শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৬. বিষ্ণুর ধাম মাধুর্য‍্যময় 🌼 বৈষ্ণব বিবৃতি ❇️ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob16.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১৬. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১৫. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*১৬ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
~~~~~~~~~~~~~~~~~~~
*🙏বিষ্ণুর ধাম মাধুর্য‍্যময়🙏*
****************************
*🌻মহাভারতেও উক্ত হয়েছে =*
*"সর্বে বেদাঃ সর্ববিদ‍্যাঃসর্বশাস্ত্রাঃ,*
*সর্বোযজ্ঞা সর্বে ইজগ‍্যাশ্চ কৃষ্ণঃ"।*
*🌻আবার বেদান্তের ভাষ‍্য শ্রীমদ্ভাগবৎ বলেন=*
*"কিং বিধত্তে  কিমাচষ্টে কিমনুদ‍্য বিকল্পয়েৎ।*
*ইত‍্যস‍্যা হৃদয়ং লোকে নান‍্যো মদ্বেককশ্চন।।*
*মাং বিধত্তেহভিধত্তে মাং বিকল্প‍্যাপোহ‍্যতে হ‍্যহং।*
                                *১১|২১|৪২*
*কর্মকান্ডে বিধিবাক‍্যদ্বারা কি ব‍্যক্ত হয়,দেবতাকান্ডে মন্ত্র-বাক‍্য দ্বারা কি ব‍্যক্ত হয়, এবং জ্ঞানকান্ডে কি উক্ত হয়, তা আর কেউই জানে না,আমিই জানি।বেদ সকল আমাকেই যজ্ঞরূপে বলে থাকে আমাকেই দেবতারূপে প্রকাশ করে থাকে  এবং আমাকেই প্রপঞ্চ হতে পৃথক্ এবং প্রপঞ্চকে আমারই স্বরূপে ব‍্যক্ত করে থাকে। অতএব আমিই সর্বস্বরূপ।আবার সাক্ষাৎ পরম্পরা ভাবে বেদসকল তাঁতেই (ব্রহ্মেই) প্রবৃত্ত হয়ে থাকে। ভগবানের স্বরূপ-গুণ নিরুপণের দ্বারা  বেদের জ্ঞানকান্ডে সাক্ষাৎ সম্বন্ধে এবং জ্ঞানাঙ্গভূত কর্ম প্রতিপাদন দ্বারা  পরম্পরা সম্বন্ধে তাতে প্রবৃত্ত হয়ে থাকে।বৃষ্টি-পুত্র-স্বর্গাদি-ফলদায়ক কর্ম সব জীব-রূচি উৎপাদনের জন‍্যই বিহিত হয়েছে।বৃষ্ট‍্যাদি ফল দর্শনে রুচি উৎপন্ন হলে সে ব‍্যক্তি যাতে বেদার্থ বিচার পূর্বক নিত‍্যানিত‍্য বস্তু বিবেক দ্বারা সংসারে বিতৃষ্ণ ও ব্রহ্মপর হন,ইহাই শাস্ত্রের উদ্দেশ্য। বৈদিক কর্মসব কাম‍্যফল-বিধায়ক হলেও,কি জ্ঞানোদয়ের জন্য অনুষ্ঠিত হলেও উহারা চিত্তশুদ্ধি রূপ ফলও প্রদান করে থাকে।ইন্দ্রাদি দেবতা সকল ভগবানেরই শক্তি, এবং তাঁরা কর্মাঙ্গরূপেই বেদে অর্চিত (পূজিত) হয়ে থাকেন।অতএব যে যে শাস্ত্রে শিব,প্রকৃতি,গনেশ,সূর্য‍্য ও ইন্দ্রাদি দেবতা উপাসনার ব‍্যবস্থা দেখা যায়, সেই সেই শাস্ত্রে তাঁদেরকে সগুণ দেবতা বা নির্গুণ ব্রহ্ম লাভের কল্পিত উপায় বলে স্থির করা হয়েছে। গীতায় ভগবান স্পষ্টই বলেছেন=*
*"যেহপ‍্যন‍্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ।*
*তেহপি মামেব কৌন্তেয় যজন্ত‍্যবিধিপূর্বকং।।*
                                    *৯|২৩*
*🌻অর্থ‍্যাৎ হে অর্জুন!যে সকল ভক্ত শ্রদ্ধাপূর্বক অন‍্য দেবতাগণের ভজনা করে থাকে তারা অবিধি পূর্বক আমারই ভজনা করে থাকে*
*🌻 সুতরাং ভগবৎশক্তিভূত ইন্দ্রাদি দেবতার অর্চনে গৌণ ভাবে ভগবানেরই অর্চনা সিদ্ধ হয়  এবং তারদ্বারা চিত্ত-শুদ্ধি রূপ ফল উৎপন্ন হয়ে থাকে।*
*শ্রুতি বলেন=*
*"নামানি বিশ্বানি ন সন্তি লোকে যদাবিরাসীৎ পুরুষস‍্য সর্বং।*
*নামানি সর্বানি যথা বিষন্তি তং বৈ বিষ্ণুং পরমমুদাহরন্তীতি"।।*
                        *(ভাল্ববেয়শ্রুতি)*
*🌻অর্থ‍্যাৎ এই বিশ্ব বা নাম কিছুই ছিল না  ; সকলই সেই পরমপুরুষ ভগবান হতে আবির্ভূত হয়েছে,সমস্ত নামই যাঁতে অনুপ্রবিষ্ট (মধ‍্যেই)তিনিই বিষ্ণু নামে অভিহিত।তাই পুরাণ সকলও মুক্তকন্ঠে ঘোষণা করেছেন। যথা ব্রহ্মান্ডে=*
*"কৃত্তিবাসস্ততো দেবো বিরিঞ্চিশ্চ বিরেচনাৎ।*
*বৃৎহনাদ ব্রহ্মনামাসাবৈশ্বর্য‍্যাদিন্দ্র উচ‍্যতে।।*
*এবং নানাবিধৈঃ শব্দৈরেক এব ত্রিবিক্রমঃ।*
*বেদেষু চ পুরাণেষু গীয়তে পুরুষোত্তমঃ"।।*
*🌻🌻পুনশ্চ স্কন্ধে=*
*"ঋতে নারায়ণাদিনি নামানি পুরুষোত্তমঃ।*
*প্রাণাদন‍্যত্র ভগবান্ রাজবৎ ত্র‍্যম্বকং পুরং"।।*
*🌻🌻পুনশ্চ ব্রাহ্মে=*
*"চতুর্মুখঃ শতানন্দো ব্রহ্মণঃ পদ্মভূরিতি।*
*উগ্রো ভষ্মধরো নগ্নঃ কাপালীতি শিবস‍্য চ।।*
*বিশেষ নামানি দদৌ স্বকীয়ান‍্যপি কেশবঃ"।।*
*🌻ফলতঃ বেদ-পুরাণাদিতে নানাবিধ শব্দ দ্বারা সেই এক ত্রিবিক্রম বিষ্ণুই কীর্তিত হয়ে থাকেন। ভগবান স্বয়ং,হরি-নারায়ণাদি ভিন্ন হরাদি নাম ঐ শিবাদি দেবতাকে প্রদান করেছেন। এস্থলে এইমাত্র নিয়ম জানতে হবে যে,যেস্থলে ঐসকল নাম অন‍্যকে বোধ করালেও কোন বিরোধ হয় না, সেই স্থলে অন‍্যান‍্যের অপ্রাধান‍্য এবং যেস্থলে বিরোধ হয় সেইস্থলে উহারা অন‍্যকে বোধ করিয়ে বিষ্ণুকেই বোধ করাবে।*
*🌻কুর্মপুরাণ,৪র্থ অধ‍্যায়ে উক্ত হয়েছে =*
*"আদিত্বাদাদিদেবোহসাবজাতত্বাদজঃ স্মৃতঃ।*
*দেবেষু চ মহাদেবো মহাদেব ইতি স্মৃতঃ।।*
◆                     ◆                    ◆
◆                     ◆                    ◆
*তারণাৎ সর্বদুঃখানাং তারকঃ পরিগীয়তে।*
*বহুনাত্রকিভুক্তেন সর্বং বিষ্ণুময়ং জগৎ"।।*
*🌻অর্থ‍্যাৎ সেই বিষ্ণু সকলের আদি বলে তাঁকে আদিদেব বলে, এবং অজত্ত্ব হেতু তাঁর একটি নাম অজ। দেবতাগণের মধ্যে তিনি মহাদেব অর্থ‍্যাৎ শ্রেষ্ঠ দেবতা বলে তিনি মহাদেব নামে অভিহিত।প্রজাসকল অর্থ‍্যাৎ নিখিল জীবজগৎ তাঁহা হতে রক্ষিত বা নালিত হয় বলে তাঁর নাম প্রজাপতি। বৃহত্ব হেতুই তিনি ব্রহ্মা এবং পরত্ব হেতুই তিনি পরমেশ্বর নামে উক্ত।বশিত্বাদিসিদ্ধিতে তিনি বশীভূত হন না বলে তাঁকে ঈশ্বর বলে।সর্বত্রগামী বলেই ঋষি এবং সর্বহর বলেই তাঁর নাম হরি।নরের অয়ন অর্থ‍্যাৎ আশ্রয় হেতুই তাঁর নাম নারায়ণ।সংসার হরণ হেতুই হর এবং বিভুত্ব বা সর্বব‍্যাপকতার জন‍্যই বিষ্ণু নামে কীর্তিত।সর্ববিজ্ঞান হেতু তিনি ভগবান  ও অবন হেতু ওম্ নামে অভিহিত।ফলতঃ তিনি সর্বজ্ঞ,শিব,এবং সর্বদুঃখ বিনাশের কারণ তারক নামে কথিত হয়ে থাকেন।সুতরাং এস্থলে আর বেশী উল্লেখের প্রয়োজন নাই।নিখিল জগৎই বিষ্ণুময় বলিয়া জানবে।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
              *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১৭. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৫. ভক্তিবাদই বৈষ্ণবধর্মের প্রাণ 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob15.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১৫. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১৪. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*১৫ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\
*🌻এই যে বিশদ্ধা শ্রবণ-কীর্তনাময়ী উপাসনা ইহা ভক্তিবাদেরই অন্তর্গত।সর্বব‍্যাপী বিশাল বৈষ্ণবধর্ম এই ভক্তিবাদের সুদৃঢ় ভিত্তির উপরই প্রতিষ্ঠিত।ভক্তিবাদই বৈষ্ণবধর্মের প্রাণ।জ্ঞানের চরম ফল যে মোক্ষ,সেই মোক্ষেও ভক্তির অস্তিত্ব উপলব্ধি হয়। ব্রহ্ম-সূত্রকার বলেন=*
*"আপ্রায়ণাৎ তত্রাপি হি দৃষ্টমিতি"।*
                                    *৪|১|১২*
*🌻কোন কোন শ্রুতিতে মুক্তি পর্যন্তই  উপাসনা উপদিষ্ট হয়েছে। আবার কোন কোন শ্রুতিতে এর পরেও উপাসনার উপদেশ দেখা যায়।অতএব সংশয় থাকতে পারে, উপাসনার ফল যখন মুক্তি,তখন মুক্তি পযর্ন্তই উপাসনার কর্তব‍্যতা স্বীকৃত হোক।এর উত্তরে বলা হয়েছে, "আপ্রায়ণাৎ মোক্ষাৎ তত্রাপি মোক্ষে চ ভক্তিরনুবর্তত ইতি"।🌻মোক্ষ পর্যন্ত তো উপাসনা করতেই হবে,.অবার তার পরও উপাসনার কর্তব‍্যতা আছে।কারণ শ্রুতি বলেন,*
*"সর্বদৈন মুপাসীত যাবদ্বিমুক্তি।মুক্তা অপি হ‍্যেন মুপসিত ইতি।*
                   *(সৌপর্ণোপনিষদ)*
*🌻অর্থ‍্যাৎ তাবৎ(ততক্ষণ)সর্বদা উপাসনা কর,যাবৎ (যতক্ষণ) বিমুক্তি না হয়।মুক্তির পরে যে এই বিমুক্তি,ইহাই পঞ্চম পুরুষার্থ প্রেম।ইহাই পরাভক্তির ফল।অতএব মুক্ত পুরুষগণও এই প্রেম লাভের জন্য সর্বদা উপাসনা করবেন। এই শ্রৌত প্রমাণে মুক্তির পরেও যে উপাসনা কর্তব‍্যতা আছে তা পরিব‍্যক্ত হ'ল।মুক্ত ব‍্যক্তিগণ ফল-আকাঙ্খা-রহিত,বিধি নিষেধের অতীত হলেও ভগবানের অনন্ত সৌন্দর্য্য -মাধুর্য‍্যাদিতে সমাকৃষ্ট হয়ে উপাসনাতে প্রবৃত্ত(রত) হয়ে থাকেন।পিত্ত-দগ্ধ ব‍্যক্তির শর্করা ভোজনে পিত্ত নাশ হলেও যেরকম চিনি ভক্ষণে প্রবৃত্তি (প্রবণতা বা ঝোঁক)দেখা যায়,তদ্রূপ ভগবদুপাসনারও নিত‍্যত্ব সূচিত হয়েছে। অতএব ঔপনিষদ্ জ্ঞান যেমন জ্ঞানরূপ ব্রহ্মের সাধন,সাধন ভক্তিও তেমনি প্রেমরূপ ভগবদ্ভক্তির সাধন।জ্ঞান যেমন বৈদিক কাল হতে ব্রহ্ম সাধনার সম্বল ভক্তিও সেইরকম বৈদিক কাল হতে ভগবানের সাধন-সম্বল।বৈদিক মন্ত্রগুলি ভক্তিময়ী উপাসনার সুস্পষ্ট উচ্ছাস।বৈদিক উপাসনায় ভক্তিরই প্রাধান‍্য লক্ষিত হয়।উপাসনা ভক্তিরই পর্য‍্যায়।শ্রীরামানুজ-ভাষ‍্যে কথিত আছে =*
*"ধ্রুবানুস্মৃতিরেব ভক্তিশব্দেনাভিধীয়তে।*
*উপাসন পর্য‍্যায়ত্বাদ্ভক্তি শব্দস‍্য।।*
*🌻এত দ্বারা বুঝা যাচ্ছে,যা বেদন(জ্ঞান)তাই উপাসন।উপাসন পুনঃপুনঃ অনুষ্ঠিত হলেই ধ্রুবানুস্মৃতি নামে অভিহিত হয়ে থাকে।এই ধ্রুবানুস্মৃতিই ভক্তি। সুতরাং জ্ঞান এই ভক্তিরই অন্তর্গত। শ্বেতাশ্বতর শ্রুতি বলেন=*
*"যস‍্য দেবে পরা ভক্তির্যথা দেবে তথা গুরৌ।*
*তস‍্যৈতে কথিতা হ‍্যর্থা--- প্রকাশন্তে মহাত্মনঃ।। ৬|২৩*
*🌻অতএব যে ভক্তিবাদের সুদৃঢ় ভিত্তির উপর বৈষ্ণবধর্ম প্রতিষ্ঠিত, সেই ভক্তিবাদও যে সম্পূর্ণ বৈদিক তাতে আর সন্দেহ নেই।*
*🌻যাইহোক এক্ষণে অনেকেই এই আপত্তি করতে পারেন যে,বিষ্ণুর সর্ববেদবেদ‍্যত্ব যুক্ত বা অযুক্ত? কারণ বেদসমূহে প্রায়ই কর্মের বিধান দর্শনে বিষ্ণুর সর্ববেদবেদ‍্যত্ব অযুক্ত বলেই বোধ হয়।বৃষ্টি,পুত্র ও স্বর্গাদি প্রাপ্তির জন্য কারীরী,পুত্রেষ্টি ও জ‍্যোতিষ্টোমাদি যজ্ঞ সমূদাই কর্তব‍্য বলে বেদে দেখতে পাওয়া যায়। তা কেবল যজ্ঞের অঙ্গভূত দেবতারূপই জানতে হবে,এইরকম পূর্বপক্ষ কদাচ সঙ্গত বোধ হয় না।বিষ্ণুর সর্ববেদবেদ‍্যত্বই যুক্ত।কারণ,সুবিচারিত উপক্রম উপসংহারাদি ষড়বিধ তাৎপর্য‍্য লিঙ্গ দ্বারা বেদের তাৎপর্য‍্য,ব্রহ্মেই পর্য‍্যবসিত হয়। শ্রুতি বলেন=*
*যোহসৌ সর্বৈর্বেদৈর্গীয়ত*। *(ইতি গোপাল তাপন‍্যুপনিষদে।)*
*"সর্বে বেদা যৎ পদমামনন্তীতি"* *(কঠবল্লী=২|১৫)*
*🌻অর্থ‍্যাৎ" যিনি সকল বেদে গীত হন", এবং "সকল বেদ যাঁর স্বরূপ কীর্তন করে থাকে " ইত‍্যাদি শ্রুতি বাক‍্য গুলিই বেদে বিষ্ণুর প্রধান‍্য ঘোষণা করেছে। গীতায় ভগবান স্বয়ং বলেছেন=*
*বেদেশ্চ সর্বৈরহমেব বেদ‍্যো বেদান্তকৃদ্বেদবিদেব চাহম্। ১৫|১৫*
*🌻অর্থ‍্যাৎ সকল বেদ কেবল আমার বিষয়ই বলে থাকেন,আমিই বেদান্ত কর্তা ও বেদবেত্তা।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
               *০৫|০১|২০২৩*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১৬. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

১৪. কীর্তন করে জীবন সার্থক কর 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob14.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১৪. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১৩. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*১৪ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻অতএব বৈদিককালেও ভগবদ্ভক্ত ঋষিগণ কর্ম ও জ্ঞানের উপরিচর এই বিশুদ্ধ ভক্তিমার্গে নাম শ্রবণ-কীর্তনাদি দ্বারা যে ভগবানের ভজনা করতেন তা হরিভক্তিবিলাস ১১শ,বিঃ ধৃত শ্রুতিতে প্রমাণ পাওয়া যায়।*
*"ওঁ আস‍্য জানন্তো নাম চিদ্ বিবিক্তন মহস্তে বিষ্ণো সুমতিং ভজামহে"।*
              *(ঋগ্বেদ ২ অষ্টক,২অঃ ২৬ সূ।*
*🌻অর্থ‍্যাৎ হে বিষ্ণো!যে সকল ব‍্যক্তি তোমার এই বিষ্ণু নামের অনন্ত অদ্ভুত মাহাত্ম‍্য অবগত হয়ে বা বিচার করে উহাই সতত উচ্চারণ করেন,তাঁদের ভজনাদি নিয়মের কোনও অন‍্যথা হয় না।কারণ,নামোচ্চারণে দেশ-কাল-পাত্রের বৈষম‍্য নাই।নামই অর্থ‍্যাৎ সর্বপ্রকাশক,পরমানন্দ ও ব্রহ্ম-স্বরূপ,সুমতি অর্থাৎ সুজ্ঞেয়, আত্মস্বরূপাদিবৎ দুষ্প্রাপ্য  নয়।অথবা (সু--শোভনা মতি --বিদ‍্যারূপ) সাধ‍্যসাধনাত্মিকা শোভনা বিদ‍্যারূপ সেই নামকেই আমরা ভজনা করি।*
*🌻ভজ ধাতু হতেই ভক্তি শব্দের উৎপত্তি। নাম শ্রবণ-কীর্তনাদিরূপ ভজনাই ভক্তির সাধন।শ্রুতি আরও বলেন=*
*ওঁ পদং দেবস‍্য নমসা ব‍্যন্তঃ শ্রবস‍্যবশ্রব আন্নমৃক্তম্।*
*নামানি চিদ্দধিরে যজ্ঞিয়ানি ভদ্রায়ান্তে রণয়ন্তঃ সংদৃষ্টৌ। ঐ ঐ*
*🌻অর্থ‍্যাৎ হে পরমপূজ‍্য!আপনার পদারবিন্দে আমি বারংবার নমস্কার করি।যেহেতু তোমার ঐ শ্রীচরণ-মাহাত্ম‍্য শ্রবণ করলে ভক্তজন যশঃ ও মোক্ষের অধিকারী হতে পারে।অন‍্য কথা কি,যাঁরা ঐ শ্রীপাদ-পদ্ম নির্বাচনের জন্য বাদবিতন্ডা করে থাকেন এবং পরস্পর কীর্তনে উহার অবধারণ করে থাকেন,সেই ভক্তগণের হৃদয়ে আসক্তির বিকাশ ঘটলে তাঁরা সাক্ষাতের জন্য চৈতন‍্য স্বরূপ আপনার নামকেই আশ্রয় করে থাকেন।*
*শ্রুতি আরো বলেন=*
*ওঁ তমু স্তোতারঃ পূর্বং যথাবিদ ঋতস‍্য গর্ভং জনুষা পিপর্তন।*
*আস‍্য জানন্তো নাম চিদ্ বিবিক্তন মহস্তে বিষ্ণো সুমতিং ভজমহে।।*
*🌻অহো!সেই পুরাতন,বেদের তাৎপর্য‍্য গোচর ব্রহ্মের সারভূত সচ্চিদানন্দঘন ভগবান সম্বন্ধে তোমারা যেমন জান,সেইরকম কীর্তন করে জীবন সার্থক কর। কিন্তু আমরা তা পারছি না।অতএব হে বিষ্ণো!আমরা যখন তোমার স্তব বা কীর্তন কেমন করে করতে হয় জানি না,তখন তোমার নামকেই ভজনা করি।নিরবচ্ছিন্ন নাম করাই আমাদের নিত‍্য কার্য‍্য।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
              *০৫|০১|২০২৩*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১৫. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১১৬. শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya116.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৬. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৫. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১৬)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*মহাপ্রভুর বারণ,সকলকে আনবে একজন ছাড়া*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻এক্ষণে সকলে শান্তিপুর যাবার উদ‍্যোগ করতে লাগলেন।মালিনীদেবী প্রভৃতি পুরনারীগণও যাবেন,সকল ভক্তগণই যাবেন।শচীমায়ের আন্তরিক ইচ্ছা,পুত্রবধূকে সঙ্গে নিয়ে যাবেন,মনে ভয়,পুত্রের সন্ন‍্যাসবেশ কিরূপে দেখবেন, আর তা কিরূপেই বা বিষ্ণুপ্রিয়াকে দেখাবেন।এইরকম ভাবছেন, আর এক একবার মনে করছেন,শ্রীমতীকে না নিয়ে যাওয়ায় ভাল।আবার ভাবছেন, "তাও কি হয়? আমার সোনার পুত্তলিকে কার কাছে রেখে যাব?দুঃখিনীর মনের সাধ তো মিটবে ; এ জনমের মত তার জীবন সর্বস্বকে একবার দেখে জীবন সার্থক করবে। এইরকম সাত-পাঁচ ভাবছেন, এমন সময়ে বাড়ীর সামনে দোলা এসে উপস্থিত হল।সকলেই যাবার জন্য প্রস্তুত,শচীমাকে নিতে এসেছেন।শ্রীবাস পন্ডিত এসে শচীমাকে বললেন,মা!চল, তোমার নিমাইকে দেখতে শান্তিপুরে চল, সবাই প্রস্তুত।শচীমা তখন কি করবেন,ভেবে কিছুই স্থির করতে পারছেন না।পতি-বিরহা-বিধুরা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া ঘরের ভিতরে ভূমি শয‍্যায় শয়ন করে আছেন।নিত‍্যানন্দ এসেছেন,তাঁর প্রাণবল্লভের সংবাদ নিয়ে এসেছেন,সবকিছুই শ্রীমতীর কর্ণ গোচর হয়েছে।সকলে মহাপ্রভুকে দর্শন করতে শান্তিপুরে যাচ্ছেন, এ কথাও শ্রীমতী শুনেছেন।তাঁর পক্ষে কি আদেশ হয়,তিনি শাশুড়ির সঙ্গে প্রাণবল্লভকে দেখতে যেতে পারবেন কি না, তাই অপেক্ষা করছেন।এই চিন্তাতে বিষ্ণুপ্রিয়া অধীরা হয়েছেন।শচীমা কি করবেন,কিছুই স্থির করতে না পেরে ইতস্ততঃ করছেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া সখী কাঞ্চনা আছেন তাঁর সঙ্গে ধীরে ধীরে কথা বলছেন।হয়ত শান্তিপুর বিষয় নিয়েই দুইজনে পরামর্শ করছেন।শচীমা আঙ্গিনায় দাঁড়িয়ে শ্রীবাসাদি ভক্তগণের সঙ্গে শান্তিপুর যাত্রার উদ‍্যোগ করছেন।যে গৃহে শ্রীমতী আছেন, শচীদেবী সেই গৃহের দিকে বার বার তাকাচ্ছেন।যদিও মনের কথা এ পর্যন্ত কারও কাছে প্রকাশ করে বলেন নাই,ভাবে সকলেই বুঝলেন, শচীমায়ের ইচ্ছে বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে নিয়ে শান্তিপুরে যান।মহাপ্রভু গৃহ প্রাঙ্গণ লোকে লোকারণ‍্য,মহাপ্রভুর সমস্ত ভক্তগণ এবং নদীয়াবাসী সকলেই একত্রিত হয়েছেন।শচীমায়ের সঙ্গে সকলেই মহাপ্রভুকে দর্শন করতে অদ্বৈত গৃহে যাবেন। সকল উদ‍্যোগই হয়েছে।নিত‍্যানন্দ যখন দেখলেন সকলেই যাবার প্রস্তুত হয়েছেন কিন্তু শ্রীমতী নেই,তাঁকে ফেলে চলে যাচ্ছেন? তখন তিনি আর গৃহে স্থির থাকতে পারলেন না।মলিন-বসন-পরিধানা,রুক্ষ্মকেশী, সর্বাঙ্গধূলিধূসরিতা,দুঃখিনী বিষ্ণুপ্রিয়া সখী কাঞ্চনার অঙ্গে ভর দিয়ে অবগুন্ঠনে বদন ঢেকে শচীমায়ের আঁচল ধরে শত অপরাধিনীর মতো সকলের সমক্ষে আঙ্গিনায় এসে দাঁড়ালেন।তাঁকে দেখে শচীমায়ের হৃদয়ের অন্তস্থল যেন তুষানলে দগ্ধ হয়ে গেল।সকলেই বুঝলেন,শ্রীমতী বিষ্ণুপ্রিয়াও মহাপ্রভু-দর্শনে শান্তিপুর যেতে ইচ্ছুক।বধূমাতার মুখের দিকে তাকিয়ে শচীমার মস্তক ঘুরতে লাগল, তিনি নয়নে আঁধার দেখতে লাগলেন।*
*🙌জয় নিতাই জয় গৌর🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৭. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১১৫. মহাপ্রভুর বারণ, সকলকে আনবে একজন ছাড়া 🙏 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya115.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৫. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১৫)👣শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী👣*
*মহাপ্রভুর বারণ, সকলকে আনবে একজন ছাড়া*
°°°°°°°°°°°°°°°°"""°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻শচীমা নিতাইকে বলছেন, কোথায় রেখে এসেছিস?এই বলতে বলতে শচীমা উন্মাদিনীর মতো সজোরে নিজ বক্ষে করাঘাত করতে লাগলেন।নিতাইচাঁদ শচীমায়ের হাত দুইখানি ধরিলেন।*
*☘আর্তনাদে ডাকে শচীসআরে অবধূত।*
*☘কোথা থুঞা আলি মোর নিমাই সোনার পুত।।*
*☘ইহা বলি কান্দে শচী বুকে কর হানে।*
*☘টলমল করে,নাহি চাহে পথপানে।।(চৈঃমঃ)*
*🌻নিত‍্যানন্দ শচীমায়ের নয়নের জল মুছিয়ে দিয়ে অতি ধীরে ধীরে কহিলেন মা!আর কান্দিও না, তোমার নিমাইকে শান্তিপুরে এনেছি।সেখানে অদ্বৈতাচার্য‍্যর গৃহে নিমাই কুশলে আছেন। তোমাদের সেখানে নিয়ে যাফার জন্য আমাকে পাঠিয়েছেন।চল তোমরা সেখানে চল।*
*☘বলিলেন নিত‍্যানন্দ চল শান্তিপুরে।*
*☘তোমার নিমাই আছে অদ্বৈতের ঘরে।।*
*☘আমারে পাঠাইয়া দিলা তোমা লইবারে।।(চৈঃভাঃ)*
*🌻শ্রীগৌরাঙ্গকে নিত‍্যানন্দ ধরে এনেছেন,এ সংবাদে শচীমায়ের দেহে যেন প্রাণ আসিল।শচীমা আবার পুত্রমুখ দর্শন করবেন, আবার নিমাইয়ের চাঁদবদনখানি দেখবেন, হারানিধি ফিরে পাবেন, এই আশায় ধৈর্য‍্য অবলম্বন করে উঠে বসলেন।শচীমায়ের শরীরে একটুও বল নাই, দ্বাদশদিন (১২) উপবাসী আছেন,শরীর অবসন্ন হয়ে পড়েছে।হারাধন নিমাইকে দেখবেন, এই আশায় বুক বেঁধে উঠে বসলেন।এই পর্য‍্যন্ত শচীদেবীকে কেউ আহার করাতে পারেন নাই, শুনে নিত‍্যানন্দ বললেন=*
*☘শীঘ্র গিয়া কর মাতা কৃষ্ণের রন্ধন।*
*☘আনন্দিত হউক সকল ভক্তগণ।।*
*☘তোমার হস্তের অন্নে সভাকার আশ।*
*☘তোমার উপাসে হয় কৃষ্ণের উপবাস।।*
*☘তুমি নৈবেদ‍্য কর করিয়া রন্ধন*।
*☘মোহোর একান্ত তাহা খাইবার মন।।চৈঃভাঃ।।*
*🌻এত দুঃখ যন্ত্রণার মধ্যেও,এত শোক-তাপ-জ্বালার ভিতরেও বাল‍্যস্বভাব নিত‍্যানন্দ মধুর বচনে শচীমায়ের মন কিছু শান্ত হল।শরীরে কষ্ট,অনশনে উত্থান-শক্তি-রহিত, তবুও কোথা থেকে বৃদ্ধার শরীরে তখন বল আসিল।নিত‍্যানন্দের মৃত- সঞ্জীবনী মধুর বচনে শচীমায়ের সমস্ত শারীরিক কষ্ট দূর হয়ে গেল।তখন তিনি রন্ধন করে ঠাকুরের ভোগ দিলেন।নিত‍্যানন্দ ও অন‍্যান‍্য ভক্তগণকে ভোজন করিয়ে নিজে কিঞ্চিৎ প্রসাদ পেলেন।*
*☘তবে আই শুনি নিত‍্যানন্দের বচন।*
*☘পাসরি বিরহ গেলা করিতে রন্ধন।।*
*☘কৃষ্ণের নৈবেদ‍্য করি আই পুণ‍্যবতী।*
*☘অগ্রে দিয়া নিত‍্যানন্দ স্বরূপের প্রতি।।*
*☘তবে আই সর্ব বৈষ্ণবেরে আগে দিয়া।*
*☘করিলেন ভোজন সভারে সন্তোষিয়া।।*
*☘পরম আনন্দ হইলেন ভক্তগণ*।
*☘দ্বাদশ উপাসে আই করিলা ভোজন।।চৈঃভাঃ।।*
*🙌জয় জয় শচীমায়ের জয়🙌*
      *বানান ভুল মার্জনীয়*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৬. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১১৪. মহাপ্রভুর নিষেধ, সকলকে আনবে, একজন ছাড়া 💮 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya114.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১৪)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🍀মহাপ্রভুর নিষেধ,সকলকে আনবে, একজন ছাড়া🍀*
▪ ▪ ▪ ▪ ▪ ▪ ▪ ▪
*☘আমা লাগি প্রভু মোর করিল সন্ন‍্যাস।*
*☘ফিরিয়া যদ‍্যপি আইলা অদ্বৈতের বাস।।*
*☘স্ত্রী পুরুষ বাল বৃদ্ধ যুবতী যুবক।*
*☘দেখিতে আনন্দে ধাঞা চলে সব লোক।।*
*☘কোন অপরাধ কৈনু মুঞি অভাগিনী।*
*☘দেখিতেও অধিকার না ধরে পাপিনী।।*
*☘প্রভুর রমণী যদি না করিত বিধি।*
*☘তথাপি পাইতু দেখা প্রভু গুণনিধি।।*
                        *(শ্রীচৈঃ চঃ নাটক)*
*🌻শ্রীগৌরসুন্দর এক্ষণে শান্তিপুরে অদ্বৈত আচার্য‍্য ভবনে বিরাজ করছেন।তাঁর সন্ন‍্যাসবেশ।মহাপ্রভুর আদেশে শ্রীনিত‍্যানন্দ নবদ্বীপের ভক্ত সকলকে শান্তিপুর নিয়ে যেতে এসেছেন। শ্রীগৌরাঙ্গ বিহনে ভক্তগণের শারীরিক ও মানসিক অবস্থা অতীব শোচনীয় হয়েছে।নিত‍্যানন্দ তাঁদেরকে দেখে ভীষণ মর্মাহত ও ব‍্যথিত হলেন।শ্রীলোচনদাস ঠাকুর নবদ্বীপবাসী ভক্তবৃন্দের তাৎকালিক অবস্থা কি রকম ছিল বর্ণনা করেছেন।*
*☘নদীয়া নগরের লোক জীয়ন্তেই মরা।*
*☘ কাটিলে কুটিলে রক্ত-মাংস নাহি তারা।।*
*☘উদরে নাহিক অন্ন টলমল তনু*।
*☘সর্ব অন্ধকার তার গোরাচাঁদ বিনু।।*
*🌻নিতাইচাঁদ যে দিন নবদ্বীপে এসেছেন,সবাইকে শান্তিপুরে নিয়ে যাবেন,মহাপ্রভু শান্তিপুর অদ্বৈতভবনে আছেন।এ সংবাদ বিদ‍্যুতের মতো সমগ্র নবদ্বীপে প্রচারিত হল।নিত‍্যানন্দ সর্বপ্রথমে মহাপ্রভুর গৃহে গিয়ে উঠলেন। মহাপ্রভু সেই দিন নিয়ে দ্বাদশ দিন হল গৃহত‍্যাগ করেছেন।সকলে শচীমার গৃহে এসে উপস্থিত হলেন।নিত‍্যানন্দ দেখলেন, শচীমায়ের বাহ‍্য জ্ঞান নেই,তিনি কৃষ্ণ-বিরহ-সাগরে ডুবে আছেন।যশোদার ভাবে তিনি পরম বিহ্বলা। নয়নদ্বয় দিয়ে অবিশ্রান্ত নীরধারা পড়ছে।যাকেই দেখছেন, তাকেই জিজ্ঞাসা করেন,তুমি কি মথুরার লোক?আমার রামকৃষ্ণ কেমন আছে? আর ক্ষণে ক্ষণে মূর্ছা যাচ্ছেন। এইরকম অবস্থায় নিত‍্যানন্দ শচীমাকে প্রণাম করলেন। শচীমা তাঁকে দেখে বললেন, "রামকৃষ্ণ" এলি? পুনরায় নিত‍্যানন্দের মুখের দিকে তাকিয়ে বললেন, "ওই বাঁশী বাজিল, আবার বুঝি গোষ্ঠের মধ্যে অক্রূর আসিল?শচীমায়ের বাহ‍্য জ্ঞান নাই দেখে নিত‍্যানন্দ কিছু চিন্তিত হলেন।কিছুক্ষণ পরে শচীমায়ের বাহ‍্যজ্জান ফিরল, তখন তিনি নিত‍্যানন্দকে চিনতে পারলেন। নিতাই! আমার নিমাইকে কোথায় রেখে এসেছিস? আমার নিমাই কোথায়? আমার নিমাই কৈ? এই বলে উচ্চৈঃস্বরে ক্রন্দন করতে করতে মূর্ছিতা হয়ে ভূতলে পড়ে গেলেন। নিতাইচাঁদ অমনি শচীমাকে কোলে তুলে নিয়ে বসলেন।ন‍্যাসি-শিরোমণি অবধূত নিত‍্যানন্দের নয়নজলে বুক ভেসে গেল।অনেক কষ্টে শচীমায়ের মূর্ছা ভঙ্গ করলেন।নিত‍্যানন্দের কোলে শয়ন করে শচীমা তাঁর মুখের দিকে তাকিয়ে রইলেন। বললেন, বাপ নিতাই! তুই বলেছিলি, আমার নিমাইকে নিয়ে আসবি, কোথায় আমার সর্বস্ব-ধন নিমাইচাঁদ কোথায়? বল, বল কোথায় তাঁকে রেখে এসেছিস?*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
             *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৫. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১১৩. শ্রীগৌরবিরহে শচীমা ও শ্রীমতীর অবস্থা 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya113.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১৩)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*শ্রীগৌরবিরহে শচীমা ও শ্রীমতীর অবস্থা*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻সকলেই শ্রীগৌর ভগবানের নাম করতে বসলেন।*
*🍀তাঁরে ধিক্ দয়াল তাঁহার বড় নাম।*
*🍀নাম হৈতে তারে পাই এই মুখ‍্য কাম।।*
*🍀তার বাক‍্যে আছে পূর্ব মো সভার তরে।*
*🍀নাম যেই লয় সেই পাইব আমারে।।*
*🍀এত চিন্তি নাম লৈতে বসিলা সভাই।*
*🍀শচী বিষ্ণুপ্রিয়া আর যত যত যেই।।*
*🍀কি বালক বৃদ্ধ কিবা যুবক যুবতী।*
*নাম লইতে বসিলা গৌরাঙ্গ করি গতি।।*
                                   *(শ্রীচৈঃমঃ)*
*তিন দিন হ'ল শ্রীগৌরহরি গৃহত‍্যাগ করেছেন।কাটোয়াতে সেই কান্ড করার পর মহাপ্রভু রাঢ় প্রদেশে তিনদিন পর্য‍্যন্ত দৌড়িয়ে দৌড়িয়ে বাড়াচ্ছেন, তিনি জলস্পর্শও করেন নাই।শ্রীনিত‍্যানন্দ প্রভৃতি ভক্তগণ তাঁর সঙ্গে আছেন। মহাপ্রভুর সঙ্গে দৌড়িয়ে তাঁরা অত‍্যন্ত ক্লান্ত হয়ে পড়েছেন।শ্রীধাম বৃন্দাবন দর্শন মহাপ্রভুর কামনা।কিন্তু সে দিকে অগ্রসর হতে পারছেন না।কেবল রাঢ় দেশেই ঘুরে বেড়াচ্ছেন।তিনি দৌড়াতে দৌড়াতে হঠাৎ এক জায়গায় দাঁড়ালেন।তাঁর যেন গতি ভঙ্গ হ'ল।নবদ্বীপবাসী ভক্তবৃন্দের বিশেষতঃ শচী-বিষ্ণুপ্রিয়ার আকুল ক্রন্দনে শ্রীগৌর ভগবানের গতি ভঙ্গ হল।ভক্তের ক্রন্দন ভগবানের কর্ণে প্রবেশ করল।শচীমা গৃহে যে শ্রীগৌরাঙ্গ নামের মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল, সেই নামসংকীর্তন যজ্ঞের যজ্ঞেশ্বর শ্রীগৌরাঙ্গসুন্দরের কর্ণে ভক্তের আকুল ক্রন্দনের রোল পৌঁছল।প্রেমোন্মত্ত শ্রীগৌরসুন্দরকে নবদ্বীপবাসী নাম-পাশে বন্ধন করলেন।*
*🍀ধামপাশে বান্ধিল গৌরাঙ্গ মত্ত সিংহ।*
*🍀দান্ডাইল মহাপ্রভু গতি হৈল ভঙ্গ।।ঐ*
*🌻মহাপ্রভু দাঁড়ালেন।শ্রীনিত‍্যানন্দের অঙ্গে অঙ্গ হেলান দিয়ে মহাপ্রভু ত্রিভঙ্গ হয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে নিত‍্যানন্দের মুখ পানে তাকিয়ে অঝোর নয়নে কাঁদতে লাগলেন।নবদ্বীপরস তখন মহাপ্রভুর মনে পড়েছে।হয়ত ভিখারিনী ঘরণী ও জননীর দশা মনে করে পতিতপাবন গৌরহরির নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে।নবীন সন্ন‍্যাসীর প্রাণ বৃদ্ধা জননী ও অনাথিনী তরুণী ভার্য‍্যার জন্য কেঁদে উঠেছেন।ভক্তবৎসল শ্রীগৌর ভগবান ভক্ত-দুঃখে কাতর হয়ে প্রাণের আবেগে নিত‍্যানন্দের প্রতি আদেশ করলেন,তুমি নবদ্বীপে যাও, সেখানে গিয়ে সকলকে বল,আমি শান্তিপুরে সকলের সঙ্গে দেখা করব।*
*🍀নিত‍্যানন্দ অঙ্গে অঙ্গ হেলাঞা রহিলা।*
*🍀অঝোর নয়নে প্রভু কান্দিতে লাগিলা।।*
*🍀যাহ নিত‍্যানন্দ নবদ্বীপে আজি তুমি।*
*🍀শান্তিপুরে সভারে দেখিয়ে যেন আমি।।ঐ*
*🌻মহাপ্রভুর এই আদেশ পেয়ে নিতাইচাঁদের মনে বড় আনন্দ হল। তিনি একটু হেসে মহাপ্রভুর নিকট হতে বিদায় নিলেন।বিদায় কালীন নিতাইচাঁদকে মহাপ্রভু পুনরায় বললেন।*
*🍀নবদ্বীপে যাহ তুমি শুনহ বচন।*
*নদীয়া নগরে মোর যত বন্ধু জন*।।
*🍀সভারে কহিও নমো নারায়ণ বাণী।*
*🍀অদ্বৈত আচার্য‍্য গৃহে উত্তরিব আমি।।*
*🍀সভারে লইয়া তুমি আইস তথাকারে।*
*🍀একত্র হইব সভে আচার্য‍্যের ঘরে।।ঐ*
*🌻শ্রীনিতাইচাঁদ মহাপ্রভুকে শান্তিপুরে অদ্বৈতাচার্য‍্যের গৃহে রেখে নবদ্বীপ যাত্রা করলেন।প্রেমোন্মত্ত নিত‍্যানন্দ শান্তিপুর হতে এই উপলক্ষ্যে নবদ্বীপ আগমন বৃত্তান্ত শ্রীবৃন্দাবনদাস ঠাকুর যা বর্ণনা করেছেন,তা এস্থলে উদ্ধৃত হল।সরল সদানন্দ বাল-স্বভাব নিত‍্যানন্দ চরিত্রের এই উজ্জ্বল চিত্রটি তদীয় ভক্ত পাঠক পাঠিকাগণ আস্বাদন করবেন।*
*🍀প্রভুর আজ্ঞায় মহানন্দ নিত‍্যানন্দ।*
*🍀নবদ্বীপ চলিলেন পরম আনন্দ।।*
*🍀প্রেমরসে মহামত্ত নিত‍্যানন্দ রায়।*
*🍀হুঙ্কার গর্জন প্রভু করয়ে সদায়।।*
*🍀মত্তসিংহ প্রায় প্রভু আনন্দে বিহ্বল।*
*বিধিনিষেধের পার বিহার সকল*।।
*🍀ক্ষণেক কদম্ববৃক্ষে করি আরোহণ।*
*🍀বাজায় মোহন বেণু ত্রিভঙ্গমোহন।।*
*🍀ক্ষণেক দেখিয়া গোষ্ঠে গড়াগড়ি যায়।*
*🍀বৎসপ্রায় হইয়া গাভীর দুগ্ধ খায়।।*
*🍀আপনা আপনি সর্ব পথে নৃত্য করে।*
*🍀বাহ‍্য নাহি জানে ডুবে আনন্দসাগরে।।*
*🍀কখনো বা পথে বসি করেন রোদন।*
*🍀হৃদয় বিদরে তাহা করিতে শ্রবণ।।*
*🍀কখনো হাসেন অতি মহা অট্টহাস।*
*🍀কখনো বা শিরে বস্ত্র বান্ধি দিগ্ বাস।।*
*🍀কখনো বা স্বানুভবে অনন্ত আবেশে।*
*🍀সর্পপ্রায় হইয়া গঙ্গার স্রোতে ভাসে।।*
*🍀অনন্তের ভাবে প্রভু গঙ্গার ভিতরে।*
*🍀ভাসিয়া যায়েন অতি দেখি মনোহরে।।*
*🍀এই মত গঙ্গামধ‍্যে ভাসিয়া ভাসিয়া।*
*🍀নবদ্বীপ প্রভুঘাটে মিলিলা আসিয়া।।*
                    *(শ্রীচৈতন‍্য ভাগবত)*
*🌻শ্রীনিত‍্যানন্দ প্রভু নবদ্বীপে এসে যা দেখলেন,তাতে তাঁর কোমল হৃদয় বড়ই কাতর হ'ল।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
        *বানান,ভুল মার্জনীয়*
                 *ক্রমশ*   
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১১২. শ্রীগৌরবিরহে শচীমা ও শ্রীমতীর অবস্থা 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya112.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১২)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*শ্রীগৌরবিরহে শচীমা ও শ্রীমতীর অবস্থা*
############################
*🌻তুমি বুদ্ধিমতী,তুমি আপনা আপনি স্থির না হলে কেউ তোমাকে সান্ত্বনা দিয়ে স্থির করতে পারবে না। তোমার স্বামী তো পূর্বেই তোমাকে বলিছিলেন, তিনি যেখানেই থাকুন না কেন, তুমি যখন তাঁকে ডাকবে, তিনি তোমার কাছে আসবেন। তোমার প্রাণবল্লভের কার্য‍্য তোমার কিছুই অজানা নাই।এই সকল বুঝে মা!তুমি ধৈর্য‍্য ধর, আপনাকে আপনি প্রবোধ দাও। তোমার প্রাণনাথ ইচ্ছাময়,স্বতন্ত্র প্রভু! তুমিও মা!ইচ্ছাময়ী লক্ষ্মীস্বরূপা শ্রীভগবতী! তোমরা উভয়ে উভয়কে উত্তমরূপে জানো।আমরা আর কি বলব।*
*🍀সর্বজন বোলে হের শুন বিষ্ণুপ্রিয়া।*
*🍀কি দিব প্রবোধ তোরে স্থির কর হিয়া।।*
*🍀তোর প্রভু তোর আগে কহিয়াছে কথা।*
*🍀যথা তথা যাই তোর নিকটে সর্বদা।।*
*🍀তোর অগোচর নহে তোর প্রভুর কাজ।*
*🍀বুঝিয়া প্রবোধ দেহ নিজ হিয়া মাঝ।।চৈঃমঃ।।*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী অতি কষ্টে মুখ তুলে একবার সকলের দিকে করুণ নয়নে তাকালেন।দেখলেন সকলেই সেখানে আছেন। রমণীগণ গৃহের ভিতরে সর্বদা দেবীদ্বয়ের কাছে বসে তাঁদেরকে সান্ত্বনা দিচ্ছেন।পুরুষগণ বহির্বাটিতে বসে মহাপ্রভুর জননী ও ঘরণীর তত্ত্বাবধান করছেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার মুখের দিকে সকরুণ নেত্রের দিকে তাকিয়ে অতি মৃদুস্বরে ধীরে ধীরে বললেন, সখী!আমার প্রাণবল্লভের নাম কর, আর সকলকে শ্রীগৌরাঙ্গ নাম করতে বল।তিনি বলেছেন,তাঁর নাম করলেই তিনি আসবেন।এই কয়টি কথা বলতে বলতে বিষ্ণুপ্রিয়ার নয়নজলে বক্ষ ভেসে গেল, কাঞ্চনাও কেঁদে আকুল হয়ে গেলেন।কাঞ্চনা, বিষ্ণুপ্রিয়ার মনের কথা সকলের কাছে প্রকাশ করলেন। তখন সকলে মিলে মহাপ্রভুর নাম করতে বসলেন।শচীমা ও শ্রীমতী কাঁদতে কাঁদতে শ্রীগৌর গোবিন্দের নাম নিতে বসলেন।সেইসময় শচীমায়ের গৃহে এক অপূর্ব দৃশ্য হল।এত দুঃখের মধ্যেও শ্রীগৌরাঙ্গের নাম নিতে নিতে সকলের মন প্রফুল্ল হল।শ্রীমতী বিষ্ণুপ্রিয়াদেবী নাম শুনতে শুনতে উঠে বসলেন।অবগুন্ঠনের (ঘোমটার)মধ‍্যে বসে শ্রীমহাপ্রভুর নাম নিচ্ছেন।বালক বালিকা যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সকলেই সেখানে আছেন। সকলেই শ্রীগৌর ভগবানের নাম করতে বসলেন।*
*🙏ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে।🙏     
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds