꧁ ৯৬. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_66.html ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৬)🌿তুলসী দাস রামায়ণ🌿*
"""""""""""""""""""""""""""""""""""""'''"'''''''''''''''''''
*🌻অতঃপর সেই রমণীগণ পরম প্রীতিপূর্বক সীতাদেবীর পদসংলগ্ন হল আর তাঁকে নানাভাবে আশীর্বাদ দিয়ে বলল,শেষনাগ যত দিন এই ধরিত্রীকে মাথায় করে রাখবে তুমি ততদিন সতী সাবিত্রী ও সৌভাগ্যবতী হয়ে থাকবে।*
*🍀আমরা প্রার্থনা করি যেন পার্বতীসম পতির প্রেম তুমি লাভ কর।হে দেবি! আমাদের উপর যেন কৃপাদৃষ্টি রাখতে ভুলে যেও না। আমরা হাতজোড় করে একটা অনুরোধ করছি,তোমরা এই পথেই ফিরবে আর এই দাসীদের দর্শন দিয়ে যেও।সীতাদেবী বুঝলেন যে রমণীগণ প্রেমে কাতর হয়ে পড়েছে। তিনি তাদের মিষ্ট বচনে পরিতৃপ্ত করলেন।জ্যোৎস্না যেন কুমুদকে প্রস্ফুটিত করে দিল। তখন শ্রীরামের মনোভাব বুঝতে পেরে লক্ষ্মণ তাদের কাছে গিয়ে সবিনয়ে পথনির্দেশ জানতে চাইলেন।নরনারী সকলেই দুঃখিত হয়ে পড়ল।তাদের অঙ্গে তখন পুলক শিহরণ অনুভূতি লাভ হচ্ছিল।বিয়োগ ব্যথায় তারা প্রেমাশ্রুসজল হয়ে পড়ল।তাদের আনন্দ যেন হঠাৎ হাওয়ায় মিশে গেল।তারা বিষাদে নিমজ্জিত হল,দেখে মনে হল যেন বিধাতা প্রদত্ত ধনসম্পদ তাদের কাছ থেকে জোর করে কেউ কেড়ে নিল। অতঃপর তারা কর্মের গতিতে মেনে নিয়ে ধৈর্য্য ধরল আর আলাপ আলোচনা করে সগম পথের সন্ধান দিল।*
*🌻শ্রীরঘুনাথ তখন লক্ষ্মণ ও সীতাকে সঙ্গে নিয়ে সেই জায়গা ত্যাগ করে এগিয়ে চললেন।গ্রামবাসীদের ভাল কথা বলে ফিরিয়ে দিলেও তাদের মন কিন্তু শ্রীরামের পাদপদ্মে অনড় হয়ে রইল।*
*🌹ফিরে যেতে যেতে গ্রামবাসীগণ ভয়ানক হা-হুতাশ করতে লাগল আর এর জন্য দৈবকে দায়ী করল।তারা বিষাদ গ্রস্ত হয়ে আলোচনা করতে লাগল।বিধাতা সম্পূর্ণরূপে স্বতন্ত্র ও নির্ভয় হয়েও নির্দয়।তিনি চন্দ্রকে রুগ্ন ক্ষতি-বৃদ্ধিযুক্ত ও কলঙ্কযুক্ত করেছেন,কল্পতরুকে তরু করেছেন আর সাগরকে লবণাক্ত জল দিয়েছেন। তিনিই আবার এমন সুন্দর রাজকুমারদ্বয়কে বনবাসে পাঠিয়েছেন।যখন বিধাতা এঁদের বনবাস দিয়েছেন তাহলে তিনি ভোগ ও বিলাস সৃষ্টি করলেন কেন? যখন এঁরা খালি পায়ে পাদুকাবিহীন পথে চলেছেন তখন বিধাতারও এত রকমের বাহন সৃষ্টি করবার দরকার কী ছিল? যখন এঁদের জন্য বরাদ্দ হিসেবে কুশ ও কিশলয় শয্যায় ভূমিতে শয়ন ছিল তখন বিধাতার সুন্দর শয্যা সৃষ্টি করবার প্রয়োজন ছিল কী?যখন বিধাতা বসবাস বৃহৎ বৃক্ষমূলে স্থির করে রেখেছিলেন তখন সুবিশাল রাজপ্রাসাদ নির্মাণ করে তিনি অনর্থক পরিশ্রম করেছেন বলে মনে হয়।*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


