শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৪. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🔔 শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar4.html


   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৩. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
পূর্ব প্রশ্ন সম্বন্ধে যে কথা বলা হইয়াছে, এ প্রশ্ন সম্বন্ধেও ঐ উওর হইতে পারে। আরও বলা যাইতে পারে যে। ভগবান সমস্ত বিধি-নিষেধের অতীত। তাহার কার্য্যে বিধি-নিষেধের নিয়ম ঘটাতে পারে না। এতদ্ব্যতীত আমাদের বিবেচনার যাহা কার্য্যাকার্য্য, তাঁহার কৃত কর্ম্মের প্রতি সে নিয়ম কোন ক্রমেই প্রযোজ্য হইতে পারে না। সুতরাং অসুর-বিনাশকে গহিত কার্য্য বলিয়া ভগবানে দোষারোপ হইতেই পারে না। এবং তদ্ধেতুক তাহার অবতার লীলার প্রতি পন্ন হইতেছে। কারণ আমরা মায়িক উপাদানে গঠিত বলিয়া আমাদের মায়াভিভূতমনে বা চক্ষে উহা বিনাশ বলিয়া বোধ হইতেছে, কিন্তু জ্ঞানের চক্ষে বিনাশ বা মৃত্যু বলিয়া ঘটনাই নাই। ভাগবদগীতায়ও ভগবান্ তাহার সখা অর্জুনকে বলিয়াছেন যে, "যেমন মনুষ্য জীর্ণ বস্ত্র পরিত্যাগ পূর্ব্বক নতুন বস্ত্র গ্রহণ করেন, তদ্রুপ দেহী এই জীর্ণ দেহ পরিত্যাগ করিয়া অন্য অভিনব দেহ ধারণ করিয়া থাকে ।" যে জীব পূর্ব্ব-দেহ পরিত্যাগ পূর্বক পুণ্যকর্ম্ম ফলে দিব্যি দেহ পাইয়া সুখী থাকে,  মৃত্যু তাহার পক্ষে শ্রেয়স্কর ।

দুষ্কৃতকারিগণের এমন কোন পুণ্যকর্ম্ম-ফল হয়তো নাই, যদ্বারা তাহাদের এই মলিন পরিচ্ছদরূপ পাপ দেহের অন্ত হইলে অন্য কোন উৎকৃষ্ট দেহধারণে তাহার সক্ষম হইতে পারে; কিন্তু ভগবান হস্তে হত হওয়ায় তাহাদের আত্মার সদগতি হয়। অতএব ভগবান কৃপা-গুণেই তাহাদের মলিন পরিচ্ছদ রূপ পাপ-দেহ মোচন করিয়া তাহাদের আত্মার উন্নতিই করিয়া থাকেন।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৫. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৫০. গৌড়াদ‍্য- বৈষ্ণব 🙏 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob50.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৫০. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪৯. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫০)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
     *🙏গৌড়াদ‍্য- বৈষ্ণব🙏*
""""""""""""""""""""""""""""""""""""""""""""
*💧পাল রাজগণের অভ‍্যুদয়ের পূর্বে, ধর্মবীরগণের অপূর্ব স্বার্থত‍্যাগ, তাঁদের দেবচরিত-গাঁথা ও ধর্মাচায‍্যগণের গুরুপরম্পরা বংশাবলী কীর্তনই ধর্মনৈতিক ইতিহাস আলোচনার বিষয় ছিল।মহারাজ শশাঙ্কের সময়ে জাতীয় ইতিহাস রক্ষার দিকে লোকের সামান্য দৃষ্টি পড়ে এবং মহারাজ আদিশূরের সময়, বৈদিক সমাজের সুপ্রাচীন প্রথা অবলম্বিত হলেও "সেন" রাজগণের সময় হতেই প্রকৃত প্রস্তাবে প্রাচীন আর্য‍্য-সমাজের আদর্শে সমাজ-নৈতিক-ইতিহাসের সূত্রপাত হয়।ধর্ম ও সমাজ রক্ষাই বাঙ্গালীর চির লক্ষ্য। সুতরাং রাজনৈতিক ইতিহাস তখন রাজ সংসারেই সীমাবদ্ধ ছিল। সাধারণ সমাজপতিগণ রাজনীতি হতে দূরে থেকে আত্মীয়স্বজন বেষ্টিত স্ব স্ব পল্লীর স্ব স্ব সমাজ ও ধর্ম রক্ষায় তৎপর ছিলেন।স্ব স্ব সমাজের উন্নতি,স্ব স্ব বংশের বিশুদ্ধি রক্ষা স্ব স্ব কুলধর্ম প্রতিপালন ও পূর্ব পুরুষগণের গৌরব কীর্তনই তাঁদের প্রধান উদ্দেশ্য ছিল। যদিও এই সময় বাংলায় বৈষ্ণব ধর্মের প্রভাব তাদৃশ (সেইরকম) বিস্তার লাভ করেনি বটে, কিন্তু জায়গায় জায়গায় এক একটি ক্ষুদ্র বৈষ্ণব সমাজের সৃষ্টি হয়েছিল।বৈদিক ও তান্ত্রিক-বৈষ্ণবাচার মতেই তাঁদের ধর্মজীবন অতিবাহিত হত। ব্রাহ্মণ‍্য সমাজের আচার বিচার হতে অর্থ‍্যাৎ স্মার্ত-মত হতে তাঁদের আচার ব‍্যবহারের যথেষ্ট পার্থক্য ছিল এবং অদ‍্যাপি সেই পার্থক্য বিদ‍্যমান।এদের মধ্যে প্রত‍্যেক সমাজের,প্রত‍্যক গোষ্ঠীর বিভিন্ন সমাজপতি বা দলপতি থাকলেও এবং বিভিন্ন মতবাদ থাকলেও ধর্ম নৈতিক হিসাবে তাঁদের কোন বৈলক্ষণ‍্য ছিল না।এইসব বৈষ্ণবগণের মধ্যে প্রায় কেউই বাংলার আদিম অধিবাসী নন।শুধু বৈষ্ণব কেন, বতর্মান বঙ্গের শ্রেষ্ঠ জাতিসমূহের মূল পুরুষ, কেউই এই বাংলার আদিম অধিবাসী নন।বৈদিক, অবৈদিক, কুলীন শ্রোত্রীর ব্রাহ্মণ হতে নবশাখাদি পর্যন্ত প্রায় অধিকাংশ জাতিরই এই বঙ্গদেশে আদিবাসনয়।উক্ত বৈষ্ণবগণের মধ্যে কেউ মিথিলা,কেউ অযোধ‍্যা,কেউ কান‍্যকুব্জ,কেউ মগধ,কেউ উৎকল,কেউ মথুরা,কেউ বারাণসী, কেউ বা দাক্ষিণাত‍্যের শ্রীরঙ্গপত্তন প্রভৃতি জায়গা হতে এসে বাংলায় উপনিবেশ স্থাপন করেন। প্রধারণতঃ ইহাঁরাই ""গৌড়াদ‍্য-বৈদিক-বৈষ্ণব"" নামে পরিচিত।*
*🌺এইসব বৈষ্ণবগণের সন্তানগণ বিভিন্ন জায়গায় বাস ও বিভিন্ন সমাজে আশ্রয় হেতু এক্ষণে তাঁদের মধ্যে পরস্পর অনেকটা সামাজিক মতভেদ লক্ষিত হয়ে থাকে।এইসব বৈষ্ণবসামাজের পরিচয় বা তাঁদের সামাজিক ইতিহাস অবশ‍্য লিপিবদ্ধ ছিল এবং চেষ্টা করলে এখনও তার উদ্ধার সাধন হতে পারে।সেইসব সামাজিক কুলঞ্জী ধ্বংসোন্মুখ হতে সংগ্রহ করতে পারলে, সমাজের অনেক অনেক মঙ্গল সাধিত হবে। বাংলার ধর্ম-বিপ্লবের সময়েই সনাতন সদাচারের বিসর্জনে এবং অনুদার নীতির অনুকরণের ফলে অনেক শ্রেষ্ঠ জাতি-সমাজের অধঃপতন ঘটেছে।মহারাজ শশাঙ্ক নরেন্দ্র গুপ্তের সময় রাজার গ্রহ-বৈগুণ‍্য খন্ডনের জন্য "শাকদ্বীপী বিপ্রগণ" বাংলায় এসে বাস করেন এবং তাঁদের প্রতিষ্ঠা-প্রভাব যথেষ্টরূপেই বেড়ে গিয়েছিল ; কিন্তু আদিশূরের সময় হতে সেন রাজগণের সময় পর্যন্ত সাগ্নিক ও বৈদিক ব্রাহ্মণগণের প্রতিপত্তি বিস্তারের সঙ্গে সঙ্গে ঐ শাকদ্বীপীয় ব্রাহ্মণগণের প্রভাব একেবারেই কমে যায়।বৌদ্ধ মতাবলম্বী পালরাজাগণের সভায় তাঁদের প্রতিপত্তি থাকলেও ক্রমে তাঁরা অনাচরণীয় শূদ্রবৎ গণ‍্য হতে থাকেন।এই কারণে অদ‍্যাপি বঙ্গের অনেক জায়গায় উক্ত শাকদ্বীপীগণ, বিপ্র-সন্তান হয়েও আশ্চর্য‍্যের বিষয় যে,উচ্চজাতির কাছে তাঁদের জল অস্পৃশ‍্য।পালরাজগণের প্রভাবে বৌদ্ধ-প্রাধান‍্য বহো বিস্তার লাভ করে। সুতরাং এই সময়ে অনেক ব্রাহ্মণ যজ্ঞসূত্র পরিত‍্যাগ করে বৌদ্ধ ধর্মাচার্য‍্যের পদগ্রহণ করেন।পরে সেন রাজগণের অভ‍্যুদয়ে প্রথমে বৈদিকাচার গ্রহণের উদযোগে এবং পরে তান্ত্রিক ধর্ম বিস্তারের সঙ্গে পূর্বোক্ত ধর্মাচার্য‍্যগণের দারুণ অধঃপতন ঘটে।ব্রাহ্মণবংশীয় ধর্মাচার্য‍্যগণই তখন অনন‍্যোপায় হয়ে বৈষ্ণব-ধর্মাবলম্বন করে একটি স্বতন্ত্র বৈষ্ণবজাতিতে পরিণত হন এবং তাঁরা গৌড়বঙ্গে ""জাত-বৈষ্ণব"" নামে অভিহিত হন।বৌদ্ধধর্ম ত‍্যাগ করে বৈদিক বৈষ্ণব-সমাজে প্রবেশ করে একটি স্বতন্ত্র জাতিরূপে গণ‍্য হওয়ায় এঁরা ""জাতি-বৈষ্ণব"" নামে অভিহিত,*
*অথবা বৌদ্ধ-মহাযান হতে উৎপন্ন বলে""যাত-বৈষ্ণব""নামে অভিহিত, এরকম অনুমানও অযৌক্তিক নহে।তখন বতর্মান চার বৈষ্ণব-সম্প্রদায়ের সৃষ্টি না হওয়ায়,এইসব বৈষ্ণব কোন প্রাচীন সম্প্রদায় ভুক্ত হয়েছিলেন তা নির্ণয় করা দুরূহ।তবে, তাঁরা "জাত-বৈষ্ণব" নামে যে একটি স্বতন্ত্র সমাজবদ্ধ হয়েছিলেন,তাতে বিন্দুমাত্রও সন্দেহ নেই। পরবর্তীকালে এঁরা চার-সম্প্রদায়ের অন্তর্ভূক্ত হয়ে অবশেষে শ্রীমন্মহাপ্রভুর সময় গৌড়ীয়-সম্প্রদায়ভুক্ত হয়েছিলেন।কৌলিকমত পরিত‍্যাগ করে ভিন্ন গুরুর শিষ‍্যত্ব গ্রহণ করার কারণ ও স্ব স্ব সমাজে প্রভুত্বের ফলেই এক্ষণে অনেকেই পৃথক্ সমাজবদ্ধ হয়েছেন।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫১. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৪৯. গৌড়ীয় বৈষ্ণব 🔔 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob49.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪৯. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪৮. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৯)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🙏🙏গৌড়ীয় বৈষ্ণব🙏🙏*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""'
*🌹শ্রীমন্মহাপ্রভুর আবির্ভাবের বহুশতাব্দিপূর্বে এই গৌড়বঙ্গে বহু বৈষ্ণবের বাস ছিল।ব্রাহ্মণ‍্যধর্মের সঙ্গে সঙ্গে বৈষ্ণব ধর্মেরও অধঃপতন ঘটেছিল।যেহেতু ব্রাহ্মণ‍্য ধর্ম‍ ও বৈষ্ণব ধর্ম উভয়ই বৈদিক।বর্তমানে ঐতিহাসিক গবেষণার ফলে জানতে পারা যায়,১৭৬ খৃঃ পূর্বাব্দে শুঙ্গ মিত্র বংশের অভ‍্যুদয় ঘটে।৬৪ খৃঃপূর্বাব্দ পর্যন্ত ইহাঁদের রাজত্বকাল ছিল।ইহাঁদের সময়ে ব্রাহ্মণ‍্য ধর্মের পুন অভ‍্যুদয় হয়।এই ব্রাহ্মণ অভ‍্যুদয়ের সঙ্গে সঙ্গে সৌর,ভাগবত,পাঞ্চরাত্র এবং পৌরাণিক বা সাত্বতগণের অভিনব অভ‍্যুত্থান ঘটেছিল।ভাগবত, পাঞ্চরাত্র ও সাত্বত বৈষ্ণবগণই আদি বৈদিক বৈষ্ণব-সম্প্রদায় ভুক্ত।তারপর বৌদ্ধ-বিপ্লবের ফলে পুনরায় ব্রাহ্মণ‍্য ও বৈষ্ণবধর্মের অধঃপতন ঘটে।খৃষ্টীয় প্রথম শতাব্দিতে শকাধিপ কনিষ্কের রাজত্বকালে জৈন,বৌদ্ধ ও ব্রাহ্মণ‍্য ধর্মের সংঘর্ষ ঘটেছিল।এই সুযোগে বঙ্গের নানা জায়গায় মেদ,কৈবর্ত প্রভৃতি জাতি মাথা উচু করে আধিপত‍্য বিস্তার করেছিল।সম্রাট কনিষ্কের সময়ে প্রচারিত মহাযান মতই সর্বত্র সমাদৃত হয়ে উঠেছিল।কালে মহাযানমতই সংশোধিত ও পরিবর্তিত হয়ে তান্ত্রিক বৌদ্ধ ধর্মের সৃষ্টি করেছিল।একদিন সমস্ত বঙ্গদেশ সেই তান্ত্রিক বৌদ্ধ-সাগরে ডুবে গিয়েছিল।গৌড়বঙ্গের সর্বত্রই সেই প্রভাবের নিদর্শন পাওয়া যায়*
*অনন্তর খৃষ্টীয় ৪র্থ, শতাব্দিতে বর্ধন বংশে শ্রীহর্ষদেবের অভ‍্যুদয়ে গৌড়বঙ্গে পুনরায় বৈদিক ধর্মের অভ‍্যুদয় ঘটে ; এই সময়ে অনেক বৌদ্ধ-তান্ত্রিক ও হিন্দু তান্ত্রিক বৈষ্ণব ধর্ম গ্রহণ করে বৈরাগী বৈষ্ণব নামে অভিহিত হন।তন্ত্রের নায়িকা-সাধন প্রণালী বৈষ্ণব মতে পরিবর্তিত করে, তাঁরা সাধন-ভজন করেন। কারণ,তন্ত্র মতেও বৈষ্ণবাচার গ্রহণের বিধি দেখা গেছে।তারপর খৃষ্টীয় ষষ্ঠ,শতাব্দির শেষ ভাগে গুপ্ত বংশে প্রবল প্রতাপান্বিত শশাঙ্ক নরেন্দ্র গুপ্তের অভ‍্যুদয়।তাঁর যত্নে ও উৎসাহে ব্রাহ্মণ প্রতিষ্ঠা ও হিন্দুধর্মের গৌরব সর্বত্র ঘোষিত হয়েছিল।আনুষাঙ্গিক রূপে বৈষ্ণব ধর্মের প্রভাবও যে সামান্য পরিমাণে বৃদ্ধি হয়েছিল,তাতে সন্দেহ নাই।*
*🌻এরই প্রায় শতাধিক বছর পরে খৃষ্টীয় সপ্তম শতাব্দিতে বৈদিক ধর্ম প্রবর্তক শূরবংশীয় প্রথম পঞ্চগৌড়েশ্বর আদিশূর মহারাজ জয়ন্তের অভ‍্যুদয় হয়।ইনি গৌড়বঙ্গে হিন্দু ধর্মের পুনঃ প্রতিষ্ঠাকল্পে বিশেষ যত্নবান ছিলেন।এই সময়ে বৌদ্ধ ও জৈন ধর্মের প্রাবল‍্যে বঙ্গদেশে বিশুদ্ধ ব্রাহ্মণের একান্ত অভাব থাকায় তিনি পুত্রষ্টি যজ্ঞ করবার সময় কান‍্যকুব্জ হতে পঞ্চ-গোত্রীয় পঞ্চ ব্রাহ্মণ আনয়ন করেন।এই ব্রাহ্মণগণই বঙ্গের বতর্মান রাঢ়ীয় ব্রাহ্মণগণের আদি পুরুষ এবং এই ব্রাহ্মণগণের সঙ্গে যে পাঁচজন কায়স্থ রক্ষক স্বরূপ (কোন কোন মতে ভৃত‍্য স্বরূপে) এসে বঙ্গে বাস করেন,তারাই বাংলার দক্ষিণরাঢ়ীয় কায়স্থের আদি পুরুষ।*
*🌲আবার এই সময়েই বৌদ্ধতন্ত্র ও হিন্দুতন্ত্র মিলে এক নতুন তান্ত্রিক মতের প্রচলন হয়েছিল ; এর প্রকৃত ঐতিহাসিক কাল-নির্ণয় সুকঠিন হলেও আমরা দেখতে পাই যে,বৌদ্ধ বিপ্লবের পর শঙ্করাচার্য‍্য হতে বৈদিক মতের সঙ্গে সঙ্গে তান্ত্রিক মতেরও প্রচলন আরম্ভ হয়েছিল।কারণ,তিনিই আধুনিক ব্রাহ্মণ‍্য ধর্মের প্রতিষ্ঠাতা।*
              🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৫০. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৪৮. গৌড়ীয়---বৈষ্ণব 🙏 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob48.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪৮. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪৭. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৮)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🌹🌹গৌড়ীয়---বৈষ্ণব🌹🌹*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*🌻বাংলার বৈষ্ণব-সমাজের অভ‍্যুদয় কেবল ৫০০শত বৎসর মাত্র নয়। অর্থ‍্যাৎ শ্রীমহাপ্রভু যখন জাতিবর্ণ নির্বিশেষে সকলের মধ্যে হরিনাম প্রচার করে ব্রাহ্মণ-চন্ডালকে একই সাধন-পথে প্রবর্তিত করে এক মহান উদারতা ও সাম‍্যের বিজয় নিশান তুলে আভিজাত‍্যের অভিমানকে খর্ব করে দিয়েছিলেন,সেই সময় হতেই যে বৈষ্ণব-জাতির অভ‍্যুদয় হয়েছে, তা নয়।এই সময় হতেই এই অনাদি-সিদ্ধ প্রাচীন বৈষ্ণব-জাতি-সমাজের গৌরব বিস্তারের সঙ্গে সঙ্গে সমাজপুষ্টির সুবর্ণ-সুযোগ হয়েছে।*
*🍀বঙ্গবাসী স্মরণাতীত কাল হতে ধর্ম-প্রেমিক।ভক্তি-প্রেমিক(বৈষ্ণব)ও জ্ঞান-প্রেমিক(ব্রাহ্মণ)।এই বঙ্গদেশ শত শত ধর্মবীরের লীলারঙ্গভূমি।মহাভারতীয় যুগে এই বঙ্গদেশেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতিদ্বন্দ্বি অদ্বিতীয় বীর পৌন্ড্রক বাসুদেবের অভ‍্যুদয়।হরিবংশ ও পুরাণ ঘোষণা করছে যে, এই বঙ্গদেশে রাজন‍্য-সমাজে কতশত মহাপুরুষ আবির্ভূত হয়েছিলেন, তাঁরা জ্ঞানবলে ব্রাহ্মণত্ব লাভ করেন,কেউ বা নিষ্কাম ভক্তিবলে বৈষ্ণবত্ব লাভ করে ব্রাহ্মণ হতেও উচ্চ সম্মানে সম্মানিত, এমন কি দেবগণেরও বন্দিত হয়েছিলেন।বৌদ্ধ ও জৈন শাস্ত্র পাঠে জানা যায়,২২জন জৈন তীর্থঙ্কর,তাঁদের পরে শাক‍্যসিংহ ও তদনুবর্তী শত শত বৌদ্ধাচার্য‍্য এই বঙ্গদেশে জ্ঞান ও ভক্তিমূলক নিবৃত্তিধর্ম প্রচার করে গিয়েছেন। খৃষ্টপূর্ব ৮ম, শতাব্দিতে জৈনতীর্থঙ্কর পার্শনাথ স্বামী হতেই গৌড়বঙ্গের ঐতিহাসিক যুগের সূত্রপাত।এই পার্শনাথ স্বামীর দুইশত বৎসর পরে তীর্থঙ্কর মহাবীর স্বামীর অভ‍্যুদয়। তিনি এই রাঢ়-বঙ্গে আঠার বছর থেকে উচ্চ জাতি হতে নীচ বনের অসভ‍্য জাতি পর্যন্ত হাজার হাজার ব‍্যক্তিকে জৈন ধর্মে দীক্ষিত করেছিলেন।*
*🌷খৃঃপূঃ ৫৯৯ অব্দে চৈত্র-কৃষ্ণা এয়োদশী তিথিতে ক্ষত্রিয়কুন্ড নামক স্থানে ইক্ষাকু বংশে জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের জন্ম।মহাবীরের পিতার নাম রাজা সিদ্ধার্থ ও মাতার নাম ত্রিশলা।ঋজুকূলা নদী তীরে জৃম্ভিকা গ্রামের নিকট শালবৃক্ষ মূলে দ্বাদশ বৎসর তপস‍্যায় সিদ্ধি লাভ করেন। "মা হিংস‍্যাঃ সর্বা ভূতানি", কোন প্রাণীকে হিংসা করবে না, এই শ্রৌত-নীতিই জৈন ধর্মের প্রধান উদ্দেশ্য। জৈনরা প্রধানতঃ দুই সম্প্রদায়ে বিভক্ত। শ্বেতাম্বর ও দিগম্বর।জৈনমতে মনুষ‍্যমাত্রেই একজাতি।কেবল বৃত্তি-ভেদেই চাতুর্বর্ণের উৎপত্তি।*
*"মনুষ‍্যজাতিরেকৈব জাতি নামোদয়োদ্ভবা।*
*বৃত্তি ভেদা হি তদ্ভেদা চাতুর্বিধ‍্যমিতি শ্রিতাঃ"।।*
                               *(জৈন সংহিতা)*
*🍀জৈনরা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেন না,অথচ জিন-প্রতিমার পূজা করেন। হিন্দুবর্ণাশ্রমীর মতো অশৌচ পালন করেন।দুর্গতি হতে আত্মাকে ধরে রাখাই ধর্ম,জ্ঞানাদি অব‍্যাস করে কর্মাংশ দূর করতে পারলেই নির্বাণ (মুক্তি) লাভ হয়।)*
*🌻জৈন ধর্মে দীক্ষিত করেছিলেন। এই সময়ে অনেক বৈষ্ণব এই নিবৃত্তি প্রধান ধর্মকে নিজেদের ধর্মের কতকটা অনুকূল বোধে গ্রহণ করেছিলেন।*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪৯. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৪৭. ঐতিহাসিক প্রকরণ🔅বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob47.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪৭. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪৬. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৭)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
     *🔅ঐতিহাসিক প্রকরণ🔅*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀মহাভারত রচনার বহুপূর্বে কৃষ্ণ, বাসুদেব-অর্চনা প্রচলিত ছিল,এটি মহাভারত পাঠে অবগত হওয়া যায়। অতএব "শঙ্কর-বিজয়ের" বর্ণিয় উল্লিখিত ছয়টি বৈষ্ণব সম্প্রদায় ভিন্ন আরও ছয়টি সম্প্রদায় ছিল এবং তাঁদের শাখা-প্রশাখার আরও যে বহু বৈষ্ণব-সম্প্রদায় প্রবর্তিত হয়েছিল, তা অনুমান করা যেতে পারে।ফলে এই সব বৈষ্ণব-সম্প্রদায়ের মধ্যে আচার-বিচার বিষয়ে সামান্য সামান্য প্রভেদ লক্ষিত হলেও,সব সম্প্রদায়ের উপাস‍্য-তত্ত্ব যে শ্রীবিষ্ণু, এবং উপাসনা যে ভক্তি, তাতে সন্দেহ নেই। অতএব বাহ‍্যতঃ আচার বিচারে সাম্প্রদায়িক ভেদ লক্ষিত হলেও, ঐ সব বৈষ্ণব সম্প্রদায়ই তত্ত্বতঃ এক এবং বৈষ্ণব ধর্মই বেদ প্রতিপাদিত মুখ‍্য ধর্ম।*
*🌹শ্রীমৎ শঙ্করাচার্য‍্য মায়াবাদ প্রচার করে বৌদ্ধমত খন্ডন করেন এবং বৌদ্ধ সম্প্রদায় ও তাদের সহচর বহু উপধর্ম-সম্প্রদায়কে অদ্বৈতরূপ মহাবৃক্ষের সুশীতল ছায়ায় সমবেত করতে চেষ্টা করেন।এর ফলে ভারতেজৈন ও বৌদ্ধধর্ম প্রচারের পথ একরকম অবরুদ্ধ হয়ে যায়। কিন্তু নষ্ট-শ্রী ও বিলুপ্ত-প্রায় বৈদিক ধর্মের প্রকৃষ্ট রূপ অভ‍্যুদয়ের পরিবর্তে পঞ্চোপাসক সম্প্রদায়ের পূর্ণ-প্রতিপত্তিতে উহা ভিন্ন আকারে অভ‍্যুদিত হয়।শ্রীপাদ শঙ্করাচার্য‍্য একেই তো শ্রীভগবত্তত্ত্ব গোপন করে বৌদ্ধ-বিমোহন মায়াবাদ প্রচার করেন, সুতরাং শ্রীমদ্ভাগবতকে নিজমতের উপরে বিরাজমান জেনে বেদান্তের অপৌরুষেয় ভাষ‍্য-স্বরূপ শ্রীমদ্ভাগবতকেও বিধিভঙ্গ ভয়ে গ্রহণ করেন নাই। তাতে তাঁর পরবর্তী শিষ‍্যগণ সেই অসুর-মোহকর ভগবদ্ ভাব শূন‍্য মায়াবাদকে এরকম বিকৃত করে তুলেন যে,বৈদিক সনাতন ধর্ম বা বৈষ্ণবধর্ম রক্ষা করা দুরূহ হয়ে উঠে। এই সময়ে বহু বৈষ্ণবাচার্য‍্য বিবিধ বৈষ্ণব-সিদ্ধান্ত গ্রন্থ রচনা ও প্রচার দ্বারা বৈষ্ণব সম্প্রদায়কে জীবিত রেখেছিলেন। প্রসিদ্ধ "বোপদেব" গোস্বামী শ্রীশঙ্করাচার্য‍্যেরই সমসাময়িক।তাঁর পরবর্তীকালে অনেক বৈষ্ণব মহাত্মা বঙ্গের বাইরে ভক্তিধর্ম প্রচারক্ষেত্রে যশস্বী হয়েছিলেন।তারমধ‍্যে শ্রীমদ্ভাগবতের "ভাবার্থ-দীপিকা" নামক টীকাকার শ্রীধরস্বামী বিশেষ উল্লেখযোগ্য।ইনি টীকা দ্বারা গীতা ও বিষ্ণুপুরাণ চর্চার পথও সুগম করে দেন।পরবর্তী গোস্বামীগণ এই শ্রীধরস্বামী পাদের টীকাকে "মীমাংসা" গ্রন্থ মধ্যে প্রামাণ্যরূপে স্বীকার করেছেন। শ্রীমন্মহাপ্রভু এই টীকা সম্বন্ধে বলেছিলেন=""যে স্বামী না মানে সে ভ্রষ্টা""।"ব্রজবিহার" নামক কাব‍্যখানি শ্রীধর স্বামীকৃত বলে প্রসিদ্ধ।ইনি গুর্জর দেশে বলভী নগরে জন্মগ্রহণ করেন এবং শ্রীপরমানন্দ পুরীর নিকট "নৃসিংহ" মন্ত্রে দীক্ষিত হন। শ্রীভাগবত ও গীতার টীকা নিয়ে বিদ্বৎসমাজে বিবাদ উপস্থিত হলে, তাঁর মীমাংসার জন্য উক্ত টীকাদ্বয় শ্রীবেণীমাধবের শ্রীচরণে অর্পণ করা হয়। শ্রীনৃসিংহ দেবের প্রসাদে শ্রীধরস্বামীর টীকাই প্রামাণ্য বলে স্বপ্নদেশ হয়। যথা=*
*"অহং বেদ্মি শুকো বেত্তি ব‍্যাসো বেত্তি ন বেত্তি বা।*
*শ্রীধরঃ সকলং বেত্তি শ্রীনৃসিংহ-প্রসাদতঃ"।।*
*🌻সুপ্রসিদ্ধ ভট্টিকাব‍্যের প্রণেতা ভট্টিকবিকে "ভক্তমাল গ্রন্থে" শ্রীধর স্বামীর পুত্র বলে উল্লিখিত হয়েছে। ম‍্যাক্সমুলার বলেন-- "১৩৮০ সম্বতে ভট্টি বা ভট্ট নামক কবি বর্তমান ছিলেন,ইনি গুর্জরপতি "বীতরাগের" পুত্র প্রশান্তরাগ কর্তৃক খোদিত নন্দীপুরীর সনন্দপত্রে প্রাপ্ত হওয়া যায়।এঁরাও সপ্তম শতাব্দিতে বতর্মান ছিলেন। সুতরাং কম করেও ৬০০শত বৎসর পূর্বে শ্রীধরস্বামীর পুত্র ভট্টি বতর্মান ছিলেন।*
*🍁তারপর খৃষ্টীয় নবম শতাব্দিতে প্রসিদ্ধ বৈষ্ণব-প্রেমিক বিল্বমঙ্গলের আবির্ভাব।কোন কোন মতে, "শান্তশতক" প্রণেতা শিহ্লন মিশ্রই বিল্বমঙ্গল।দাক্ষিণাত‍্যের কৃষ্ণবেণ্বা নদীর তীরের কাছে পান্ডুরপুর সন্নিহিত কোন গ্রামে ইহাঁর জন্ম হয়।চিন্তমণি নামক এক পতিতার উপদেশ মতে সংসার ত‍্যাগ করে বৃন্দাবন যাত্রা করেন। এই বৈরাগ‍্যের ফল "শ্রীকৃষ্ণকর্ণামৃত"। দক্ষিণদেশের তীর্থ ভ্রমণকালে শ্রীমন্মহাপ্রভু এই গ্রন্থের প্রথম শতক সংগ্রহ করে বঙ্গদেশে প্রচার করেন।এই গ্রন্থের আরও দুটি শতক সংগৃহীত হয়েছে।*
*🌻এই শ্রীকৃষ্ণকর্ণামৃতের ২য়,ও ৩য়, শতক মূল,অন্বয় ও বঙ্গানুবাদ সহ "শ্রীভক্তি-প্রভা" কার্য‍্যালয় হতে প্রকাশিত হয়েছে।*
*🌹বিল্বমঙ্গলের অপর গ্রন্থের নাম, "গোবিন্দ-দামোদর স্তোত্র"।মহাপ্রভু বলেছিলেন, বিল্বমঙ্গল দ্বিতীয় শুকদেব, সুতরাং তাঁর নাম লীলাশুক।*
*"কর্ণামৃত সম বস্তু নাহি ত্রিভুবনে।*
*যাসা হৈতে হয় শুদ্ধ কৃষ্ণপ্রেম জ্ঞানে।।*
*সৌন্দর্য‍্য মাধুর্য‍্য কৃষ্ণলীলার অবধি।*
*সে জানে যে কর্ণামৃত পড়ে নিরবধি"।।*
*🌻বিল্বমঙ্গলের গুরুদেব পুরুষোত্তম ভট্ট।সোমগিরি নামক সন্ন‍্যাসী তাঁর বৈরাগ‍্য পথের গুরুদেব।*
*🍀এই শ্রীকৃষ্ণ-প্রেমরসিক বিল্বমঙ্গল ঠাকুরের সতীর্থ "ছন্দোমঞ্জরী" প্রণেতা কবি গঙ্গাদাসও বিশেষ উল্লেখযোগ্য।ইনি বৈদ‍্য গোপালদাসের পুত্র, জননীর নাম সন্তোষী।এই পরম কৃষ্ণভক্ত কবির দ্বারা বৈষ্ণব সাহিত‍্যের মহান উপকার সাধিত হয়েছে।"অচ‍্যুত-চরিতম্" নামক মহাকাব‍্য ও "কংশারি-শতকম্" প্রভৃতি কাব‍্য ইনারই বিরচিত। "ছন্দোমঞ্জরী" উৎকৃষ্ট ছন্দ গ্রন্থ, প্রত‍্যেক লক্ষণের উদাহরণ শ্রীকৃষ্ণ বিষয়ক এবং রচনাও সুমধুর। এইরকম শত শত বৈষ্ণব-মহাত্মা অপূর্ব ভক্তি-প্রতিভা বলে বৈষ্ণবধর্মের ফিজয় ঘোষণা করে বৈষ্ণব সম্প্রদায়কে পরিপুষ্ট করেছিলেন।এর পর বৈষ্ণবগণের যে চারটি সম্প্রদায়ের অভ‍্যুদয় হয়, তা বহু শাখা-প্রশাখায় বিভক্ত হয়ে আজও বিদ‍্যমান রয়েছে।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪৮. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৪৬. ঐতিহাসিক প্রকরণ🔅 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob46.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪৬. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪৫. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(৪৬)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
     *🔅ঐতিহাসিক প্রকরণ🔅*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
 *শঙ্করাচার্য‍্যের সময় যে সকল বৈষ্ণব সম্প্রদায় বর্তমান ছিলেন শঙ্করশিষ‍্য আনন্দ গিরি, শঙ্কর-দিগ্বিজয় গ্রন্থে বিবৃত করৈছেন তদ্ যথা=*
*"ভক্তাঃ ভাগবতাশ্চৈব বৈষ্ণবাঃ পঞ্চরাত্রিণঃ।*
*বৈখানসাঃ কর্মহীনাঃ ষড়্ বিধা বৈষ্ণবা মতাঃ।।*
*ক্রিয়াজ্ঞান বিভেদেন ত এব দ্বাদশাভবন্।।*
                                   *(৬ষ্ঠ প্রঃ)*
*🍁অর্থ‍্যাৎ শ্রীমৎ শঙ্করাচার্য‍্যের সময়ে ভক্ত,ভাগবত,পাঞ্চরাত্র, বৈখানস ও কর্মহীন এই ছয়টি সম্প্রদায় ছিল।ক্রিয়া ও জ্ঞানভেদে তাঁরাই দ্বাদশ সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়েন। আনন্দগিরি উক্ত প্রধান ছয় সম্প্রদায়ের যে লক্ষণ নির্দেশ করেছেন, এস্থলে তা অতি সংক্ষেপে বিবৃত করা হচ্ছে।*
*💧১ম ভক্ত-সম্প্রদায়= এই সম্প্রদায়ের উপাস‍্য বাসুদেব।এঁরা শ্রীভগবানের অবতার স্বীকার করেন এবং ভগবানের উপাসনা দাস‍্যভাবে করে থাকেন। স্মার্ত কর্ম ইহাদের মতে অপ্রামাণিক। জ্ঞান ও ক্রিয়াভেদে ইহাদের আচার দ্বিবিধ।জ্ঞানী কর্ম করেন না,কর্মী কর্ম করে কর্মফল ভগবানে সমর্পণ করেন।*
*🍀২য়,ভাগবত-সম্প্রদায়=শ্রীভগবানের স্তোত্রবন্দনা ও কীর্তনাদি এই সম্প্রদায়ের উপাসনা। যথা=*
*"সর্ববেদেষু যৎ পুণ‍্যং সর্বতীর্থেষু যৎ ফলং।*
*তৎ ফলং সমবাপ্নোতি স্তুত্বা দেবং জনার্দনং"।।*
*🍀পর,ব‍্যূহ,বিভব ও অর্চা এই চারমূর্তি স্বীকৃত। পরবর্তী কালে শ্রীরামানুজাচার্য‍্য এই সম্প্রদায়কে উজ্জ্বল করেন।*
*☘৩য়,বৈষ্ণব সম্প্রদায় =শ্রীনারায়ণ-বিষ্ণুই এই সম্প্রদায়ের উপাস‍্য।ইঁহারা বাহুমূলে শঙ্খ-চক্রাদি চিহ্ন ধারণ করে থাকেন। "ওঁ নমঃ নারায়ণায়" এই মন্ত্রে উপাসনা করেন। গতি-- বৈকুন্ঠধাম।*
*🌷৪র্থ,পঞ্চরাত্র সম্প্রদায় =ইঁনারা শ্রীভগবদর্চামূর্তি প্রতিষ্ঠিত করে উপাসনা করে থাকেন। মহাভারত রচনার পূর্বে এই পাঞ্চরাত্র বিধান প্রবর্তিত হয়।শ্রীনারদ-পঞ্চরাত্র, শান্ডিল‍্য-সূত্র প্রভৃতি এই সাম্প্রদায়িক গ্রন্থ।*
*🌼৫ম,বৈখানস-সম্প্রদায়= শ্রীবিষ্ণুই উপাস‍্য।ইঁনারা তিলক মুদ্রাদি চিহ্ন ধারণ করেন। "ওঁ তদ্ বিষ্ণু পরমং পদং সদা পশ‍্যতি সূরয়ঃ দিবীব চক্ষুরাততম্", ইত‍্যাদি মন্ত্রে শ্রুতি প্রমাণ।নারায়ণোপনিষদ্ ইঁনাদের মতে প্রামাণিক বেদান্ত-শ্রুতি।*
*🌺৬ষ্ঠ,কর্মহীন সম্প্রদায়=এই সম্প্রদায়ের বৈষ্ণবগণ একমাত্র বিষ্ণুকেই গতিমুক্তি মনে করে এককালে অশেষ কর্ম পরিত‍্যাগ করে থাকেন।বিষ্ণু-উপাসকের অপর কোন কর্মাঙ্গ-যাজনের আবশ‍্যকতা নাই।যেহেতু বিষ্ণুই সর্বকারণের কারণ।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪৭. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds