শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৯২. মহাপ্রভু কর্ত্তৃক বিষ্ণুপ্রিয়ার প্রতি উক্তি ❇️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/bishnupriya_85.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ৯২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
*🙏শ্রীমতী মহাপ্রভুর, ও মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার প্রতি উক্তি🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯২)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🙏শ্রীমতী মহাপ্রভুর, ও মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার প্রতি উক্তি🙏*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*শ্রীগৌর ভগবান,ভক্তের(বিষ্ণুপ্রিয়ার) নিকট পুনরায় পরাজিত হলেন।তাঁর ব্রহ্মাস্ত্র বিফল হ'ল,ঐশ্বর্য‍্য,বিভূতি,নিষ্কাম প্রেম ও প্রীতির নিকট সম্পূর্ণভাবে পরাজিত হল।শ্রীমতীর প্রেম ও প্রীতির জয় হ'ল।মহাপ্রভু পরাজিত হয়ে নিজ ঐশ্বর্য‍্য সংবরণ করলেন।তখন দেবী বিষ্ণুপ্রিয়া দেখলেন,তাঁর সেই হৃদয়-রতন প্রাণবল্লভ শ্রীগৌরহরি তাঁকে সেইরূপে পুনরায় কোলে ধারণ করে বসিয়ে আদর করছেন,চতুর্ভূজ শ্রীবিষ্ণুমূর্তি অন্তর্হিত হয়েছেন।প্রাণনাথের দেখা পেয়ে শ্রীমতীর দুঃখসাগর পুনরায় উথলিয়া উঠিল, প্রাণবল্লভ ফাঁকি দিয়ে চলে যাবেন, এইকথা শ্রীমতী ভেবে আবার দুঃখসাগরে নিমগ্ন হলেন।*
*🌻গ্রন্থকার-রচিত শ্রীমতীর উক্তি লিখিত পদটি এখানে প্রেমোপহার প্রদত্ত হ'ল।শ্রীমতীর উক্তি(চতুর্ভূজ মূতিধারী শ্রীগৌরাঙ্গের প্রতি🌻*
*দেব!*
*কে তুমি হেথা,কহ না কথা,লুকালে কোথা,আমার নাথ।*
*তিলেক তরে,না হেরি যারে,হয় যে শিরে,বরজ পাত।।*
            *(বরজ=বজ্র)*
*(আমি)*
*অবলা নারী,বুঝিতে নারি,পতি না হেরি,পরাণ যায়।*
*সম্বর তেজ,হে চতুর্ভূজ,ধরহ নিজ, মায়িক কায়।।*
*চাহি না আমি,জগত পতি,আমার পতি,ফিরায়ে দাও।*
*মিনতি করি,দু'হাত জুড়ি,ত্বরা করি, চলিয়া যাও।।*
*যে হও তুমি,জগত স্বামী,চাহিনা আমি,ওরূপ তব।*
*সতীর গতি,পরাণ পতি,তাঁহার জ‍্যোতি,নিতুই নব।।*
*বালিকা ভেবে,ভুলায়ে যাবে,তাহা না হবে,হে নিখিলেশ।*
*ওরূপে তব,মুগ্ধ না হব,হে ভব ধর, জানিও বেশ।।*
*নহি যোগিনী,মন্ত্র না জানি,সদাভিমানী,পতির বলে।*
*পতিদেবতা,মন্ত্রদাতা,থাকি পতিতা, চরণতলে।।*
*সর্বসিদ্ধি,মোক্ষঋৃদ্ধি,জ্ঞানবুদ্ধি, সকলি তিনি।*
*জ্ঞান গরিষ্ঠ,তিনিই কৃষ্ণ,ইষ্ট নিষ্ঠ, অন্তর-যামী।।*
*তুমিই কিহে,ভুলাতে মোহে,আসিলে গেহে,ছলনা করি।*
*চক্রী তুমি,অবলা আমি,চরণে নমি, হুতাশে মরি।।*
*ছাড় হে ছল,দুর্বলের বল,চরণতল, রাখহ শিরে।*
*হে নরবর,রূপ সম্বর,স্বরূপ ধর,দেখি হে ফিরে।।*
*নাটুয়া বেশে,হেসে হেসে,নিকটে বসে, কহগো কথা।*
*পরাণ ভরে,সেরূপ হেরে,হৃদয়ে ধরে, ঘুচাই ব‍্যথা।।*
*🌻শ্রীগৌর ভগবান শ্রীমতীর কথার উত্তর দিচ্ছেন,স্বরূপে গৌরাঙ্গ শ্রীমতীর প্রতি।🌻*
*পরাণ সখি,তোমারে দেখি,বড়ই সুখী, হলাম আমি।*
*করি উপেক্ষা,মহান্ ভিক্ষা, সাধন শিক্ষা,শিখালে তুমি।।*
*আমার লাগি,বিষ্ণু ত‍্যাগী,বিষম যোগী,তুমি সেজেছ।*
*প্রেমের ডোরে,কঠির ক'রে,তুমিই মোরে,দৃঢ় বেঁধেছ।।*
*তোমার দ্বারে,তোমার ঘরে,তোমার কোরে,আমার বাস।*
          *(কোরে=কোলে)*
*বাঁধন ছিঁড়ে,তোমায় ছেড়ে,যেতে কি পারে,তোমার দাস।।*
*হওলো স্থিরা,হে মনোহরা,আমারি কিরা,না কর ডর।*
*সাধ্বী তুমি,হও সংযমী,মরত ভূমি, স্বরগ কর।।*
*(মরত=মর্ত‍্য, স্বরগ=স্বর্গ)*
*সাধনে তব,তরিবে ভব,বিরহে নব, সুখ উদয়।*
*সে সুখবিন্দু,প্রেমের সিন্ধু,পরাণ বন্ধু, তাহাতে পায়।।*
*বিরহে সুখী,সাধনোন্মুখী,কখনও দুখী, না হয় তারা।*
*বিরহ অর্থ,সাধন তত্ত্ব,বিরহ মুক্ত, লক্ষ্য হারা।।*
*হে বিষ্ণুপ্রিয়ে,সুস্থির হয়ে,তোমা ফেলিয়ে,কোথা না যাব।*
*বসতি মোর,হৃদি কন্দর,এরূপ সুন্দর, অন্তরে ভাব।।*
*বাহ‍্যেন্দ্রিয়,মোর অপ্রিয়,অন্তর অমিয়, আমারে দিও।*
*যখনি ডাকিবে,তখনি পাইবে, হৃদয়ে বাঁধিবে,পরাণপ্রিয়।।*
*🙏জয় গৌরবিষ্ণুপ্রিয়ার জয়🙏*
        *বানান,ভুল মার্জনীয়*
               *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds