✧═══════════•❁❀❁•═══════════✧
৩৬. প্রকাশানন্দ সরস্বতী উদ্ধার 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori36.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
**(৩৬)বৈষ্ণব জগতের মাধুকরী*
*প্রকাশানন্দ সরস্বতী উদ্ধার*
@@@@@@@@@@@@@
*🌺অর্থ্যাৎ কৃষ্ণনামের মাদকতায় মহাপ্রভু যখন উন্মত্তের মতো হয়ে গেলেন তখন তিনি শ্রীগুরুদেবের কাছে কেন পাগলের মতো প্রায় হয়ে গেলেন তার কারণ জিজ্ঞাসা করলে তাঁর শ্রীগুরুদেব কি বলিলে তা শ্রীপাদ কবিরাজ গোস্বামীর ভাষায় শ্রবণ করুন=*
*🌷কৃষ্ণনাম মহামন্ত্রের এই তো স্বভাব।*
*🌷যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব।।*
*🌷কৃষ্ণনামের ফল প্রেমা সর্বশাস্ত্রে কয়।*
*🌷ভাগ্যে সেই প্রেমা তোমায় হইল উদয়।।*
*🌷প্রেমার স্বভাবে করে চিত্ত তনু ক্ষোভ।*
*🌷কৃষ্ণের চরণ প্রান্তে উপজয়ে লোভ।।*
*🌷প্রেমার স্বভাবে ভক্ত হাসে কান্দে গায়।*
*🌷উন্মত্ত হইয়া নাচে ইতি উতি ধায়।।*
*🌷স্বেদ কম্প রোমাঞ্চ অশ্রু গদগদ বৈবর্ণ্য।*
*🌷উন্মাদ বিষাদ ধৈর্য্য গর্ব হর্ষ দৈন্য।।*
*🌷এইভাবে প্রেমা ভক্তগণেরে নাচায়।*
*🌷কৃষ্ণের আনন্দামৃত সাগরে ভাসায়।।*
*🍀ভাবনিধি করুণাময় মহাপ্রভুর কৃষ্ণপ্রেমের এই ভাব বিকার শুনে ও দর্শন করে তাঁর গুরুদেব আরও কহিলেন=*
*🔥ভাল হৈল পাইলে তুমি পরম পুরুষার্থ।*
*🔥তোমার প্রেমেতে আমি হইলাম কৃতার্থ।।*
*🔥নাচো গাও ভক্ত সঙ্গে করো সঙ্কীর্তন।*
*🔥কৃষ্ণনাম উপদেশি আর সর্ব জন।।*
*🔥এত বলি এক শ্লোক শিখাইল মোরে।*
*🔥ভাগবতের সার যাকে বলে বারে বারে।।*
*🌹এই প্রসঙ্গে মহাপ্রভুর শ্রীগুরুদেব শ্রীপাদ ঈশ্বরপুরী তখন শ্রীমদ্ ভাগবত হতে কৃষ্ণপ্রেমে উন্মত্ত ভক্তগণের কি দশা হয় তা বুঝাবার জন্য একটি শ্লোক পাঠ করে শোনালেন,যথা=*
*"এবং ব্রতঃ স্বপ্রিয় নামকীর্ত্যা জাতানুরাগো দ্রুতচিত্ত উচ্চৈঃ।*
*হসতি অথো রোদিতি রৌতি গায়তি উন্মাদবৎ নৃত্যতি লোকবাহ্যঃ।।"*
*🌻এই শ্লোকটি কবি যোগীন্দ্র নিমিরাজকে বলেছিলেন।এর অর্থ হচ্ছে যে,কৃষ্ণভক্তি পরায়ণ ভক্তগণ ভগবানকে আত্মা অপেক্ষা প্রিয়জন জ্ঞানে ভজন করতে করতে সদাসর্বদা প্রেমের সাগরে ডুবে থাকার ফলে দিগদ্বিগ জ্ঞানশূন্য হয়ে পড়েন এবং এর ফলে=*
*(১)কখনও তাঁরা মনে করেন যে ভগবানকে পরাজিত করেছেন এই ভাব মনে আসিলে উচ্চহাস্য করে থাকেন (যথা=হসতি)।*
*(২)আবার কখনও মনে করেন যে ভগবান যেন তাঁদের উপেক্ষা করছেন এবং তখন অভিমানে ক্রন্দন করেন (যথা=রোদিতি)।*
*(৩)আবার কখনও আগ্রহ আতিশর্য্যে ভগবানের উপর রাগ করেন (যথা=রৌতি)।*
*(৪)আবার কখনও বা আনন্দ আতিশর্য্যে গান করেন।(যথা=গায়তি)।*
*(৫)আবার কখনও বা ভগবানের মহিমা এবং কৃপা উপলব্ধি করে জয়গান করে আনন্দে নৃত্য করেন। (যথা=উন্মাদবৎ নৃত্যতি)।*
*🌺প্রকৃত ভক্তের এইসব আচরণে ভগবান কখনও রুষ্ট হন না কারণ তিনি ভক্তাধীন।আবার এই আক্রোশ বা অভিমান সম্বন্ধে শ্রীভগবান বলেছেন=*
*💧প্রিয়া যদি মান করি করয়ে ভৎর্সন।*
*💧বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন।।*
*🦚এইভাবে মহাপ্রভু তাঁর হাস্য,নৃত্য, কীর্তন ইত্যাদি সব ভাববিকারের ভাবার্থ যখন ব্যক্ত বা প্রকাশ করলেন এবং কেন যে তিনি বেদান্ত পাঠে আগ্রহী হন তা যখন বুঝিয়ে দিলেন তখন প্রকাশানন্দ সরস্বতী আর উত্তর দিতে পারলেন না এবং অবাক বিস্ময়ে কৃষ্ণপ্রেমের এবং কৃষ্ণভক্তির মহিমা ধীরে ধীরে হৃদয়ঙ্গম করতে লাগলেন।*
*🌳যাইহোক, এই হল সংক্ষেপে প্রকাশানন্দ সরস্বতী উদ্ধারের মূল কাহিনী এবং সর্বশেষে প্রকাশানন্দ সরস্বতীর হৃদয় অনুতাপানলে দগ্ধ হতে লাগল এবং তিনি চিরতরে চিরসুন্দর জগৎসুন্দর কৃপাময় মহাপ্রভুর শ্রীচরণে আত্মসমর্পণ করলেন এবং দৈন্য বিনয় সহকারে বললেন=*
*💧বেদময় মূর্তি তুমি সাক্ষাৎ নারায়ণ।*
*💧ক্ষম অপরাধ,পূর্বে যে কৈল নিন্দন।।*
*🍁পরে তিনি গৌরহরির অবতারতত্ত্ব উপলব্ধি করে যেভাবে আমার প্রাণগৌরকে মর্য্যাদা দান করেছেন তা উপলব্ধি করতে হলে তাঁরই রচিত "চৈতন্য চন্দ্রামৃত" গ্রন্থখানি পাঠ করতে হবে।*
*🙏ক্রমাগত🙏*
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
*এ বিপদে করি ত্রাণ,রাখ গো মোদের প্রাণ,*
*কোনপথে গেল কহ নন্দের নন্দন।*
*অতি শোকে হয় যেন,উন্মাদিনী তারা যেন,*
*বনে বনে ভ্রমি করে কৃষ্ণে অন্বেষণ।।*
*সেথা যত গোপীগণ,হ'য়ে সবে এক মন,*
*উচ্চৈঃস্বরে কৃষ্ণলীলা করিল কীর্তন।*
*গোপী নারীগণ সবে,বিচ্ছেদে কাতর যবে,*
*কৃষ্ণের অদ্ভুত কীর্তি প্রকাশে তখন।।*
*অতীব ব্যাকুল মনে,খুঁজিতেছে কৃষ্ণধনে,*
*তখন ভ্রমণ করি সারা বনে বনে।*
*অন্বেষণ করি যত,অবশেষে উপনীত,*
*চির পরিচিত সেই যমুনা পুলিনে।।*
🦚🪷🌷🦚🪷🌷🙏🦚🪷🌷🦚🪷🌷
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
