꧁ শ্রীনরহরি মহাশয়কৃত সূচক হইতে শ্রীশ্রী বক্রেশ্বর পণ্ডিতের অদ্ভুত চরিত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ স্তত্রম- বন্দনা- গীত- আরতি ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীনরহরি মহাশয়কৃত সূচক বা শোচক হইতেও শ্রীশ্রী বক্রেশ্বর পণ্ডিতের অদ্ভুত চরিত্রের পরিচয় পাওয়া যায়। যথা:-
আরে মোর কুলমণি কেবল প্রেমের খনি
বক্রেশ্বর পণ্ডিত ঠাকুর
অদ্ভুত চরিত্র যাঁর কহে হেন সাধ্যকার
জীবে যাঁর করুণ৷ প্রচুর ॥
বুঝিতে না পারে কেহ অত্যন্ত উদার যেঁহ
শ্রীগৌরচন্দ্রের কুপা পাত্ৰ ৷
দুঃখ সব যায় ক্ষয় ব্রহ্মাণ্ড পবিত্র হয়
যাঁর নাম স্মরণেই মাত্র !!
মহাপ্রভুর শ্রীচরণ কমল ভ্রমর মন
কৃষ্ণ প্রেম বিহ্বল সদাই।
দেবাসুর আদি যত যাঁর নৃত্যে বিমোহিত
ভাবাবেশ বুঝন না যায় ৷৷
পুলক হুঙ্কার লম্ফ স্বেদ হাস্য অশ্রু কম্প
মূৰ্চ্ছা আনন্দাদি নিরন্তর।
সংকীৰ্ত্তন মাঝে মত্ত যে করে অদ্ভুত নৃত্য
এক ভাবে চব্বিশ প্রহর ॥
প্রভু যার নৃত্যকালে ভুজ তুলি হরি বলে
চতুর্দিকে বুলয়ে ধাইয়া।
পুন প্রভু গৌরহরি বক্রেশ্বর পানে হেরি
গান করে প্রেমে মত্ত হইয়া ।।
বক্রেশ্বর যতক্ষণ নৃত্য করে ততক্ষন
বেত্র হস্তে লইয়া গৌরচন্দ্র।
করিয়া যতেক প্রীতি লোকে করে একভীতি
উপজয়ে সবার আনন্দ ৷৷
বক্রেশ্বর স্থির হৈলে প্রভু ধরি রাখে কোলে
তাহার অঙ্গের ধুলা লইয়া ॥
সে ধূলা আপন অঙ্গে লেপন করয়ে রঙ্গে
নেত্র জলে অশ্ৰুযুক্ত হৈয়া ৷৷
প্ৰভু সমাধিয় অতি কহে বক্রেশ্বর প্রতি
মুখ্য এক পাখা তুমি মোর ।
যদি আর পাখা পাঙ আকাশে উড়িয়া যাঙ
ঐছে কহে নাহি ওর ॥
হেন বক্রেশ্বর যাকে করুণা করয়ে তাকে
চৈতন্য চরণ ধন মিলে
কি কর মহিমা তাঁর মো হেন পাপী দুরাচার
কত দীন হীন উদ্ধারিলে।।
নরহরি অকিঞ্চন করে এই নিবেদন
কৃপা কর মো হেন পামরে।
বৃথা'জন্ম গোঙাইনু ভক্তি মৰ্ম্ম না বুঝিনু
মজিলাম এ ভবসাগরে ।।
🙏🙏🙏
শ্রী যদুনাথ দাস কৃত শাখানির্ণয় গ্রন্থে উল্লেখ আছে:-
“উৎকলে চৈব তৈলঙ্গে কীতির্যস্য বিরাজিতো
প্রেমবন্যাযুতং বন্দে শ্রীবক্রেশ্বর পণ্ডিতম্।।
🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


