শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৬১. ব্রহ্ম-সম্প্রদায় বা মধ্বাচার্য‍্য 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boosnob61.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬১. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬০. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬১)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
          *চতুঃ----সম্প্রদায়*
*২য়,ব্রহ্ম-সম্প্রদায় বা মধ্বাচার্য‍্য।*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌷"মধ্বদিগ্বিজয়" গ্রন্থে মধ্বাচার্য‍্যের অনেক বিবরণ পাওয়া যায়।মধ্বাচার্য‍্যের "মায়াবাদ-শত-দূষণী-সংহিতা" দ্বৈতবাদীদের ব্রহ্মাস্ত্র স্বরূপ।এটি অতি বৃহৎ গ্রন্থ ও বিবিধ বিচারপূর্ণ। এজন‍্য গৌড়দেশবাসী পূর্ণানন্দ স্বামী উহাকে সংক্ষিপ্ত করে ১১৯ শ্লোকে "তত্ত্ব মুক্তাবলী বা মায়াবাদ শত-দূষণী" নামে প্রচার করেন। শঙ্করাচার্য‍্যের মায়াবাদের উপর একশো দোষারোপ করার জন্য এর নাম "শতদূষণী"। এঁদের দেবালয়ে বিষ্ণুমূর্তির সঙ্গে শিবপার্বতী ও গণেশের মূর্তিও পূজিত হয়ে থাকেন, এতে বুঝা যায় শৈব ও বৈষ্ণবের মধ্যে পরস্পর বিবাদ ভঞ্জনার্থ মধ্বাচার্য‍্য যথেষ্ট যত্ন করেছিলেন। প্রথমে তিনি অনন্তেশ্বর নামক শিব-মন্দিরে দীক্ষা গ্রহণ করে, শঙ্করাচার্য‍্য-প্রবর্তিত "তীর্থ" উপাধি গ্রহণ করেন।পরে বিষ্ণুমন্দিরে শিবদূর্গাদির পূজা প্রবর্তিত করেন,শৃঙ্গগিরি মঠের শৈব-মোহন্ত "উড়ুপ-কৃষ্ণ" নগরে (উদীপি নগরে) শ্রীকৃষ্ণমন্দিরে পূজা করতে গমন করেন। ফলে শৈব বৈষ্ণবে সদ্ভাব সম্পাদন করাই মধ্বাচার্য‍্যের এক প্রধান উদ্দেশ্য ছিল। শ্রীমধ্বাচার্য‍্য কর্তৃক দ্বৈতাদ্বৈতবাদ যত বেশী প্রচারিত হোক না হোক,তদীয় শিষ‍্যানুশিষ‍্য জয়তীর্থ কর্তৃক এই মত দক্ষিণাপথ ও ভারতের অন‍্যান‍্য প্রদেশে বহু বহু প্রচারিত হয়েছিল।*
*🌺জয়তীর্থ উক্ত প্রদেশের পান্ডারপুরের নিকটবর্তী মঙ্গলবেড়ে গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম রঘুনাথ রাও এবং মাতার নাম রুক্মিণী বাঈ।পত্নীর নাম ভীমা বাঈ।পত্নীর উগ্র স্বভাবে বিরক্ত হয়ে তিনি খ্রীষ্টীয় দ্বাদশ শতাব্দীর মধ‍্যভাগে সন্ন‍্যাসধর্ম গ্রহণ করেন।তিনি বেদান্ত সম্বন্ধে "তত্ত্ব প্রকাশিকা" ন‍্যায়-দীপিকা প্রভৃতি বহু বৈষ্ণব সিদ্ধান্ত গ্রন্থ রচনা করে গিয়েছেন।*
*🌹এর পর খৃষ্টীয় ১৩শ,শতাব্দের প্রারম্ভে শ্রীমদ্ বিষ্ণুপুরীর নাম বিশেষ উল্লেখযোগ্য।ইনি শ্রীমদ্ভাগবতের সার সঙ্কলন করে (১৮ হাজারের মধ্যে ৪০৩ শত শ্লোক) "শ্রীবিষ্ণুভক্তি-রত্নাবলী" গ্রন্থ রচনা করেন।এই গ্রন্থে শ্রীধর স্বামীর মতে কিছু স্বকৃত শ্লোকও আছে।ইনি জয়ধর্মমুনির শিষ্য।অদ্বৈতাচার্য‍্যের সমসাময়িক শ্রীহট্ট--- লাউড় গ্রামনিবাসী লাউনিয়া কৃষ্ণদাস এই গ্রন্থের একটি বাংলা অনুবাদ করেছেন।ইঁনার পূর্ববাস মিথিলা বা ত্রিহুতের তরৌণী গ্রামে ; পূর্বনাম বিষ্ণুশর্মা।ত্রিহুতের চলিত নাম তীরভুক্তি, এই দেশবাসী বলে ইনি "তৈরভুক্ত" নামেও পরিচিত।*
*☘রামানুজ সম্প্রদায়ের মতো মধ্বাচারী বৈষ্ণবদের শাখা-সম্প্রদায় তত প্রচলিত দেখা যায় না।শ্রীচৈতন‍্য মহাপ্রভু এই মাধ্ব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।রামানুজ সম্প্রদায়ে যে সঙ্কীর্ণতা ছিল,তা পরবর্তীকালে রামানন্দ কর্তৃক বিদূরিত হয়ে এক সার্বজনীন উদারতার উজ্জ্বল ধর্মমার্গ উদ্ভাসিত হয়ে উঠে।মাধ্ব-সম্প্রদায়ের সঙ্কীর্ণতাও সেইরকম শ্রীচৈতন‍্যের সময়ে সর্বতোভাবে বিদূরিত হয়।গুরুত্ব সম্বন্ধে যে বাঁধাবাঁধি নিয়ম (Restriction) ছিল, তা শ্রীমন্মহাপ্রভু শিথিল করে দিয়ে মেঘ-মন্দ্রে ঘোষণা করলেন=*
*কিবা ন‍্যাসী কিবা বিপ্র শূদ্র কেনে নয়।*
*যেই কৃষ্ণতত্ত্ব-বেত্তা সেই গুরু হয়।।*
*🌻বর্ণশ্রম ধর্মের বহু উর্ধে ভাগবত ধর্ম অবস্থিত ; এতে আচন্ডাল সকলেরই অধিকার আছে,এই বৈদিক বিশুদ্ধ ধর্মমত প্রচারের ফলে স্মার্তগণের সঙ্গে বিবাদ-বিসম্বাদ সত্ত্বেও শ্রীমন্মহাপ্রভুর মত ভারতের সর্বত্র ক্রমে ক্রমে প্রবল হয়ে উঠেছে। ওয়ার্ড সাহেব বলেন, বাংলাদেশের এক-তৃতীয়াংশেরও বেশী লোক এই বৈষ্ণব ধর্মবলম্বী।শ্রীচৈতন‍্যদেবের শিক্ষা হিন্দুর মধ্যে অন্ততঃ এক কোটি পঞ্চাশ লক্ষ শ্রীচৈতন‍্যদেবের প্রচারিত ধর্ম গ্রহণ করেছে।*
*🌷রামাইত সম্প্রদায় যেরকম মূলতঃ শ্রী-সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত, সেইরকম এই শ্রীচৈতন‍্যদেব প্রবর্তিত ধর্ম-সম্প্রদায়ও মূলতঃ ব্রহ্ম-সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত বলে স্বীকৃত। কারণ ত্রিকালদর্শী ঋষিগণ কলিতে চারটি বৈষ্ণব-সম্প্রদায় নির্দেশ করেছেন।শ্রীচৈতন‍্য-সম্প্রদায়কে স্বতন্ত্র সম্প্রদায় স্বীকার করতে গেলে,পাঁচটি সম্প্রদায় হয়ে পড়ে।*
*🌹শাস্ত্র বাক‍্যের তথা ঋষিবাক‍্যের সার্থকতা ও যথার্থতা থাকে না। জাতি অসংখ্য হলেও যেমন সকলেই চারবর্ণের অন্তর্গত, সেইরকম বৈষ্ণবের বহু শাখা সম্প্রদায় থাকলেও মূলতঃ চার সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত, এটি অবশ‍্য স্বীকার করতে হবে।তবে শাস্ত্র-শুদ্ধ-সদাচার, সামাজিক ব‍্যবহার ও ধর্মমতের তারতম‍্য অনুসারে উত্তম,মধ‍্যম, কনিষ্ঠ ও পতিত এইরূপ শ্রেণী বিভাগ পূর্বাপর প্রবর্তিত রয়েছে।সে যাইহোক অতঃপর অপর দুইটি সম্প্রদায়ের বিষয় বিবৃত করা হবে।*
🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬২. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds