শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৫. ভক্তিবাদই বৈষ্ণবধর্মের প্রাণ 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob15.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১৫. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১৪. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*১৫ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\
*🌻এই যে বিশদ্ধা শ্রবণ-কীর্তনাময়ী উপাসনা ইহা ভক্তিবাদেরই অন্তর্গত।সর্বব‍্যাপী বিশাল বৈষ্ণবধর্ম এই ভক্তিবাদের সুদৃঢ় ভিত্তির উপরই প্রতিষ্ঠিত।ভক্তিবাদই বৈষ্ণবধর্মের প্রাণ।জ্ঞানের চরম ফল যে মোক্ষ,সেই মোক্ষেও ভক্তির অস্তিত্ব উপলব্ধি হয়। ব্রহ্ম-সূত্রকার বলেন=*
*"আপ্রায়ণাৎ তত্রাপি হি দৃষ্টমিতি"।*
                                    *৪|১|১২*
*🌻কোন কোন শ্রুতিতে মুক্তি পর্যন্তই  উপাসনা উপদিষ্ট হয়েছে। আবার কোন কোন শ্রুতিতে এর পরেও উপাসনার উপদেশ দেখা যায়।অতএব সংশয় থাকতে পারে, উপাসনার ফল যখন মুক্তি,তখন মুক্তি পযর্ন্তই উপাসনার কর্তব‍্যতা স্বীকৃত হোক।এর উত্তরে বলা হয়েছে, "আপ্রায়ণাৎ মোক্ষাৎ তত্রাপি মোক্ষে চ ভক্তিরনুবর্তত ইতি"।🌻মোক্ষ পর্যন্ত তো উপাসনা করতেই হবে,.অবার তার পরও উপাসনার কর্তব‍্যতা আছে।কারণ শ্রুতি বলেন,*
*"সর্বদৈন মুপাসীত যাবদ্বিমুক্তি।মুক্তা অপি হ‍্যেন মুপসিত ইতি।*
                   *(সৌপর্ণোপনিষদ)*
*🌻অর্থ‍্যাৎ তাবৎ(ততক্ষণ)সর্বদা উপাসনা কর,যাবৎ (যতক্ষণ) বিমুক্তি না হয়।মুক্তির পরে যে এই বিমুক্তি,ইহাই পঞ্চম পুরুষার্থ প্রেম।ইহাই পরাভক্তির ফল।অতএব মুক্ত পুরুষগণও এই প্রেম লাভের জন্য সর্বদা উপাসনা করবেন। এই শ্রৌত প্রমাণে মুক্তির পরেও যে উপাসনা কর্তব‍্যতা আছে তা পরিব‍্যক্ত হ'ল।মুক্ত ব‍্যক্তিগণ ফল-আকাঙ্খা-রহিত,বিধি নিষেধের অতীত হলেও ভগবানের অনন্ত সৌন্দর্য্য -মাধুর্য‍্যাদিতে সমাকৃষ্ট হয়ে উপাসনাতে প্রবৃত্ত(রত) হয়ে থাকেন।পিত্ত-দগ্ধ ব‍্যক্তির শর্করা ভোজনে পিত্ত নাশ হলেও যেরকম চিনি ভক্ষণে প্রবৃত্তি (প্রবণতা বা ঝোঁক)দেখা যায়,তদ্রূপ ভগবদুপাসনারও নিত‍্যত্ব সূচিত হয়েছে। অতএব ঔপনিষদ্ জ্ঞান যেমন জ্ঞানরূপ ব্রহ্মের সাধন,সাধন ভক্তিও তেমনি প্রেমরূপ ভগবদ্ভক্তির সাধন।জ্ঞান যেমন বৈদিক কাল হতে ব্রহ্ম সাধনার সম্বল ভক্তিও সেইরকম বৈদিক কাল হতে ভগবানের সাধন-সম্বল।বৈদিক মন্ত্রগুলি ভক্তিময়ী উপাসনার সুস্পষ্ট উচ্ছাস।বৈদিক উপাসনায় ভক্তিরই প্রাধান‍্য লক্ষিত হয়।উপাসনা ভক্তিরই পর্য‍্যায়।শ্রীরামানুজ-ভাষ‍্যে কথিত আছে =*
*"ধ্রুবানুস্মৃতিরেব ভক্তিশব্দেনাভিধীয়তে।*
*উপাসন পর্য‍্যায়ত্বাদ্ভক্তি শব্দস‍্য।।*
*🌻এত দ্বারা বুঝা যাচ্ছে,যা বেদন(জ্ঞান)তাই উপাসন।উপাসন পুনঃপুনঃ অনুষ্ঠিত হলেই ধ্রুবানুস্মৃতি নামে অভিহিত হয়ে থাকে।এই ধ্রুবানুস্মৃতিই ভক্তি। সুতরাং জ্ঞান এই ভক্তিরই অন্তর্গত। শ্বেতাশ্বতর শ্রুতি বলেন=*
*"যস‍্য দেবে পরা ভক্তির্যথা দেবে তথা গুরৌ।*
*তস‍্যৈতে কথিতা হ‍্যর্থা--- প্রকাশন্তে মহাত্মনঃ।। ৬|২৩*
*🌻অতএব যে ভক্তিবাদের সুদৃঢ় ভিত্তির উপর বৈষ্ণবধর্ম প্রতিষ্ঠিত, সেই ভক্তিবাদও যে সম্পূর্ণ বৈদিক তাতে আর সন্দেহ নেই।*
*🌻যাইহোক এক্ষণে অনেকেই এই আপত্তি করতে পারেন যে,বিষ্ণুর সর্ববেদবেদ‍্যত্ব যুক্ত বা অযুক্ত? কারণ বেদসমূহে প্রায়ই কর্মের বিধান দর্শনে বিষ্ণুর সর্ববেদবেদ‍্যত্ব অযুক্ত বলেই বোধ হয়।বৃষ্টি,পুত্র ও স্বর্গাদি প্রাপ্তির জন্য কারীরী,পুত্রেষ্টি ও জ‍্যোতিষ্টোমাদি যজ্ঞ সমূদাই কর্তব‍্য বলে বেদে দেখতে পাওয়া যায়। তা কেবল যজ্ঞের অঙ্গভূত দেবতারূপই জানতে হবে,এইরকম পূর্বপক্ষ কদাচ সঙ্গত বোধ হয় না।বিষ্ণুর সর্ববেদবেদ‍্যত্বই যুক্ত।কারণ,সুবিচারিত উপক্রম উপসংহারাদি ষড়বিধ তাৎপর্য‍্য লিঙ্গ দ্বারা বেদের তাৎপর্য‍্য,ব্রহ্মেই পর্য‍্যবসিত হয়। শ্রুতি বলেন=*
*যোহসৌ সর্বৈর্বেদৈর্গীয়ত*। *(ইতি গোপাল তাপন‍্যুপনিষদে।)*
*"সর্বে বেদা যৎ পদমামনন্তীতি"* *(কঠবল্লী=২|১৫)*
*🌻অর্থ‍্যাৎ" যিনি সকল বেদে গীত হন", এবং "সকল বেদ যাঁর স্বরূপ কীর্তন করে থাকে " ইত‍্যাদি শ্রুতি বাক‍্য গুলিই বেদে বিষ্ণুর প্রধান‍্য ঘোষণা করেছে। গীতায় ভগবান স্বয়ং বলেছেন=*
*বেদেশ্চ সর্বৈরহমেব বেদ‍্যো বেদান্তকৃদ্বেদবিদেব চাহম্। ১৫|১৫*
*🌻অর্থ‍্যাৎ সকল বেদ কেবল আমার বিষয়ই বলে থাকেন,আমিই বেদান্ত কর্তা ও বেদবেত্তা।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
               *০৫|০১|২০২৩*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১৬. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

adds