✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৬. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৫. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*১৬ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
~~~~~~~~~~~~~~~~~~~
*🙏বিষ্ণুর ধাম মাধুর্য্যময়🙏*
****************************
*🌻মহাভারতেও উক্ত হয়েছে =*
*"সর্বে বেদাঃ সর্ববিদ্যাঃসর্বশাস্ত্রাঃ,*
*সর্বোযজ্ঞা সর্বে ইজগ্যাশ্চ কৃষ্ণঃ"।*
*🌻আবার বেদান্তের ভাষ্য শ্রীমদ্ভাগবৎ বলেন=*
*"কিং বিধত্তে কিমাচষ্টে কিমনুদ্য বিকল্পয়েৎ।*
*ইত্যস্যা হৃদয়ং লোকে নান্যো মদ্বেককশ্চন।।*
*মাং বিধত্তেহভিধত্তে মাং বিকল্প্যাপোহ্যতে হ্যহং।*
*১১|২১|৪২*
*কর্মকান্ডে বিধিবাক্যদ্বারা কি ব্যক্ত হয়,দেবতাকান্ডে মন্ত্র-বাক্য দ্বারা কি ব্যক্ত হয়, এবং জ্ঞানকান্ডে কি উক্ত হয়, তা আর কেউই জানে না,আমিই জানি।বেদ সকল আমাকেই যজ্ঞরূপে বলে থাকে আমাকেই দেবতারূপে প্রকাশ করে থাকে এবং আমাকেই প্রপঞ্চ হতে পৃথক্ এবং প্রপঞ্চকে আমারই স্বরূপে ব্যক্ত করে থাকে। অতএব আমিই সর্বস্বরূপ।আবার সাক্ষাৎ পরম্পরা ভাবে বেদসকল তাঁতেই (ব্রহ্মেই) প্রবৃত্ত হয়ে থাকে। ভগবানের স্বরূপ-গুণ নিরুপণের দ্বারা বেদের জ্ঞানকান্ডে সাক্ষাৎ সম্বন্ধে এবং জ্ঞানাঙ্গভূত কর্ম প্রতিপাদন দ্বারা পরম্পরা সম্বন্ধে তাতে প্রবৃত্ত হয়ে থাকে।বৃষ্টি-পুত্র-স্বর্গাদি-ফলদায়ক কর্ম সব জীব-রূচি উৎপাদনের জন্যই বিহিত হয়েছে।বৃষ্ট্যাদি ফল দর্শনে রুচি উৎপন্ন হলে সে ব্যক্তি যাতে বেদার্থ বিচার পূর্বক নিত্যানিত্য বস্তু বিবেক দ্বারা সংসারে বিতৃষ্ণ ও ব্রহ্মপর হন,ইহাই শাস্ত্রের উদ্দেশ্য। বৈদিক কর্মসব কাম্যফল-বিধায়ক হলেও,কি জ্ঞানোদয়ের জন্য অনুষ্ঠিত হলেও উহারা চিত্তশুদ্ধি রূপ ফলও প্রদান করে থাকে।ইন্দ্রাদি দেবতা সকল ভগবানেরই শক্তি, এবং তাঁরা কর্মাঙ্গরূপেই বেদে অর্চিত (পূজিত) হয়ে থাকেন।অতএব যে যে শাস্ত্রে শিব,প্রকৃতি,গনেশ,সূর্য্য ও ইন্দ্রাদি দেবতা উপাসনার ব্যবস্থা দেখা যায়, সেই সেই শাস্ত্রে তাঁদেরকে সগুণ দেবতা বা নির্গুণ ব্রহ্ম লাভের কল্পিত উপায় বলে স্থির করা হয়েছে। গীতায় ভগবান স্পষ্টই বলেছেন=*
*"যেহপ্যন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ।*
*তেহপি মামেব কৌন্তেয় যজন্ত্যবিধিপূর্বকং।।*
*৯|২৩*
*🌻অর্থ্যাৎ হে অর্জুন!যে সকল ভক্ত শ্রদ্ধাপূর্বক অন্য দেবতাগণের ভজনা করে থাকে তারা অবিধি পূর্বক আমারই ভজনা করে থাকে*
*🌻 সুতরাং ভগবৎশক্তিভূত ইন্দ্রাদি দেবতার অর্চনে গৌণ ভাবে ভগবানেরই অর্চনা সিদ্ধ হয় এবং তারদ্বারা চিত্ত-শুদ্ধি রূপ ফল উৎপন্ন হয়ে থাকে।*
*শ্রুতি বলেন=*
*"নামানি বিশ্বানি ন সন্তি লোকে যদাবিরাসীৎ পুরুষস্য সর্বং।*
*নামানি সর্বানি যথা বিষন্তি তং বৈ বিষ্ণুং পরমমুদাহরন্তীতি"।।*
*(ভাল্ববেয়শ্রুতি)*
*🌻অর্থ্যাৎ এই বিশ্ব বা নাম কিছুই ছিল না ; সকলই সেই পরমপুরুষ ভগবান হতে আবির্ভূত হয়েছে,সমস্ত নামই যাঁতে অনুপ্রবিষ্ট (মধ্যেই)তিনিই বিষ্ণু নামে অভিহিত।তাই পুরাণ সকলও মুক্তকন্ঠে ঘোষণা করেছেন। যথা ব্রহ্মান্ডে=*
*"কৃত্তিবাসস্ততো দেবো বিরিঞ্চিশ্চ বিরেচনাৎ।*
*বৃৎহনাদ ব্রহ্মনামাসাবৈশ্বর্য্যাদিন্দ্র উচ্যতে।।*
*এবং নানাবিধৈঃ শব্দৈরেক এব ত্রিবিক্রমঃ।*
*বেদেষু চ পুরাণেষু গীয়তে পুরুষোত্তমঃ"।।*
*🌻🌻পুনশ্চ স্কন্ধে=*
*"ঋতে নারায়ণাদিনি নামানি পুরুষোত্তমঃ।*
*প্রাণাদন্যত্র ভগবান্ রাজবৎ ত্র্যম্বকং পুরং"।।*
*🌻🌻পুনশ্চ ব্রাহ্মে=*
*"চতুর্মুখঃ শতানন্দো ব্রহ্মণঃ পদ্মভূরিতি।*
*উগ্রো ভষ্মধরো নগ্নঃ কাপালীতি শিবস্য চ।।*
*বিশেষ নামানি দদৌ স্বকীয়ান্যপি কেশবঃ"।।*
*🌻ফলতঃ বেদ-পুরাণাদিতে নানাবিধ শব্দ দ্বারা সেই এক ত্রিবিক্রম বিষ্ণুই কীর্তিত হয়ে থাকেন। ভগবান স্বয়ং,হরি-নারায়ণাদি ভিন্ন হরাদি নাম ঐ শিবাদি দেবতাকে প্রদান করেছেন। এস্থলে এইমাত্র নিয়ম জানতে হবে যে,যেস্থলে ঐসকল নাম অন্যকে বোধ করালেও কোন বিরোধ হয় না, সেই স্থলে অন্যান্যের অপ্রাধান্য এবং যেস্থলে বিরোধ হয় সেইস্থলে উহারা অন্যকে বোধ করিয়ে বিষ্ণুকেই বোধ করাবে।*
*🌻কুর্মপুরাণ,৪র্থ অধ্যায়ে উক্ত হয়েছে =*
*"আদিত্বাদাদিদেবোহসাবজাতত্বাদজঃ স্মৃতঃ।*
*দেবেষু চ মহাদেবো মহাদেব ইতি স্মৃতঃ।।*
◆ ◆ ◆
◆ ◆ ◆
*তারণাৎ সর্বদুঃখানাং তারকঃ পরিগীয়তে।*
*বহুনাত্রকিভুক্তেন সর্বং বিষ্ণুময়ং জগৎ"।।*
*🌻অর্থ্যাৎ সেই বিষ্ণু সকলের আদি বলে তাঁকে আদিদেব বলে, এবং অজত্ত্ব হেতু তাঁর একটি নাম অজ। দেবতাগণের মধ্যে তিনি মহাদেব অর্থ্যাৎ শ্রেষ্ঠ দেবতা বলে তিনি মহাদেব নামে অভিহিত।প্রজাসকল অর্থ্যাৎ নিখিল জীবজগৎ তাঁহা হতে রক্ষিত বা নালিত হয় বলে তাঁর নাম প্রজাপতি। বৃহত্ব হেতুই তিনি ব্রহ্মা এবং পরত্ব হেতুই তিনি পরমেশ্বর নামে উক্ত।বশিত্বাদিসিদ্ধিতে তিনি বশীভূত হন না বলে তাঁকে ঈশ্বর বলে।সর্বত্রগামী বলেই ঋষি এবং সর্বহর বলেই তাঁর নাম হরি।নরের অয়ন অর্থ্যাৎ আশ্রয় হেতুই তাঁর নাম নারায়ণ।সংসার হরণ হেতুই হর এবং বিভুত্ব বা সর্বব্যাপকতার জন্যই বিষ্ণু নামে কীর্তিত।সর্ববিজ্ঞান হেতু তিনি ভগবান ও অবন হেতু ওম্ নামে অভিহিত।ফলতঃ তিনি সর্বজ্ঞ,শিব,এবং সর্বদুঃখ বিনাশের কারণ তারক নামে কথিত হয়ে থাকেন।সুতরাং এস্থলে আর বেশী উল্লেখের প্রয়োজন নাই।নিখিল জগৎই বিষ্ণুময় বলিয়া জানবে।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৭. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
