শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৪৩. তন্ত্রমত ও বৈষ্ণবধর্ম 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob43.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪৩. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪২. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৩)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*👹তন্ত্রমত ও বৈষ্ণবধর্ম👣*
"""""""""""""""""""""""""""""""""""""""""
*🌹বরং নীচ-জাতীয় স্ত্রী-সংসর্গে অধিক পুণ‍্য-সঞ্চয় হয়-- পবিত্র তীর্থকৃত‍্যের ফল লাভ হয়।যথা রুদ্রযামল তন্ত্রে=*
*"রজঃস্বলা পুষ্করং তীর্থং চান্ডালী তু স্বয়ং কাশী।*
*চর্মকারী প্রয়াগঃ স‍্যাদ্রজকী মথুরা মতা"।।*
*🌻অর্থ‍্যাৎ রজঃস্বলা স্ত্রী পুষ্কর-তীর্থ স্বরূপা,কাশী-তীর্থ স্বরূপা,চামার বা মুচির মেয়ে প্রয়াগ-তীর্থ স্বরূপা,রজকের রমণী মথুরা-তীর্থ স্বরূপা।*
*💧বোধহয় এই জন্যই বৈষ্ণব-তান্ত্রিক চন্ডীদাস রজকিনী রামীর প্রেমে আবদ্ধ হয়েছিলেন।*
*🌹বৈদিক ধর্মের প্রভাব হ্রাস হয়ে গেলে,বৌদ্ধ-তান্ত্রিক ধর্মের অবাধ প্রচারে বাংলাদেশে কিরকম বীভৎস আচার প্রবর্তিত হয়েছিল তা উপরোক্ত বর্ণনার আভাসেই বিচক্ষণ ব‍্যক্তমাত্রেই বুঝে নেবেন।তান্ত্রিক বৌদ্ধাচারের এই পশুবৎ ঘৃণ‍্য আচরণের ফলেই এই গৌড়বঙ্গের বহুতর শঙ্করজাতির উৎপত্তি হয়েছে। আর্য‍্য -অনার্য‍্যের সংমিশ্রণে ঐ শঙ্করজাতির পুষ্টি-প্রবাহ বেড়ে গিয়েছিল।*
*🍀এই তো গেল তন্ত্রের কথা,তারপর যে মায়াবাদ বা অদ্বৈতবাদের উপর স্মার্ত ধর্মের ভিত্তি সংস্থাপিত হয়েছে,সেই মায়াবাদও কিরকম ভাবে ব‍্যভিচারকে প্রশ্রয় দিয়েছেন, তারও কিঞ্চিৎ আভাস দেওয়া হচ্ছে। পৌরাণিক যুগে নিয়োগ প্রথানুসারে স্বামীর অভিমতে ক্ষেত্রজ পুত্র উৎপাদনের বিধি ছিল।এর প্রমাণ স্বরূপ শ্রৌতবাক‍্য উল্লিখিত হয়ে থাকে।যথা ছান্দোগ‍্যে=*
*"উপমন্ত্রয়তে স হিঙ্কারো, জ্ঞাপয়তে স প্রস্তাবঃ,স্ত্রিয়া সহ শেতে স উদ্ গীপঃ, প্রতি স্ত্রী সহ শেতে স প্রতিহারঃ কালং গচ্ছতি তন্নিধনং পারং গচ্ছতি, তন্নিধন মেতদ্বামদেব‍্যং মিথুনে প্রোতম্"।*
*স য এবমেতৎ বামদেব‍্যং মিথুনে প্রোতং বেদং মিথুনী ভবতি। মিথুনান্মিথুন্নাৎ প্রজায়তে সর্ব মায়ুরেতি জ‍্যোগ্ জীবতি মহান্ প্রজয়া পশুভির্ভবতি মহান্ কীর্ত‍্যা ন কাঞ্চন পরিহরেৎ তদব্রতম্।।(২য় প্রপাঃ ১৩খন্ড)।।*
*🌻অর্থ‍্যাৎ কোন রমণী অপত‍্যলাভের(অপত‍্য=পুত্র) অভিলাষে কোন ব্রহ্মচারীর সমাগমার্থিণী(উভয়ের ইচ্ছে এক) হলে,তার কথার দ্বারা সঙ্কেত করণের নাম "হিঙ্কার", জ্ঞাপনের নাম প্রস্তাব,স্ত্রীর সঙ্গে শয়ন উদগীথ,স্ত্রীর অভিমুখে শয়ন প্রতিহার,কালযাপন নিধন,এই বামদেব‍্য নামক সাম মিথুনে সন্নিবিষ্ট।যিনি এই বামদেব‍্য সামকে মিথুনে সন্নিবিষ্ট জানেন,তিনি মিথুনীভাব লাভ করে থাকেন। তিনি প্রত‍্যেক মিথুনে প্রজা লাভ করেন, পূর্ণায়ু লাভ করেন, প্রোজ্জ্বল জীবন লাভ করেন,প্রজা,পশু ও কীর্তিতে মহান হন। সুতরাং কোন স্ত্রীকেই পরিত‍্যাগ করবে না এটিই ব্রত।*
*🍀বেদ-বিভাগকর্তা স্বয়ং ব‍্যাসদেবও যখন ক্ষেত্রজ পুত্রোৎপাদনে নিযুক্ত হয়েছিলেন, তখন উক্ত প্রমাণ,এই বিধানের পোষক হতে পারে ; সমাগমার্থিণী স্ত্রীলোক সুন্দরী,কুৎসিতা,যুবতী কি প্রৌঢ়া,কি উচ্চবর্ণা কি নীচবর্ণা এইরকম বিচার করে কিম্বা পরাঙ্গনা-গমন-পাপ ভয়ে তাকে ত‍্যাগ করবে না, এটিই ব্রত।*
*☘অতি প্রাচীনকালে যে সময়ে বিবাহের তাদৃশ (সেইরকম) বাঁধাবাঁধি নিয়ম প্রবর্তিত হয়নি, এদ প্রথার সৃষ্টি হয়নি,সেই সময়ের জন্য এই বিধি প্রবর্তিত হয়েছিল।(🔥মহারাজ বল্লালসেনের সময় পর্য‍্যন্ত এই প্রথা অক্ষুণ্ণ ছিল। পরে পোষ‍্যপুত্র গ্রহণ প্রথা প্রবর্তিত হওয়ায় কুৎসিত প্রথা রহিত(বাদ) হয়ে যায় 🔥)।*
*🍀ব্রহ্মচারীর ব্রতভঙ্গের আশঙ্কায় "জীবনং বিন্দুধারণং মরণং বিন্দুপাতনাৎ", এই নিধন আশঙ্কায় স্ত্রী-সংসর্গ হতে দূরে থাকতেন,জীব সৃষ্টি প্রবাহে বাধা প্রদান করতেন,তাঁদের জন্যই এই শ্রৌতবাক‍্য লিপিবদ্ধ হয়েছিল = "সমাগমার্থিণী কোন স্ত্রীলোককেই পরিত‍্যাগ করবে না"।*
*☘শ্রীপাদ শঙ্করাচার্য‍্য এই শেষ বাক‍্যাংশের কিরকম ব‍্যাখ‍্যা করেছেন দেখুন= " ন কাঞ্চন কাঞ্চিদপি ‍স্ত্রীয়ং ন পরিহরেৎ, সমাগমার্থিণীং বামদেব‍্যং সামোপাসনাঙ্গত্বেন বিধানাদেতদন‍্যত্র প্রতিষেধ স্মৃতয়ঃ বচন-প্রামাণ‍্যাচ্চ শাস্ত্রেণাস‍্য বিরোধঃ। শঙ্করভাষ‍্য।*
*🌷অর্থ‍্যাৎ কোন স্ত্রীলোককে নিজতল্পে সমাগম-প্রার্থিণীরূপে প্রাপ্ত হলে তাকে সাম উপাসনার অঙ্গ হেতু পরিত‍্যাগ করবে না।*
*🌻🌻মায়াবাদে ব‍্যবিচার🌻🌻*
*🍀পরাঙ্গনাগমন(পরস্ত্রীদের যাওয়া) নিষেধ সূচক স্মৃতির প্রমাণ অপেক্ষা উপনিষদের শ্রৌত-প্রমাণ বেশী প্রামাণ‍্য।*
   *আজ এই পর্যন্ত, ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪৪. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৪২. তন্ত্রমত ও বৈষ্ণবধর্ম 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob42.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪২. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪১. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪২)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
       *তন্ত্রমত ও বৈষ্ণবধর্ম*
~~~~~~~~~~~~~~~~~~~
*🍀তন্ত্রের এই সার্বজনীন উদারভাব ততটা বিস্তারলাভ করতে পারেনি। যেহেতু সেটি অতি অন্তরঙ্গ সাধনার অঙ্গ ছিল। পঞ্চ-মকার=মদ‍্য,মাংস, মৎস‍্য,মুদ্রা ও মৈথুন, এটিই তান্ত্রিক সাধনার উপকরণ।*
*"মদ‍্যং মাংসং তথা মীনং মুদ্রা মৈথুন মেব চ।*
*এতে পঞ্চ মকারাঃ স‍্যু র্মোক্ষদা হি যুগে যুগে"।।*
                                *(কালী-তন্ত্র)*
*🍀মদ‍্যপান সম্বন্ধে তন্ত্রের উপদেশ এই যে,মদ‍্যপান করতে করতে যে পর্যন্ত নেশার ভরে ভূতলে পতন না হয়, তাবৎ মদ‍্যপান করবে।পরে উঠবার শক্তি হলে উঠেও পান করবে। তাহলে আর পুনর্জন্ম হবে না। যথা মহানির্বাণ তন্ত্রে=*
*"পীত্বা পীত্বা পুনঃ পীত্বা যাবৎ পততি ভূতলে।*
*পুনরুত্থায় বৈ পীত্বা পুনর্জন্ম ন বিদ‍্যতে"।।*
*🌹এইসব তন্ত্র কথার আধ‍্যাত্মিক ব‍্যাখ‍্যা করে অধুনা অনেকেই সমাজকে ভুলাবার চেষ্টা করেন বটে, কিন্তু নিরপেক্ষভাবে বিচার করলে, এইসব তন্ত্রমত বৌদ্ধাচার-দুষ্ট স্বেচ্ছাচারী লোকদেরকে সংযত করবার জন্যই যে প্রচারিত হয়েছিল তা সহজেই অনুমান করা যায়।তাদের সেই তামস স্বেচ্ছাচারের প্রবাহে ধর্মভাবের বাঁধ দিয়ে বাধা প্রদান পূর্বক তাদেরকে সংযত করে বৈদিক আচারের দিকে উন্মুখ করাই তান্ত্রিক ধর্মের মুখ‍্য উদ্দেশ্য। মদ‍্যপানের উপকরণ মাংস মৎস‍্য মুদ্রা বা চাট্ ; এসবের বিষয় বর্ণন বাহুল‍্য মাত্র।শেষতত্ত্ব মৈথুনের সম্বন্ধে তন্ত্র কি ভয়ানক উপদেশ দিয়েছেন দেখুন, যথা জ্ঞানসঙ্কলিনী তন্ত্রে=*
*"মাতৃযোনিং পরিত‍্যজ‍্য বিহরেৎ সর্বযোনিষু।*
*🌻কেবল গর্ভধারিণী মাতাকে পরিত‍্যাগ করে তারপর বধূ,কন‍্যা,ভগিনী হতে আচন্ডাল সকল বর্ণের সকল স্ত্রীলোককেই সম্ভোগার্থ গ্রহণ করবে।বেদশাস্ত্র ও পুরাণাদিতে এইরকম ভাবে পরস্ত্রী হরণ মহাপাপ বলে উক্ত হয়েছে।তাই উক্ত তন্ত্র বলছেন= "দূর করে দাও ঐ সব শাস্ত্রের কথা " ঐ সব শাস্ত্র তো সাধারণ পতিতার ন‍্যায়=*
*"বেদশাস্ত্র পুরাণানি সামান‍্যা গণিকা ইব।*
*একৈব শাম্ভবী মুদ্রা গুপ্তা কুলবধূরিব"।।*
*🍀একমাত্র শিবপ্রোক্ত তান্ত্রিক ক্রিয়াই কুলবধূর ন‍্যায় অতি গোপনীয়।ভৈরবী চক্রে যে সব নরনারী নিয়ে চক্র গঠিত হয়,তারমধ‍্যে পরস্পর বিবাহ প্রথাও আছে।তবে তাদের বর্ণ-বিচার নাই। যথা মহানির্বাণ তন্ত্রে=*
*"বয়োবর্ণবিচারোহত্র শৈবোদ্বাহে ন বিদ‍্যতে।*
*অসপিন্ডাং ভর্তৃহীনা মুদ্বহেচ্ছম্ভু শাসনাৎ"।।*
*🌼অর্থ‍্যাৎ শৈবোদ্বাহে বয়স বা বর্ণ বিচার নাই।ভর্তৃহীনা ও অসপিন্ডাকেও বিবাহ করা যেতে পারে, এটাই শম্ভুর শাসন।এদের মধ্যে আবার সন্তানও হত এবং তারা নিম্ন লিখিত বিধানে জাতিবর্ণের মধ্যে পরিগণিত হত।*
*"শৈবো ভার্য‍্যোদ্ভবাপত‍্য মনুলোমেন মাতৃবৎ।*
*সমাচরেদ্বিলোমেন তত্তু সামান্য জাতিবৎ"।।*
*🌹অনুলোমক্রমে বিবাহিতার পত্নীর গর্ভজাত পুত্র মাতৃতুল‍্য বর্ণ প্রাপ্ত হবে, বিলোমক্রমে বিয়ে করলে তদ্ গর্ভজাত পুত্র সামান্য জাতির মত হবে।*
*🔅দিব‍্যভাব-প্রাপ্ত সিদ্ধ তান্ত্রিক সাধকের আচরণ সম্বন্ধে তন্ত্র কি বলেছেন শুনুন। যথা জ্ঞানসঙ্কলিনী তন্ত্র=*
*"হালাং পিবতি দীক্ষতস‍্য মন্দিরে সুপ্তো নিশায়াং গণিকাগৃহেষু বিরাজতে কৌলব-চক্রবর্তী "।*
*💧যিনি মদ‍্য বিক্রেতার দোকানে মদ‍্যপান করে রাত্রিতে বেশ‍্যালয়ে অবস্থান করেন অর্থ‍্যাৎ যিনি সমস্ত শাস্ত্র,সদাচার ও সমাজের শাসনকে পদ-দলিত করে ঐরকম যথেচ্ছ আচরণ করেন, তিনিই কৌল-চক্রবর্তী।*
*🌼তান্ত্রিক সাধকগণ,এইরকমে যে কোন পরনারীকে বা যে কোন আত্মীয়াকেও শৈবমতে বিয়ে করে তাকে স্বকীয়া পত্নীরূপে সাধনার অঙ্গরূপে গ্রহণ করেন। সুতরাং তাদের সঙ্গে স্ত্রীরূপে ব‍্যবহার করলে কোনরকম পাতকের আশঙ্কা নাই।কেবল মাত‍ৃযোনিই বিচার আছে ; (কিন্তু লিখতে হাত কাঁপে, মাতঙ্গী বিদ‍্যার উপাসকগণ সে বিচারও মানে না।তাঁদের চক্রমধ‍্যে স্বীয় জননী আসলেও "মাতরমপি ন ত‍্যজেৎ" তাকেও ত‍্যাগ করেন না।) ইহা অপেক্ষা নারকীয় বীভৎস কান্ড-- ইহা অপেক্ষা পাশব-প্রবৃত্তির পরিচয় আরও আছে কি না জানি না। পশুদের মধ্যে মহিষও স্বীয় মাতৃযোনি বিচার করে,শুনেছি,এরা যে তার চেয়েও অধম!হোক তন্ত্রের উদ্দেশ্যে প্রবৃত্তির মধ‍্য দিয়ে জীবকে নিবৃত্তির পথে উন্নীত করা, হোক শেষতত্ত্বে জীবের সর্বত্র নারীজাতির মধ্যে মাতৃত্বের বিকাশ সাধন ; কিন্তু ধর্মের নামে এইরকম জঘন‍্য নারকীয় দৃশ্য একেবারেই অসহ‍্য। তন্ত্রে সতীধর্মের আদৌ আদর নাই।*
*(গ্রন্থকারের সম্পূর্ণ উক্তি)*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪৩. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৪১. তন্ত্র বৈষ্ণব ধর্ম 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob41.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪১. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪০. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪১)🙏গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস 🙏*
