শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৬২. রুদ্র-সম্প্রদায় বা বিষ্ণুস্বামী 🏵️ বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas62.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬২. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬১. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬২)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
              *বৈষ্ণব--বিবৃতি*
*🙏৩য়,রুদ্র-সম্প্রদায় বা বিষ্ণুস্বামী🙏*
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
*🌻এই সম্প্রদায়ের আচার্য‍্য বিষ্ণুস্বামী। দর্শনমত=শুদ্ধাশুদ্ধ। নিষ্ঠা=আত্ম-নিবেদন।উপাস‍্য= শ্রীবালগোপাল। বিষ্ণুস্বামী, রুদ্রদেবের পরম্পরা বলেই এই সম্প্রদায়ের নাম রুদ্র-সম্প্রদায়। বেদ-ভাষ‍্যকার বিষ্ণুস্বামী এই মতের সারতত্ত্ব প্রকাশ করেন।তিনি সন্ন‍্যাসী ব্রাহ্মণ ভিন্ন অন‍্য কাউকেও শিষ‍্য করতেন না।তাঁর শিষ‍্য জ্ঞানদেব, তৎশিষ‍্য নামদেব,তৎশিষ‍্য ত্রিলোচন, এবং এই ত্রিলোচনের শিষ্য সুপ্রসিদ্ধ বল্লভাচার্য‍্য।বল্লভাচার্য‍্য এই সম্প্রদায়ের বিস্তৃতি করেন বলেই ইনার প্রচলিত নাম বল্লভচারী। ১৫শ, শতাব্দীর মধ‍্যভাগে এই সম্প্রদায়ী বৈষ্ণবগণ শ্রীরাধাকৃষ্ণের যুগল উপাসনা প্রবর্তিত করেন।শেষে গোকুলের গোস্বামীগণই ইহার প্রচারক হন।ত্রৈলিঙ্গ দেশীয় লক্ষ্মণ ভট্টের ঔরসে ১৪০১ শকে (খৃঃ ১৪৭৯ অব্দে)বল্লভাচার্য‍্য জন্মগ্রহণ করেন। বল্লভাচার্য‍্য বেদান্তের একভাষ‍্য রচনা করেন,এই ভাষ‍্যের নাম "অনুভাষ‍্য"।ভাগবতেরও একটি টীকা করেছিলেন। এই টীকাই সাম্প্রদায়িক গ্রন্থ।তাছাড়া সিদ্ধান্ত রহস‍্য,ভাগবতলীলা রহস‍্য, এবং হিন্দি ভাষায় বিষ্ণুপদ,ব্রজবিলাস,অষ্টছাপ ও বার্তা নামে বেশ কিছু গ্রন্থ আছে।বল্লভাচার্য‍্য শ্রীচৈতন‍্য মহাপ্রভুর আবির্ভাবের কিছু পূর্বে জন্মগ্রহণ করেন।বল্লভাচারীদের "বার্তা" নামক গ্রন্থে জীব ও ব্রহ্মের এক প্রকার অভেদ ভাবই উল্লিখিত হয়েছে।আচার্য‍্যকে ঠাকুরজী (শ্রীকৃষ্ণ) বললেন,তুমি ব্রহ্মের সঙ্গে জীবের যেরকম সংযোগ সাধন করবে,আমি তাই-ই করব। সুতরাং উহাদের মতে জীব ও ব্রহ্মের কার্য‍্য-কারণ সম্বন্ধে পরমার্থতঃ অভেদই বর্ণিত আছে।দেব সেবা বিষয়ে অন‍্যান‍্য সম্প্রদায়ের সঙ্গে ইঁনাদের বিশেষ বিভিন্নতা নেই। শ্রীগোপাল,শ্রীরাধাকৃষ্ণ মূর্তির অষ্টকালীন সেবা করার নিয়ম আছে। তাছাড়া রথযাত্রায় উড়িষ্যাদেশে, জন্মাষ্টমী ও রথযাত্রায় পশ্চিম অঞ্চলে,রাসে শ্রীবৃন্দাবনাদি জায়গায় মহাসমারোহে উৎসব হয়ে থাকে।*
