শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৩৮. নন্দালয়ে দেবগোষ্ঠ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ, নিবাস-বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা-ইংরেজ বাজার, জেলা-মালদহ, পশ্চিমবঙ্গ-৭৩২১০১

 ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৩৮. নন্দালয়ে দেবগোষ্ঠ লীলা 
                        👇👇👇🙏👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧
সকল কিছু লিখনী👇👇🙏👇👇📚 *PDF গ্রন্থ* 📚 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌼নন্দালয়ে দেবগোষ্ঠ গৌর চন্দ্রিকা🌼* 
*নাচে পহুঁ শচীর অঙ্গনে।*
*না জানি কি উপজিল মনে।।*
*বেণু দেমা বোলে বারেবারে।*
*নয়নে গলয়ে জলধার।।*
*হেনকালে সব সহচরে।*
*আইল গৌরাঙ্গ দেখিবারে।।*
*নিরখিয়া গৌরাঙ্গ বদন।*
*মনোহর হরষিত মন।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*পুছত গোপালে যশোদা মাঞি।*
*অসম্ভব কথা শুনিতে পাই।।*
*বেণুরবে নাকি গোপাল ফিরে।*
*আসি দেবগণ মিনতি করে।।*
*সেই রবে বেণু বাজারে বাপ।*
*শুনিয়া ঘুচায় মনের তাপ।।*
*হাসিয়া কহত যাদব রায়।*
*বেণুটি শুনিলে ঘটিবে দায়।।*
*রাণী কহে ঘরে লুকায়ে রব।*
*আজু তোরে বাপ গোঠে না দিব*
*শুনিয়া মায়ের করুণা বাত।*
*বেণুটি পূরিল গোকুলনাথ।।*
*মনোহর ধ্বনি শুনিতে পাই।*
*সুরাসুর সব চলত ধাই।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*দ্বাদশ অঙ্গুলি বেণু ছয়টি বিবর।*
*স্বর্গ মর্ত‍্য পাতাল ভেদিল যার স্বর।।*
*যশোদা শুনয়ে বেণু,ননী দেমা বোলে।*
*হইল গোষ্ঠের বেলা শুনয়ে রাখালে।।*
*নন্দ শুনয়ে বেণু,আনিয়াছি বাধা।*
*গোপীগণ শুনে বেণু ডাকে রাধারাধা।।*
*বৃদ্ধা গোপ-গোপী শুনে আশীষ চাহিল।*
*জটিলা কুটিলা মানে পবন খেপিল।।*
*দ্বিজকুল আকুলিত তরু মুকুলিত*
*শুনি মনোহর বেণু সবে পূলকিত*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শুনিয়া মোহন বেণু,অবশ হৈল তনু,*
     *এলোথেলো পাগলিনী রাই।*
*কে যাবিলো সহচরী,আমিতো রহিতে নারি,*
     *ঐ শুন ডাকিছে কানাই।।*
*কহয়ে ললিতা বালা,একিল দেখিলো জ্বালা,*
    *কুলবালা কুলের অধীন।*
*তাহে ভানু রাজবালা,অবলা সরলা,*
      *কালা জপ মালা নিশিদিন।।*
*হয় নাই রন্ধনের বেলা,জানাইব কোন ছলা,*
      *বলানুজে ভেটিতে যাইবি।*
*জটিলা কহয়ে কথা,না আইল কুন্দলতা,*
     *তোরা সবে বধূসঙ্গে যাবি।।*
*শুনি হরষিত হৈয়া,জটিলারে প্রণমিয়া,*
    *নন্দালয় করিলা গমন।*
*যাইয়া যশোদাপুরে,নিরজনে মনোহরে,*
      *খিরিকিতে নিরখে বদন।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*নন্দগৃহে আজু কিবা আনন্দ বাড়িল।*
*বেণুরব কৈল যবে,শুনিল অমর সবে,*
      *ধ্বনি ধেয়ে গগন ভেদিল।।*
*শুনিয়া বেণুর রব,ধাইল অমর সব,*
     *স্বর্গবাসী যত দেবগণে।*
*আইলেন ত্রিলোচন,সঙ্গেতে চতুরানন,*
      *গণপতি নারদের সনে।*
*সুরলোক ব্রহ্মলোক,স্বর্গবাসী দেবলোক,*
      *আইল সবে নন্দের মহলে।।*
*দাঁড়াইয়া সব জনে,চাহি কৃষ্ণমুখ পানে,*
     *নেত্র পরিপূর্ণ প্রেমজলে।।*
*কহত বিনয় করি,দয়াকর গিরিধারী,*
      *আর দুখ সহিতে না পারি।*
*দেবত্বের নাহি আশ,ব্রজপুরে দেহ বাস,*
      *গলেবাস কহে করযোরি।।*
*কি ছার স্বর্গের সুখ,দেখিলে তোমার মুখ,*
     *তৃণ করি নাহি মানি তায়।*
*বনে বনে বেড়াইব,ধেনু বৎস চরাইব,*
      *তোমারে রাখিব তরুছায়।।*
*যশোদারে কহে পুন,ধন‍্য তব সাধন,*
      *তব পুত্র পরম ঈশ্বর।*
*বলরাম দাস বাণী,শুন মাগো নন্দরাণী,*
      *মনে কিছু নাহি কর ডর।*
^^^^^^^^^^^^:^^^^^^^^^^^^^^^^^^^^

*চলে সারি সারি,দেবের কুমারী,*
      *দেব পত্নীগণ যত।*
*সুর অপসরি,গন্ধর্ব কিন্নরী,*
       *তাহাবা কহিব কত।।*
*লক্ষ্মী সরস্বতী,লৈয়া ভগবতী,*
       *আকুলিত মনে ধায়।*
*নন্দের ভবনে,আসি দেবগণে,*
       *হেরত যাদব রায়।।*
*দেবী ভগবতী,হরষিত অতি,*
       *কোলে লৈয়া নীলমণি।*
*দশকরে ননী, খাওয়াই তখনি,*
       *হেরয়ে বদন খানি।।*
*কহয়ে ইন্দ্রানী,শুন মা ঈশানী,*
       *নীলমণি মোরে দেহ।*
*কোলেতে লইয়া,নবনী খাওয়াইয়া,*
      *জুড়ায় তাপিত দেহ।।*
*হরষিত মনে,সব দেবীগণে,*
      *নবনী দেওত মুখে।*
*একুলে ওকুলে, মনোহর দোলে,*
       *আপন মনের সুখে।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

*বাসনা নাই স্বর্গবাস,হেরি তোমায় পীতবাস,*
      *বনবাসে থাকি সেই ভাল।*
*গলেলগ্ন কৃতবাস,এই মিনতি শ্রীনিবাস,*
      *ব্রজবাসে রাখ চিরকাল।।*
*লব না ঘ্রাণ অন‍্যবাস,রব না আর অন‍্যবাস,*
      *অন‍্যবাস না পরিব অঙ্গে।*
*পিব সুধা তরল বাঁশে,প্রাণ মোদের ভালবাসে,*
      *উপবাসে রব তব সঙ্গে।।*
*কীট পতঙ্গ পশুপাখী,যা কর কমল আঁখি,*
     *নহে তরুলতা তৃণ হব।*
*ইথে কিছু নাহি বাধা,পূরিবে মনের সাধা,*
       *নিতি নিতি পদরজ পাব।।*
*যে কুলে জনম হয়,পদে যেন মতি রয়,*
      *এই মিনতি তুয়া রাঙ্গাপায়।*
*মনোহর ঠারি কহে,একথা অন‍্যথা নহে,*
       *আশাপূর্ণ হবে নদীয়ায়।।*

 *ভাগ‍্যবতী যশোমতী,ত্রিভূবনে যশমতী,*
      *শুদ্ধমতি এ মতিবা কে।*
*ভবারাধ‍্য যেইমতি, বান্ধিল সেই মতির মতি,*
      *মূঢ়মতি না জানয়ে সে।।*
*ধন‍্য নন্দ ব্রজপতি,পুত্র যার গোলোকপতি,*
      *পুত্রবিনে আন নাহি জানে।*
*যার বান্ধায় জগতবান্ধা,সেত নন্দের প্রেমেবান্ধা,*
     *বহেবাধা বাধা নাহিমানে।*
*মনোহর এ দূর্মতি,কবে হবে শুদ্ধ মতি,*
      *সেবিব সে যশোদা চরণে।*
*পূরিবে মনের আশ,ব্রজপুরে হে বাস,*
     *নিরখিব যশোদা নন্দনে।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শুনিয়া দেবতা বাণী,চমকিত নন্দরাণী,*
      *বোলে একি শুনিনু শ্রবণে।*
*আমার গোপাল ধনে,বন্দে যদি দেবগণে,*
       *তবে বাছা না জীব পরাণে।।*
*অমঙ্গল হৈল বলি,দেয় নিজ পদ ধূলি,*
      *গোপালের অঞ্চলে ঢাকিল।*
*ব‍্যস্তহৈয়া ঘরে গিয়ে,বসনের দশি নিয়ে,*
      *থুতু করি অঙ্গে ফেলি দিল।।*
*যশোদার ভয় জানি,হাসে মৃদু নীলমণি,*
     *দেবগণ হইল অন্তর্ধ‍্যান।*
*বাহির পানেতে চায়,আর না দেখিতে পায়,*
      *ছল ছল অরুণ নয়ন।।*
*বলরাম দাস কয়,যশোদা আনন্দময়,*
      *কোলেতে লইয়া নীলমণি।*
*বসন অঞ্চল দিয়া,প্রতি অঙ্গ মুছাইয়া,*
       *ঘন দেখে চাঁদমুখ খানি।।*
********************************
*রাই বাম কক্ষে,শ‍্যাম লইয়া দক্ষে,*
      *বক্ষে দুহুঁ ভূজ রাখি।*
*দুই চক্ষে জল,করে ছল ছল,*
       *রাই কি গোপাল দেখি।।*
*যার পানে চাই,নয়ন ফিরাই,*
      *আনিতে না পারি আর।*
*আহা মরি মরি,কিরূপ মাধুরী,*
      *ঘন সৌদামিনী সার।।*
*এত কহি রাণী,আনি ক্ষীর ননী,*
     *দেয়ত দুহাঁর মুখে।*
*খাই দুই জন,নামিল তখন,*
      *মনোহর দেখে সুখে।।*
=========================
*যশোদা চরণে,করি পরণামে,*
      *রাধিকা রান্ধিতে গেলা।*
*হরষিত হইয়া,ধনিষ্ঠা যাইয়া,*
       *সব আয়োজন দিলা।।*
*বিধি অগোচর,নানা উপহার,*
      *রাধিকা রন্ধন করি।*
*পুরি পায়শাদি,পিষ্টক অবধি,*
       *বেদির উপর ধরি।।*
*কানাই বলাই,আসি দুই ভাই,*
      *সিনান করিয়া সুখে।*
*সখাগণ লৈয়া,ভোজন করিয়া,*
      *তাম্বুল দেয়ল মুখে।।*
*শয়ন করিল,রাই ঘরে গেল,*
      *কৃষ্ণ অবশেষ পাই।*
*দাস মনোহর, আকুল অন্তর,*
      *খিরিকে রহল চাই।।*
*🌼 নন্দালয়ে দেবগোষ্ঠ বিরাম।🌼*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
               ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৩৭. ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন- উত্তর গোষ্ঠ লীলা 🌷 শ্রীকৃষ্ণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_13.html

✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৭. ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন- উত্তর গোষ্ঠ লীলা 
                      👇👇👇🙏👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧
সকল কিছু লিখনী👇👇🙏👇👇📚 *PDF গ্রন্থ* 📚 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*উত্তর গোষ্ঠ গৌরচন্দ্রিকা*
▪▪▪▪▪▪▪▪

*সুরধূনী তীরে আজু গৌরকিশোর।*
*সহচর মেলি আনন্দে বিভোর।।*

*ভাবনিধি গৌরহরি অন‍্যান‍্য দিনের মত আজ কিন্তু শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তনে বিভোর নয়।সহচরগণকে নিয়ে আজ সুরধূনীর তীরে চরম আনন্দে বিভোর হয়েছেন।আজ কি এমন হয়েছে যে,সুরধূনীর তীরে এসে এত আনন্দে বিভোর? হ‍্যাঁ,ব্রজের কানাই ছিল যে, নদের নিমাই হ'ল সে। আজ পূরবের ভাবে বিভোর হয়ে জগতসুন্দর চিরসুন্দর শ্রীমন গৌরসুন্দর ভাবিত হয়েছেন।কি ভাবে ভাবিত হয়েছেন? না উত্তরগোষ্ঠ লীলা ভাবে ভাবিত হয়েছেন।আজ গৌরহরি সুরধূনীর তীরে এলেন কেন?এই সূরধূনীর উৎপত্তি কোথা থেকে,আপনারা জানতে চান,না সরাসরি লীলার কথায় আপনাদের পরিবেশন করব? যদি শুনতে চান তবে সুরধূনীর উৎপত্তি কথা আপনাদের সামনে তুলে ধরব।*

*খেলায় বিনোদ খেলা গোরা বনমালী।*
*পুলিন বিহার করি ভকত মন্ডলী।।*

*🍀খেলায় বিনোদ খেলা, এই কোন খেলা?খেলা খেলে,কিন্তু বিনোদ খেলা কি? বিনোদ খেলা মানে নিত‍্য নতূন খেলা,আমরা যদি একই খেলা প্রতিদিন খেলি তাহলে কি ভাল লাগবে? এককথায় না, কিন্তু আমার গৌরহরির এমন খেলা যতই খেলি না কেন, ততই খেলতে ইচ্ছে করে।কোন খেলা "হরিনামের খেলা", এই হরিনামের খেলায় একমাত্র "হরিনামে"। নাম এবং নামী অভিন্ন, আবার বলা হয়েছে, নামীর থেকে নাম বড়,যদি মন আর মুখ এক করে শান্ত মনে নাম করা হয়,তাহলে নামী নেমে আসেন।একদিন দেবর্ষি নারদ ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু তুমি কোথায় থাক? ভগবান বলেছিলেন--*

*ন হাম তিষ্ঠামি বৈকুন্ঠে, ন যোগীনাং হৃদয়ে চ।*
*মদ্ ভক্ত যত্র গায়ন্তী, তত্র তিষ্ঠামি নারদ।।*

*অর্থ‍্যাৎ আমি বৈকুন্ঠে থাকি না, যোগীগণের হৃদয়ে থাকি না, আমার ভক্তগণ যেখানে আমার নাম-কীর্তন করে আমি সেখানেই উপস্থিত থাকি।*

*পুলিন বিহার করি ভকত মন্ডলী।।*

*🍀আজ সুরধূনীর নদীতটকে গৌরসুন্দর আমার ব্রজের যমুনার পুলিন মনে করে ভক্তগণকে নিয়ে মহানন্দে নানান খেলায়(অর্থ‍্যাৎ নাম-কীর্তন ও নৃত‍্যে) বিভোর হয়ে রয়েছেন।*

*খেলায় বিনোদ খেলা গোরা বনমালী।*
*পুলিন বিহার করে ভকত মন্ডলী।।*

*🌻কৃষ্ণের রূপ বর্ণন- উত্তর গোষ্ঠ 🌻*
[ব্রজ লীলা, উত্তর গোষ্ঠ বা ফেরা গোষ্ঠে শ্রীকৃষ্ণের রূপ বর্ণন:*************
উত্তর গোষ্ঠ নিত‍্যলীলা, শ্রীকৃষ্ণের শ্রীঅঙ্গে পৌগন্ড বয়সেই কৈশোর শোভার অভিব‍্য্যক্তি (প্রকাশ) হয়েছিল এবং শ্রীরাধিকাদি গোপবধূ ও রাধা সখীগণের কৈশোর-বয়সোচিত হাবভাব প্রকাশের ইঙ্গিতো পাওয়া গিয়েছিল।
(জগতে অনেক বলিষ্ঠ বালকের বাল‍্য বয়সেই যে
কৈশোরভাব বা শোভা দেখা যায়,) অখিল ব্রহ্মান্ডপতি
সচ্চিদানন্দ বিগ্রহ ব্রজরাজ নন্দনের তাহা কিছুই অসম্ভব
নহে।রাধিকাদি ব্রজ- বধূগণও তাঁহারই হ্লাদিনী শক্তির ঘনীভূত মূর্তি এবং শ্রীকৃষ্ণের সাথে তাঁহাদের সম্বন্ধও
অনাদিকাল হৈতেই অবস্থিত।

**পদ:---------------
চান্দ মুখে দিয়া বেণু,
নাম লৈয়া সব ধেনু,
ডাকিতে লাগিল উচ্চস্বরে।
শুনিয়া কানুর বেণু,
উর্দ্ধমুখে ধায় ধেনু,
পুচ্ছ ফেলি পিঠের উপরে।।
অনুসার বেণুরব,
বুঝিয়া রাখাল সব,
আসিয়া মিলিল নিজ সুখে।
যে ধেনু যে বনে ছিল,
ফিরাইয়া একত্র কৈল,
চালাইল গোকুলের মুখে।।
শ্বেতকান্তি অনুপাম,
আগে ধায় বলরাম,
আর শিশু চলে ডাহিন বামে।
শ্রীদাম সুদাম পাছে,
ভাল শোভা করিয়াছে,
তার মাঝে নবঘন-শ‍্যামে।।
ঘনবাজে শিঙ্গা বেণু,
গগনে গোক্ষুর রেণু,
পথেচলে কত করি রঙ্গে।
যতেক রাখালগণ,
আবা আবা দিয়া ঘন,
বলরামদাস চলু সঙ্গে।।
*সবধেনু একত্রিত
করিয়া আগে আগে
অসংখ্য ধেনুপাল,
ডানদিকে দাদা বল-
রাম এবং চারিদিকে
সখাগণ ও অন্যান্য
গোপবালকগণ লৈয়া
যখন কৃষ্ণ অপরাহ্ন
কালে বা গোধূলি বেলায় গোচারণ ভূমি হইতে নিজ নিজ গৃহের পথে চলেছেন, তখন তাঁহার শ্রী অঙ্গ শ্রী-মুখাদি দরশন করিয়া ব্রজের সকলেই মন, প্রাণ ও ইন্দ্রিয় সকল আনন্দ সিন্ধুতে নিমগ্ন হয়ে যায় এবং সকলেই নিজ নিজ ভাবের আবেগে আত্মহারা হয়ে পড়ে।গোক্ষুরের ধূলিকণায় আপাদমস্তক ধূসরিত করিয়া কৃষ্ণ যখন গোধূলি বেলায়
বন হইতে গৃহে ফিরে আসেন, তখন তাঁহার মস্তক, ললাট এবং মুখ মন্ডলের শোভা দেখিয়া মুগ্ধ ও আত্মহারা না হয়ে
কাহারও প্রকৃতিস্থ থাকিবার উপায় নেই। রূপের শোভা
কেমন দেখুন! তাঁহার ঘন- কৃষ্ণ সু- কুঞ্চিত কেশকলাপ
(চুলের সৌন্দর্য) উচ্চভারে চূড়াকারে নিবন্ধ (আটকান) এবং তাহার নিম্নভাগে (নিচের দিকে) মালতী ফুলের গাঁথা মালা ও উপরে অতি সুন্দর ময়ূর পুচ্ছ। মালতীর মালা দেখিলে মনে হয় যেন, নীলগিরি-পর্বতের উপরে শান্তস্নিগ্ধ ও তরঙ্গবিহীন স্বচ্ছ সুরধূনীর ধারা মন্ডলাকারে (গোলাকারে) প্রবাহিত হইতেছে এবং ময়ূর পুচ্ছ দেখলে মনে হয় যেন
প্রবল ঝটিকা বেগে (ঝড়ের গতিতে) ধূলি ধূসরিত এবং ঘনাচ্ছন্ন (মেঘে ঢাকা) আকাশ পটেইন্দ্র ধনু ফুটিয়া উঠিয়াছে। গোষ্ঠে গিয়ে খেলার দরুন ও নাচানাচি এবং গোগণের পশ্চাৎ পশ্চাৎ ছুটোছুটি করায় কৃষ্ণের চূড়ায়
বাঁধা কেশের কিছু অংশ কৃষ্ণের ললাটের উপরে পড়ি
য়াছে দেখিয়া তাঁহার মুখশোভা এতই সুন্দর লাগছে,তাহা
না দেখিলে বর্ণনা করা যায় না, সেই দৃশ্য এক অন‍্য জগতের। কৃষ্ণের এই গোক্ষুর ধূলি ধূসরিত কুন্তলা বলী
পরিশোভিত ললাট দেখিলে মনে হয় যেন,কমলপরাগ রঞ্জিত (পদ্মের পুষ্প রেণুর সৌন্দর্য দেখিয়া)অলিকুল ঝাঁ কে ঝাঁকে উড়ে আসিয়া তাঁহার ইন্দিবর বিনিন্দিত
(যাহা নীল পদ্মও ম্লান হইয়া যায়) বদনার বিন্দে (মুখ মন্ডলের উপর) নিপতিত হৈবার জন‍্য প্রাণপণ চেষ্টা করছে,
কিন্তু কোনো ভাবেই অলিকুল সফল হৈতে পারিতেছে না। শ্রীগোবিন্দের মুখ কমলের কথা আর কি বলিব!তাহা দেখিলে মনে হয় যেন,ইহাই সর্ববিধ সৌন্দর্য, মাধূর্য,লাবণ‍্য,ও কমণীয়তার জন্ম স্থান। জগতের সব রকম সুন্দর বস্তুই সৌন্দর্য,এই সৌন্দর্য, মাধুর্য্য ও এই লাবণ‍্য আস্বাদন করিবার জন্যই বুঝিবা বিধাতা জীবগণের নয়ন সৃষ্টি করিয়াছেন। যাহারা এই সৌন্দর্য, মাধুর্যের আকর কৃষ্ণ বদনার বিন্দে দেখে নাই, তাহাদের বুঝি নয়ন দুটি ব‍্যর্থ হইয়াই গেল। তাঁহার অসীম সৌন্দর্য, মাধুর্য্যনিকেতন, কৃষ্ণ বদনের মধুর হাস‍্য দেখিলে মনে হয় যেন সদ‍্য প্রস্ফুটিত নীলকমল হইতে অমৃতবিনিন্দিত মধুধারা ক্ষরিত (চুয়েপড়ছে) হচ্ছে এবং নয়ন ভঙ্গি দেখিলে মনে হয় যেন নৃত‍্যপরায়ণ খঞ্জন (চঞ্চল স্বভাবের লেজ নাচানো ছোট পাখী) ক্রমশঃ অগ্রসর হয়ে
সেই মুখ কমলের দিকে ধাবিত হচ্ছে ও সেইখানেই নিজ বাসস্থানের চেষ্টা করিতেছে।
#############

শ্রীকৃষ্ণ ও বলরামের গোষ্ঠ বেশ খুলিয়া তাহাদের সর্বাঙ্গে হাত বুলিয়ে ও মুখ নিরীক্ষণ করিতে করিতে বনের কুশল
জিজ্ঞাসা করেন।তারপর শরীর শান্ত হইলে তাঁহাদের স্নান
করাইয়া নব বস্ত্রপরিধান করাইয়া ভোজন স্থানে নিয়ে যান। রাম- কৃষ্ণ দুই ভাইকে মাতৃদত্ত চর্ব, চূষ‍্য,লেহ‍্য,পেয়,অন্ন ভোজনে পরিতৃপ্ত হইয়া শয়ন কক্ষে গমন করিলে, দুগ্ধ ফেননিভ(দুধের ফেনার মতো অতি
শুভ্র কোমল)শয‍্যায় শয়ন করান।মা যশোদা ও রোহিণী
তাহাদের অঙ্গে মৃদু মৃদু হস্ত মার্জন করিতে লাগিলেন, তাহাতে রাম- কৃষ্ণ দুই ভাই পরমানন্দে ঘুমিয়ে পড়লেন।
*****************
একটু অন্য রকম উত্তর গোষ্ঠ।
বানান, ভুল ভ্রান্তি মার্জনীয়।
     বিরাম।
মতামত জানাইলে ধন‍্য হইব।
জয় নিতাই জয়গৌর।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
               ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৩৭. ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন- উত্তর গোষ্ঠ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ, নিবাস-বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা-ইংরেজ বাজার, জেলা-মালদহ, পশ্চিমবঙ্গ-৭৩২১০১

৩৬. ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ 🌷 শ্রীকৃষ্ণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_46.html

✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৬.ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ
                        👇👇👇🙏👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧
সকল কিছু লিখনী👇👇🙏👇👇📚 *PDF গ্রন্থ* 📚 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ গৌরচন্দ্রিকা🌻*
*সুরধূনীর তীরে আজু গৌর কিশোর।*
*সহচরগণ মেলি আনন্দে বিভোর*
*খেলায় বিনোদ খেলা গোরা বনমালী।*
*পুলিন বিহার করি ভকত মন্ডলি*
*দিন অবসান দেখি গৃহেতে চলিলা।*
*জননী চরণে আসি প্রণাম করিলা।।*
*ধূলায় ধূসর অঙ্গ গদ গদ ভাষ।*
*এ রাধামোহন পদ করতহিঁ আশ।।* *******************************
*🌻ব্রজলীলায় শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবলাদি সখাগণ সঙ্গে বিনোদ খেলায় মত্ত ছিলেন।* *খেলা খেলতে খেলতে ভীষণ শ্রম হবার ফলে সখাগণ যখন কানায়ের বদনপানে চাহিলেন,* *রবির প্রখর তাপে বদন শুখায়ে গেছে,তখন সখাগণ বললেন ভাই গগনে আর বেলা নাই।* *মা সকাল সকাল ঘরে ফিরতে বলেছে,নইলে ভীষণ কষ্ট পাবে চল ঘরে ফিরে যায়।* *মা কাঁদানো ভাল নয় ভাই,আর বিলম্ব করিস না।🌻*
*দিবা অবসান জানি,কানু করে বেণুধ্বনি,*
      *শুনি বেণু ধেনুগণ ধায়।*
*উচ্চঃপুচ্ছ করি রঙ্গে,যার যেই বৎস সঙ্গে,*
     *রামকানু ঘেরিয়া দাঁড়ায়।।*
    *দিনমণি বৈঠল পাটে।*
*বেণু সানি ধেনু হাঁকে,চলিলা গোকুল মুখে,*
     *উপনীত যাবটের মাঠে।।*
*বেণুধ্বনি শুনি রাই,অট্টালিকা পরে যাই,*
      *নিরখয়ে গোবিন্দ বদন।*
*শ্রীরাধা বদন দেখি,কৃষ্ণ হৈলা মহাসুখী,*
    *আঁখে আঁখে হৈল মিলন।।*
*নিমিখ বিহীন নেত্র,স্পন্দহীন হৈল গাত্র,*
     *চিতের পুতলি সম ভেল।*
*প্রেমে পুলকিত অঙ্গ,উছলিল ভাব তরঙ্গ,*
     *দুহুঁমন তাহে ডুবি গেল।।*
*ভাব সম্বরণ করি,ধৈরজ ধরি হরি,*
     *পুন হেরে রাইক বয়ান।*
*বঙ্ক বিহারী কয়,বিলম্ব নাহিক সয়,*
       *জননী হইল উচাটন।।*

*🌻পরের পদ🌻*
*গৃহেতে চলিলা বিনোদ রায়।*
*সজল নয়নে যুবতী চায়।।*
*মুখ মোড়াইয়া হেরত কানু।*
*চকোর চন্দ্রিমা নেহারে জনু।।*
*দুহুঁ মুখ হেরি দুজনা কাঁদে।*
*উছলিল সিন্ধু কি করে বান্ধে।।*
*তুরিতে শুবল ধরিয়া হাতে।*
*মিলল যাইয়া রাখাল সাথে।।*
*সখাগণ হেরি কানুক মুখ।*
*করে কোলাকুলি ঘুচিল দুখ।।*
*যার যেই ধেনু বাটিয়া লইল।*
*বিদায় হৈয়া ঘরেতে গেল।।*
*শ্রীদাম যাইয়া কানুর আগে।*
*কর জোর করি বিদায় মাগে।।*
*সঙ্গ ছাড়া মোরে না কর তুমি।*
*জনম জনমে নফর আমি।।*
*বেণুয়া রঞ্জিত বদন তোর।*
*সদাই অন্তরে জাগয়ে মোর।।*
*ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই।*
*ভাল করি মুখ দেখিয়া যাই।।*
*ঘরেতে যাইয়া মায়ের কোরে।*
*ঘুমায়ে স্বপনে দেখিব তোরে।।*
*বিহানে যাইয়া মিলিব পুন।*
*সঙ্গ ছাড়া মোরে না কর যেন।।*
*বঙ্কবিহারী কহে সন্ধ‍্যা হইল।*
*আপন ভবনে শ্রীদাম গেল।।*
&&&&&&&&&&&&&&&&;;&&&&&&
*ঘরে আইল নন্দলাল গোধন লইয়া।*
*আহীর রমণী সবে দেখে বাহির হৈয়া।।*
*বেণুয়ারঞ্জিত মুখ একদিঠি চায়।*
*চিতের পুতলি জনু দাঁড়াইয়া রয়*
*ধেনুবৎস চলি গেল যার যেই স্থানে।*
*ধাঞা আইলা নন্দরাণী হরষিত মনে।।*
*শ‍্যাম বামকরে ধরি মত্ত বলরাম।*
*যশোমতী চরণে করল পরণাম।।*
*ধান‍্য দূর্বা দুহুঁ শিরে দিয়া নন্দরাণী*
*আকুল অন্তরে পুছে গদগদ বাণী।।*
*কোন বনে গিয়াছিলা ওরে বাছাধন।*
*আসিতে বিলম্ব এত কিসের কারণ।।*
*রবির কিরণে মুখ গেছে শুখাইয়া*
*কত দুঃখ পাইয়াছ কানন ভ্রমিয়া।।* *নবতৃণাঙ্কুর কত ফুটিল চরণে।*
*বঙ্কবিহারী দুঃখ সহিল কেমনে।।*

*🌻বিরাম পদ🌻*
*গোধূলি ধূসর ঘামিয়াছে অঙ্গ।*
*ঝামর নিরখি দুহুঁ মুখচন্দ।।*
*রামকানু বসাইয়া বেদীর উপরে।*
*সুগন্ধি তৈল দেই সুশীতল নীরে।।*
*যতনহি মাজল দুহুঁজন অঙ্গ।*
*বান্ধল চূড় শিখন্ডক রঙ্গ।।*
*মৃগমদ তিলক ললাটহি দেল।*
*শ্রুতি মণিকুন্ডল গলে গুঞ্জা মাল*
*কটিতটে পিন্ধায়ল নীল পীতচীর।*
*রাতুল চরণে দিল রতন মঞ্জীর।।*
*খির সর মাখন দিলা নন্দরাণী।*
*আনন্দে ভোজন কৈল রায় যাদুমণি।।*
*আচমন করি দুহেঁ তাম্বুল খাই।*
*সিংহাসনে বৈঠল রামকানাই।।*
*মঙ্গল থারি করে ব্রজদেবীগণ।*
*উলু উলু জয়কার দেই ঘনে ঘন।।*
*পঞ্চদীপে নন্দরাণী নির্মঞ্জন কেল*
*ঝলকই দুহুঁ মুখ আনন্দ ভেল।।*
*শঙ্খ শব্দ ঘন্টা বাজত থোর।*
*বঙ্কবিহারী দাস আনন্দে বিভোর।।* 
 *🌻উত্তর গোষ্ঠ এখানেই রহিল🌻*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
               ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৩৬. ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ, নিবাস-বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা-ইংরেজ বাজার, জেলা-মালদহ, পশ্চিমবঙ্গ-৭৩২১০১

৩৫. ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ বিহার লীলা 🌷 শ্রীকৃষ্ণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_35.html

 ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ ৩৫. ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ বিহার লীলা ꧂
                        👇👇👇🙏👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧
সকল কিছু লিখনী👇👇🙏👇👇📚 *PDF গ্রন্থ* 📚 
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
*🌻🌻গোষ্ঠ বিহার🌻🌻*
*নিত‍্যানন্দস‍্য চন্দ্রিকা*
*কমল জিনিয়া আঁখি,শোভা করে মুখশশী,*
      *করুণায় সবাপানে চায়।*
*বাহু পসারিয়া বোলে,আইস আইস করি কোলে,*
     *প্রেমধন সবারে বিলায়।।*
*কাঁচনি কটির বেশ,শোভিছে চাঁচর কেশ,*
      *বান্ধে চূড়া অতি মনোহর।*
*নাটুয়া ঠমকে চলে,বুকবাহি পড়ে লোরে,*
      *ত্রিবিধ জীবের তাপ হর।।*
*হরি হরি বোল বলে,ডাহিন বামে অঙ্গ দোলে,*
     *রাম গৌরীদাসের গলাধরি।*
*মধুমাখা মুখ চান্দ,নিতাই প্রেমের ফান্দ,*
      *ভাবসিন্ধু উছলে লহরী।।*
*নিতাই করুণা সিন্ধু,পতিত জনার বন্ধু,*
      *করুণায় জগত ডুবিল।*
*মদন মদেতে অন্ধ,প্রসাদ হৈল ধন্দ,*
      *নিতাই ভজিতে না পারিল।।*

*পদ দ্বিতীয়*
*করিখেলা সমাপন,সঙ্গেলৈয়া সখাগণ,*
     *শ্রমভরে কৃষ্ণ বলরাম।*
*কালিন্দী যমুনাকূলে,কেলি কদম্বতলে,*
      *বৈঠল করিতে বিশ্রাম।।*
     *শীতল পবন বহ মন্দ।*
*অলসে অবশ তনু,শুতল রামকানু,*
      *মুদি নয়ন অরবিন্দ।।*
*শ্রীদামক কোরে,শুতল নন্দ নন্দন,*
      *শুবলক কোরে বলবীর।*
*সখাগণ চতুর্দিকে,সেবন করয়ে সুখে,*
       *আনন্দে কো করু ওর।।*
*ক্ষণ এক অলস,তেজি দুহেঁ বৈঠল,*
      *ঝামর দুহুঁ মুখচন্দ।*
*বঙ্কবিহারী কব,শুবলক ইঙ্গিতে,*
      *চামর ঢুলাওব মন্দ।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^&
*কানন ভ্রমণ,ছলনা করিয়া,*
      *শুবল মঙ্গল সঙ্গে।*
*দাদার নিকট,হইয়া বিদায়,*
       *কতহুঁ রভস রঙ্গে।।*
     *চলিলা গোকুল বীর।*
*ভ্রমিতে ভ্রমিতে,যাই উতরিল,*
       *শ্রীরাধা কুন্ডক তীর।।*
*শ্রীকুন্ডের জল,অতি সুশীতল,*
        *তাঁহি শোভে অরবিন্দ।*
*কুমুদ কহ্লার,গন্ধ মনোহর,*
       *গুঞ্জরয়ে অলিবৃন্দ।।*
*হংস চক্রবাকি,ডাহুক ডাহুকী,*
       *সারস সারসী জলে।*
*যুগল হইয়া,করত কেলি,*
       *ঘুরিয়া ঘুরিয়া বুলে।।*
*সে শোভা দেখিয়া,আকুল হইয়া,*
       *বৈঠল বিনোদ রায়।*
*হেনকালে তথা,আসিছে তুলসী,*
       *দূরেতে দেখিতে পাই।।*
*তুলসীকে দেখি,উলসীত হইয়া,*
       *উঠিয়া দাঁড়াল শ‍্যাম।*
*বঙ্ক বিহারী, দাসক পহুঁ,*
      *বূঝল পূরব কাম।।*
*🌻গোষ্ঠ বিহার এখানে রহিল।🌻*

*🌻গোষ্ঠ বিহার পদ ও ব‍্যাখ‍্যা🌻*
*যমুনাকো তীরে,ধীরে চলু মাধব,*
  *মন্দ মধুর বেণু বাওইরে।*
*ইন্দীবর নয়নী,বরজ বধূ কামিনী*
     *সদন তেজিয়া বনে ধাওইরে।।*
*অসিত অম্বুকর,অসিত সরসীরুহ*
  *অসিত কুসুম অহিমকর সুতানীরে।*
*ইন্দ্রনীলমণি,উদার মরকত*
    *শ্রীনিন্দিত বপু আভারে।।*
*শিরে শিখন্ড দল,নব গুঞ্জা ফল,*
  *নিরমল মুকুতা লম্বি নাসাতল,*
*নব কিশলয় অবতংস গোরোচন,*
*অলকা তিলক মুখ শোভেরে।।*
*শ্রোণী পীতাম্বর বেত্র বামকর,*
*কম্বুকন্ঠে বনমালা মনোহর,*
*ধাতুরাগ বৈচিত্র কলেবর,*
*চরণ চরণোপরি শোভারে।।*
*গোধূলি ধূসর, বিষাণ কক্ষতল,*
*গোছান্দন রজ্জু বিনিহিত কন্ধর,*
*রঙ্গভূমি যিনি বেশ নটবর,*
*রূপে ভূবন মনোলোভারে।।*
*ব্রহ্মা পুরন্দর দিনমণি শংকর,*
*যোপদ কমলা সেবয়ে নিরন্তর,*
*সো হরি কৌতুকে গোপ বালক সাথে,*
*গোপনগরী অভিলাষই রে।।*
*অনুক্ষণ মধূরিপু পদ পঙ্কজ তল*
  *পরাগ লালস মানস মধুকর*
*অভিনব সতকবি দাস জগন্নাথ,*
*জননী জঠর ভয় নাশই রে।।*
*অর্থ‍্যা= পূর্ণ ব্রহ্ম সনাতন সচ্চিদানন্দ ঘন রসময় তনু গোলোক বিহারী হরির লীলা খেলার অন্ত নাই।* *কিন্তু এ জগতে যত খেলাই খেলেছেন তারমধ‍্যে ব্রজের খেলাই সর্বোৎকৃষ্ট এবং গরিয়সী।* *এমন রসের খেলা আর কোথাও খেলেন নাই।* *(তাহা ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে স্বীকার করেছেন),* *শ্রীবৃন্দাবনে বেদ-বিধির গতি নাই,* *এখানে কেবল রাগের(ভালবাসার) ঘরে রসের খেলা।* *কেহ দাস‍্যভাবে, কেহ* *সখ‍্যভাবে,* *কেহ বাৎসল‍্যভাবে এবং কেহ বা (মধুর) কান্তাভাবে শ্রীকৃষ্ণ সঙ্গে সম্বন্ধ সংস্থাপন করে খেলা-লীলা করে থাকেন।* *কাষ্ঠের পুত্তলী যেন কুহকে নাচায়,এঁরা সেই প্রকার বিশুদ্ধ প্রেম রজ্জুতে শ্রীকৃষ্ণকে বন্ধন করে যাঁর যে ভাবে ইচ্ছে সর্বদা সেই ভাবেই নাচাচ্ছেন।* *শান্তরসের পাত্র উদ্ধবাদি ভক্তগণ।* *আজ বিশুদ্ধ সখ‍্য রসের খেলা খলবার অভিলাষে মাতা যশোমতী দ্বারা বেশ ভূষণে ভূষিত হয়ে বিপিনবিহারী বিপিনে গমন করেছেন।* *বৃন্দা বিপিনে গিয়ে ধেনু চড়াবেন,বেণু বাজাবেন এবং শ্রীযমুনা পুলিনে ধীর সমীরে ও বংশীবট প্রভৃতি মনোহর জায়গায় সখাগণ সঙ্গে নানা খেলা খেলবেন।* *কেহকে কান্ধে নিবেন,আবার কারও কান্ধে উঠবেন,সখ‍্যরসের খেলা।* *খেলা শেষে ক্ষিধে পেলে সখাগণের উচ্ছিষ্ট ভক্ষণ করবেন।* *ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা দর্শন করে ব্রহ্মা মুগ্ধ হয়েছিলেন।* *সেই সুমধুর গোষ্ঠবিহার লীলা গীতকর্তা স্মরণে দেখছেন আর মনের আবেগে বলছেন।* 

*🌻মাধব শ্রীযমুনার তীরে ধীরে ধীরে গমন করছেন আর সুমধুর তানে মন্দমন্দ বেণু বাজাচ্ছেন।*
*ইন্দীবর নয়নী ব্রজকুল কামিনীগণ*
*ঐ সঙ্কেত বেণুধ্বনি শ্রবণ করা মাত্র অমনি মন্ত্র মুগ্ধা ফণিগণের ন‍্যায়* *(সদন) গৃহত‍্যাগ করে কৃষ্ণ দর্শন লালসায় দ্রুতবেগে কাননাভিমুখে গমন করলেন।* *(ইন্দীবর=নীলকমল)* *কি অদ্ভুত গোবিন্দ লীলা।* *এদিকে মোহনীয়া বেণুর আকর্ষণে (অসিত অম্বুকর)* *গগনে কৃষ্ণবর্ণ নবজলধরের ঘনঘটা হল এবং তার চ্ছটায় (সরসীরুহ)পদ্ম ও অন‍্যান‍্য জলজ কুসুম সমূহ (অসিত) শ‍্যামবর্ণ হয়ে তপনতনয়া যমুনা নীরে ভাসতে লাগল।* *আকাশে নবমেঘের সমারোহে দশদিক অন্ধকারে পরিব‍্যাপ্ত হয়ে দিনই যেন তামসী রজনীর মতো বোধ হতে লাগল।* *মেঘে অন্ধকার হওয়ায় আর ব্রজ সুন্দরীগণের কাননে গমন করতে স্বজন কর্তৃক কোনরকম বাধাবিঘ্ন হয় নাই।* *(অহিমকর=সূর্য‍্য)* *ব্রজসুন্দরীগণ যখন বনে এলেন কৃষ্ণ দর্শন করে শ‍্যামসুন্দরের রূপের কথা বলছেন,* *আহা-হা-হা* *কি অপরূপ রূপ।* *রূপ দেখে বলছেন বিধাতা এইরূপের উপমার যোগ‍্য এজগতে এমন কোন পদার্থই সৃষ্টি করেননি।* *যে কিছুর দ্বারা উপমা দিয়ে বুঝান যেতে পারে।* *তবে(ইন্দ্রনীলমণি)নীলকান্তমণি এবং* *(উদার মরকত)মহা মরকত বা পান্না এই পদার্থের (শ্রী)কান্তি যেমন উজ্জ্বল, শ‍্যামাঙ্গ প্রভাও ততোধিক সমুজ্জ্বল।* *সামান‍্য কয়েকটি রূপের কথা বললাম,এর বেশী আর বুঝান যেতে পারে না।* *কান্ত=কমনীয়,উদার=মহান,মরকত=* *হরিৎবর্ণ মণি বিশেষ,পান্না।* *ব্রজরমণীগণ বলছেন,আহা,বেশ ভূষণেরই বা কত পরিপাটি।* *শিরে (শিখন্ড) ময়ূর পুচ্ছে চূড়াটি অলঙ্কৃত ও নবগুঞ্জা ফলে মন্ডিত।* *নির্মল মুক্তা নাসাগ্রে দোলিত,(অবতংসে)* *শ্রবণ যুগল নবকিশলয়ে ভূষিত ও নবগোরোচন তিলকে অলকাবৃত শ্রীমুখমন্ডল নব নব শোভা ধারণ করছে।* *(নবগুঞ্জা=নূতন কুঁচফল)* *(অবতংস=কর্ণ ভূষণ)* *আর দেখলাম,(শ্রোণী)কটিতটে পীতবসন পরিধান,* *বাম হাতে বেত ধরে আছে,(কম্বু) শঙ্খের মতো ত্রিরেখা বিশিষ্ট কন্ঠে আজানুলম্বিত বনমালা বিরাজিত এবং (ধাতুরাগ)* *নানা মণি রত্নাভরণে শ‍্যামাঙ্গ কান্তি অত‍্যোজ্জ্বল হয়ে (বৈচিত্র)* *ঝলমল করছে।* *এইরকম নানান বেশ পরিধানে চরণের উপর চরণ অর্পণ করে ললিত ত্রিভঙ্গ হয়ে ভূবনমোহন বেশে দাঁড়াইয়া আছেন।* *বড়ই আশ্চর্যের বিষয়* *বেশ ভূষণের কথা এত বলেও শেষ করতে পারলাম না।* *আর কিছু বলা যাই কি না!* *শ‍্যামতনুখানি গোক্ষুরোধৃত* *রেণুতে রঞ্জিত,* *কক্ষতলে(বিষাণ)* *শিঙ্গা এবং কাঁধের উপরে গো-ছান্দন দড়ি ধারণ* *করে নটবর বেশে সজ্জিত হয়ে রঙ্গভূমি অর্থ‍্যাৎ তাঁর লীলাভূমি* *মনোহর যমুনা কূলে যেন নাচবার জন্য প্রস্তুত হয়ে অখিল জীবের মনে ক্ষোভ জন্মানচ্ছেন।*দর্শনকারিনী ব্রজসুন্দরীগণের* *অনুরাগবর্ধন ও বৃন্দাবনবাসী স্থাবর,জঙ্গম,কীট,পতঙ্গ*
*প্রভৃতির মনোবাঞ্জা পূর্ণ করছেন।*
*নটবর বেশ=শ্রষ্ঠ নটবর বেশ।*
*ব্রহ্মা,ইন্দ্র,দিবাকর ও শঙ্কর প্রভৃতি দেগণ ও কমলা যাঁর পাদপদ্ম অনুক্ষণ সেবা করেন,সেই পরম ঈশ্বর হরি কৌতুকে গোপবালক সাথে খেলার ছলা করে* *গোপনগরে বেড়াবেন,* *আর চোরের মত শূন‍্য ঘর পেলে অমনি ঘরে ঢুকে ননী চুরি করে নিজে খাবেন* *আর সহচরগণকে* *খাওয়াবেন,অবশেষ যা থাকবে মর্কট* *বানরগণকে ছড়াইয়া দিয়া নবনীর ভান্ডগুলি ভেঙ্গে এমনভাবে পালিয়ে যাবেন যেন কেহ ধরতে না পারে।* *ধন‍্য ধন‍্য গোবিন্দ লীলা।* *গীতকর্তার প্রার্থনা =জননী জঠর ভয় বিনষ্ট কারী (মধুরিপু) মধুদৈত‍্য হন্তা গোবিন্দ চরণ কমল তলস্থ (মানে গোবিন্দের চরণের ধূলি)* *(পরাগ)রেণু অনুক্ষণ সবসময় পাবার জন্য যার মন মধুকরের লালসা* *সেই সতকবি দাস জগন্নাথ* *বিরচিত হরি লীলারস পূর্ণ এই গীত কাব‍্য ভক্তগণ সতত আস্বাদন করে অতি দুঃখ দায়ক* *ভয়াবহ পুনঃপুন মাতৃগর্ভ যন্ত্রণা হতে মুক্তি লাভ করুন।*

৩৫. ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ বিহার লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ, নিবাস-বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা-ইংরেজ বাজার, জেলা-মালদহ, পশ্চিমবঙ্গ-৭৩২১০১

adds