✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৯৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🌻শ্রীমতীকে মাধুর্য্য ভাবে পরিপূর্ণ করলেন🌻*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৩)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🌻শ্রীমতীকে মাধুর্য্য ভাবে পরিপূর্ণ করলেন🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীমন্মহাপ্রভু যখন দেখলেন,তাঁর ঐশ্বর্য্যে শ্রীমতী ভুললেন না,তখন তিনি ঐশ্বর্য্য সম্বরণ করতে বাধ্য হলেন।তখন তিনি মাধুর্য্য দেখালেন।প্রিয়াকে গাঢ় আলিঙ্গন দিয়ে আদর করে করে বললেন, প্রিয়তমে!সাধ্বী!তুমি আমার জন্য চতুর্ভূজ মূর্তিধারী শ্রীশ্রীনারায়ণ মূর্তিকে উপেক্ষা করলে, তোমার পতিভক্তি,তোমার পতিপ্রেম দেখে আমি মুগ্ধ হয়েছি।তোমাকে ছেড়ে কি আমি থাকতে পারি? আমার এ হৃদয়ে তোমার চির-বাস্থান জানবে।লোকে জানবে আমি তোমাকে ত্যাগ করেছি, কিন্তু তুমি সদাসর্বদা আমার হৃদয়ের অধিষ্ঠাত্রী দেবী হয়ে থাকবে।যখনই তুমি আমার বিরহে কাতর হয়ে আমাকে স্মরণ করবে, তখনি আমি তোমাকে দেখা দিব। আমি যেখানেই থাকি, তোমাকে কখনও ভুলব না।তোমার যে পতির প্রতি অনুরাগ দেখলাম, এই অনুরাগে ডাকলেই আমি আসিব,একথা সত্য করে বললাম জানবে।*
*শুন দেবী বিষ্ণুপ্রিয়া,তোমারে কহিল ইহা,*
*যখন যে তুমি মনে কর।*
*আমি যথা তথা যাই,থাকিব তোমার ঠাঁই,*
*এই সত্য কহিলাম দৃঢ়।।*
*(শ্রীচৈতন্য মঙ্গল)*
*🌻পতি-গত-প্রাণা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী স্বামীর আদেশ শিরোধার্য্য করে নতমুখী হয়ে ছল ছল নয়নে বললেন, হৃদয়কান্ত!তুমি স্বতন্ত্র ঈশ্বর, তুমি ইচ্ছাময়,তুমি নিজের সুখের জন্য যা করবে,তাতে কে বাধা দিবে?তোমার সুখেই আমি সুখী।এ জনম কাঁদতে এসেছি,কেঁদে কেঁদে কাটাব,তাতে যদি তোমার উপকার হয়, অবশ্যই তোমায় আর বাধা দিব না।বহু পুণ্যফলে তোমার দাসী হতে পেরেছি, এ উচ্চ পদ,এ সম্পদটি কেড়ে নিও না প্রভু,দুখিনী দাসী বলে শ্রীচরণে স্থান দিও,এই আমার শেষ নিবেদন জানবে।*
*প্রভু আজ্ঞাবাণী শুনি,বিষ্ণুপ্রিয়া মনে গণি,*
*স্বতন্ত্র ঈশ্বর এই প্রভু।*
*নিজ সুখে করে কাজ,কে দিবে তাহাতে বাধ,*
*প্রত্যুত্তর না দিলেন তভু।।ঐ*
*🍀শ্রীমতী প্রত্যুত্তর না দিয়ে থাকতে পারলেন না,আর তাঁর বলবার কি আছে?মহাপ্রভুর নিকট শেষ ভিক্ষা চাহিয়া নিলেন,শ্রীমতীর তাৎকালিক মনের ভাব গ্রন্থকার রচিত দেওয়া হল।*
*শ্রীচরণে দিয়ে স্থান,জুড়াও তাপিত প্রাণ,*
*তুমি নাথ প্রাণ-রমণ।*
*ত্রিজগতে নাহি ঠাঁই,তুমি ভিন্ন কেহ নাই,*
*জানি মাত্র তোমার চরণ।।*
*চরণে না ঠেলে দিও,প্রাণবন্ধু প্রাণপ্রিয়,*
*দয়াময় পতিতপাবন।*
*জনমের অভিলাষ,জীবনের শ্রেষ্ঠ আশ,*
*নাথ! তব চরণবন্দন।।*
*ভক্তবৎসল গৌরহরি গাঢ় অনুরাগে শ্রীমতীকে আলিঙ্গন করে নিজ কোলে বসিয়েছেন।উভয়েরই হৃদয় কাঁপছে, উভয়েরই নয়ন ছল ছল,উভয়েই উভয়ের বদন পানে তাকিয়ে আছেন।গৌরহরি ভাবছেন,সরলা বালিকা শ্রীমতী বিষ্ণুপ্রিয়াকে কোনরকমে তিনি ভুলাতে পেরেছেন, একথা ভেবে তাঁর মনে সুখ হচ্ছে না,কারণ সরলা পতিপ্রাণা বালিকাকে ফাঁকি দিয়ে তিনি চলে যাবেন,এইকথা ভেবে মনে ব্যথা পাচ্ছেন।মুখে যাইই বলুন না কেন,মহাপ্রভুর অন্তর কাঁদছে,তা তাঁর মুখের ভাবে পরিস্কার বুঝা যাচ্ছে।শ্রীমতী ভাবছেন,তাঁর মুখ দিয়ে বাহির হয়ে গেছে যে,তিনি স্বামীর শুভকাজে বাধা দিবেন না।এ কথা কেন পোড়া মুখ দিয়ে বাহির করলাম।কি করতে কি করলাম ; এ তো দাসীর কাজ নয়। আমার অতুল সম্পদ্ মহাপ্রভুর দাসীত্ব,আপনার সুখে আপনিই বাদী হলাম।ধিক্ আমার জীবনে, আমার মরণ হ'ল না কেন? এবারে নিস্তব্ধতা ভঙ্গ করে গৌরহরি শ্রীমতীকে কম্পিত স্বরে গদগদ ভাবে বললেন, বিষ্ণুপ্রিয়ে! তোমার মত সৌভাগ্যবতী রমণী জগতে আর কে আছে, কলি-হত জীবের পরিত্রাণের জন্য তুমি আজ যে উপকার করলে, তা চিরদিন সুবর্ণ অক্ষরে আমার ভক্তহৃদয়ে দৃঢ়াঙ্কিত রইবে।তোমার স্বার্থত্যাগ জগতে অতুলনীয়,কলিক্লিষ্ট, জীবের মঙ্গলের জন্য তুমি যে কার্য্য করলে তা কলিরজীব চিরকাল মনে স্মরণ রাখবে। আমি জীবের মঙ্গলের জন্য সন্ন্যাস গ্রহণ করছি।জীবের দুঃখে আমি অশেষ কাতর হয়েছি। হৃদয় আমার দুঃখে জর্জরিত,তুমি আমাকে অনুমতি দিয়ে দুঃখের অনেক লাঘব করলে প্রিয়ে?ভগবান শ্রীকৃষ্ণ তোমার মঙ্গল করবেন।শ্রীমতী আর কোন উত্তর করলেন না।প্রাণবল্লভের বক্ষঃস্থলে মুখ লুকিয়ে তিনি নীরবে ক্রন্দন করতে লাগলেন।শ্রীমতীর নয়নজলে মহাপ্রভুর বক্ষ ভেসে গেল।মহাপ্রভু শ্রীমতীর মুখ মুছিয়ে দিয়ে আদর করে বললেন,প্রিয়ে!তুমি কাঁদিও না,তুমা কাঁদলে যে আমি প্রাণে বড়ই ব্যথা পাই।শুন, আমি এখন কিছুদিন তোমাকে নিয়ে সংসার কবর।জননীর নিকট প্রতিশ্রুত আছি, কিছুদিন সংসার করে তোমাকে সুখী করব।পরে যখন যা করব, তোমাকে বলেই করব।শ্রীমতীর এত দুঃখের মধ্যেও মহাপ্রভুর আশ্বাসবাণী শুনে,কিছু সুখ বোধ করলেন।সে দিন প্রাণবল্লভের সঙ্গে সন্ন্যাস সম্বন্ধে আর কোন কথা না বলে শ্রীমতী প্রাণবল্লভের বক্ষে মাথা রেখে নিদ্রাভিভূতা হলেন।শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া যুগল হয়ে নিদ্রা গেলেন।🙏🙏🙏*
*🙏জয় গৌর-বিষ্ণুপ্রিয়ার জয়🙏*
*বানান,ভুল ক্ষমা করবেন*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






