✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ সেবাপরাধ ꧂
এখানে বত্রিশ প্রকার সেবাপরাধের বিষয় বলা হল
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
সেবাপরাধ বত্রিশ প্রকার। বরাহপুরাণে চল্লিশ প্রকার সেবাপরাধের বিষয় উল্লিখিত হয়েছে। এখানে বত্রিশ প্রকার সেবাপরাধের বিষয় বলা হল-
(১) বনারোহণ এবং পাদুকা পরিহিত অবস্থায় শ্রীভগবানের মন্দিরে প্রবেশ করা।
(২) শ্রীভগবৎ যাত্রা-উৎসবাদি পালন না করা বা অনুগমন না করা।
(৩) শ্রীকৃষ্ণমূর্তির অগ্রে প্রণাম না করা।
(৪) উচ্ছিষ্টযুক্ত দেহে বা অশৌচ অবস্থায় ভগবৎ প্রণাম।
(৫) এক হস্তে ভগবৎ প্রণাম।
(৬) বিষ্ণুর অগ্রে অন্য দেবতা বা সূর্যাদিকে প্রদক্ষিণ।
(৭) বিগ্রহের সম্মুখে পদ প্রসারিত করিয়া বসা ও বিগ্রহের দিকে পা রাখিয়া বসা।
(৮) বিগ্রহের অগ্রে বাহুদ্বারা জানু বেষ্টন করিয়া বসা।
(৯) বিগ্রহের অগ্রে শয়ন করা।
(১০) বিগ্রহের অগ্রে ভোজন করা।
(১১) বিগ্রহের সম্মুখে মিথ্যাভাষণ।
(১২) বিগ্রহের অগ্রে উচ্চৈঃস্বরে কথা বলা।
(১৩) বিগ্রহের অগ্রে দূরস্পর আলাপ করা।
(১৪) বিগ্রহের সম্মুখে স্বার্থসিদ্ধি না হওয়ায় রোদন করা।
(১৫) বিগ্রহের সম্মুখে কলহ করা।
(১৬) বিগ্রহের সম্মুখে কারও উপর অত্যাচার বা নিগ্রহ করা।
(১৭) বিগ্রহের সম্মুখে কাহাকেও অনুগ্রহ করা।
(১৮), সাধারণ লোকের প্রতি নিষ্ঠুর হওয়া বা নিষ্ঠুর বাক্য বলা।
(১৯) ভগবৎ সেবাকালীন কম্বলাদি ধারণ।
(২০) বিগ্রহের সম্মুখে পরনিন্দা করা।
(২১) বিগ্রহের সম্মুখে অপরের প্রশংসা করা।
(২২) বিগ্রহের সম্মুখে অশ্লীল কথা বলা।
(২৩) বিগ্রহের সম্মুখে অধোবায়ু ত্যাগ করা।
(২৪) সামর্থ্য থাকা সত্ত্বেও গৌণ উপচারাদি দিয়া ভগবৎ উৎসবাদি নির্বাহ।
(২৫) অনিবেদিত খাদ্য ভোজন করা।
(২৬) যে সময়ে যে শস্য বা ফলাদি উৎপন্ন হয়, তাহা শ্রীভগবানকে অর্পণ না করা।
(২৭) ভগবৎ উদ্দেশ্যে আনিত দ্রব্য অগ্রে অপরকে প্রদান করে অবশিষ্ট ভগবদর্থে প্রদান করা।
(২৮) শ্রীমূর্তিকে পশ্চাৎ করিয়া উপবেশন করা।
(২৯) শ্রীমূর্তিকে প্রণাম না করিয়া অন্যকে প্রণাম করা।
(৩০) গুরুর সম্মুখে স্তবাদি না করিয়া মৌন থাকা।
(৩১) নিজের প্রশংসা করা।
(৩২) দেবতার নিন্দা করা।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

