শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৯১. মহাপ্রভুর প্রতি শ্রীমতীর উক্তি 🌼 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/bishnupriya_59.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ৯১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
              *🙏মহাপ্রভুর প্রতি শ্রীমতীর উক্তি🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯১)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🙏মহাপ্রভুর প্রতি শ্রীমতীর উক্তি🙏*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🙏তোমার দাসীত্বই আমার সকল সম্পদ,কি পাপে আমার এ অধোগতি হ'ল?*
*মো অতি অধম ছার,জনমিল এ সংসার,*
     *তুমি মোর প্রিয় প্রাণপতি।*
*এ হেন সম্পদ্ মোর,দাসী হইয়া ছিনু তোর,*
      *কি লাগিয়া ভেল অধোগতি।।*
*🌻শ্রীগৌরাঙ্গ বললেন,বিষ্ণুপ্রিয়ে!তুমি হয়ত বুঝতে পারছ না,তোমার সঙ্গে আমার দৈহিক বাহ‍্যিক সম্বন্ধ লোপ হবে। কিন্তু তোমার সঙ্গে আমার অন‍্য সমস্ত সম্বন্ধই থাকবে, তুমি আমার অন্তরে সর্বদাই বিরাজ করবে।তুমি মনে রেখ, আমিও তোমার অন্তর হতে কোথাও যাব না।কেবল লোক শিক্ষার জন্য আমার এই সন্ন‍্যাস গ্রহণ। তোমার প্রতি আমার যে প্রীতি,তা অবিচ্ছিন্ন রইবে, আমি তোমার নয়নের অন্তরালে গেলে আমার প্রতি তোমার যে প্রীতি তা শতগুণ বর্ধিত হবে।সেই সুখ,বিরহজাত ; সেই প্রীতিই যথার্থ প্রীতি। তুমি আমাকে ভুলে থাকতে পারবে না,তা আমি জানি।*
*🍀শ্রীমতী, প্রাণবল্লভের কথার অর্থ বুঝলেন না,বা বুঝবার চেষ্টাও করলেন না,শ্রীগৌরচরণ বিচ্ছেদের চিন্তায় মন বিষাদপূর্ণ হয়ে রয়েছে।তিনি তাঁর মুখপানে চেয়ে আবার সেই অতীতের ভাবে অঝোর নয়নে কাঁদতে কাঁদতে কহিলেন, "তুমি সন্ন‍্যাসী হয়ে গৃহত‍্যাগী হইও না,এমনি তীর্থদর্শন উদ্দেশ্যে বিদেশে যেতে পার। তুমি সন্ন‍্যাসী হয়ে গৃহত‍্যাগ করলে লোকে আমাকে নিন্দা করবে,সতী সাধ্বী ললনাগণ আমাকে বলবে, আমার জন‍্যই আমার স্বামী বিরাগী হয়ে গৃহত‍্যাগ করে গিয়েছেন।আমি কালসাপিনী হয়ে তোমাকে গৃহত‍্যাগ করিয়েছি।এ নিন্দা,এ অপবাদ আমি সহ‍্য করতে পারব না প্রাণনাথ।আমার মাথায় হাত দিয়ে বলো দেখি,আমিই কি তোমার গৃহত‍্যাগের কারণ?শ্রীমতীর উক্তি শ্রীবলরাম দাসের রচিত একটি সময়োচিত পদে পাওয়া যায়।*
*আমার বয়সী,  যে তোমা দেখিল,*
        *কত না নিন্দিল মোরে।*
*সে ত অভাগিনী,    হেন গুণমণি,*
       *কেন রবে তার ঘরে।।*
*যদি রূপ গুণ ,    থাকিত  তাহার,*
       *পতি কি যৌবন কালে।*
*কৌপিন পরিয়া,   কাঙ্গাল হইয়া,*
       *গৃহ ছাড়ি বনে চলে।।*
*নিঠুর রমণী ,      পাপিনী তাপিনী,*
       *পতি দেশান্তরী করে।*
*নির্দয় হইয়া  ,       চলিছ ফেলিয়া,*
      *লোকে গালি পাড়ে মোরে।।*
*আমি কি তোমায়,দিয়াছি বিদায়,*
      *সত‍্য করে বল নাথ।*
*তোমার লাগিয়া,    মরেছি পুড়িয়া,*
     *তাহে লোক-পরবাদ।।*
*তুমি মোর পতি,      হইয়াছ যতি,*
     *একা  মোর সর্বনাশ।*
*প্রিয়ার রোদন,      তারিবে ভুবন,*
       *আর বলরাম  দাস।।*
*🙏শ্রীগৌরাঙ্গ ভগবান, নরলীলা করতে নদীয়াধামে অবতীর্ণ হয়েছিলেন।শ্রীভগবানের নরলীলার মত সুন্দর বস্তু আর জগতে নেই।শ্রীভগফানের কৃপা নরলীলায় যেরকম ভাবে উপলব্ধি হয়,শ্রীভগবানের দয়া,ভালবাসা,তাঁর নরলীলায় যেরকম ভাবে পরিস্ফুট হয়,তাঁর ঐশ্বর্য‍্যপূর্ণ ভগবত্তাতে তা হয় না। শ্রীগৌরাঙ্গ,শ্রীমতী বিষ্ণুপ্রিয়াকে বিধিমত বুঝিয়েছেন,তাঁর(বিষ্ণুপ্রিয়ার) মনে শান্তি দিবার জন্য প্রাণপণে চেষ্টা করলেন,নরাকার ভগবান শাস্ত্রতত্ত্ব,যুক্তি, সিদ্ধান্ত  সকলের সহায়তা নিয়েও চতুর্দশ বয়স্কা বালিকাকে বুঝাতে পারলেন না। প্রেমের মধুরতা,প্রেমের বন্ধন, ভালবাসার শৃঙ্খল, যুক্তি সিদ্ধান্ত  ও শাস্ত্রতত্ত্বের বিধিনিয়মের অন্তর্গত নহে।ভালবাসার বস্তু প্রাপ্তির আশায়, প্রিয়তমের বিরহ আশঙ্কায়, নরনারী বিধিনিয়মের দৃঢ়-শৃঙ্খল অবাধে ভেঙ্গে ফেলে,শাস্ত্র উপদেশ,গুরুর আদেশ ও যুক্তিসিদ্ধান্তের কঠোর রজ্জু ছিঁড়ে ফেলে।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া শ্রীগৌরহরির উপদেশ-কথা শুনেও শুনছেন না,যা ধরেছেন,তাই ধরে বসে আছেন।প্রাণবল্লভকে গৃহত‍্যাগী হতে দেবেন না।স্ত্রীলোকের যা যুক্তি, তা সব দেখালেন।শ্রীগৌর ভগবান তা কাটতে পারলেন না।স্বামী সন্ন‍্যাসী হবে,স্ত্রীলোকের এ দুর্নাম অপেক্ষা আমার মরণ ভাল, স্বামী সন্ন‍্যাসী হলে সাধারণ লোকেও এই বলেই স্ত্রীকে নিন্দা করে থাকে।করুণাময় গৌরহরি শ্রীমতীর মনের ইচ্ছে বুঝতে পারলেন এবং একটু চিন্তিতও হলেন, শ্রীমতীর নিকট পরাজয় স্বীকার করলেন।(এই জন‍্যই ভাগবতচূড়ামণিগণ বলেন "ভক্তাধীন ভগবান "), শ্রীভগবান ভক্তের নিকট পরাজয় চিরকালই স্বীকার করে এসেছেন, এতে তাঁর মহত্ত্ব আছে।এক্ষণে শ্রীগৌর ভগবান তাঁর সেই শেষের সম্বল, ব্রহ্মাস্ত্র ঐশ্বর্য‍্যের সহায়তা নিতে বাধ‍্য হলেন।জননীর কাছেও তিনি শেষে ইহাই করেছিলেন, শ্রীমতীর নিকটেও তাহাই করলেন।শ্রীভগবান শ্রীমতীর মায়া হরণ করে নিলেন,তাঁকে দিব‍্যজ্ঞান ও দিব‍্যচক্ষু দান করলেন।শ্রীমতী হঠাৎ দেখলেন,তাঁর স্বামীর পরিবর্তে সেই গৃহের সেই জায়গায় শঙ্খ,চক্র,গদা, পদ্মধারী চতুর্ভূজ শ্রীবিষ্ণুমূর্তি।*
*"আপনি ঈশ্বর হঞা,দূর করে নিজ মায়া,*
       *বিষ্ণুপ্রিয়া পরসন্ন চিত।*
*দূরে গেল দুঃখ শোক,আনন্দে ভরল বুক,*
      *চতুর্ভূজ দেখে আচম্বিত।।*
                   *(শ্রীচৈতন‍্য মঙ্গল)*
*💧শ্রীমতী বিষ্ণুপ্রিয়া ক্ষণকালের জন্য শ্রীভগবানের চতুর্ভূজ মূর্তি দর্শন করে কৃতার্থ মনে করলেন,তাঁর চিত্ত প্রসন্ন হ'ল।ক্ষণকালের জন্য প্রাণপ্রিয়া বিষ্ণুপ্রিয়া দেবীর সকল দুঃখ দূর হয়ে গেল। কিন্তু তাঁর প্রাণবল্লভকে দেখতে না পেয়ে তিনি তৎক্ষণাৎ পুনরায় বিষণ্ণ হলেন।চতুর্ভূজ মূরতি তাঁর ভাল লাগল না।গৃহের মধ্যে তাঁর প্রাণপ্রিয় প্রাণনাথকে খুঁজতে লাগলেন।(যেমন ব্রজে শ্রীমতীরাধারাণীর সর্বাঙ্গে,প্রতি রোমকূপে একজনের মূরতি স্থাপন করেছিলেন "প্রাণবঁধূ শ্রীগোবিন্দের") সেইরকম নদীয়ায় শ্রীমতী বিষ্ণুপ্রিয়াও প্রাণনাথ ছাড়া অন‍্য কোন মূরতি তাঁর অঙ্গে স্থান দেন নাই, তিনি প্রাণনাথকে দেখতে না পেয়ে ব‍্যাকুলিত হয়ে গলদেশে বস্ত্র দিয়ে চতুর্ভূজ মূর্তিধারী শ্রীগৌর ভগবানের চরণ দুইখানি ধরে অতি কাতরস্বরে বললেন ঃ--, প্রভু! তোমার চতুর্ভূজ রূপ সংবরণ কর, তোমার ওরূপ আমার ভাল লাগছে না, আমি ঐশ্বর্য‍্য চাহি না, আমার অবলা নারী,স্বামীই আমার পরম দেবতা,আমি স্বামী ভিন্ন অন‍্য কিছু জানি না,অন‍্য কিছু চাহি না। স্বামী আমার কোথায় গেলেন? তোমার শ্রীচরণে ধরি,তুমি আমার প্রাণনাথকে এনে দাও।এই কথাগুলো বলে শ্রীমতী মহাপ্রভুর চরণতলে পড়ে অঝোর নয়নে কাঁদতে লাগলেন।*
*🙏জয় জয় শ্রীবিষ্ণুপ্রিয়ার জয়🙏*
         *বানান,ভুল মার্জনীয়*
                 *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds