✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৯)সংক্ষেপ কথন গৌরাঙ্গ প্রভু*
*🙏🙏নারায়ণ ও কৃষ্ণ🙏🙏*
#####################
*🌻তাঁর জ্যেষ্ঠ পুত্র আমারই অগ্রজ।সেই সন্ন্যাসী হয়েছিলেন।বিশ্বরূপের কথা বলা হয়েছে।সেখান হতে গৌরহরি কৃষ্ণবেন্না তীরে এসে কৃষ্ণকর্ণামৃত পাঠ শুনে এই গ্রন্থ লিখিয়ে নিলেন।তারপর গৌরসুন্দর তাপী নদীতে স্নান করে মাহিষ্মতিপুর হয়ে নর্মদার তীরে তীরে ধনুতীর্থ ও ঋষ্যমুক গিরি দর্শন করলেন। সপ্ততাল বৃক্ষ দেখে মহাপ্রভু আলিঙ্গন করলেন।অমনি সপ্ততাল অন্তর্ধান করলেন। শূন্যস্থান দেখে সকলে বিস্মিত হলেন।সকলে জানলেন প্রভু গৌরহরিই শ্রীরামচন্দ্রের অবতার।গৌরসুন্দর পম্পা সরোবরে অবগাহন করে পঞ্চবটী ; নাসিক দর্শন করলেন। অতঃপর সকলে ব্রহ্মগিরি আসিলেন।সপ্ত গোদাবরী দর্শন করে পুনরায় বিদ্যানগরে উপনীত হলেন। রামানন্দ রায়কে নীলাচলে আসতে আদেশ করে শ্রীকৃষ্ণচৈতন্যদেব আলালনাথে আসিলেন।কৃষ্ণদাসকে পুরী পাঠিয়ে খবর দিলেন। জগদানন্দ, দামোদর পন্ডিত, মুকুন্দ সকলে ছুটে আসিলেন।গৌরহরি সার্বভৌম গৃহে সেইদিন ভিক্ষা করলেন। তারপর ভক্তগণ সঙ্গে তীর্থের কাহিনী বর্ণনা করতে লাগলেন।তারপর হ'তে শ্রীকৃষ্ণচৈতন্যদেব রাজপুরোহিত কাশী মিশ্রের ঘরে অবস্থান করলেন। যখন মহাপ্রভু নীলাচলে আসেন,তখন রাজা প্রতাপ রুদ্র কটকে ছিলেন।যখন পুরীতে ফিরে আসেন তখন গৌরসুন্দর দক্ষিণ ভ্রমণে চলে গিয়েছিলেন।রাজা সার্বভৌমকে বললেন,এমন রত্ন পেয়ে ছাড়লেন কেন? সার্বভৌম বললেন, তিনি স্বতন্ত্র ঈশ্বর।তবে তিনি আবার ফিরে আসিবেন বলে গিয়েছেন।সেই থেকে রাজা প্রতাপ রুদ্র মহাপ্রভুকে দর্শন করবার জন্য প্রবল আগ্রহী হলেন, এবং মহাপ্রভু যেন দর্শন দেন জানালেন। শ্রচৈতন্যদেব ফিরে আসিলে,সার্বভৌম তাঁর কাছে প্রতাপরুদ্রের দর্শন বাঞ্জা জানালেন।মহাপ্রভু কঠোরভাবে অস্বীকার করলেন, এবং বললেন,সন্ন্যাসীর রাজদর্শন নিষেধ।এইরকম অনুরোধ আমাকে করলে আমি শ্রীক্ষেত্র ছেড়ে চলে যাব।পন্ডিত সাবাভৌম রাজাকে মহাপ্রভুর কথাগুলি জানালে,তিনি অতি বেদনার্ত হলেন।খুব খুব দুঃখ করে বললেন, "প্রতাপরুদ্রকে বাদ দিয়ে জগৎ উদ্ধার করতে কি তিনি আবির্ভূত হয়েছেন? মহাপ্রভু প্রতিজ্ঞা করেছেন রাজ-দর্শন করবেন না। রাজা বললেন, ও প্রতিজ্ঞা মহাপ্রভু বিনে প্রাণ ত্যাগ করব।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৬০. নারায়ণ ও কৃষ্ণ (৪) 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu60_16.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
