꧁ ৮৫. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
*🌴🌳🌲বনবাসে গমন🌴🌳🌲*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_66.html ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৫)🌿তুলসীদাস রামায়ণ🌿*
*🌴🌳🌲বনবাসে গমন🌴🌳🌲*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻বনবাসের সাজসজ্জায় অত্যাবশ্যক দ্রব্যাদি নিয়ে,শ্রীরাম,সীতা ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণ ও গুরুচরণে বন্দনা করে আর সকলকে শোআকুল করে বনবাসে যাত্রা করলেন।রাজপ্রাসাদ থেকে বেড়িয়ে তিনি গুরুদেব বশিষ্ঠদেবের আবাসের সম্মুখে উপনীত হলেন।তিনি দেখলেন যে প্রজাগণ বিরহাগ্নিতে দগ্ধ হচ্ছে।তিনি তাদের অনেক করে সান্ত্বনা দিলেন।তারপর রামচন্দ্র ব্রাহ্মণ সমাজকে ডাকলেন।গুরুদেবের উপস্থিতিতে রামচন্দ্র ব্রাহ্মণদের এক বৎসরের ভোজন সামগ্রী দান করলেন আর যথাযোগ্য সমাদর,দান ও মিষ্ট বাক্যে আপন করে নিলেন।অতঃপর তিনি যাচকদের সম্মান প্রদর্শন করে ও দান করে সন্তুষ্ট করলেন আর বন্ধুবান্ধবদের প্রতি পবিত্র প্রেম প্রদর্শন করে তাদের প্রসন্ন করলেন।তারপর তিনি দাসদাসীদের ডেকে গুরুদেবকে বললেন, হে গুরুদেব!এদের আমি আপনার হস্তে অর্পণ করলাম। আপনি মাতাপিতাসম তাদের দেখাশোনা করবেন।রামচন্দ্র বারে বারে হাতজোড় করে সকলকে সুমিষ্ট বচনে বললেন,সেই আমার যথার্থ হিতৈষী ও বন্ধু যে মহারাজকে সুখী করতে সক্ষম হবে।এইভাবে সকলকে সন্তুষ্ট করে প্রভু রামচন্দ্র পরমানন্দে শ্রীগুরুর পাদপদ্মে প্রণাম নিবেদন করলেন।অতঃপর গণেশ,গিরিজা ও গিরীশকে স্মরণ করে ও তাঁদের আশীর্বাদ মস্তকে ধারণ করে যাত্রা করলেন।রামচন্দ্রের যাত্রার সঙ্গে সঙ্গে অযোধ্যার চারিদিকে বিষাদ নেমে এলো।কান পাতলেই সেই আর্তনাদ শোনা যেতে লাগল।লঙ্কায় ভয়ানক সব অমঙ্গল চিহ্ন দেখা যেতে লাগল।অযোধ্যা যখন অত্যন্ত শোকগ্রস্ত তখনই দেবলোকে হর্ষ ও বিষাদের যুগপৎ অবস্থা দেখা গেল ( আনন্দের কারণ এই যে এইবার রাক্ষসদের অত্যাচার থেকে মুক্তি লাভ হবে আর বিষাদের কারণ অবশ্যই অযোধ্যার দুর্দশা।রামচন্দ্র বেড়িয়ে যাবার পর মূর্ছা ভঙ্গে রাজা চোখ খুললেন।তিনি মন্ত্রী সুমন্ত্রকে ডেকে বললেন,রাম আমার বনবাসে চলে গেল?অথচ আমি এখনও বেঁচে আছি! আমি জানি না আর কী সুখ লাভ করবার ইচ্ছায় প্রাণ এখনও দেহে আশ্রয় করে আছে।এর বেশী কি আঘাত প্রাণের দেহত্যাগের জন্য প্রয়োজন!অতঃপর তিনি ধীর স্থির হয়ে বললেন, হে সখা! তুমি রথ নিয়ে রামের সঙ্গে যাও।তুমি সুকুমার রাজকুমারদের ও সুকুমারী সীতাকে রথে বসিয়ে বনে কয়েকদিন কাটিয়ে ফিরে এসো।রঘুনাথ সত্যাশ্রয়ী ও দৃঢ়ব্রত।তাই যদি ধৈর্য্যযুক্ত ভ্রাতাযুগল ফিরে আসতে রাজী না হন তাহলে তুমি করজোড়ে নিবেদন করে বলবে,হে প্রভু!অন্তত জনকনন্দিনীকে ফিরে যেতে দিন।যখন বনের ভয়াবহ অবস্থা দেখে সীতা ভয় পেয়ে যাবে তখন সুযোগ বুঝে আমার ও কৌশল্যার অনুরোধের কথা তাকে বলবে,বনে ভয়ানক কষ্ট,তাই তুমি ফিরে এসো।কখনো বাপের বাড়ী,আর কখনো শ্বশুর বাড়ী যেমন ইচ্ছে তেমন থাকবে।সীতাকে ফিরিয়ে আনবার খুব চেষ্টা করবে।সে ফিরে এলে আমি যেন বেঁচে থাকার একটা অবলম্বন পাই।না হলে শেষে আমার মৃত্যুই হবে।বিধিবাম তাই আমার কথার কোনো দাম নেই।হায়!রাম,লক্ষ্মণ ও সীতাকে আমার কাছে এনে দাও।এইরকম বলে মহারাজ আবার মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন।*
*🍀রাজার আদেশ শিরোধার্য্য করে মন্ত্রী সুমন্ত্র তাঁকে প্রণাম জানিয়ে দ্রুতবেগে রথ প্রস্তুত করে রামচন্দ্র,লক্ষ্মণ ও সীতাদেবীর উদ্দেশ্যে যাত্রা করলেন।নগরের সীমানার বাইরে মন্ত্রী সুমন্ত্র তাঁদের দেখতে পেলেন।সেইখানে উপনীত হয়ে মন্ত্রী শ্রীরামচন্দ্রকে রাজা মহাশয়ের নির্দেশের কথা জানালেন।বহু অনুনয়-বিনয় করে মন্ত্রী তাঁদের রথের উপরে তুললেন।যাত্রাপথে তাঁরা মনে মনে অযোধ্যাকে পুনঃ প্রণাম নিবেদন করলেন।প্রজাগণ দেখল যে রামচন্দ্র অযোধ্যা ছেড়ে চলে যাচ্ছেন।রামচন্দ্র না থাকলে অযোধ্যা অনাথ হয়ে পড়বে মনে করে প্রজাগণ তাঁর সঙ্গে সঙ্গে চলতে থাকলেন।কৃপাসিন্ধু রামচন্দ্র তাদের বারে বারে বোঝাতে লাগলেন।তারা সাময়িক ভাবে তাঁর কথায় অযোধ্যার দিকে গমন করল আবার তাঁরই আকর্ষণে পুনরায় ফিরে আসতে লাগল।অযোধ্যাপুরী যখন ভয়াবহ হয়ে উঠেছিল যেন সেখানে কালরাত্রির অন্ধকার ঘনীভূত হয়েছে। ভয়াবহ অযোধ্যাপুরীতে প্রজাগণ একে অপরকে হিংস্র জন্তুসম মনে করে ভয় পেতে লাগল।প্রজাদের চোখে তখন গৃহ শ্মশানসম, পরিজন ভূতপ্রেতসম আর পুত্র,হিতৈষী, মিত্র যমদূতসম লাগছিল।উদ্যানের বৃক্ষ,লতাকুঞ্জাদি বিবর্ণ হয়ে যেতে লাগল। নদীসকল ও সরোবর এত ভয়ানক বোধ হচ্ছিল যে সেদিকে তাকানো যাচ্ছিল না।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
*ধারাবাহিক*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


