✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৯৮. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🤣শ্রীমন্মহাপ্রভুর গৃহত্যাগ🤣*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৮)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🤣মহাপ্রভুর গৃহ ত্যাগ🤣*
"""""""""""""""""""""""""""""""""""""""""
*গঙ্গাতীর হতে গৃহে এসে জননীর নিকট বসে অনেকক্ষণ সাংসারিক কথাবার্তা বললেন।যথাসময়ে আহারান্তে শয়নগৃহে গেলেন।মহাপ্রভুর গৃহবাষের আজ শেষ দিন। কিন্তু এই ব্যপারটি এখন পর্যন্ত মহাপ্রভুর জননী ও ঘরণী জানেন না।শচীমা নিজগৃহে গিয়ে নিশ্চিন্তে শয়ন করলেন।শ্রীমতী তাম্বূলের বাটা,চন্দন, ফুলের মালা প্রভৃতি হাতে নিয়ে সহাস্যবদনে মহাপ্রভুর শয়নকক্ষে প্রবেশ করলেন।জীব কল্যাণময় মহাপ্রভু মৃদুহাস্য করে পরম আদরে প্রিয়াকে কোলে বসালেন।*
*শয়নমন্দিরে সুখে শয়ন করিলা।*
*তাম্বূলস্তবক করে বিষ্ণুপ্রিয়া গেলা।।*
*হাসিয়া সম্ভাষে প্রভু আইস আইস বোলে।*
*পরম পিরিতি করি বসাইলা কোলে।।*
*(শ্রীচৈঃমঃ)*
*🌹শ্রীমতী বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর অঙ্কে (কোলে) বসলেন,শ্রীশ্রীলক্ষ্মীকান্ত নারায়ণের অঙ্কে যেন জগন্মাতা শ্রীশ্রীমহালক্ষ্মী বিরাজমানা।মহাপ্রভুর শয়নমন্দিরের আজ কি অপূর্ব শোভা!অধম জীবের ভাগ্যে এই প্রেমময় প্রেমময়ীর অপরূপ যুগলমিলন দুর্ঘট (যা সহজে ঘটে না)।শ্রীবৃন্দাবনদাস ঠাকুরের মাতা নারায়ণী দেবী সে রাত্রিতে মহাপ্রভুর বাড়ীতে শয়ন করেছিলেন।শ্রীলোচনদাসের শ্রীচৈতন্যমঙ্গল গ্রন্থ পাঠে শ্রীবৃন্দাবনদাস ঠাকুরের মনে একটি সন্দেহ উপস্থিত হয়।শ্রীমতীবিষ্ণুপ্রিয়া দেবীর নিকট মহাপ্রভুর শেষ বিদায়,তাঁকে স্বহস্তে ভুবনমোহিনীরূপে সাজান,তাঁর সঙ্গে রসালাপ,তাঁকে প্রামানন্দে শেষ আলিঙ্গন দান,এ সব কথা শ্রীবৃন্দাবনদাস নিজ গ্রন্থ শ্রীচৈতন্যভাগবতে লিপিবদ্ধ করেন নাই।কারণ তিনি এ সব ঘটনা অবগত ছিলেন না।এ সব ঘটনার সত্যাসত্য বিষয়ে শ্রীবৃন্দাবনদাস ঠাকুরের মনে সন্দেহ হওয়ায় তিনি তাঁর জননী নারায়ণীকে জিজ্ঞাসা করেন,তার উত্তরে তাঁর জননী বলেন,লোচনদাসের একটি কথাও মিথ্যা নহে এবং তাতে কোন প্রকার অত্যুক্তিও নাই,কারণ ঐ রাত্রে নারায়ণীদেবী মহাপ্রভুর বাড়ীতে ছিলেন এবং স্বচক্ষে শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-লীলা দর্শন করে পবিত্র হয়েছেন।আহা!নারায়ণীদেবীর মত সৌভাগ্যশালিনী রমণী জগতে আর কে আছেন?ব্যাস অবতার শ্রীবৃন্দাবনদাসের জননীর সৌভাগ্য হবে না তো কার হবে?শ্রীলোচনদাস গৌরভগবানের মাধুর্য্যলীলা বর্ণনা করেছেন,শ্রীবৃন্দাবনদাস তাঁর ঐশ্বর্য্য লীলা বর্ণনা করেছেন।শ্রীলোচনদাসের শ্রীগৌরাঙ্গ,নবীন নাগর,প্রেমময়,প্রেমদাতা,প্রাণকান্ত,জীবনধন।শ্রীবৃন্দাবনদাসের শ্রীগৌরাঙ্গ,মহাপ্রভু,ঠাকুরের ঠাকুর,জগতের স্বামী পূর্ণব্রহ্ম সনাতন।শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ালীলা মাধুর্য্যপূর্ণ,এর সঙ্গে ঐশ্বর্য্য মিলালে লীলার মাধুর্য্যের হানি হয়।শ্রীলোচন দাসকৃত শ্রীচৈতন্য মঙ্গল গ্রন্থখানি শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার প্রকট অবস্থায় লিখিত হয় ; এ গ্রন্থ দেবী শ্রবণ করে পরম আনন্দিত হয়েছিলেন,এই গ্রন্থ বিষ্ণুপ্রিয়াদেবীর অনুমোদিত। শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার আদেশ পেয়ে শ্রীলোচনদাস তাঁর গ্রন্থ বৈষ্ণবসমাজে প্রচার করেন।*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী আজ প্রাণবল্লভকে মনের সাধে সাজাতে চাইলেন।মহাপ্রভু সম্মতি দিয়ে বললেন,প্রিয়তমে!তুমি আগে আমাকে সাজাও,পরে আমি তোমাকে স্বহস্তে সাজাব।দেখি কে কাকে কেমন সাজাতে পারেন?তোমার ও কথা রেখে দাও।গৌরহরি হেসে উত্তর দিলেন, "তা দেখা যাবে"। এখন তুমি তোমার কাজ কর। শ্রীমতী মনের সাধে মহাপ্রভুর শ্রীঅঙ্গে সুগন্ধি চন্দন, কস্তুরী,কুঙ্কুম প্রভৃতি গন্ধদ্রব্য লেপন করলেন।প্রাণনাথের গলদেশে মালতীর মালা পরিয়ে দিলেন।স্বহস্তে মহাপ্রভুর সুন্দর তিলক রচনা করে দিলেন,প্রাণবল্লভের সুন্দর প্রশস্ত ললাটে অলকারঞ্জিত করে দিলেন।সুগন্ধি সরস তাম্বূল খেতে দিলেন।মহাপ্রভুর মস্তকের চাঁচর চিকুররাজি সুন্দর করে সাজিয়ে দিলেন।বসনাঞ্চল দিয়ে শ্রীচরণ দুইখানি উত্তম করে মুছিয়ে দিলেন।প্রাণবল্লভকে মনের মত সাজিয়ে আহা!শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার মনে প্রাণে আর সুখ ধরে না।রসরাজ রসিকশেখর রসসাগরে ভাসছেন,রসবতী রসিকা রাসেশ্বরী শ্রীমতী বিষ্ণুপ্রিয়াদেবীকে নিজ কোলে বসিয়ে কতই আদর সোহাগ করছেন।শ্রীমতীর মনে তখন আর অন্য কোন ভাবনা নেই।তিনি সুখসাগরে সন্তরণ (সাঁতার) করছেন।*
*বিষ্ণুপ্রিয়া প্রভু অঙ্গে চন্দন লেপিল।*
*অগোর কস্তুরী গন্ধে তিলক রচিল।।*
*দিব্য মালতীর মালা দিল গোরা অঙ্গে।*
*শ্রীমুখে তাম্বূল তুলি দিল নানা রঙ্গে।।*চৈঃমঃ*
*🌻এক্ষণে মহাপ্রভু শ্রীমতীকে সাজাবার পালা।শ্রীগৌরহরি স্বহস্তে বিষ্ণুপ্রিয়াকে সাজাতে বসলেন।শ্রীমতী লাজ-ভয়ে কুন্ঠিতা হয়ে শয্যার এক পার্শে সরে গেলেন, মহাপ্রভু কখনও ছাড়বার পাত্র নহেন।তাঁকে ধরে কাছে বসালেন।দেব-দেবীগণ এই অপূর্ব দৃশ্য দেখে আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন।রসিকেন্দ্র চূড়ামণি মহাপ্রভু সর্বপ্রথমে শ্রীমতীর কবরী বেঁধে দিলেন।কবরীর চারপাশে মালতীর মালা পরিয়ে দিলেন।শ্রীমতীর সুন্দর ললাটে সিন্দুরের ফোটা দিয়ে দিলেন,ললাটফলকে চন্দনের বিন্দু দিয়ে সুন্দর করে সাজালেন।প্রিয়ার কমল নয়নদ্বয়ে অঞ্জনের রেখা টেনে দিলেন।নিজের হাতে মনের মত করে প্রিয়াজীকে বস্ত্রালঙ্কার পরিয়ে দিলেন,গলে ফুলের মালাও পরালেন।*
*তবে মহাপ্রভু সে রসিক-শিরোমণি।*
*বিষ্ণুপ্রিয়া-অঙ্গে বেশ করেন আপনি।।*
*🙏জয় শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার জয়🙏*
*বানান, ভুল মার্জনীয়*
*ক্রমাগত।*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


