শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৮৬. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda86.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৬. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda86.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৫. রাগানুগা ভক্তির কথন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda85.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৬)শ্রীরায় রামানন্দ কাষ্ঠ পুত্তলিকা*
    *রাগাত্মিকা ও রাগানুগাভক্তি,*
   ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
*🙏রাগানুগাভক্তি রাগাত্মিকা ভক্তির অনুগামিনী,এই জন্যই সাধন ব‍্যাপারে রাগানুগার প্রাধান‍্য কীর্তিত হয়েছে ইহা সম্বন্ধরূপা ও কামরূপা ভেদে দুইপ্রকার। সম্বন্ধরূপা ভক্তির লক্ষণ এই ঃ-----------*
*"সম্বন্ধরূপা গোবিন্দে পিতৃত্বাদ‍্যভিমানতা।*
*অত্রোপলক্ষণতয়া বৃষ্ণীনাং বল্লভা মতা।।"*
*অর্থ‍্যাৎ শ্রীগোবিন্দ পিতৃত্বাদ‍্যভিমানত্বই সম্বন্ধরূপা রাগাত্মিকা ভক্তি।এর অন্তরনিহিত অর্থ এই যে "আমি শ্রীকৃষ্ণের ভাই" "আমি শ্রীকৃষ্ণের বন্ধু" ইত‍্যাদিরূপ মননই সম্বন্ধরূপা রাগাত্মিকাভক্তি।বৃষ্ণিবংশীয়গণ এইরকম সম্বন্ধমাত্র দ্বারাই শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন। এখানে "বৃষ্ণি" শব্দ আভাস মাত্র।গোপগণও শ্রীকৃষ্ণকে ভগবান বলে জানেন না,তাঁরা তাঁকে তাঁদের প্রিয়তম আত্মীয় বলেই মনে করেন।তাতে কার্য‍্যতঃ শ্রীকৃষ্ণে রাগাত্মিকা ভক্তিরই পরাকাষ্ঠা(চরম উৎকর্ষ ) প্রদর্শিত হয়।শ্রীকৃষ্ণবল্লভ-ব্রজসুন্দরীগণের কামই রাগাত্মিকা ভক্তি বা প্রেম।শ্রীপাদ শ্রীজীব গোস্বামী বলেন ঃ-- স্বীয় ইষ্ট বিষয়ে রাগাত্মক প্রেম বিশেষত্বই এখানে কাম শব্দের বাচ‍্য। অর্থ‍্যাৎ আপনার বা (নিজের) অভীষ্ট (আকাঙ্ক্ষা) বিষয়ক রাগাত্মক প্রেমই কাম নামে অভিহিত হয়েছে।শ্রীপাদ ভক্তিরসামৃতসিন্ধুকার লিখেছেন=*
*"সা কামরূপা সম্ভোগতৃষ্ণাং যা নয়তি স্বতাং।*
*যদস‍্যাং কৃষ্ণসৌখ‍্যার্থমেব কেবলমুদ‍্যমঃ।।*
*ইয়ন্তু ব্রজদেবীষু সুপ্রসিদ্ধা বিরাজতে।*
*আসাং প্রেমবিশেষোহয়ং প্রাপ্তঃ কামপি মাধুরীং।।*
*তত্তৎক্রীড়ানিদানত্বাৎ কাম ইত‍্যুচ‍্যতে বুধৈঃ।।"*
*🍀অর্থ‍্যাৎ যে ভক্তি সম্ভোগতৃষ্ণাকে প্রেমরূপে পরিণত করে,তাকে কামরূপা ভক্তি বলা যায়।কেননা এতে যে কোন উদ‍্যম পরিলক্ষিত হয়,তা কেবল কৃষ্ণসুখের জন্য।সেটিতে আত্ম সুখের কোন বাসনা থাকে না।এই বিখ‍্যাত কামরূপাভক্তি কেবল ব্রজসুন্দরীগণেই বিরাজমানা।এঁদের এই প্রম বিশেষ কোন এক অনির্বচনীয় মাধুরী প্রাপ্ত হয়ে তত্তৎ(তখনকার) ক্রীড়ার(খেলার) নিদান(কারণ) হয়।তন্নিমিত্ত (সেইকারণে)পন্ডিতেরাএই প্রেমকে কাম আখ‍্যা প্রদান করেন। যথা গৌতমী তন্ত্রে=*
*"প্রেমৈব গোপরামাণাং কাম ইত‍্যগমৎ প্রথাম্।"*
*🌹উদ্ধবাদি ভক্তসত্তমগণ গোপীদের এই প্রেম বিশেষের প্রার্থনা করেছেন।*
*☘শ্রীপাদ শ্রীজীব গোস্বামী টীকাতে লিখেছেন রাগাত্মিকা শব্দের মতো কামাত্মিকা শব্দের প্রয়োগ হতে পারে না,এই জন্য কামরূপা বলা হয়েছে।কামাত্মিকা ক্রিয়ামাত্র।সেটি ভাব নহে।কামাত্মিকা সম্ভোগতৃষ্ণাকে প্রেমরূপে পরিণত করতে পারে না। আমা হতে শ্রীকৃষ্ণের সুখ হোক, কামাত্মিকতা এই ভাবের সৃষ্টি করতে পারে না।কামাত্মিকা আত্মসুখের অভিলাষিনী।(নিজের সুখের আকাঙ্ক্ষা)।আমি কৃষ্ণ হতে সুখ লাভ করব,এটিই কামাত্মিকার বাসনা।কিন্তু কামরূপা কৃষ্ণকে সুখ দিতে তৎপরা,তাতে নিজের হাজার কষ্ট, হাজার ক্ষতি হয় হোক, এটিই কামরূপার সঙ্কল্প। শ্রীচৈতন‍্যচরিতামৃতে লিখিত হয়েছে।*
*সহজে গোপীর প্রেম,নহে প্রাকৃত কাম।*
*কামক্রীড়া সাম‍্যে তারে কহি কাম নাম।।*
*নিজেন্দ্রিয় সুখ-হেতু কামের তাৎপর্য‍্য।*
*কৃষ্ণসুখ-তাৎপর্য‍্য গোপী ভাববর্য‍্য।।*
*নিজেন্দ্রিয়-সুখবাঞ্জা নাহি গোপীকার।*
*কৃষ্ণসুখ দিতে করে সঙ্গমবিহার।।*
           *(মধ‍্যলীলা ৮ম পরিচ্ছেদ)*
*কামপ্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ*।
*লৌহ আর হেম যৈছে স্বরূপে বিলক্ষণ।।*
*আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম।*
*কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্জা ধরে প্রেম নাম।।*
*কামের তাৎপর্য‍্য নিজ সম্বোগ কেবল।*
*কৃষ্ণসুখ তাৎপর্য‍্য হয় প্রেম তো প্রবল।।*
*লোকধর্ম,বেদধর্ম,দেহধর্মকর্ম।*
*লজ্জা ধৈর্য‍্য দেহসুখ আত্মসুখ মর্ম।।*
*দুস্ত‍্যজ আর্য‍্যপথ নিজ পরিজন।*
*স্বজনে করয়ে যত তাড়ন ভৎর্সন*।।
*সর্বত‍্যাগ করি করে কৃষ্ণের ভজন*।
*কৃষ্ণসুখ হেতু করে প্রেমের সেবন।।*
*ইহাকে কহিয়ে কৃষ্ণ দৃঢ় অনুরাগ।*
*স্বচ্ছ ধৌত বস্ত্রে যেন নাহি কোন দাগ।।*
*অতএব কাম প্রেম বহুত অন্তর।*
*কাম অন্ধতম,প্রেম নির্মল ভাস্কর*।।
*অতএব গোপীগণে নাহি কামগন্ধ*।
*কৃষ্ণসুখ লাগি মাত্র কৃষ্ণে সে সম্বন্ধ।।*
*আত্ম সুখ দুঃখ গোপীর নাহিক বিচার।*
*কৃষ্ণসুখ হেতু চেষ্টা মনো ব‍্যবহার*।।
*তবে যে দেখিয়ে গোপীর নিজদেহ প্রীত।*
*সেহো তো কৃষ্ণের লাগি জানিহ নিশ্চিত।।*
*এ দেহ দর্শন স্পর্শে,কৃষ্ণ সম্ভাষণ।*
*এই লাগি করে দেহের মার্জন ভূষণ।।*
*কামগন্ধহীন স্বাভাবিক গোপীপ্রেম।*
*নির্মল উজ্জ্বল শুদ্ধ যেন দগ্ধ হেম।।*
           *(আদিলীলা চতুর্থ  অধ‍্যায়।)*
*🌹কুব্জার রতি বা প্রেম নিজের সুখের জন্য।এই জন্য সেটি কামপ্রায়া রতি নামে অভিহিত হয়েছে।গোপীগণ এই কামরূপা রাগাত্মিকা ভক্তি দ্বারা ভগবানকে হাত করেন। যথা ঃ--*
*কামাদ্ গোপ‍্যা ভয়াৎ কংসো দ্বেষাচ্চৈদ‍্যাদয়ো নৃপাঃ।*
*সম্বন্ধাদবৃষ্ণয়ঃ স্নেহাদ্ যুয়ংভক্ত‍্যা বয়ং বিভো।।"*
*🌷কিন্তু এই কৃষ্ণ-প্রাপ্তিরও তারতম‍্য আছে।কামরূপা ভক্তি দ্বারা পরমতত্ত্বের যেরকম লাভ হয়,দ্বেষ,ভয়াদি দ্বারা কখনও সেরকম হতে পারে না।*
        *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৭. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda87.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




adds