শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৬. শ্রীজঙ্গলীর শ্রীপাট বিবরণ 🏵️ গোস্বামী-ত্রয়ের মহিমা সূচক 🏵️ শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramkeli6.html


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ৫. প্রভু বীরচন্দ্রের রামকেলি আগমন ও মহোমহোৎসব অনুষ্ঠান 🏵️ শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramkeli5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ৬. শ্রীজঙ্গলীর শ্রীপাট বিবরণ 🏵️ গোস্বামী-ত্রয়ের মহিমা সূচক 🏵️ শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramkeli6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(০৬)শ্রীজঙ্গলীর শ্রীপাট বিবরণ*
         *মালদহ শহরের কাছেই*
       *************************
*🌻মালদহ শহরের তিন ক্রোশ দূরে অদ্বৈতাচার্য‍্যের পত্নী সীতা ঠাকুরাণীর শিষ‍্য যোগেশ্বর পন্ডিতের লীলাক্ষেত্র। যোগেশ্বর পন্ডিত স্ত্রীবেশ ধারণ করে জঙ্গলী নাম ধারণ করেন।তাঁর মহিমত্বে এই জায়গার নাম জঙ্গলী টোটা হয়। অদ্বৈত মঙ্গল গ্রন্থে পায়=*
*গৌড় নিকট হত্র নির্জন এক বন।*
*ব‍্যাঘ্র ভালুক রহে বড়ই দুষ্ট জন।।*
*মনুষ‍্য না যায় তথা দশ বিশ জনে*।
*তথা গেলে পুন না আইসে ভবনে*।।
*সেই বনে রহেন যাইয়া এক কোঠা করি।*
*নির্জনে করে সেবা মনেতে আচরি।।*
*🌹অদ্বৈতাচার্য‍্যের পত্নী সীতাদেবীর আদেশে যোগেশ্বর পন্ডিত স্ত্রীবেশ ধারণ করে জঙ্গলে ভজনে নিরত হলেন। একদা এক ব‍্যাধ শিকার করতে এসে তাঁকে প্রথমে স্ত্রীবেশ পরক্ষণে বৈরাগী বেশ দেখে তাঁর চরণে লুন্ঠিত হল।গৌড়ের পাতশাহ সংবাদ পেয়ে সেখানে আসিলেন।তাঁকে পরীক্ষা করতে গিয়ে প্রারম্ভে স্ত্রীলোক,শেষে পুরুষদেহ দেখে চরণে পড়ে ক্ষমাভিক্ষা করলেন এবং কিছু দান করতে চাইলেন। প্রেম বিলাস গ্রন্থে পাওয়া যায় =*
*"জঙ্গলী কহে এই বন মোরে কর দান।*
*শুনিয়া পাতশা হৈল প্রফুল্লিত মন।।*
*লোক লাগাইয়া রাজপুরী নির্মাইল।*
*জঙ্গলী কোঠা নামস্থান প্রসিদ্ধ হইল।।*
*🌲এইভাবে জঙ্গলী সেখানে অবস্থান করে প্রভূত অলৌকিক লীলার প্রচার করেন। এইভাবে শ্রীপাট মালদহ গ্রামে শ্রীগৌরসুন্দর, শ্রীরূপ-সনাতন,শ্রীজীব গোস্বামী প্রভু বীরচন্দ্র ও জঙ্গলীর লীলা করে লীলাবৈচিত্রে এই জায়গাকে মহামহিম বৈষ্ণব তীর্থে পরিণত করেন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*গোস্বামী-ত্রয়ের মহিমা সূচক*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*রূপের বৈরাগ‍্য কালে,সনাতন বন্দিশালে,*
      *বিষাদ ভাবয়ে মনে মনে।*
*রূপেরে করুণা করি,ত্রা কৈলা গৌরহরি,*
      *মো অধমে না কৈল স্মরণ।।*
*মোর কর্ম দোষ ফাঁদে,হাতে পায়ে গলে বাঁধে,*
       *রাখিয়াছে কারাগারে ফেলি।*
*আপনি করুণা বশে,দৃঢ় করি ধরি কেশে,*
      *চরণ নিকটে লেহ তুলি।।*
*পশ্চাতে অগাধ জল,দুই পাশে দাবানল,*
     *সম্মুখে পাতিল ব‍্যাধ বাণ।*
*কাতরে হরিণী ডাকে,পড়িয়া বিষম পাকে,*
      *এইবার কর পরিত্রাণ।।*
*জগাই মাধাই হেলে,বাসুদেব অজামিলে,*
      *অনায়াসে করিলা উদ্ধার।*
*এ দুঃখ সমুদ্র ঘোরে,নিস্তার করহ মোরে,*
      *তোমা বিনা নাহি হেন মোর।।*
*হেনকালে একজন,অলখিতে সনাতন,*
       *পত্রী দিল রূপের লিখন।*
*এ রাধাবল্লভ দাসে,মনে হৈল আশোয়াসে,*
      *পত্রী পড়ি করিলা গোপন।।*
            *(🌹০২)*
*শ্রীরূপে বড় ভাই, সনাতন গোসাঞি,*
       *বাদশার উজির হৈয়া ছিলা।*
*শ্রীরূপের পত্রী পাঞা,বন্দী হৈতে পলাইয়া,*
      *কাশীপুরে গৌরাঙ্গ ভেটিলা।।*
*ছেঁড়া বস্ত্র অঙ্গে মেলি,হাতে নখ মাথে চুলি,*
      *নিকটে যাইতে অঙ্গ হালে।*
*গলে ছিন্ন কান্থা করি,দন্তে তৃণ গুচ্ছ ধরি,*
      *পড়িলা গৌরাঙ্গ পদতলে।।*
*দরবেশ রূপ দেখি,প্রভুর সজল আঁখি,*
      *বাহু পসারিয়া আইসে ধাঞা।*
*সনাতনে করি কোলে,কাতরে গোসাঞি বলে,*
    *মো অধমে স্পর্শ কি লাগিয়া।।*
*অস্পৃশ‍্য পামর দীন,দুরাচার মতি হীন,*
      *নীচে সঙ্গে নীচ ব‍্যবহার।*
*এ হেন পামর জনে,স্পর্শ প্রভু কি কারণে,*
    *যোগ‍্য নাহি তোমা স্পর্শিবার।।*
*ভোট কম্বল দেখি গায়,প্রভু পুনঃ পুনঃ চায়,*
     *লজ্জিত হইলা সনাতন।*
*গৌড়িয়ারে ভোট দিয়া,ছেঁড়া এক কান্থা লৈয়া,*
     *প্রভু স্থানে পুনঃ আগমন।।*
*গৌরাঙ্গ করুণা করি,রাধাকৃষ্ণ নাম মাধুরী,*
      *শিক্ষা করাইলা সনাতনে।*
*প্রভু কহে রূপ সনে,দেখা হবে বৃন্দাবনে,*
    *প্রভুর আজ্ঞায় করিল গমনে।।*
*কভু কাঁদে কভু হাসে,কভু প্রেমানন্দে ভাসে,*
    *কভু ভিক্ষা কভু উপবাস।*
*ছেঁড়া কাঁথা নেড়ামাথা,মুখে কৃষ্ণগুণ গাঁথা,*
     *পরিধান ছেঁড়া বহির্বাস।।*
*গিয়া গোসাঞি সনাতন,প্রবেশিলা বৃন্দাবন,*
      *রূপ সঙ্গে হইল মিলন।*
*ঘর্ম অশ্রু নেত্রে পড়ে,সনাতনের পদ ধরে,*
      *কহে রূপ গদগদ বচন।*
*গৌরাঙ্গের যত গুণ,কহে রূপ সনাতন,*
      *হা-নাথ,হা-নাথ বলি ডাকে।*
*ব্রজপুরে ঘরে ঘরে,মাধুকুরী ভিক্ষা করে,*
      *এই রূপে কতদিন থাকে।।*
*তাহা ছাড়ি কুঞ্জে কুঞ্জে,ভিক্ষা করি পুঞ্জে পুঞ্জে,*
       *ফল মূল করয়ে ভক্ষণ।*
*উচ্চৈঃস্বরে আর্তনাদে,রাধাকৃষ্ণ বলি কান্দে,*
       *এইরূপ থাকে কতদিন।।*
*কতদিন অন্তর্মনা,ছাপ্পান্ন দন্ড ভাবনা,*
       *চারি দন্ড নিদ্রা বৃক্ষতলে।*
*স্বপ্নে রাধাকৃষ্ণ দেখে,*নাম গানে সদা থাকে,*
      *অবসর নাহি একতিলে।।*
*কখন বনের শাক,অলবণে করি পাক,*
      *মুখে দেয় দুই-চারি গ্রাস।*
*ছাড়ি ভোগ বিলাস,তরুতলে কৈলা বাস,*
      *এক দুই দিন উপবাস।।*
*সূক্ষ্ম বস্ত্র বাজে গায়,ধূলায় ধূসর কায়,*
       *কন্টক বাজয়ে কভু পাশ।*
*এ রাধাবল্লভ দাস, মনে বড় অভিলাষ,*
      *কবে হব তাঁর দাসের দাস।।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

                              🙏 বিরাম 🙏

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧





adds