✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১০৮. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১০৭. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০৮)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*শ্রীগৌরবিরহে শচী ও শ্রীমতীর অবস্থা*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""'"''''''''''''''''''''''''''''
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী এক্ষণে গৃহের ভিতরে ভূমিশয্যায় শায়িতা আছেন।কাছে মর্মসখী কাঞ্চনা বসে আছেন,নয়নজলে বিষ্ণুপ্রিয়ার বুক ভেসে যাচ্ছে,বেশভূষা দূরে ফেলেছেন, আহার নিদ্রা ত্যাগ করেছেন,তিনি মুক্তকেশী,সর্বাঙ্গ ধূলিধূসরিত, একটি মলিন বসনে সর্ব শরীর আবৃত করে আছেন।নিরাভরণা বিষাদময়ী দেবী প্রতিমাখানি ভূমিতলে লুন্ঠিতা। শ্রীমতীর শরীর নিষ্পন্দ,জড়বৎ।কেবল মধ্যে মধ্যে এক একটি হতাশের দীর্ঘশ্বাসের শব্দ কানে শোনা যাচ্ছে।আগের রাত্রির কথা মনে করে বিষ্ণুপ্রিয়া এক একবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠছেন।সখী কাঞ্চনা কাছে বসে আছেন,শ্রীমতীর পিঠে হাত দিয়ে আছেন,মুখে কোন কথা নেই।গৃহ নীরব,মধ্যে মধ্যে শ্রীমতীর দীর্ঘনিশ্বাসের শব্দ ভিন্ন অন্য কোন শব্দই নাই।শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার তৎকালিক ভাব নিয়ে শ্রীমাধব ঘোষ একটি সুন্দর পদ রচনা করেছেন। এখানে তুলে ধরলাম।শ্রীমাধব ঘোষ বাসুদেব ঘোষের ভাই,স্বচক্ষে বিষ্ণুপ্রিয়ার অবস্থা দর্শন করেছিলেন, পদটি বিষ্ণুপ্রিয়ার মর্মসখী কাঞ্চনার উক্তি বলে বোধ হয় =*
*"গৌরাঙ্গ!ঝাট করি চলহ নদীয়া।*
*প্রাণহীনা হইল অবলা বিষ্ণুপ্রিয়া*।।
*তোমার চরিত যত পূরব পিরিত।*
*সোঙরি সোঙরি এবে ভেল মূরছিত।।*
*সে হেন নদীয়াপুর সে সব সঙ্গিয়া*।
*ধূলায় পড়িয়া কান্দে তোমা না দেখিয়া।।*
*কহয়ে মাধবঘোষ শুন গৌরহরি।*
*তিলেক বিলম্বে আমি আগে যাব মরি।।*
*🌻মাধব ঘোষের আরেকটি পদও এখানে তুলে ধরলাম,এই পদটিও শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার কোন সখির উক্তি।*
*অবলা সে বিষ্ণুপ্রিয়া,তুয়া গুণ সোঙরিয়া,*
*মূরছি পড়িল ক্ষিতিতলে।*
*চৌদিকে সখিগণ, হেরি করে রোদন,*
*তুলা ধরি নাসার উপরে।।*
*তুয়া বিরহানলে, অন্তর জর জর,*
*দেহ ছাড়া হইল পরাণি।*
*নদীয়ানিবাসী যত,তারা ভেল মূরছিত,*
*না দেখিয়া তুয়া মুখখানি।।*
*শচীমা অন্ধ আধমরা,দেহে প্রাণ নাহি তাঁরা,*
*তাঁর প্রতি নাহি তোর দয়া।*
*নদীয়ার সঙ্গীগণ, কেমনে ধরিবে প্রাণ,*
*কেমনে ছাড়িলে তার মায়া।।*
*যত সহচর তোর,সবাই বিরহে ভোর,*
*শ্বাস বহে দরশন আশে।*
*হেদে হে রসিকবর,চলহ নদীয়াপূর,*
*কহে এ দীন মাধব ঘোষে।।*
*🌻যেদিন শ্রীগৌরাঙ্গ নদীয়া আঁধার করে গৃহত্যাগ করেছিলেন,সেই দিন হতে শচীমা ও বিষ্ণুপ্রিয়া উপবাসী।জলবিন্দুও স্পর্শ করেন নাই।সকলে মিলে সাধাসাধি করে কিছুতেই তাঁদেরকে জল গ্রহণ করাতে পারলেন না।বৃদ্ধ শ্রীবাস পন্ডিত সর্বদাই শচীমাতার গৃহে আছেন।বাইরে এসে অন্যান্য ভক্তদের সঙ্গে শচীমা ও শ্রীমতীর অবস্থা পর্য্যবেক্ষণ করছেন।ভক্তগণের মনে ভয় হচ্ছে শচীমা ও শ্রীমতী আত্মহত্যা না করেন!মালিনী দেবী বাইরে এসে মধ্যে মধ্যে শচীমায়ের ও বিষ্ণুপ্রিয়ার শারীরিক অবস্থার সমাচার দিয়ে যাচ্ছেন।সকলে শুনলেন,শাশুড়ী বৌমা জলস্পর্শও করেন নাই।বৃদ্ধ শ্রীবাসপন্ডিত আর স্থির থাকতে না পেরে গৃহের ভিতরে শচীমায়ের কাছে গেলেন,তাঁর ইচ্ছে শচীদেবীকে কিছু বুঝিয়ে বলেন।শচীমা তাঁকে দেখিবা মাত্র হাহাকার করে কেঁদে উঠলেন।শ্রীবাস পন্ডিত আর কিছু না বলে তিনিও কাঁদতে কাঁদতে সে জায়গা থেকে চলে গেলেন।সকলেরই একই দশা, সান্ত্বনা কে দেবে?সে দিন এই ভাবেই কাটল।অনেকেই সে দিন উপবাসী রইলেন।সমস্ত রাত্রি শ্রীবাস ঘরণী মালিনী,শচীমায়ের কাছে রইলেন।*
*🙏জয় নিতাই জয় গৌরহরি🙏*
*বানান ভুল মার্জনীয়*
*ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১০৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
