✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীরাধারাণীর পদ-রেণুর মহিমা ꧂
👇👇👇🙏👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ https://joydebdaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*👣👣👣রাধা পদ-রেণু👣👣👣*
*রাধিকা চরণরেণু,ভূষণ করিয়া তনু,*
*অনায়াসে পাবে গিরিধারী।*
*রাধিকার চরণাশ্রয়,যে করে সে মহাশয়,*
*তারে মুই যাই বলিহারী।।*
*🙏শ্রীরাধারাণীর শ্রীচরণরজ অঙ্গের ভূষণরূপে গ্রহণ করলে অনায়াসেই গিরিধারী শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে।* *শ্রীকৃষ্ণকে লাভ করবার একমাত্র উপায়ই হচ্ছে প্রেম, ইহাই সর্বশাস্ত্রের নির্ণয়।ভক্তিপ্রাপ্তি বা ভগবতপ্রাপ্তি বিষয়ে মহতের শ্রীচরণধূলি নিষেবণের(সেবার)অদ্ভুত প্রভাব শ্রীমদ্ভাগবতাদি শাস্ত্রে দেখতে পাওয়া যায়।রাজা রহূগণের প্রতি ব্রহ্মর্ষি ভরত বলেছেন(ভাঃ৫|১২|১২)*,
*"রহূগণৈ-তত্তপসা ন যাতি ন চেজ্যয়া নির্বপণাদগৃহাদ বা।*
*ন চ্ছন্দসা নৈব জলাগ্নিসূর্য্যৈ র্বিনা মহৎপাদরজোহভিষেকম্"।।*
*🍀"হে মহারাজ রহূগণ!মহতের পদধূলির অভিষেক ব্যতীত তপস্যা,বৈদিককর্ম,অন্নাদি দান,গৃহাদি নির্মাণদ্বারা পরোপকার,বেদাভ্যাস,আবার জল,অগ্নি,সূর্য্যের উপাসনা ইত্যাদি অন্য কোন সাধনদ্বারাই এই ভগবত্তত্ত্বজ্ঞান লাভ করা যায় না"।*
*শ্রীপ্রহ্লাদ মহাশয় বলেছেন,(ঐ-৭|৫|৩২),*
*নৈষাং মতিস্তাবদুরুক্রমাঙ্ঘ্রিং স্পৃশত্যনর্থাপগমো যদর্থঃ।*
*মহীয়সাং পাদরজোহভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণীত যাবৎ।।*
*🍀অর্থ্যাৎ "নিষ্কিঞ্চন মহাভাগবতগণের শ্রীচরণধূলিতে অভিষিক্ত না হলে শ্রীভগবানের চরণে অনর্থোপশমকারী মতির উদয় হয় না"।* *প্রেম তারতম্যেই মহদগণের তারতম্য হয়ে থাকে।*
*"প্রেমতারতম্যেনৈব ভক্তমহত্তারতম্যং মুখ্যম্"(ভক্তিসন্দর্ভ=১৮৭ অনুঃ)* *সুতরাং প্রেমতাতম্যেই মহদগণের পদরেণুর ভক্তিদাতৃত্বশক্তিরও তারতম্য হয়ে থাকে।শ্রীরাধারাণীতে প্রেম পরমমহান, সুতরাং তাঁর শ্রীচরণরেণুর ভক্তিদাতৃত্ব শক্তি বা শ্রীকৃষ্ণবশীকারিত্বশক্তির তুলনা নাই। শ্রীপ্রবোধানন্দ সরস্বতীপাদ লিখেছেন--*
*"যো ব্রহ্ম-রুদ্র-শুক-নারদ-ভীষ্মমুখ্যৈরালক্ষিতো ন সহসা পুরুষস্য তস্য।*
*সদ্যোবশীকরণ-চূর্ণমনন্তশক্তিং তং রাধিকা-চরণরেণুমনুস্মরামি।।*
*(রাধারসসুধানিধি=৪)*
*অর্থ্যাৎ "ব্রহ্মা,মহাদেব,শুকদেব,নারদ,ও ভীষ্মদেব প্রমুখ মহাভাগবতগণও সহসা যাঁর সাক্ষাৎলাভ করতে সক্ষমহন না, সেই পরমপুরুষ স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দনের সদ্য বশীকরণ বিষয়ে অনন্ত শক্তিসম্পন্ন সিদ্ধ বশীকরণচূর্ণের মত শ্রীরাধার পদধূলিকে আমি নিয়ত স্মরণ করি"।* *শ্রীপ্রবোধানন্দ সরস্বতীপাপ যে প্রেমে শ্রীকৃষ্ণের একান্ত বশীকরণ-সম্পন্ন হয়,শ্রীরাধার পদধূলিকে সেই প্রেমরসসিদ্ধির সাক্ষাৎ ""কামধেনু"" বলেছেন=*
*ভাবোৎসবেন ভজতাং রসকামধেনুং তং রাধিকা চরণ রেণুমহং স্মরামি।(ঐ৫)*
*🍀ক্রমশ🍀*
*👣👣সাধকগণের শ্রীরাধার শ্রীচরণধূলি নিষেবণের (সেবনের)* *উপায় কি?এবং উহা কিভাবেই বা অঙ্গের ভূষণ করা যেতে পারে?এই ব্রজধাম শ্রীরাধাঠাকুরাণীর নিত্যলীলা* *ভূমি।শ্রীরাধারাণী নিজ সখীগণ ও প্রাণকান্ত শ্রীগোবিন্দসঙ্গে এই ব্রজে নিত্য বিহার করেন।শ্রীপ্রবোধানন্দ সরস্বতীপাদ লিখেছেন-----*
*""রাধাপদাঙ্গবিলসন্মধুরস্থলীকে"", অর্থ্যাৎ শ্রীরাধার পদচিহ্নে সুশোভিত মধুরস্থলী এই বৃন্দাবন।অতএব ব্রজরজই রাধিকাচরণরেণু। তা না হলে উদ্ধবমহাশয়ের মতো ভগবৎপার্ষদ,সাক্ষাৎ সম্বিতের মূর্তি ব্রজরস নিষেবণের জন্য এই ব্রজে তৃণ,গুল্ম হয়ে জন্মগ্রহণের প্রার্থনা করবেন কেন?* *ভাগবতে উদ্ধবের উক্তিতে দেখা যায় ---------*
*আসামহো চরণরেণুজুষামহং স্যাং বৃন্দাবনে কিমপিগুল্মলতৌষধীনাম।যাদুস্ত্যজং স্বজনমার্য্যপথঞ্চ হিত্বা ভেজুর্মুকুন্দপদবীং শ্রুতিভির্বিমৃগ্যাম্।।*
*"অহো! আমি অতি দুর্লভবস্তু কামনা করছি।এই বৃন্দাবনে যে সব গুল্ম,লতা এবং ঔষধি আছে,ইহারা সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী।যেহেতু এরা স্বজন এবং দুস্ত্যজ আর্যপথ বা পাতিব্রত্যধর্ম ত্যাগ করে যাঁরা শ্রুতিগণেরও অন্বেষনীয় মুকুন্দ পদবীর ভজন করছেন।সেই ব্রজাঙ্গনা গণের শ্রীচরণরেণু (ব্রজরেণু)এঁরা সতত মাথায় ধারণ করবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে।অহো! আমার কি কখনও এমন সৌভাগ্য হবে যে,এই বৃন্দাবনে এঁদের মতো একটি তৃণ বা গুল্মরূপে জন্ম নিয়ে নিজেকে ধন্য করতে পারব?* *তাদৃশ পরম ভক্তির সঙ্গে ব্রজে বাসকরে ব্রজরেণুর সেবনেই শ্রীরাধিকাচরণরেণু অঙ্গের ভূষণ করা।এখানে শ্রীরাধারাণীর চরণে পরম ভক্তিই বিবক্ষিত।ইহাতে অনায়াসেই গিরিধারীকে প্রাপ্ত করা যায়,"অনায়াসে পাবে গিরিধারী"।*
*শ্রীরাধারাণীর শ্রীচরণকমল হতে মহাভাব-মকরন্দরস অজস্রধারায় নিঃস্যন্দিত(বাহির )হয়ে থাকে।সেই রেণুকণার নিষেবণ যে গিরিধারী শ্রীকৃষ্ণকে লাভ করার মহাশক্তি সম্পন্ন সাধনা সে বিষয়ে আর কোন সন্দেহ নাই।* *এখানে শ্রীকৃষ্ণের অন্য নাম না দিয়ে "গিরিধারী" নামটি দেবার মধ্যে কিছু সরস আছে।শ্রীকৃষ্ণের পরামর্শে শ্রীনন্দাদি ব্রজবাসীগণ চিরাচরিত ইন্দ্রযাগ খন্ডন করে যখন শ্রীগোবর্ধন যাগ স্থাপন করেন,তখন ইন্দ্র ক্রোধান্ধ হয়ে ব্রজনাশের জন্য সাম্বর্তকাদি প্রলয়ের মেঘগণকে বিপুল বারিবর্ষণ করতে বলেন এবং করেছিলেন।* *শ্রীকৃষ্ণ অন্য উপায়েও ইন্দ্রের গর্ব খন্ডন করতে পারতেন, কিন্তু শ্রীগিরিরাজের মহিমা প্রচার এবং সুদুর্লভ দর্শনা শ্রীরাধাদি গোপীগণকে অবাধে দীর্ঘ সময় দর্শন করবার লোভে সপ্ত দিবানিশি বাম করাঙ্গুলীতে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছিলেন।দীর্ঘ সপ্ত অহোরাত্র শ্রীরাধারাণীকে দর্শন করে তিনি এতই আনন্দিত হন যে,মহাঅপরাধী ইন্দ্রের সামান্য স্তবে পরম সন্তুষ্ট হয়ে তাঁর সঙ্গে আলাপাদি করেন।* *ব্রহ্মা ইন্দ্র অপেক্ষা শ্রেষ্ঠ অধিকারী,শ্রীকৃষ্ণের নন্দন এবং সৃষ্টিকর্তা কিন্তু তিনি ব্রহ্মমোহন লীলায় শ্রীকৃষ্ণের গোপবালক এবং গোবৎসগণকে শ্রীকৃষ্ণের কাছ হতে সরিয়ে নিবার ইচ্ছা করেছিলেন বলে ব্রহ্মা অপরাধ ক্ষমাপণের জন্য শ্রীকৃষ্ণের ঐশ্বর্য্য- মাধুর্য্যময় দীর্ঘ স্তব করলেও শ্রীকৃষ্ণ ব্রহ্মার সঙ্গে কিছুমাত্রও বাক্যালাপ করেন নাই।যিনি রাধারাণীকে দর্শন করবার লালসায় আহার নিদ্রা ভুলে সাতদিনরাত সুবিশাল গিরিরাজকে ধারণ করেছিলেন,সেই রাধার চরণরেণু যদি কেউ ভক্তিভরে অঙ্গের ভূষণ করেন,তিনি সেই গিরিধারীকে অনায়াসেই লাভ করবেন।*
*ক্রমশ*
*🌻পক্ষান্তরে শ্রীরাধারাণীর শ্রীচরণরজ আরাধনা ছাড়া শ্যামমাধুরী আস্বাদনের কোন উপায়ই নাই।শ্রীরঘুনাথদাস গোস্বামীপাদ তাঁর স্ব সঙ্কল্পপ্রকাশ-স্তোত্রে লিখেছেন,*
*অনারাধ্য রাধাপদাম্ভোজরেণুমনাশ্রিত্য বৃন্দাটবীং তৎপদাঙ্কাম্।*
*অসম্ভায্য তদ্ভাবগম্ভীরচিত্তান্ কুতঃ শ্যামসিন্ধোঃ রসস্যাবগাহঃ?*
*🌻অর্থ্যাৎ "শ্রীরাধার পাদপদ্মরেণু আরাধনা ব্যতীত,শ্রীরাধা পদাঙ্কিত শ্রীবৃন্দাবন আশ্রয় ব্যতীত,শ্রীরাধার ভাবে গম্ভীরচেতা বা চিন্তা ভক্তগণের সঙ্গে,সম্ভাষণ ছাড়া কেমন করে শ্যাম রসসিন্ধুর রসে অবগাহণ বা স্নান হতে পারে?*
*🙏একমাত্র শ্রীরাধাশক্তি(পরম মহাভাব স্বরূপিনী) ছাড়া আর কোন শক্তিই অনন্তকোটি ব্রহ্মান্ডে আর উপায়ই নাই।মন আর মুখ এক করে যদি কেহ শ্রীরাধা আরাধনায় অবগাহণ করেন তবে অনায়াসে শ্রীগোবিন্দ চরণ লাভ হবে।*
*🙏শ্রীশ্রীরাধাগোবিন্দের জয়🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧









