শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৯৪. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda94.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৯৪. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda94.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৯৩. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda93.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৪)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
        *রাগাত্মিকা ও রাগানুগাভক্তি*
        <><><><><><><><><><><><
*🍁শ্রীচরিতামৃতের আদিলীলার চতুর্থ অধ‍্যায়ে গোপীভাবের দার্শনিক তত্ত্ব পাঠ করেছেন।গোপীগণ বিশুদ্ধ প্রেমবতী।তাঁদের চিত্তে একবিন্দুও কামগন্ধলেশ বিবর্জিত, যথা=*
*আত্মসুখদুঃখে গোপীর নাহিক বিচার।*
*কৃষ্ণসুখ হেতু চেষ্টা মনোব‍্যবহার*।।
*কৃষ্ণ লাগি আর সব করি পরিত‍্যাগ।*
*কৃষ্ণসুখ হেতু করে শুদ্ধ অনুরাগ*।।
*☘এইরকম প্রণয় উৎকর্ষ আর কোথাও সম্ভবনীয় নহে। শ্রীচরিতামৃতকার আরও বলেন=*
*আর এক অদ্ভুত গোপীভাবের স্বভাব।*
*বুদ্ধির গোচর নহে যাহার প্রভাব*।।
*গোপীগণ করেন যবে কৃষ্ণ দরশন।*
*সুখ বাঞ্জা নাহি,সুখ হয় কোটি গুণ।।*
*গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়।*
*তাহা হইতে কোটি গুণ গোপী আস্বাদয়।।*
☆               ☆               ☆               ☆
*গোপীপ্রেম করে কৃষ্ণ-মাধুর্য‍্যের পুষ্টি।*
*মাধুর্য‍্য বাড়ায় প্রেম হঞা মহাতুষ্টি*।।
*প্রীতি বিষয়ানন্দে তদাশ্রয়নন্দ।*
*তাহা নাহি নিজ সুখ বাঞ্জার সম্বন্ধ।।*
*নিরুপাধি প্রেম যাহা তাহা এই রীতি।*
*প্রীতি-বিষয়-সুখে আশ্রয়ের প্রীতি।।*
*🍀শ্রীরামরায় মহাশয়ের উপদেশামৃতে এইসব সূক্ষ্মতত্ত্বের পুনরুল্লেখ করা হয়েছে।রামরায় বলছেন প্রভো!সখীদের প্রেমের মহিমা শুনো,স্বীয় (নিজ) সুখ কাকে বলে সখীরা তা জানেন না, "শ্রীরাধামাধবের লীলাবিহারের রসপুষ্টি করে দেওয়াই তাঁদের সুখ।শ্রীমতী মানিনী হলেন,সখীরা মান প্রশমনের উপায় করতে লাগলেন, পদপতিত নাগররাজের পক্ষ নিয়ে শ্রীমতীকে কত তিরস্কার করতে লাগলেন।আবার শ‍্যামবিরহে রাই পাগলিনী প্রায় হলেন,এমন কি তাঁর অন্তিমদশা উপস্থিত হল,সখীরা তাঁর কর্ণে কৃষ্ণনাম জপ করতে লাগলেন।শ্রীরাধার চেতনা হল,তিনি পাগলিনীর মতো ইতি উতি চাইতে লাগলেন। সখীরা তাঁকে সাজাতে বসিলেন, কিন্তু শ‍্যামের অভিসারে শ‍্যাম-উন্মাদিনী শ্রীমতী উন্মাদিনীর মত ছুটে চললেন, সখীরা তাঁর সঙ্গে সঙ্গে দৌঁড়লেন, শ্রীমতী তখন জ্ঞানহারা। পাছে ব্রজের পথে কাঁটায় কাঁকরে শ্রীমতীর কুসুমকোমল চরণ দুইখানি ক্ষতবিক্ষত হয়ে যায়,সখীরা সেই ভয়ে অস্থির।কুঞ্জবনে রাধাশ‍্যামের মিলন হল, সখীদের আর আনন্দের সীমা নাই,তাঁরা নানাপ্রকারে কুঞ্জ-সেবায় রত হলেন,নানাপ্রকারে রসবতী রসরাজের রসসেবাসুখে নিমগ্ন হলেন।এই সেবাতেই তাঁদের পরম সুখ ও চরমা তৃপ্তি।তাঁরা আর কিছু চাহেন না। তাঁরা কেবল চান, আমরা যেন এই যুগলরূপ জীবন ভরে দর্শন করি।এমন নিষ্কাম নিঃস্বার্থ মধুর সেবা কে কবে করেছে? সখীর স্বভাব সম্বন্ধে শ্রীচরিতামৃতকার বলেন=*
*সখীর স্বভাব এক অকথ‍্য কথন।*
*কৃষ্ণসহ নিজ লীলায় সখীর নাহি মন।।*
*কৃষ্ণসহ রাধিকার লীলা যে করায়*।
*নিজ কেলি হতে তাতে কোটি সুখ পায়।।*
*রাধার স্বরূপ,-- কৃষ্ণপ্রেমকল্পলতা।*
*সখীগণ হয় তার পল্লব পুষ্পপাতা।।*
*কৃষ্ণলীলামৃতে যদি লতাকে সিঞ্চয়।*
*নিজ সেক হইতে পল্লবাদ‍্যের কোটি সুখ হয়।।*
*🌳এখানে শ্রীগোবিন্দ লীলামৃতের একটি শ্লোক উদ্ধৃত হচ্ছে, যথা=*
*"সখ‍্যঃ শ্রীরাধিকায়া ব্রজকুমুদবিধোহ্লাদিনী নামশক্তেঃ,*
*সারাংশপ্রেমবল্ল‍্যাঃ কিশলয়দলপুষ্পাদিতুল‍্যাঃ স্বতুল‍্যাঃ।*
*সিক্তায়াং কৃষ্ণলীলামৃতরসনিচয়ৈরুল্লসন্ত‍্যা মমুষ‍্যাং,*
*জতোল্লাসাঃ স্বসেকাৎ শতগুণমধিকং সন্তি যত্তর চিত্রম্।।"*
*🌹অর্থ‍্যাৎ সখীগণ ব্রজকুমুদবিধু  শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তির সার প্রেমরূপিণী শ্রীরাধালতিকার কিশলয়পাতা এবং পুষ্পাদি সমান।তাঁরাও তৎতুল‍্যা অর্থ‍্যাৎ রাধাসম। কৃষ্ণলীলামৃতরস দ্বারা স্বয়ং লতা পরিসিক্ত ও উল্লাসযুক্ত হলে পত্র-পুষ্পাদিতুল‍্য সখীগণের যে স্বীয় সেক অপেক্ষা শতগুণে বেশী উল্লাস উপজাত হয় বা জন্ম হয়। তাই শ্রীচরিতামৃতকার বলেন=*
*"নিজ প্রিয় সুখবাঞ্জা নাহি গোপীকার।*
*কৃষ্ণে সুখ দিতে করে সঙ্গম-বিহার।।"*
*🌻মানুষের জ্ঞান আছে,সে জ্ঞান অনিত‍্য,সীমাবদ্ধ ও বিষয়দুষ্ট। ভগবানের জ্ঞান অসীম,অনন্ত, অপাপবিদ্ধ,বিশুদ্ধ ও শাশ্বত। মানুষের এক প্রকার প্রেম আছে, তা প্রকৃত প্রেম নয়,এমন কি বিশুদ্ধ প্রকৃত প্রেমের আভাসও নাই,সেটি কামের নামান্তর। ঘুরিয়ে ফিরিয়ে দেখলে দেখা যাবে যে সেটি কাম ছাড়া আর কিছুই নয়, কিন্তু যিনি অনন্ত জগতের অধীশ্বর যিনি সর্বকারণের কারণ, যিনি সকল জ্ঞানের জ্ঞান,যিনি নিখিল প্রেমের প্রেম,তাঁর প্রেমলীলা যে কি চমৎকার ব‍্যাপার,তাঁর প্রেমলীলার সহায়স্বরূপিনী তাঁর নিজ স্বরূপশক্তিরূপিনী প্রেমময়ীদের প্রেমসেবা-পারিপাট‍্য কেমন অদ্ভুত ও নিষ্কাম,তা ব্রজসাধনায় সিদ্ধগণেরই অনুভবনীয়।কেননা এই সখীরাই তাঁদের প্রেমসেবার শিক্ষাগুরু।* 
       🔥🔥🔥🔥🔥🔥🔥
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ৯৫. সাধ‍্যতত্ত্ব ও বিবিধ কথা 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda95.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




adds