*🌻তন্ত্র বৈষ্ণব ধর্ম🌻*
++++++++++++++++++++++++
*🍀তাঁদের জন‍্য পৌরাণিক প্রমাণেরও অভাব নাই। পদ্মপুরাণ, উত্তরখন্ডে ৬২ম,অধ‍্যায়ে শ্রীকৃষ্ণ মহাদেবকে বলছেন---*
*"স্বাগমৈঃ কল্পিতৈ স্তবঞ্চ জনান্ মদ্বিমুখান্ কুরু।*
*মাঞ্চ গোপয় যেন স‍্যাৎ সৃষ্টিরেষোত্তরোত্তরা"।।*
*🌼হে দেব!তুমি কল্পিত আগমশাস্ত্র সমূহ রচনা করে তারদ্বারা জীবগণকে আমার প্রতি বিমুখ করে দাও এবং আমাকেও গোপন করে রাখ।তাতে আমার এই সৃষ্টি-প্রবাহ উত্তরোত্তর অবিচ্ছিন্ন ভাবে বেড়ে চলবে।*
*🍀অতএব তন্ত্রমার্গ নিবৃত্তি-প্রধান মার্গ নয়, বরং জীবকে প্রবৃত্তির দাস করে জন্ম-জন্মান্তর প্রবৃত্তির(ইচ্ছার) পথে ধাবিত করায়।একটির পর ইচ্ছা তাদের মনে জেগে উঠে কিন্তু পরিপূর্ণ হয় না,শেষদিন পর্যন্ত অপূর্ণ রয়ে যায়। সৃষ্টি প্রবাহ অক্ষুণ্ণ রাখবার সহায়তা করে,তাই,শ্রীভক্তমাল গ্রন্থেও বর্ণিত হয়েছে =*
*"প্রকৃতি খন্ডেতে ব্রহ্মবৈবর্তপুরাণে।*
*ভগবান্ কহিলা ঐ মত পঞ্চাননে।।*
*তোমার শক্তির আরাধনা আদি মন্ত্র।*
*আমারে গোপন করি কর নানা তন্ত্র"।।*
*🌹অতএব বৈষ্ণব ধর্মের সঙ্গে প্রতিযোগিতার ফলে যে স্মার্তধর্মের সৃষ্টি হয়েছে সেই স্মার্তধর্মের প্রধান অঙ্গ তন্ত্র।এই তন্ত্রও জীবের মোহকর এবং কল্পিত বলে শাস্ত্রে উক্ত হয়েছে।আবার স্মর্তধর্ম যে দার্শনিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেই শঙ্করভাষ‍্যও আবার বৌদ্ধ বিমোহনের নিমিত্ত বেদান্তের কল্পিত ভাষ‍্য।*
*"ভগবৎ আজ্ঞায় শিব বিপ্ররূপ ধরি।*
*বেদার্থকল্পিত কৈল মায়াবাদ করি"।।*
*☘যথা,পদ্মপুরাণে উত্তর খন্ডে ২৫শ, অধ‍্যায়ে মহাদেব ভগবতীকে বলছেন=*
*"মায়াবাদ মসচ্ছাস্ত্রং প্রচ্ছন্নং বৌদ্ধ মুচ‍্যতে।*
*ময়ৈব বিহিতং দেবি!কলৌ ব্রাহ্মণ মূর্তিণা"।।*
*🌷অর্থ‍্যাৎ শ্রীমৎ শঙ্করাচার্য‍্য-প্রণীত বেদান্তভাষ‍্য বা মায়াবাদ অসৎ শাস্ত্র। সেটি প্রচ্ছন্ন বৌদ্ধ মত বলে কল্পিত। কলিকালে ব্রাহ্মণমূর্তি ধারণ করে আমিই সেটির প্রচার করেছি।*
*☘অতএব তন্ত্র ও মায়াবাদ উভয়ই বৈদিক বৈষ্ণবধর্মের বিরোধী।এই জন্য বৈষ্ণবগণ তান্ত্রিক ও মায়াবাদী বৈদান্তিকগণের সংস্রব হতে বহু দূরে অবস্থান করেন।স্মার্তধর্মও,মায়াবাদ ও তন্ত্রের মতবাদ নিয়ে অভিনব আকারে রূপান্তরিত বলে সেটিও বৈষ্ণবধর্মের বিরোধী।এই জন্য স্মার্ত বা শাক্ত এবং বৈষ্ণবে চিরবিরোধ দেখা যায়।*
*🔅এই তান্ত্রিক মত কতকটা বৌদ্ধমতেরই রূপান্তর মাত্র।বৌদ্ধাচার যেরকম বর্ণাশ্রম ধর্ম ও বেদ-বিরোধী, তন্ত্রের আচারও সেইরকম বেদশাস্ত্র,সমাজ ও সদাচার বিরুদ্ধ। এই জন্যই অতি গোপনে চক্রের অনুষ্ঠান করে তান্ত্রিক সাধন-প্রণালী অনুসৃত(স্মরণ বা পশ্চাৎস্মরণ) হয়ে থাকে ; নতুবা প্রকাশ‍্যভাবে অন্ন-বিচার না করা কি অবাধে পরনারী গ্রহণ করা সমাজের চক্ষে অতীব দূষণীয় বোধ হয়। অবশ‍্য তন্ত্রমত প্রথমতঃ মহৎ উদ্দেশ্যেই প্রচারিত হয়েছিল।শেষে অনধিকারীর হাতে পড়ে এবং বৌদ্ধ মতের সঙ্গে মিলিত হয়ে এক বীভৎস ব‍্যাপারে পরিণত হয়।মহারাজ লক্ষ্মণ সেনের (খৃষ্টীয় ১২শ,শতাব্দের প্রারম্ভ) সময় হতে শ্রীগৌরাঙ্গদেব ও স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্যের সময় পর্যন্ত প্রায় সাড়ে তিনশ বৎসর কাল এই তান্ত্রিক ধর্মের অবাধ প্লাবনে গৌড়বঙ্গ ভেসে গিয়েছিল।ফলে ঐ সময় তান্ত্রিক সাধনাই সমগ্র বাঙ্গলাই হিন্দুসমাজকে একরকম গ্রাস করেছিল বললেও বেশী বলা হয় না। তবে এই তান্ত্রিক ধর্ম-সাধনার ফলে একদিক দিয়ে একটা জাতিবর্ণের অতীত সাম‍্য,মৈত্রী ও মানবতার আদর্শ গড়ে উঠেছিল।তন্ত্রের সর্বোচ্চ ঘোষণা বাণী=*
*"প্রবত্তে ভৈরবীচক্রে সর্বে বর্ণাঃ দ্বিজোত্তমাঃ।*
*নিবৃত্তে ভৈরবীচক্রে সর্বে বর্ণাঃ পৃথক পৃথক"।।*
                              *(কুলার্ণব তন্ত্র)*
*🍀হাড়ী,মুচি,হীন শূদ্র,চন্ডাল হতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ‍্যাদি যে কোন বর্ণের বা যে কোন জাতির লোক, বৈরবী চক্রের মধ্যে আসিলেই তিনি ব্রাহ্মণ পদবাচ‍্য হবেন। কিন্তু চক্রের বাহির হলেই তাঁরা পৃথক পৃথক বর্ণত্ব প্রাপ্ত হন।ফলে তন্ত্রের চক্রমধ‍্যে জাতিভেদ সম্পূর্ণ বর্জনীয়। যথা=*
*"যে কুর্বন্তি নরা মূঢ়া দিব‍্যচক্রে প্রমাদতঃ।*
*কুলভেদং বর্ণভেদং তে গচ্ছন্ত‍্যধমাং গতিম্"।।*
*🌻যে মূঢ় মানুষ দিব‍্যচক্রে ভ্রমবশতঃ কুলভেদ ও বর্ণভেদ বিচার করে সে নিশ্চয়ই অধোগতি প্রাপ্ত হয়।*
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪২. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৪০. তন্ত্র ও বৈষ্ণব ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণন 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob40.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪০. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৯. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪০)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🌻🌻বৈষ্ণব বিবৃতি🌻🌻*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*💧তন্ত্র ও বৈষ্ণব ধর্ম💧*
&&&&&&&&&&&&&&&&&
*🌻প্রবৃত্তিপর জীবকে তার প্রবৃত্তির মধ‍্য দিয়ে নিবৃত্তির পথে, শেষে আনন্দরাজ‍্যে পৌঁছায়ে দেওয়াই তন্ত্রসাধনার মুখ‍্য উদ্দেশ্য। এই তন্ত্রমতের প্রচারক দেবদেব পরমযোগী "মহাদেব"বলে প্রসিদ্ধ।তন্ত্রমত নিতান্ত আধুনিক নয় এবং কুলবধূর মতো অতি গোপনীয় শাস্ত্র।কলিতে তন্ত্রমতই বলবান্ উক্ত হয়েছে।*
*আগমোক্ত বিধানেন কলৌ দেবান্ যজেৎ সুধীঃ।*
*🍀এই তন্ত্রমতে, পঞ্চ-মকার অর্থ‍্যাৎ পঞ্চতত্ত্ব-- মদ‍্য,মাংস,মৎস‍্য,মুদ্রা ও মৈথুন।সপ্তআচার=বেদাচার ১, বৈষ্ণবাচার ২, শৈবাচার ৩, দক্ষিণাচার ৪, বামাচার ৫, সিদ্ধান্তাচার ৬, ও কৌলাচার ৭।*
*🍀ভাবত্রয়=দিব‍্যভাব ১, বীরভাব ২ ও পশুভাব ৩। বৈদিকাচার,বৈষ্ণবাচার,শৈবাচার ও দক্ষিণাচার পশুভাবের অন্তর্গত। সিদ্ধান্তাচার ও বামাচার বীরভাবের অন্তর্গত আর কৌলাচার দিব‍্যভাবের অন্তর্গত।এই তন্ত্রমত বা আগম শাস্ত্র কল্পিত।জীবকে ভগবদ্ভক্তি-বিমুখ করে প্রবৃত্তির অবাধ মোহময় হিল্লোলে ভাসাবার জন‍্যই ইহার সৃষ্টি। শ্রীভগবান জগতে সৃষ্টিধারা বৃদ্ধি করবার জন‍্যই মহাদেবকে এই আগমশাস্ত্র প্রচার করতে আদেশ করেন। মারণ,উচ্চাটন,বশীকরণাদি, অভিচার ও সকাম বিবিধ কর্মের আপাতমনোরম ফল দর্শন করে স্বাভাবিক রজঃতম-স্বভাবের জীবসেটির প্রতি সহজেই আকৃষ্ট হয়ে থাকে।নিবৃত্তিপ্রধান নিষ্কাম বৈষ্ণব ধর্মের প্রতি সহজে কারও চিত্ত আকৃষ্ট হয় না।শ্রীপাদ কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী শ্রীচৈতন‍্যচরিতামৃতে শ্রীমন্মহাপ্রভুর উক্তি লিপিবদ্ধ করেছেন=*
*ভগবান্ সম্বন্ধ, ভক্তি অভিধেয় হয়।*
*প্রেম প্রয়োজন বেদে তিন বস্তু কয়।।*
*আর যে যে কহে কিছু সকলি কল্পনা।*
*স্বতঃ প্রমাণ বেদবাক‍্যে কল্পেন লক্ষণা।।*
*আচার্য‍্যের দোষ নাই ঈশ্বর আজ্ঞা হৈল।*
*অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র কৈল।।*
*💧এই সকল কল্পিত তন্ত্রকে নাস্তিক শাস্ত্র বলে কেবল শ্রীমন্মহাপ্রভুই যে অভিমত প্রকাশ করেছেন, তা নয়, অবশ‍্য এই উক্তি আমরা গৌড়ীয় বৈষ্ণব-সম্প্রদায়ভুক্ত হেতু আমাদের নিকট বেদবাক‍্য অপেক্ষাও অধিক মাননীয় ও প্রামাণ‍্য ; কিন্তু যাঁরা এই কথার উপর বিশ্বাস স্থাপন করতে সঙ্কুচিত,যাঁরা একে বৈষ্ণবদের বিদ্বেষ প্রণোদিত গোঁড়ামী বলে উপহাস করেন,তাঁদের জানা উচিত,বৈষ্ণবদের কোন সিদ্ধান্ত স্বকপোল কল্পিত নয়, সুদৃঢ় দার্শনিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত।*
              🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪১. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৯. প্রাচীন বৈষ্ণবধর্ম প্রচার স্থান 📖 বৈষ্ণব বিবৃতি 🌼 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob39.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৯. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৮. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৯)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
*🌻প্রাচীন বৈষ্ণবধর্ম প্রচার স্থান🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীচৈতন‍্য-চরিতামৃতে জানা যায়,কলিপাবনাবতার শ্রীমন্মহাপ্রভু দক্ষিণদেশ ভ্রমণ করে বহুল প্রাচীন বৈষ্ণবতীর্থ দর্শন করেছিলেন এবং দক্ষিণদেশ হতেই।ভগবত্তত্ত্বপূর্ণ "ব্রহ্ম-সংহিতা " ও ভগবন্মাধুর্য‍্যের অমৃত-উৎস স্বরূপ "শ্রীকৃষ্ণ কর্ণামৃত" নামক শ্রীগ্রন্থ অতীব যত্নের সহিত আনয়ন করে এদেশে প্রচারিত করেছিলেন।ফলতঃ (ফলে) শ্রী-সম্প্রদায়ের প্রবর্তক শ্রীরামানুজাচার্য‍্যের প্রাদুর্ভাবের বহু বহু বৎসর পূর্বে দাক্ষিণাত‍্যে বৈষ্ণব ধর্মের অমৃত-নিষ‍্যন্দিনী, ভক্তি-মন্দাকিনী স্রোত প্রবলবেগে প্রবাহিত হচ্ছিল।*
*🍀যে সময়ে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় মধ্যে পরস্পর স্বার্থ বশতঃ শান্তিভঙ্গ উপস্থিত হ'ল,ক্ষত্রিয়গণ সর্ববিষয়ে ব্রাহ্মণের শাসনে থাকতে অনিচ্ছুক হয়ে নিজেদের প্রাধান‍্য ঘোষণা করলেন,ব্রাহ্মণগণও নিজেদের গৌরব অক্ষুন্ন রাখবার জন্য কখন স্বার্থপর শাস্ত্র রচনা করে,কখন বা প্রকাশ‍্যভাবে যুদ্ধ করে ক্ষত্রিয়গণকে পুনরায় আয়ত্তাধীনে আনবার চেষ্টা করতে লাগলেন ; জানি না ভগবানের কিরূপ ইচ্ছে,ঠিক সেই সময়েই বৌদ্ধ ধর্মের সৃষ্টি হল।ক্ষত্রিয়গণ সেই বৌদ্ধধর্ম অবলম্বন করে ব্রাহ্মণদের সর্বনাশ করতে গিয়ে সনাতন হিন্দুধর্মের মূলে কুঠারাঘাত করে বসলেন,ব্রাহ্মণ-শক্তির প্রাধান‍্য হ্রাস করতে গিয়ে বৈদিক সনাতন ধর্মের উচ্ছেদ সাধনে তৎপর হলেন। "অহিংসা পরমো ধর্মঃ পাপমাত্ম প্রপীড়নম্", প্রধানতঃ এই নীতিবাদের উপরই বৌদ্ধধর্মের ভিত্তি সংস্থাপিত হল,বেদোক্ত যাগযজ্ঞে পশুবলিদানাদি অবৈধ = সুতরাং পাপজনক বলে ঘোষণা হল।বেদ অপৌরুষেয় নহে, ঋষিবাক‍্য মাত্র বলে প্রচারিত হ'ল।"জীবে দয়া ও সাম‍্যভাব" শ্রীভগবদ্ভক্ত-বর্জিত জ্ঞানার্জন দ্বারা আত্মশক্তি লাভই চরম সিদ্ধি।বৌদ্ধমতে পুনর্জন্ম স্বীকার আছে ; কিন্তু আত্মার নিত‍্যতা স্বীকার নেই।আত্মার নিত‍্যতা স্বীকার না করলে পুনর্জন্ম বাদের ভিত্তি থাকে কোথায়?সে যাইহোক, বৌদ্ধধর্মের ঘোর-ঘন ঘটায় যখন ভারতের সনাতন ধর্ম-রবি সমাচ্ছন্ন হয়ে পড়ছিল অর্থ‍্যাৎ সূর্য‍্যের কিরণও অন্ধকার হয়ে পড়ছিল,সেই সময় ভারত-গগনে আর একখানি মেঘের উদয় হয়,তাহা জৈনধর্ম।একদিকে ক্ষত্রিয় রাজগণ কর্তৃক বৌদ্ধধর্ম প্রচার,অন‍্যদিকে বণিক-স্বভাববিহীন বৈশ‍্যগণ কর্তৃক জৈনধর্ম প্রচার হতে লাগল।ভারতে ঘোরতর ধর্মবিপ্লব উপস্থিত হল।বৈরাগ‍্য,জীবে দয়া,শম ও সাম‍্য প্রভৃতি গুণগুলি বেদাদি ধর্মশাস্ত্রের অমূল‍্য উপদেশ,এই সাত্বিত ভাবগুলি বৈষ্ণবধর্মের প্রধান অঙ্গ। ইহা বৈদিককাল হতেই বৈষ্ণব-সম্প্রদায়ের মধ্যে অনুপ্রবিষ্ট (মধ‍্যগত) রয়েছে।কেউ কেউ অনুমান করেন "অহিংসা পরম ধর্ম" এই ভাবটি বৌদ্ধধর্ম হতে বৈষ্ণব-সম্প্রদায়ে প্রবেশ করেছে, এইকথা বাতুলের প্রলেপ বলে বোধ হয়।যেহেতু বেদে হিংসা করতে স্পষ্ট নিষেধ আছে,যথা=*
*"মা হিংস‍্যাৎ সর্বা ভূতানি।"*
*🌻অর্থ‍্যাৎ সমস্ত ভূতমাত্রকে হিংসা করবে না। অতএব অহিংসারূপ সাত্বিক ভাবটি বেদ হতেই বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে প্রবেশ লাভ করেছে।*
*🌻ভারত যুদ্ধের পর অজ্ঞান-তম দ্বারা ভারতের ধর্মাকাশ সমাচ্ছন্ন হয়ে পড়লে বেদের জ্ঞান-কান্ডের আলোচনা একেবারে হ্রাস হয়ে যায়, মাত্র কর্মকান্ডের অনুষ্ঠানের ফলে লোকের জীবহিংসা -প্রবৃত্তি প্রবল হয়ে উঠে।ফলে এই সময় হতেই ভারতে বৈদিকধর্মের অধোগতি আরম্ভ হয়।এই সুযোগে বৌদ্ধ ও জৈনগণ কর্মকান্ড ও জ্ঞানকান্ডের গভীর তত্ত্বের ভিতরে প্রবেশ করতে না পেরে বেদমূলকসকল প্রকার ধর্মের মূলোচ্ছেদ করতে চেষ্টা করতে থাকেন।তদানীন্তন বেদজ্ঞ পন্ডিতগণের মধ্যে তাদৃশ শক্তিসম্পন্ন কেউ না থাকায় সেই নব অভ‍্যুদিত ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারলেন না।কাজেই জন-সাধারণ সেই অভিনব ধর্মের মোহন-সৌন্দর্য‍্যে আকৃষ্ট হয়ে দলে দলে সে জৈন-বৌদ্ধাদি বেদ-বিরুদ্ধ ধর্ম অবলম্বন করতে লাগল।এই সময়েই বৌদ্ধাচার ও বেদাচার এই উভয় আচার সংমিশ্রণে এক অভিনব তান্ত্রিকধর্ম সৃষ্ট হয়ে সর্বত্র প্রচারিত হয়ে পড়ে।পঞ্চ-মকার সমন্বিত এই তান্ত্রিক ধর্ম প্রবৃত্তিমূলক সাধন ব‍্যাপার বিশেষ।নব অভ‍্যুদিত বৌদ্ধ,জৈন, তান্ত্রিকাদি ধর্ম‍ের উজ্জ্বল আলোক দর্শনে সাত্বত,বৈখানস, পাঞ্চরাত্রাদি বৈষ্ণব সম্প্রদায়স্থ বহু অজ্ঞ ব‍্যক্তি আকৃষ্ট হয়ে সেই সকল ধর্ম অবলম্বন করেছিলেন,তা সহজেই অনুমান হয়।অধিকন্তু বৈদিক ধর্মের শোচনীয় অবস্থা উপস্থিত হওয়ায় এই সময়ে বেদমূলক বৈষ্ণব ধর্মেরও যে ঘোর দুর্দশা উপস্থিত হয়েছিল তা অবশ্যই স্বীকার্য‍্য।তবে তখন বৈষ্ণবধর্ম ও বৈষ্ণব সম্প্রদায়ের অস্তিত্বের বিলোপ ঘটে নাই, প্রভাব হ্রাস হয়েছিল মাত্র।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
       *বানান ভুল ক্ষমা করবেন*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪০. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৮. প্রাচীন বৈষ্ণবধর্ম প্রচারের স্থান-নির্ণয় 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob38.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৮. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৭. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(৩৮)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
*☘প্রাচীন বৈষ্ণবধর্ম প্রচারের স্থান-নির্ণয়☘*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻ভারতবর্ষের উত্তর-পশ্চিমাঞ্চলই বৈষ্ণবগণের ধর্ম প্রচারের প্রধান ও প্রাচীন ক্রীড়াভূমি ছিল। কিন্তু সেই প্রাচীন বৈষ্ণবগণের ইতিহাস ও তাঁদের ধর্ম-প্রচার-কাহিনী এত অস্পষ্ট যে বহুযত্ন করেও উহার আলোকরেখা অনুসন্ধান করতে সমর্থ হওয়া যায় না।তবে প্রচীন সাত্বত,(বৈষ্ণব), ভাগবত ও বৈখানস(বাণপ্রস্থ সম্বন্ধীয়) প্রভৃতি বৈষ্ণব সম্প্রদায় ভারতের পশ্চিমাঞ্চলে প্রাচীন কালে বৈদিক ও পঞ্চরাত্র-তন্ত্র সম্বন্ধীয় বৈষ্ণব-ধর্মের বিজয়-কেতন(জয় পতাকা) বহুকাল সমুড্ডীন(অতি উচ্চ প্রচার)রেখেছিলেন,তাতে কোন সন্দেহ নাই।বৈষ্ণব ধর্মের অমল-প্রবাহ উত্তর পশ্চিমাঞ্চলহতে ক্রমশঃ দক্ষিণ-পূর্বদিকে প্রবাহিত হতে হতে কালে সমগ্র দাক্ষিণাত‍্যভূমি পরিপ্লুত করে তুলেছিলেন।তখন গোদাবরী,কৃষ্ণা,কাবেরীর পবিত্রতম তীরে তীরে অমল-হৃদয় বৈষ্ণবগণের কন্ঠোত্থিত ভগবানের ভুবন-মঙ্গল নাম-গানে দিগদিগন্ত মুখরিত হয়ে উঠেছিল।আমরা শ্রীমদ্ভাগবত পাঠে অবগত(জ্ঞানপ্রাপ্ত) হতে পারি,কোন সময়ে দ্রাবিড় দেশে ভাগবতগণ বৈষ্ণবধর্মের পূত-প্রবাহে (পূত=পবিত্র) জনসাধারণকে নিমজ্জিত করেছিলেন।এই সময়ে কৃতমালা ও তাম্রপর্ণী নদীতট বৈষ্ণবগণের আবাসভূমি বলে প্রসিদ্ধিলাভ করেছিল।*
*"ক্বচিৎ ক্বচিন্মহারাজ দ্রবিড়েষু চ ভূরিশঃ।*
*তাম্রপর্ণী নদী যত্র কৃতমালা পয়স্বিনী।।*
*কাবেরী চ মহাপুণ‍্যা প্রতীচী চ মহানদী।*
*যে পিবন্তি জলং তাষাং মনুজা মনুজেশ্বর।।*
*প্রায়ো ভক্তা ভগবতি বাসুদেবেহমলাশয়াঃ"।।*
                    *(শ্রীমদ্ভাগবত=১১|৫)* 
*🌻করভাজন বললেন=হে মহারাজ! সত‍্য প্রভৃতি যুগের উৎপন্ন প্রজাগণ কলিযুগে জন্মগ্রহণ করবার জন‍্য ইচ্ছা করে থাকেন।কারণ কলিতে উৎপন্ন লোক সকল "কোন কোন জায়গাতে" অবশ্যই নারায়ণপর হবেন।এস্থলে কোন্ কোন্ জায়গাতে বলতে গৌড়দেশকেও সূচিত করেছে। কিন্তু হে মহারাজ!দ্রবিড়দেশে ভূরি ভূরি ভগবদ্ভক্ত লোক জন্মগ্রহণ করবেন।সেই দ্রাবিড়ে তাম্রপর্ণী,কৃতমালা,পয়স্বিনী,কাবেরী, মহাপুণ‍্যা প্রতীচী নদী বিদ‍্যমান রয়েছে।হে মনুজেশ্বর!যাঁরা সেই সকল নদীর জল পান করেন,তাঁরা নির্মলচিত্ত হয়ে প্রায় ভগবান বাসুদেবের ভক্ত হন।আরও লিখিত আছে =*
*"স্কন্দং দৃষ্টা যযৌ রামঃ শ্রীশৈলং গিরিশালয়ং।*
*দ্রবিড়েষু মহাপুণাং দৃষ্টাদ্রিং কেকটং প্রভুঃ।।*
*কামকেশীং পুরীং কাঞ্চীং কাবেরীঞ্চ সরিদ্বরাং।*
*শ্রীরঙ্গাখ‍্যং মহাপুণ‍্যং যত্র সন্নিহিতো হরিঃ।।*
*ঋষভাদ্রিং হরেঃ ক্ষেত্রং দক্ষিণাং মাথুরং তথা"।।*
               *(শ্রীমদ্ভাগবত=১০|৭৯অঃ)*
*🌻অনন্তর শ্রীবলরাম স্কন্দতীর্থ দর্শন করে গিরিশালায় শ্রীশৈলে যাত্রা করলেন।পরে সেখান হতে দ্রাবিড় দেশে মহাপুণ‍্য কেকট পর্বত দর্শন করে কামকেশী,কাঞ্চীপুরী,সরিদ্বরা, কাবেরী ও মহাপুণ‍্য শ্রীরঙ্গাখ‍্য তীর্থ দর্শন করলেন।এই শ্রীরঙ্গাখ‍্যতীর্থেই শ্রীহরি সন্নিহিত আছেন।অনন্তর হরিক্ষেত্রে ঋষভাদ্রি দর্শন করে দক্ষিণ-মথুরা গমন করলেন। সুতরাং দাক্ষিণাত‍্য প্রদেশেই যে বৈষ্ণব ধর্মের লীলাভূমি স্বরূপ হয়েছিল,তা এতদ্বারা সহজেই অনুমান করা যেতে পারে।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
         *বানান,ভুল ক্ষমা করবেন*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৯. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds