✧═══════════•❁❀❁•═══════════✧
৩৫. প্রকাশানন্দ সরস্বতী উদ্ধার 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori35.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৫)বৈষ্ণব জগতের মাধুকরী*
*প্রকাশানন্দ সরস্বতী উদ্ধার*
®®®®®®®®®®®®®®®
*🌷অর্থ্যাৎ যাঁরা মহাপ্রভুর মালা চন্দন ধারণকেই স্ত্রী-সঙ্গমের পরিচায়ক বা সম্ভাব্য লক্ষণ বলে কটাক্ষ করেছিলেন বলে গৌরহরি সার্বভৌমের মাধ্যমে এমন সুন্দর একটি বাস্তব ঘটনার দ্বারা তার উত্তরদান করলেন যে কাশীবাসী মায়াবাদী সন্ন্যাসীগণের আর উত্তর দিবার কোন ভাষা রইল না।*
*🌹এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় যে তৎকালীন কাশীবাসী বেদান্তবাগীশ এবং মায়াবাদী সন্ন্যাসীগণের মহাপ্রভুর সম্বন্ধে কি রকম বিরূপ ধারণা ছিল এবং মহাপ্রভুর অনুগত শিষ্য ভক্তগণ তাতে কত মনে ব্যথা পেতেন। তাঁরা ভাবে প্রকারে গৌরহরিকে বলতেন যে আপনি যেরকম সার্বভৌম পন্ডিতকে উদ্ধার করেছিলেন সেইরকম মায়াবাদীদেরও উদ্ধার করুন।এই মনোকষ্ট শুধু নীলাচলবাসী ভক্তগণেরই ছিল না বরং ইহা দ্বিগুণ ভাবে পীড়িত করত কাশীবাসী মহাপ্রভুর ভক্তগণকে যাঁদের মধ্যে প্রধান ছিলেন তপন মিশ্র এবং মহারাষ্ট্রের বিপ্র সনোড়িয়া ব্রাহ্মণ।সেইজন্য মহাপ্রভু যখন বৃন্দাবনধাম হতে ফিরছিলেন,ফিরা পথে কাশীধামে আসিলেন তখন তাঁরা একদিন মিলিতভাবে নিভৃতে মহাপ্রভুকে নিবেদন করলেন,(যাঁদের মধ্যে চন্দ্রশেখরও ছিলেন )।*
*🌷কতেক শুনিব প্রভু তোমার নিন্দন।*
*🌷না পারি সহিতে এবে ছাড়িব জীবন।।*
*🌷তোমারে নিন্দয়ে যত সন্ন্যাসীর গণ।*
*🌷শুনিতে না পারি ফাটে হৃদয় শ্রবণ।।*
*🍁প্রকাশানন্দী সম্প্রদায়ের এত বিরূপ মনোভাব হলেও তাঁরা কিন্তু গৌরহরিকে স্বচক্ষে কখনও দেখেন নাই। আমাদের মহাপ্রভু কখনও তাঁদের সম্বন্ধে কোন কটাক্ষ করেন না সেজন্য কাশীধামে তখনকার মত অবস্থান করলেও এই সম্প্রদায়ের সঙ্গে মিলিত হবার কোনও বাসনাই তাঁর ছিল না। কিন্তু গৌরহরির ভক্তগণ কিরকমে যে এই সমস্যার সমাধান করবেন তা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না।তখন কাশীবাসী সেই সনোড়িয়া ব্রাহ্মণ মনে মনে স্থির করলেন যে এই সম্প্রদায়ের সন্ন্যাসীগণ যদি একবার মহাপ্রভুকে দর্শন করতে পারেন তাহলে নিশ্চিত তাঁরা মহাপ্রভুকে ঈশ্বর বোধে মান্য করবেন।যেমনটি হয়েছিল সার্বভৌমের জীবনে। তখন তিনি এক কৌশল করে সেই দশহাজার সন্ন্যাসীকে ভিক্ষার জন্য স্বগৃহে নিমন্ত্রণ করলেন এবং মহাপ্রভুকেও সেই উপলক্ষ্যে তাঁর গৃহে ভিক্ষার জন্য অনুরোধ করলেন।এতে মহাপ্রভুর আর কোন অমত করতে পারলেন না।যদিও তিনি অন্তর্য্যামী হয়ে সবই বুঝতে পেরেছিলেন।এই প্রসঙ্গে চরিতামৃতে লেখা আছে যে =*
*🌷এত চিন্তি নিমন্ত্রিল সন্ন্যাসীর গণে।*
*🌷তবে সে বিপ্র আইল মহাপ্রভুর সনে।।*
*🌹বিরাট বিশাল চন্দ্রাতপ খাটানো হয়েছে এবং সর্বপ্রথম প্রকাশানন্দ সরস্বতী তাঁর সম্প্রদায় নিয়ে অগ্রে সেই জায়গায় আসিলেন। সকলের পাদপ্রক্ষালনের (পা ধোয়ার) ব্যবস্থাও করা হয়েছিল।সনোড়িয়া ব্রাহ্মণ সকলকে যথাযোগ্য সম্মানের সহিত আদর অভ্যর্থনা করে বসাতে লাগলেন। এইভাবে প্রায় দশহাজার মায়াবাদী সন্ন্যাসী ধীরে ধীরে আসন গ্রহণ করলেন।অবশেষে আমাদের করুণাময় মহাপ্রভু মাত্র তিনজন ভক্তসহ (চন্দ্রশেখর,সনাতন গোস্বামী ও তপন মিশ্র) এই বিরাট সমাবেশে এসে উপস্থিত হলেন।দৈন্যের অবতার গৌরহরি পাদপ্রক্ষালন করলেও সেই পাদপ্রক্ষালনের জায়গায় আসন গ্রহণ করলেন।মহাপ্রভুর কনক-উজ্জ্বল জ্যোতি ও ভুবনমোহন রূপ লাবণ্য দর্শন করে সন্ন্যাসীগণ একেবারে বিমুগ্ধ হয়ে গেলেন এবং তাঁদের ঐশ্বর্য্য যেন একেবারেই ম্লান হয়ে গেল।কারণ মহাপ্রভুর তখন পরিধানে রক্তাম্বর বেশ,মন্ডিত মস্তক, কনকোজ্জ্বল জ্যোতি,প্রশান্ত ভাবগম্ভীর মূর্তি এবং প্রেমময় ভাব তিনি আজানুলম্বিত বাহুযুগল উর্ধে উত্তোলন করে উচ্চৈঃস্বরে হরিধ্বনি করতে করতে সেই সনোড়িয়া ব্রাহ্মণের গৃহে হাজির হয়েছিলেন।*
*💧তখন প্রকাশানন্দ সরস্বতী তাঁর কাছে আগমন করে বললেন যে আপনি কি দুঃখে এই তুচ্ছ অপবিত্র জায়গায় বসে আছেন?আসুন আপনার জন্য সভামধ্যে বিশিষ্ট স্থান নির্দিষ্ট করা আছে।মহাপ্রভু তখন অতীব হীন ভাবে দৈন্যের সহিত কহিলেন=আমি অতি হীন সম্প্রদায়ভুক্ত, আপনাদের এই সভাতে বসবার যোগ্য নহি। গৌরহরির এই উক্তি দীনতার সূচক হোক বা ব্যঙ্গই হোক প্রকানন্দ মর্মে মর্মে আঘাত পেলেন। তথাপি তাঁর হাত ধরে অতীব মর্য্যাদার সঙ্গে নিজ আসনের পার্শে নিয়ে মহাপ্রভুকে বসালেন।গৌরহরিকে দর্শনমাত্র মুগ্ধ হলেও প্রকাশানন্দ তাঁকে প্রশ্ন করলেন যে আপনি এতবড় একজন সন্ন্যাসী, আপনি নৃত্য কীর্তন করেন কেন?এতো সন্ন্যাসীর ধর্ম নহে সন্ন্যাসী মাত্রেই বেদ বেদান্ত পাঠ করবেন, শাস্ত্রচর্চা,জ্ঞানচর্চা করবেন, কিন্তু আপনার এই আচরণের হেতু কি? চতুর শিরোমণি গৌরসুন্দর তখন এক সুন্দর উত্তর দান করলেন এবং সব দায়দায়িত্ব শ্রীগুরুদেবের উপর বর্তায়ে দিলেন যা শ্রীপাদ কবিরাজ গোস্বামীর ভাষায় আপনারা শ্রবণ করুন।*
*🍀শুন শুন শ্রীপাদ,ইহার কারণ।*
*🍀গুরু মোরে মূর্খ দেখি করিলা শাসন।।*
*🍀মূর্খ তুমি তোমার নাহি বেদান্তে অধিকার।*
*🍀কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার।।*
*🍀কৃষ্ণ মন্ত্র হইতে হয় সংসার মোচন।*
*🍀কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ।।*
*🍀নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম।*
*🍀সর্ব মন্ত্র নাম সার এই শাস্ত্র মর্ম।।*
*🍀এত বলি এক শ্লোক শিখাইল মোরে।*
*🍀কন্ঠে করি এই শ্লোক করিহ বিচারে।।*
*🙏গুরুদেব কি জপ করতে বলিলেন ঃ------*
*🌷হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্।*
*🌷কলৌ নাস্তেব নাস্তেব নাস্তেব গতিরন্যথা।।*
*🌻তখন প্রকাশানন্দ বললেন এতো গেল, কেন বেদান্ত পাঠ করেন না?তার উত্তর কিন্তু নাচা কাঁদার কারণ হিসাবে মহাপ্রভু আরও বললেন=*
*🍁এই আজ্ঞা পাইয়া নাম লই অনুক্ষণ।*
*🍁নাম লইতে লইতে মোর ভ্রান্ত হইল মন।।*
*🍁ধৈর্য্য ধরিতে নারি হইলাম উন্মত্ত।*
*🍁হাসি কাঁদি নাচি গাই যৈছে মদমত্ত।।*
*🍁ইহাতে ধৈর্য্য ধরি মনে করিল বিচার।*
*🍁কৃষ্ণ নামে জ্ঞানাচ্ছন্ন করিল আমার।।*
*🍁পাগল হইলাম আমি ধৈর্য্য নহে মনে।*
*🍁এত চিন্তি নিবেদিলু গুরুর চরণে।।*
############################
*গর্ব নাশিতে সকল,ভগবান করি ছল,*
*সহসা সে স্থান হ'তে হন অন্তর্ধান।*
*চারিদিকে গোপীগণ,করিতেছে নিরীক্ষণ,*
*কোথাও তবু না মেলে কৃষ্ণের সন্ধান।।*
*তখন কাতরে অতি,গুল্ম লতাগণ প্রতি,*
*কহিল তাহারা যত ব্যথার কাহিনী।*
*আমাদের মন হরি,কোন পথে গেলা হরি,*
*কোথায় লুকায়ে রয় সেই গুণমণি।।*
👣👣👣👣👣
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