*🌺বল্লভাচারী বৈষ্ণবগণ ললাটে উর্ধপুন্ড্র অঙ্কন করে নাকের উপরে অর্ধচন্দ্রাকৃতি করে মিলিয়ে দেন, এ উর্ধপুন্ড্রের মধ‍্যভাগে রক্তবর্ণ গোলাকার তিলক ধারণ করেন।শ্রী-- বৈষ্ণবের মতো বাহুতে ও বক্ষে শঙ্খ, চক্র,গদা, পদ্মাদিও মুদ্রিত করে থাকেন।কেউ কেউ "শ‍্যামবিন্দী" নামক কৃষ্ণমৃত্তিকা দ্বারাও উক্ত গোলাকার তিলক অঙ্কন করে থাকেন।ইঁনারা কন্ঠে তুলসীমালা ও তুলসীর জপমালা ধারণ করেন। "শ্রীকৃষ্ণ" "জয়গোপাল" বলে সম্বোধন করেন। শ্রীমাধবেন্দ্রপুরী আবিষ্কৃত শ্রীগোবর্ধননাথ বিগ্রহ মথুরায় ছিলেন। ঔরঙ্গজেব বাদশাহ সেখানকার মন্দির ভেঙ্গে ফেলতে অনুমতি করলে ঐ বিগ্রহ ১৬৬৮ খৃঃ অব্দে উদয়পুরের নাথদ্বারে বসানো হয় এবং এই বিগ্রহের নামকরণ হন শ্রীনাথজী।ইহাই এই সম্প্রদায়ী বৈষ্ণবের প্রধান তীর্থ। তাছাড়া কোটা,সুরাট,কাশী (লালজীর মন্দির ও পুরুষোত্তম মন্দির) মথুরা,বৃন্দাবনে ইঁনাদের মঠ ও দেবালয় আছে। বল্লভাচার্য‍্য নিজ জন্ম স্থান চম্পকারণ‍্য হতে পরে প্রয়াগের কাছে আম্বুলী গ্রামে বাস করেন।বল্লভাচার্য‍্য এই স্থান হতে প্রয়াগে শ্রীচৈতন‍্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং গৌরহরিকে নিজালয়ে নিয়ে আসেন। ত্রিহুতের বৈষ্ণব-পন্ডিত রঘুপতি উপাধ‍্যায় সেখানে শ্রীগৌরাঙ্গের দর্শন লাভ করেন।বল্লভাচার্য‍্য শেষজীবনে নীলাচলে শ্রীমহাপ্রভুর শ্রীচরণাশ্রয় করে শ্রীগদাধর পন্ডিতের কাছে শ্রীকিশোর-গোপাল মন্ত্রে দীক্ষিত হন।*
*🌹বল্লভাচার্য‍্যের পুত্র বিঠ্ ঠল নাথ পিতৃপদে অভিষিক্ত হন।এ সম্প্রদায়ের লোকেরা তাঁকে শ্রীগোঁসাইজী বলেন। বিঠ্ ঠল নাথের সাত পুত্র=গির্ধরিরায়,গোবিন্দরায়, বালকৃষ্ণ,গোকুলনাথ,রঘুনাথ ও ঘনশ‍্যাম।ইঁনারা পৃথক পৃথক সমাজভুক্ত হলেও ধর্ম বিষয়ে সকলে একমত। এই সম্প্রদায়ের মতে ভগবানের উপাসনায় কোন প্রকার শারীরিক কষ্ট, অর্থ‍্যাৎ উপবাস,তপস‍্যা, অন্নবস্ত্রের কষ্ট পাবার আবশ্যকতা নেই।কোনরকম কঠোরতা স্বীকারের প্রয়োজন নেই। পূর্ণমাত্রায় বিষয়সুখভোগ করে ভগবানের সেবা করা। এই জন্য এ সম্প্রদায়ী বৈষ্ণবেরা অতিমাত্র বিষয়ী ও ভোগবিলাসী। গুজরাট ও মালোয়াড়ের বহুতর স্বর্ণবণিক ও ব‍্যবসায়ী এই মতাবলম্বী। এই সম্প্রদায়ের ব্রহ্ম-সম্বন্ধ ও সমর্পণ বা আত্মনিবেদন করবার একটি মন্ত্র "সত‍্যার্থ প্রকাশ" গ্রন্থ হতে এখানে দেওয়া হ'ল।*
     *🙏বাকী অংশ পরের পর্বে🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৩. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds