরে যদি মন সন্তুষ্ট না হয়,চারটে বর চেয়ে নাও।এই তো রঘুকুলের চিরন্তন রীতি যে প্রাণ গেলেও কথার নড়চড় হয় না।মিথ্যাচারিতা সম পাপ ত্রিভুবনে নেই।কোটি গুঞ্জা(কুঁচফল) একত্র করলেও তা পর্বতসম হয় না।সকল উত্তম সুকৃতির (পুণ্যের)মূলে যে সত্য তা তো বেদ কথিত ও মনু সমর্থিত।তার উপর তো আমি রামের শপথ করেছি,রঘুনাথ তো আমার সুকৃতি ও স্নেহের পরিসীমা।এইভাবে রাজার কাছ থেকে প্রতিজ্ঞা করিয়ে নিয়ে কৈকেয়ী হাসতে লাগলেন।তিনি যেন দুষ্টবুদ্ধিরূপ বাজের চোখের ঠুলি খুলে দিয়ে রাজাকে আক্রমণ করবার জন্য প্রস্তুত হলেন।রাজার সদিচ্ছাসম সুন্দর বনে সুন্দর সুখময় বিহঙ্গরাজি বসবাস করছিল, ব্যাধরমণীসম কৈকেয়ী সেই পরিবেশকে ছারখার করে দেবার জন্য তাঁর বাজসম ভয়ংকর বচন প্রয়োগ করতে উদ্যত হলেন।*
*🐉কৈকেয়ী বললেন,হে প্রাণপ্রিয়!শুনুন! আমার মনের মতো একটি বর দিন,"ভরতের রাজ্যাভিষেক করুন" ; আর হে নাথ! আমার দ্বিতীয় বরও চাইছি হাতজোড় করে।আমার মনোবাঞ্জা পূরণ করুন।রাজত্ব ও আত্মীয়স্বজন ত্যাগ করে উদাস মুনিসম,উদাস তাপস বেশে "রাম" চতুর্দশ বৎসরকাল বনবাস করুক। কৈকেয়ীর সবিনয় নিবেদন রাজার হৃদয় চরম শোকাকুল করল।যেন চন্দ্রকিরণ স্পর্শে চক্রবাত বিহ্বল হয়ে গেল।বরের কথা শুনে রাজা ভয়ে জড়সড় হয়ে গেলেন।তিনি আর কথা বলতে পারছিলেন না,যেন বাজপাখী বনের নিরীহ তিতিরের উপর আক্রমণ করেছে।রাজা তড়িতাহত তালবৃক্ষসম বিবর্ণ হয়ে গিয়েছিলেন।রাজা মাথায় হাত দিয়ে চৌখ বন্ট করে চিন্তাসাগরে ডুবে গেলেন, যেন উদ্বেগ শরীর ধারণ করে নিজেই শোক-চিন্তায় ডুবে রয়েছেন।তিনি তখন ভাবছেন হায়! আমার মনরথের কল্টবৃক্ষ পল্পবিত ও ফলবতী হয়ে উঠেছিল কিন্তু ফলদানের সময় কৈকেয়ী হস্তিনী তা সমূলে উৎপাটিত করে ফেলল।কৈকেয়ী অযোধ্যাকে তছনছ করে দিলেন আর সেখানে নানা বিপত্তির বীজ স্থাপনা করলেন।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

