শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৭২. রামায়ণ 🙏 তুলসী দাস 🌳 কৈকেয়ীর কুমন্ত্রণায় রামের বনবাস🌳 ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 🔀 http://mrinmoynandy.blogspot.com/2023/02/jaydeb.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
             ꧁ ৭২. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
          *🌳কৈকেয়ীর কুমন্ত্রণায় রামের বনবাস🌳*
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
       ꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_66.html   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭২)🍀তুলসী দাস রামায়ণ🍀*
*🐉কৈকেয়ীর কুমন্ত্রণায় রামের বনবাস🐉*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻আগামীকাল সকালবেলায় তাপস বেশ ধারণ করে রাম যদি বনবাসে না যায় তাহলে রাজন!জেনে রাখুন,আমি আমার জীবন্ত দেহ বিসর্জন করব,তার জন্য দায়ী হবেন আপনি।*
*🍀এই কথা বলে ক্রোধরূপ জলে উদ্বেলিত নদীসম কৈকেয়ী উঠে দাঁড়ালেন।পাপপর্বত নিঃসৃত সেই নদী  ক্রোধ-জলে পরিপূর্ণ ছিল।তা এমন ভয়ানক ছিল যে,তাকানো যাচ্ছিল না।বর দুটি ছিল নদীর দুই পাড়।কৈকেয়ী জেদ নদীর প্রবল স্রোত আর তাতে যুক্ত হয়েছিল কুব্জার কুমন্ত্রণার আবর্ত।(সেই ক্রোধরূপ নদী),রাজা দশরথরূপ বৃক্ষকে সমূলে উৎপাটিত করে বিপত্তিরূপ সমুদ্র অভিমুখে ধাবিত হল।রাজা তখন বুঝেছেন যে তিনি বাস্তব সত‍্যের সম্মুখে দাঁড়িয়ে আছেন আর ভার্য‍্যার রূপ করে মৃত‍্যু তাঁর শিয়রে উপস্থিত।তখন রাজা,কৈকেয়ীর চরণ ধরে বসালেন আর বললেন,সূর্য‍্যকুলবৃক্ষকে কুঠারস্বরূপ হয়ে কেটে ফেলো না।তুমি এখনই আমার মাথা কেটে নিতে চাইলে নাও কিন্তু রাম বিরহ যাতনায় আমাকে দগ্ধ কোরো না।যেমন করেই হোক রামকে ছেড়ে দাও।অন‍্যথাচরণ করলে তুমি সারাজীবন জ্বলেপুড়ে মরবে।*
*🌻ব‍্যাধিকে দুরারোগ‍্য জেনে রাজা আর্তনাদ করে মাথা চাপড়াতে লাগরেন আর "হা রাম,হা রঘুনাথ" বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন। রাজা ব‍্যাকুল হয়ে গেলেন আর অঙ্গ শিথিল হয়ে গেল।যেন হস্তিনী কল্পবৃক্ষকে উৎপাটিত করে ফেলে দিয়েছে। তিনি বিশুষ্ক কন্ঠ বাকশক্তিহীন হয়ে পড়েছিলেন, যেন জলাভাবে মৎস‍্য ছটফট করছিল। কৈকেয়ীর কঠোর কটু বচন ক্ষতের উপর বিষ প্রয়োগ করল।তিনি বললেন,এই যদি শেষে করবার ইচ্ছে ছিল, তাহলে কিসের জোরে 'চেয়ে নাও' বলেছিলেন?অট্টহাস‍্য আর গামোড়া মুখ একসঙ্গে থাকে কী? নিজে দানী হবেন অথচ কৃপণও থাকবেন, একসঙ্গে কী করে সম্ভব?বীরত্ব কুশলক্ষেম একসঙ্গে থাকবে কেমন করে? অর্থ‍্যাৎ যুদ্ধে তোমার  আঘাতের সম্ভাবনা থাকবেই।হয় প্রতিজ্ঞা ভঙ্গ করুন অথবা ধৈর্য‍্য ধরুন।অবলা নারির মত কান্নাকাটি করবেন না।সত‍্য রক্ষার জন্য যা শুনেছি দেহ,দারা,পুত্র,গৃহ, পৃথিবী সবই তৃণবৎ তুচ্ছ হয়ে থাকে।*
*🌳কৈকেয়ীর নিষ্ঠুর বাক‍্য শুনে রাজা বললেন,যে ইচ্ছে বলো তোমার তো কোন দোষ নেই,আমার কাল(মৃত‍্যু)যে তোমার মধ্যে পিশাচরূপে প্রবেশ করে তোমাকে দিয়ে এইসব কথা বলিয়ে নিচ্ছে।*
*🌻আমি ভালভাবেই জানি ভরত ভুল করেও রাজকীয় পদমর্য‍্যাদা কামনা করে না।বিধাতার ইচ্ছাতেই দুর্বুদ্ধি তোমার মধ্যে প্রবেশ করেছে।সবই আমার পাপের ফল যা আমার দুঃসময় বুঝে প্রতিকূল আচরণ করছে।তোমার এই অসদাচরণ উপেক্ষা করে এই সুন্দর অযোধ‍্যা আবার জেগে উঠবে।পরম গুণের আকর রামচন্দ্র সেই অযোধ‍্যার সিংহাসনে অধিষ্ঠিত হবে।তখন অন‍্যান‍্য ভ্রাতাগণ তাঁর সেবা করবে আর ত্রিভুবন তাঁর যশকীর্তনে পরিপূর্ণ হয়ে যাবে।কেবল তোমার কলঙ্ক আর আমার অনুশোচনা অক্ষয় হয়ে থাকবে।যা ইচ্ছে তাই করো।তোমার মুখ দৈখবার ইচ্ছা আমার নেই, দূর হয়ে যাও।তোমার মুখ দেখাও মহাপাপ!আমি হাতজোড় করে বলছি যে যতদিন আমি বেঁচে আছি ততদিন আর তুমি আমাকে বিরক্ত করবে না।ওরে অভাগী!তুমি আঁতের (শিরার) জন্য গোহত‍্যা করতে চলেছ।অবশেষে তোমার অনুশোচনা হবে।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
              *ক্রমাগত*
    ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds