শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৩. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas3.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৩. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ২. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৩)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
        *গৃহ-ত‍্যাগ ও পরীক্ষা প্রসঙ্গ*
        ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀হরিদাসের অটল বিশ্বাস,হরি-নাম করলে হরিকে পাওয়া যায় ; একান্ত মনে নাম ধরে ডাকলে, নামী এসে উপস্থিত হন ; হরিদাস কেন না সর্বত‍্যাগ করে নামমাত্র সম্বল করবেন?এই বিশ্বাস-বলেই একদিন শিশু ধ্রুব মাতৃ-কোল ছেড়ে চলে গিয়াছিলেন, এই বিশ্বাস-বলেই বালক প্রহ্লাদ পিতৃপ্রদত্ত অশেষ কষ্ট সইতে সক্ষম হয়েছিলেন ; হরিদাস কেন না সর্বত‍্যাগী হবেন?যাতে কষ্ট নাই, বিপদ নাই, যাতে কেবল আনন্দের লহরী উত্থিত হতে থাকে, কোন বুদ্ধিমান তার জন্য সর্বত‍্যাগী না হন? তুমি আমি সংসারের মলিন জীব,কাতরে কেউ ক্রমাগত ডাকতে থাকলে,কতক্ষণ চুপ করে বসে থাকতে পারি? না হয় থাকলাম ; তথাপি সে অধ‍্যবসায়ী (অবিরাম) যদি ডাকতে থাকে,মাসাবধি,বৎসরাধি ডাকতে থাকে,তবে নিশ্চয়ই একবার তার প্রতি কান না দিয়ে পারি না। তবে যিনি পুরুষোত্তম,সদাশয়ের সদাশয়, কেউ নির্মল মনে, একান্ত চিত্তে ভক্তিভরে ক্রমাগত ডাকতে থাকলেও তিনি শুনবেন না,এ পাপ চিন্তা হরিদাসের মনে ঘুণাক্ষরেও উপস্থিত হয়নি। অতএব তিনি সর্বত‍্যাগী নাম-সর্বস্ব হবেন বিচিত্র কি?মোটকথা ভক্তির অধিকারী হলে মানুষ পরিতৃপ্ত হয়ে যায়,তার আর অন‍্য আকাঙ্ক্ষা থাকে না। শাস্ত্রও বলেন=*
*"ওঁ যঁল্লব্ধা পুমান্ সিদ্ধো ভবত‍্যমৃতী ভবতি তৃপ্তোভবতি।"*
           *(শ্রীনারদকৃত ভক্তিসূত্র ১|৪)*
*🍁যদি ভগবান সদাশয় হন, তাহলে এইরকম সরল এইরকম বিশ্বাসী ভক্তের প্রতি বোধ হয় তিনি উপেক্ষা করেন না। নামের জন‍্য হরিদাস আহারোপর্জনের চেষ্টা ত‍্যাগ করলেন, কিন্তু ভগবান তাঁর আহার যোগাতে লাগলেন। গ্রামের যত হিন্দু, হরিদাসের অদ্ভুত ব‍্যবহারে সকলেই আশ্চর্য‍্যান্বিত হল।তারাই যার যেরকম সাধ‍্য, প্রতিদিন হরিদাসের জন্য দ্রব‍্যাদি নিয়ে আসত, এবং তাঁর কুটির-দ্বারে রেখে নিজেদেরকে কৃতকৃতার্থ জ্ঞান করত।এইরকমে হরিদাসের কুটিরে প্রসাদান্ন ও ফলমূলাদি জমা হত।(তৎকালে কেবল ব্রাহ্মণবর্গই দেবতা পূজা করতে পারতেন।অতএব হরিদাস প্রত‍্যহ সাত্ত্বিক ভোজন করতেন। চরিতামৃতে লিখিত আছে=*
*রাতে দিনে তিনলক্ষ নাম সংকীর্তন।*
*ব্রাহ্মণের ঘরে ঘরে ভিক্ষা নির্বাহন।।*
*🌺হরিদাস একবার মাত্র আহার করতেন,যা অবশিষ্ট থাকত বিতরণ করে দিতেন। হরিদাসকে কেউ দেখতে আসিলে তিনি নাম গ্রহণ করতে যথাসাধ‍্য উপদেশ দিতেন, অনুরোধ করতেন।যারা আসত, ভক্তের বিশ্বাস,একান্ত ভক্তি ও সদ্ব‍্যবহারে পরিতুষ্ট হয়ে যেত। তারা হরিদাসের অনুরোধ গ্রহণ না করে থাকতে পারতেন না।*
*🌹পাঠক! আপনারা (Will-force বা) ইচ্ছা-শক্তির কথা অবগত আছেন। এ শক্তি-প্রভাবে অপরকে কতক বাধ‍্য করতে পারা যায় ; কিন্তু সঞ্চারকের অন্তর যদি নির্মল থাকে, তবে এ শক্তি বহু ফলপ্রদ ও শুভদ হয়। ফলকথা উপদেষ্টার উপদেশে প্রাণ থাকা চাই,প্রাণহীন কথা কেউ গ্রহণ করে না।🍀হরিদাসের হৃদয় নির্মল,ভক্তিপূর্ণ,আবেগপূর্ণ, সর্বজীবের হিতসাধন তাঁর ব্রত, তাঁর অভিলাষ কেন না পূর্ণ হবে? তাঁর উপদেশ লোকে কেন না নিবে?হরিদাস হরিনামে দেশ মাতিয়ে তুললেন। কিন্তু চঞ্চল বালকদল হরিদাসের বিশেষ বাধ‍্য হয়েছিল। গ্রামবাসীগণ হরিদাসকে যে ফল মূল প্রদান করত, তারই অধিকাংশ তিনি বালকদলে বিতরণ করতেন। আর তারই লোভে তারা উচ্চৈঃস্বরে হরিধ্বনি করত।এই যে আমরা নানা জায়গায় "হরির-লুট" হতে দেখি, এইরকমে হরিদাস কর্তৃক তা সৃষ্ট হয়।*
*হরিদাস ঠাকুর বন্দো বীরত্ব প্রধান।*
*দ্রব‍্য দিয়া শিশুরে লওয়াইলা হরি-নাম।।*
*🌹🌹🌹পরীক্ষা প্রসঙ্গ🌹🌹🌹*
*🌻প্রভো!আমি অতি অপরাধিনী, আমার পাপের আর সীমা নাই,এ হতভাগিনীর কি উপায় আছে? উচ্চৈঃস্বরে ক্রন্দন করতে করতে একটি পরম সুন্দরী যুবতী একদা হরিদাসের চরণ ধরে পড়িল। "বাছা! তুমি হরিনাম কর, তোমার ভয় নাই।" এই বলে হরিদাস তাকে সান্ত্বনা করতে লাগলেন।*
*🌺এই সুবেশা যুবতীটি কে? ভক্তের পরীক্ষা প্রলোভনে। যদি তুমি উদাসীন হয়ে বনে চলে যাও, তুমি প্রলোভনের হাত ছাড়ালে বটে, কিন্তু আপন শক্তি বুঝলে না ; তুমি ভীরু। যদি তুমি সংসারে থেকে প্রলোভন জয় করতে পার, অগ্নি পরীক্ষায় মলিনতা প্রাপ্ত না হও,তবে সে তুমি খাঁটি সোনা। হরিদাসের এখন পরীক্ষার সময় সামনে উপস্থিত। হরিদাসের "বীরত্ব" এখন জগৎ দেখবে। হরিদাসের প্রভু হরিদাসের দ্বারায় জগৎকে দেখাবেন যে,তাঁর ভক্তের কাছে রিপুগণ দন্তোৎপাটিত সর্পের মতো খেলার বস্তু। বনগ্রামের জমিদার রামচন্দ্র খাঁন দুষ্ট প্রকৃতির লোক,পরশ্রীকাতর ও ভক্ত-দ্বেষী। হরিদাসের প্রভাব, তাঁর ব‍্যবহার, রামচন্দ্রের ভাল লাগল না। কিন্তু হরিদাসের কোন ছিদ্র পায় না, কাজেই কিছু করতে পারে না। একদিন সে কয়েকটি সুন্দরী বারবনিতাকে ডেকে,তাদেরকে হরিদাসের বৈরাগ‍্যধর্ম বিনাশ করতে অনুরোধ করল।তারমধ‍্য হতে একটি পরমা সুন্দরী যুবতী সম্মতা হয়ে রাত্রিযোগে হরিদাসের কাছে গমন করল।বৈষ্ণবরীত‍্যনুসারে সে তুলসী দন্ডবৎ করে হরিদাসকে প্রণাম করল, তারপর সেই ক্ষুদ্র কুটির-দ্বারে বসিল। বসে কুরুচিকর নানা প্রকার অঙ্গ-ভঙ্গী করতে লাগল।এখন হরিদাস পূর্ণ যুবক।সুব‍্যক্ত সুবলিত শরীর, বাহুযুগল দীর্ঘ আজানুলম্বিত। হরিদাসের অন্তর নির্মল ও প্রফুল্ল, সে প্রফুল্লতা বদনে পরিব‍্যক্ত হচ্ছে, বস্তুতঃ হরিদাস শ্রীমান ও পরম সুন্দর পুরুষ।*
*🙏জয় জয় শ্রীনামাচার্য‍্যের জয়🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৪. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২. জন্মকথা ও গৃহত‍্যাগ 📖 শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas2.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ২. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ১. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০২)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
         *জন্মকথা ও গৃহত‍্যাগ*
         ^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀হরিদাস ১৩৭১ শকাব্দে মার্গশীর্ষ (অগ্রহায়ণ) মাসে বুড়ন গ্রামে জন্মগ্রহণ করেন।সুমতি ঠাকুর হরি-ভক্ত ছিলেন।তাঁর বিশ্বাস,ভগবন্নামে আর ভগবানে কোনও পার্থক্য নেই।"অভেদো নামনামিনঃ" অতএব তিনি পুত্রের নাম ব্রহ্ম হরিদাস রাখলেন।অভিপ্রায় এই যে,পুত্রকে আহ্বান করতেও স্বীয় (নিজ) ইষ্ট নাম উচ্চারিত হবে।এই উৎকৃষ্ট ধারণাটি ভারতবাসীর মজ্জাগত ছিল ; "ছিল" বলছি, কেননা এখন সে হিসাব অল্প লোকেই করে থাকেন।হরিদাসের বয়স যখন ছয় মাস,তখন সুমতি ঠাকুর পরলোক যাত্রা করেন।ছয় মাসের শিশু পুত্র নিয়ে গৌরী দেবী অকুল সংসার সাগরে ভাসলেন! কিন্তু গৌরী দেবীর ভ্রূক্ষেপ নাই।*
*🌻ভাগবতের প্রসিদ্ধ টীকাকার শ্রীধর স্বামীর সঙ্কল্প ছিল,তাঁর একটি সন্তান হলেই তিনি সংসার ত‍্যাগ করবেন।একসময় তাঁর একটি পুত্র জন্মিল, স্ত্রী পুত্র প্রসব করেই প্রাণত‍্যাগ করলেন।শ্রীধর স্বামী এখন কি করবেন?পুত্র রক্ষার ভার কাকে দিবেন?দৈবাৎ(হঠাৎ)একটি টিকটিকি ডিম ভেঙ্গে তাঁর সামনে পড়ল, পড়ার সঙ্গে সঙ্গে ডিম ভেঙ্গে গেল ও তা হতে পূর্ণাবয়ব একটি টিকটিকি ছানা বাহির হল।দেখতে দেখতে ছানাটি সামনের একটি ক্ষুদ্র কীটাণু ধরে আহার করল।শ্রীধর স্বামী নিজের প্রশ্নের উত্তর পেলেন।নিরাশ্রয় টিকটিকিছানার আহারদাতা যিনি, তাঁর চরণে সদ‍্যোজাত শিশুকে সমর্পণ করে তিনি প্রস্থান করলেন!!*
*🌹গৌরী দেবী ভাবলেন, যিনি গর্ভের মধ্যে সন্তানকে রক্ষা করে থাকেন, সন্তান প্রসবের পূর্ব হতেই যাঁর চিন্তা,তখন হতেই যিনি মাতৃ-স্তনে দুগ্ধ-সঞ্চার করেন, হরিদাসকে তিনি রক্ষা করবেন।সন্তানের মায়ায় তিনি ধর্মত‍্যাগ করতে পারেন না,ধর্ম সর্বাপেক্ষা গরীয়ান্। গৌরী দেবী হরিদাসকে ভগবানের চরণে সমর্পণ করলেন ; করে স্বামীর জ্বলন্ত চিতায় আরোহণ করে তৎসহগামিনী হলেন!!*
*☘ছয়মাসের শিশু কাছে কেউ নাই, চিৎকার করে কাঁদতে লাগল।এ দৃশ্য দর্শনে সুমতির একটি মুসলমান প্রতিবেশীর হৃদয়ে দয়া হল। তিনি নিরাশ্রয় হরিদাসকে অতি যত্নে নিজের বাড়ীতে নিয়ে গিয়ে পুত্রের মত লালন পালন করতে লাগলেন।হরিদাস যবন গৃহেই বাড়তে লাগলেন। এইরকমে ব্রাহ্মণ-সন্তানের যবনত্ব প্রাপ্তি ঘটিল।হরিদাস একমাস, একবছর করে যবন গৃহে বাড়তে লাগলেন।হরিদাসের প্রতিপালক তাঁর অন‍্য কোন নাম রেখেছিলেন কিনা, তা আর জানবার উপায় নাই ; রেখে থাকলেও সে যাবনিক নামে তিনি বেশীদিন পরিচিত ছিলেন বলে বোধ হয় না।তবে হরিদাস যবন সন্তান বলেই প্রসিদ্ধি লাভ করেছিলেন।*
         *🌷গৃহত‍্যাগ🌷*
*🌺হরিদাস যবন-গৃহে অনেক দিন ছিলেন ; কিন্তু হরির দাস, হরি নামের প্রচারার্থে যিনি আবির্ভাব হয়েছেন, তিনি কত দিন যবন গৃহে থাকবেন? যবনের আচার-ব‍্যবহার তাঁর ভাল লাগল না, যবন-ধর্মের প্রতি তাঁর চরম থেকে চরমতর অশ্রদ্ধা জন্মিল।ছোট থেকে হরিদাস কারও কাছে হিন্দু ধর্মের উপদেশ প্রাপ্ত হন নাই,যাবনিক রীতি নীতি ধর্ম পদ্ধতি বাল‍্যকাল থেকে দেখে আসছেন,তথাপি হিন্দু ধর্মের প্রতি তাঁর প্রগাঢ় ভক্তি জন্মিল।এতে আশ্চর্য‍্যের কি আছে? যেহেতু কোকিল-শাবক কাক কর্তৃক পালিত হলেও কখনও বায়স-ধর্ম পাই না। যে ব্রহ্মতেজে হরিদাসের জন্ম,যে শোণিত(রক্ত) হরিদাসের শিরায় শিরায় প্রবাহিত, বিচিত্র কি, কালে তা আপন প্রভাব প্রকাশ করবে।বসন্ত সমাগমে নবপল্লবিত বৃক্ষের উপরে যখন কলকন্ঠে কুহুধ্বনি হতে থাকে,তখন কোকিল-শাবককে চিনে নেওয়া কঠিন হয় না। তাই কয়লা খনি মধ্যে হীরার মতো, দৈত‍্যকুলে প্রহ্লাদের মতো,হরিদাস স্বীয় স্বাতন্ত্র‍্য রক্ষা করতে সক্ষম হলেন। হরি-নাম শুনলে কি জানি কেন, হরিদাসের হৃদয় নেচে উঠত,প্রতি অঙ্গ পুলকিত হত।তাঁর হৃদয় কেন নেচে উঠত,হরিদাস তা বুঝতে পারতেন না। চন্ডীদাসের একটি পদ আছে, যথা=*
*সই!কেবা শুনাইল শ‍্যাম নাম?*
         *কানের ভিতর দিয়া,*
             *মরমে পশিল গো*
*আকুল করিল মোর প্রাণ।*
*🍀হরিদাসের প্রাণ হরি-নাম শুনলেই বাস্তিবকই আকুল হয়ে উঠিত।হরি-নাম তাঁর মরমে চরমভাবে গেঁথে গিয়েছিল,তাই তাঁর "বদন আর ঐ নাম ছাড়তে পারত না"।*
*🍁হরিদাসের যবন-প্রতিপালক তাঁকে কত প্রবোধ দিলেন,হরিদাসকে কত বুঝালেন,হরিদাসের মন ফিরল না।হরিদাসের পালয়িতা যথাসাধ‍্য যবন ধর্মের প্রাধান‍্য কীর্তন করলেন, হিন্দু ধর্মের হেয়ত্ব প্রতিপাদন করতে চেষ্টা করলেন, কিন্তু হরিদাসের মন কিছুতেই ফিরল না, সব বৃথা, হরিদাসকে নানারকম ভয় দেখান হল, সব বৃথা,হরিদাসের অটল বিশ্বাস টলিল না।তখন ক্রদ্ধ হয়ে,হরিদাসের পালক-পিতা তাঁকে ঘর থাকে বহিস্কার করে দিলেন। গৃহত‍্যাগে হরিদাসের অণুমাত্র দুঃখ হল না, সানন্দ চিত্তে তা ভগবানের আশীর্বাদ বলে গ্রহণ করলেন। তিনি মনে মনে বলতে লাগলেন,ভগবানের নিন্দারূপ সুবিষাক্ত শরে আর জর্জরিত করবে না,প্রাণ ভরে আপাতত হরি-নাম গান করতে পারবেন, হরিদাসের আনন্দের আর সীমা নাই।তিনি প্রফুল্ল চিত্তে বাড়ী ছেড়ে চলে গেলেন, ও নিকটবর্তী বেণাপোলের জঙ্গলে (বনগ্রামের কাছে  এখন রেলওয়ে স্টেশন) এক কুটির বেঁধে বাস করতে লাগলেন। এতদিন হরিদাসের হিন্দুয়ানী অন্তরেই ছিল,এখন স্বাধীন হয়ে হরিদাস প্রকাশ‍্য ভাবে হিন্দু রীতি অনুসারে ভজনে প্রবৃত্ত হলেন।কুটিরের দরজায় তুলসীর বেদী করলেন,গলায় তুলসীর মালা পরলেন,গঙ্গা-মৃত্তিকায় তিলক,আর তুলসীর মালায় উচ্চৈঃস্বরে হরিনাম জপ করতে লাগলেন।*
*☘হরিদাসের বিশ্বাস,যে কেউ হোক না,কোন প্রকারে একবার হরিনাম নিলেই তরে যাবে।জপ করা ত দূরের কথা,তাঁর বিশ্বাস,হরি-নাম শুনলেও জীবের অবিদ‍্যাবন্ধন দূরীভূত হয় ; সুতরাং হরিদাস চুপে চুপে নাম জপ না করে উচ্চৈঃস্বরে করতেন।এইরকমে হরিদাস প্রতিদিন তিন লক্ষ হরি-নাম জপ করতেন। এখন,যদি অতি দ্রুত হরিনাম করা যায়, লক্ষ নাম জপ করতে তথাপি ছয় ঘন্টা লাগে ; তিনলক্ষ নাম জপ করতে এইরকমে আঠার ঘন্টার কমে হয় না ; সুতরাং হরিদাস প্রায় দিনরাত্রি নামাবেশে বিভোর থাকতেন। এ জগৎ আনন্দের অন্বেষণে ব‍্যস্ত।কেউ যশের জন্য,কেউ অর্থের জন্য,কেউবা পার্থিব প্রণয়াদির জন্য লালায়িত। কিন্তু সবাই এক আনন্দ খোঁজ করছে। হরিদাস নামানন্দে বিভোর থাকতেন।তিনি আহার উপার্জনের চেষ্টা পর্য‍্যন্ত পরিত‍্যাগ করলেন।নামে এমন আনন্দ নিহিত আছে,এমন এক রস আছে,যার সমতুল‍্য হরিদাস এ জগতে আর কিছু পেতেন না।নাম তাঁর কাছে মিষ্ট হতে মিষ্টতর লাগত, সে অপূর্ব রস আস্বাদনে তাঁর ক্ষুধা তৃষ্ণাও অনেক সময় বোধ হত না।*
*🙌জয় শ্রীনামাচার্য‍্যের জয়🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৩. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas1.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ১. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০১)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
*প্রকাশক=শ্রীঅচ‍্যুতচরণ দাসচৌধুরী, ১লা বৈশাখ,৪১১ গৌরাব্দ, মৈনা--শ্রীহট্ট।*
*🙏এই নামাচার্য‍্য হরিদাস ঠাকুরের জীবন-চরিতখানি প্রধানতঃ তিনখানি প্রাচীন গ্রন্থের সাহায্যে লিখিত হয়েছে, শ্রীচৈতন‍্য-ভাগবত,শ্রীচৈতন‍্যচরিতামৃত ও শ্রীঅদ্বৈত প্রকাশ।শেষখানি অতি প্রামাণ‍্য গ্রন্থ। গ্রন্থকার ঈশান-নাগর অদ্বৈতাচার্য‍্যের শিষ‍্য এবং শান্তিপুরে অদ্বৈতাচার্য‍্যের বাড়ীতেই বাস করতেন। "অদ্বৈত-প্রকাশে আত্ম-বিবরণে তা লিখেছেন। শান্তিপুরে ঘটিত,হরিদাস সম্বন্ধে তিনি যা লিখেছেন,তার অধিকাংশই তাঁর স্বচক্ষে দেখা ঘটনা।বিশেষতঃ তাঁর গ্রন্থখানি সর্বাপেক্ষা প্রাচীন। ১৪৯০ শকাব্দে ইহা বিরচিত হয়।একশ পনের বৎসরের প্রাচীন হস্তলিখিত একখানি প্রতিলিপি আমরা পেয়েছি।*
*🙏শ্রীমৎ হরিদাস ঠাকুরের জীবন-চরিত, আবির্ভাব কথা।*
*🌻প্রভো! হে করুণাময়!তুমি এদের অপরাধ মার্জনা কর। হায়!এরা কি করছে, নিজেরা তা বুঝতে পারছে না।তুমি নিজ গুণে এদেরকে ক্ষমা কর।কয়েকটি মুসলমান একটি দরিদ্র উদাসীনকে নিদারুণ প্রহার করেছিল, আর উদাসীন উচ্চৈঃস্বরে ভগবানের কাছে তাদের জন্য পূর্বোক্ত প্রার্থনা করছিলেন। "এদের গতি কি হবে",  এই ভাবনায় তিনি কাতর ও অভিভূত হয়ে মনের আবেগে উচ্চৈঃস্বরে তাদের মঙ্গল কামনা করছিলেন। নিদারুণ প্রহারে সাধুর সর্বাঙ্গ ক্ষত-বিক্ষত হচ্ছিল, অঙ্গ ফুটে জায়গায় জায়গায় রক্ত বের হচ্ছিল, সেদিকে সাধুর(হরিদাসের) ভ্রূক্ষেপ নাই। যারা নিরপরাধে তাঁকে প্রহার করছিল,দয়ার চিত্তে তাদেরই জন্য তিনি প্রার্থনা করছিলেন, তাদেরই জন্য তিনি কাঁদছিলেন। ধন‍্য সাধু, ধন‍্য তাঁর সহৃদয়তা। এই অসাধারণ সাধু পুরুষটি কে? বোধহয় বলতে হবে না যে,ইনি সুপ্রসিদ্ধ নামাচার্য‍্য হরিদাস ঠাকুর।*
*🌻হরিদাস যে সময়ে জন্মগ্রহণ করেন, তখন এ দেশে মুসলমানদের প্রভাব অতি প্রচন্ড ; অত‍্যাচারী যবন-রাজের পীড়নে দেশ তখন নিতান্ত প্রপীড়িত,হিন্দুদেরকে ভয়ে ভয়ে মান সম্ভ্রম রক্ষা ও স্ব স্ব ধর্ম কর্ম সংসাধন করতে হত।পক্ষান্তরে ধর্ম-জগতে তখন স্বেচ্ছাচার পূর্ণ মাত্রায় বিরাজিত। কেউ কাউকে মানে না,কেউ কারও কথা শুনে না।বৌদ্ধ ধর্মের মত তখন কলুষিত হয়ে পড়েছে, শঙ্করের অদ্বৈতবাদ বিকৃতাবস্থা প্রাপ্ত হয়েছে।পৌরাণিক ভক্তিবাদ তখন লুকায়িত বললেও হয়।সময় বুঝে ধর্মজ্ঞানবিহীন তান্ত্রিকদল মাথা তুলেছে, বামাচারী, কাপালিক অসংখ্য শ্রেণী!! বস্তুতঃ রক্তচন্দন-চর্চিত-কপাল, মদ‍্যমাংসাশী তান্ত্রিকদের অনাচারে সমস্ত দেশ তখন প্রাণ-শূন‍্য প্রায়।যাঁরা পন্ডিত বলে খ‍্যাত ছিলেন,তাঁরাও শুধু জ্ঞান-চর্চায় শুষ্ক হৃদয় ভক্তিশূন‍্য।* *দেশের অবস্থা যখন এইরকম,তখন ভক্তির ভান্ডার হৃদয়ে ধারণ করে করুণহৃদয় হরিদাস জন্মগ্রহণ করেন। হরিদাস যবন-কুলোদ্ভব বলে পরিচিত। যদি হরিদাস যবন, তবে তাঁর হিন্দু নাম কেন? না হরিদাস যবন নহেন, যবন পালিত,যবন কর্তৃক রক্ষিত ; সুতরাং জাতিভ্রষ্ট। জাতিভ্রষ্ট বলেই "যবন হরিদাস" নামে তিনি প্রসিদ্ধ। যশোহর জেলার অন্তর্গত বনগ্রাম সাবডিভিসনের কাছে প্রাচীন বুড়ন গ্রাম।এই বুড়ন গ্রামে এক দরিদ্র দ্বিজ দম্পতি বাস করতেন।ইঁনারা অতি ভক্তিপরায়ণ ছিলেন,নির্জনে আপন মনে হরিভজন করতেন ; অমায়িকতায় ও মধুর চরিত্রে সমস্ত গ্রামবাসী এঁনাদেরকে ভাল বাসত। কি হিন্দু কি মুসলমান, সকলেই "সুমতি শর্মা ও গৌরী দেবীকে" ভক্তি করত।হরিদাস এই ভক্ত দম্পতির উপযুক্ত পুত্র।*
*🔥হরিদাস হিন্দু-সন্তান, একথা প্রাচীন শিবগীতায় (সংস্কৃত তন্ত্র) ভগীরথ বন্ধু কৃত চৈতন‍্য-সঙ্গীতায়, এবং উদ্ধব প্রণীত "হরিনামামৃত লহরী" গ্রন্থে পাওয়া যায়। হরিদাসের জন্ম সম্বন্ধে কারও কারও মতভেদ আছে।হরিদাস নিজেকে হীন জাতি বলেই পরিচয় দেওয়ার কথা চেতন‍্য ভাগবতে আছে বটে, কিন্তু সনাতন গোস্বামীও তো এইরকম নিজের পরিচয় দিতেন? অধিকন্তু তিনি নিজেকে "ম্লেচ্ছ জাতি" পর্য‍্যন্ত বলেছেন।(রূপ-সনাতন প্রকরণ দেখুন)। কিন্তু তিনি ব্রাহ্মণ তনয়। যাইহোক এখানে এ সম্বন্ধে বিতর্ক অনাবশ‍্যক। চতুর্থ ভাগ দাসী পত্রিকায় দুটি পৃথক প্রস্তাবে এ সম্বন্ধে আলোচনা হয়েছে।(অদ্বৈত-প্রকাশ দ্রষ্টব‍্য)।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ২. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



দণ্ডমহোৎসব 🥙 জৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে পানিহাটিতে বৈষ্ণব চূড়ামনি রঘুনাথ দাস গোস্বামীর দণ্ডমহোৎসব ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/dando.html

 ✧═══════════•❁❀❁•═══════════✧
                       ꧁ দণ্ডমহোৎসব 
       ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ Gopisharan.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*#দণ্ডমহোৎসব।* 

আজ জৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে পানিহাটিতে বৈষ্ণব চূড়ামনি রঘুনাথ দাস গোস্বামীর দণ্ডমহোৎসব।প্রতিবছর দুরদুরান্ত থেকে অগনিত ভক্ত ভিড় জমান এই উৎসবে,চলে সারা দিন হরিনাম সঙ্কীর্তন।
এই উৎসবটি উদ্ভবের পিছনে একটি সুন্দর কাহিনী রয়েছে,

*শ্রীচৈতন্য কৃপা হৈতে,      রঘুনাথ দাস চিতে,
পরম বৈরাগ্য উপজিলা।
দারা গৃহ সম্পদ,             নিজ রাজ্য অধিপদ,
মল প্রায় সকল 
ত্যজিলা।।*
ঐশ্বর্য মন্ডিত সপ্ত গ্রামের রাজার একমাত্র পুত্র হয়েছিলেন বৈষ্ণবকূল-চূড়ামনি শ্রীলরঘুনাথ দাস গোস্বামী। ইন্দ্রেরমতো বিপুল ঐশ্বর্য হেলায় পরিত্যাগ করে, অপ্সরার মতো রূপসী পত্নী কে ত্যাগ করে,তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত মহিমার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। মহাপ্রভু যখন শান্তিপুরে এসেছিলেন, তখন পিতার অনুমতি নিয়ে শ্রীল রঘুনাথ তাঁর দর্শন লাভ করতে যান। তখন মহাপ্রভূ তাঁকে নির্দেশ দিয়েছিলেন ঘরে
গিয়ে অনাসক্ত চিত্তে পিতার বিষয়-আশয় দেখাশোনা করতে হবে এবং তারই মাঝে নিষ্ঠা সহকারে শ্রীশ্রীরাধাকৃষ্ণের ভজনচর্চা চালিয়ে যাওয়া উচিত হবে। রঘুনাথ তখনই মহাপ্রভুর আদেশ মেনে নিয়েছিলেন এবং পিতার বৈষয়য়িক কর্তব্য কর্ম ঠিক ঠিক মেনে চলতে থাকেন।কিন্তু মনের মধ্যে তাঁর সদা-জাগ্রত ছিল আরও ব্যাপকভাবে সেবার অভিলাষ, শ্রীমন্মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর আরও সাক্ষাৎ সান্নিদ্ধ্য লাভের আকুলতা।
অত্যন্ত প্রসিদ্ধ এই পানিহাটি গ্রাম। 
রাঘব ভবনে বিরাজে গৌর ভগবান।।
রঘুনাথ দাস গোস্বামী উদ্ধারের তরে। 
দণ্ড মহোৎসব লীলা নিত্যানন্দ করে।।

একদিন নিত্যানন্দ প্রভু পানিহাটি গ্রামে এসেছেন শুনে রঘুনাথ সেখানে যান, তাঁর দর্শন লাভের জন্য আকুল আগ্রহে।গঙ্গার তীরে যেখানে ভক্তদের সাথে শ্রীনিত্যানন্দ প্রভু বসে ছিলেন, সেখানে তিনি উপস্থিত হয়ে দুর থেকে দেখলেন-গঙ্গাতটে আলোকিত করে একটি বৃক্ষমূলে ভক্তপরিবৃত হয়ে শ্রীনিত্যানন্দ প্রভু বসে আছেন।রঘুনাথ তাঁকে দেখেই দূর থেকে সাষ্টাঙ্গে দন্ডবৎ জানালেন। সম্ভ্রান্ত ধনাঢ্য জমিদার শ্রীগোবর্ধন দাসের পুত্র
রঘুনাথ পানিহাটিতে এসেছেন, সেই খবর পেয়ে সারা গ্রামে সাড়া পড়ে গেল।ভক্তরা সেই সমাচার শ্রীনিত্যানন্দ প্রভুর শ্রীচরনে নিবেদন করেছিলেন। তিনি রঘুনাথের নাম শুনে বলে ওঠেন, 
*ওরে চোরা!এতদিনে দর্শন দিলি! আয়, আয়, আজ তোরে দণ্ড দেব।*

নিত্যানন্দ প্রভু রঘুনাথকে *চোর* সম্মোধন কেন করলেন? রঘুনাথ তার কি চুরি করেছিল?

মহাপ্রভু নিজেকে অর্পণ করে দিয়েছিলেন নিত্যানন্দের কাছে। বলেছিলেন - তুমি আমাকে, যাকে দিবে, আমি তারি হব অবিচারে।
তাই নিতাই এর অভিমান - গৌর আমার নিজের ধন।
আমার ধন আমাকে না জানিয়ে রঘুনাথ ভোগ করতে গিয়েছিল অনেকবার।
এজন্যই চোরা সম্বোধন করলেন।
দয়াল নিতাই দণ্ড দিয়ে কৃপা করলেন।
নিত্যানন্দ প্রভু এভাবে ডাক দিলেও শ্রীরঘুনাথ সঙ্কোচবশত দূরে দূরে থাকছিলেন।তখন শ্রীনিত্যানন্দ প্রভু তাঁকে জোর করে কাছে টেনে এনে তাঁর মাথায় তাঁর শ্রীপাদপদ্ম স্পর্শ করে তাঁকে কৃপা করেন এবং বলেছিলেন,

"*নিকটে না আইস, চোরা,ভাগ দূরে দূরে।আজি লাগি পাঞাছি, দণ্ডিমু তোমারে।।*”

শ্রীনিত্যানন্দ প্রভুর চরণস্পর্শ লাভ করে রঘুনাথদাসের সব বন্ধন যেন কেটে গেল,দ্বিধাদ্বন্দ থেকে তিনি মুক্ত হয়ে গেলেন। হাসিমুখে শ্রীনিত্যনন্দ প্রভু বলেছিলেন শ্রীরঘুনাথ দাসকে-
“দধি চিড়া ভক্ষণ করাহ মোর গণে।
”শুনি ’আনন্দিত হৈল রঘুনাথ মনে।।

সেই নির্দেশ লাভ করে রঘুনাথ বৈষ্ণব- সেবার অধিকার অর্জনের পরামানন্দে তৎক্ষনাৎ গ্রামে গ্রামে লোকজন পাঠিয়ে দিলেন চিঁড়া,দই, দুধ, সন্দেশ, চিনি, কলা,ইত্যাদি সংগ্রহের উদ্দেশ্যে। এক মহামহোৎসবের সূচনা হয়েছিল সেইদিন। প্রতি গ্রাম থেকে অসংখ্য ব্রাহ্মণ এবং সজ্জন ব্যক্তিরা সমবেত হলেন। অলৌকিক ও অপ্রত্যাশিতভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুও সেদিন
সেখানে আবির্ভূত হয়েছিলেন। সেই চিঁড়া-দধি ভোজন উৎসবটি দেখে সকলেরই মনে হচ্ছিল যে শ্রীকৃষ্ণেরই বনভোজন-লীলায় তাঁর সখাগণ চারিদিক থেকে এসে মিলিত হয়েছেন! বৈষ্ণব সেবা এবং সেই সাথে শ্রীকৃষ্ণের লীলা স্মরণের উপযোগী এমন পারমার্থিক তাৎপর্যপূর্ণ উৎসব আজও পানিহাটিতে প্রতি বৎসর মহাসমারোহে উদ্যাপিত হয়ে থাকে, এবং সকলেই উপলব্ধি করে থাকেন যে, এই উৎসবের মাধুর্য উপভোগের অভিলাষে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং শ্রীনিত্যানন্দপ্রভু সহ তাঁদের সমস্ত পার্ষদবর্গ আজও দণ্ড মহোৎসবের দিনক্ষণে চিন্ময় রূপে অবশ্যই উপস্থিত থাকেন।

নিত্যানন্দ প্রভু ছোটবেলা থেকেই যে সাম্যবাদী মনোভাবাপন্ন ছিলেন। তা আজ আর একবার প্রমাণিত করলেন। ধনীর ধন আপামর জনসাধারণের মাঝে বিলিয়ে দিয়ে সাম্যবাদের শুভ উদ্বোধন করলেন। এখান থেকেই তার সাম্যবাদের জয়যাত্রা শুরু হয় অর্থাৎ সকলেই তার সমপ্রাণতা অনুভব করেন এবং তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
      ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ। 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫৫. চতুঃ সম্প্রদায় 🙌 বৈষ্ণবাচার্য‍্য নাথমুনি 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob55.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧

꧁৫৫. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৪. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৫)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🙏🙏চতুঃ সম্প্রদায়🙏🙏*
*🙌বৈষ্ণবাচার্য‍্য নাথমুনি🙌*
*******************************
*🌻এই মহাত্মার পরবর্তীকালে আর একজন অতি প্রাচীন বৈষ্ণবাচার্য‍্যের অভ‍্যুদয় হয়েছিল।ইহাঁর নাম শ্রীরঙ্গনাথাচার্য‍্য ; সাধারণত ইনি নাথমুনি নামে অভিহিত।খৃষ্টীয় নবম শতাব্দীর শেষভাগে ত্রিচিনপল্লীর নিকটবর্তী শ্রীরঙ্গম্ শহরে এই সুপন্ডিত সাধু-পুরুষ বাস করতেন।ইহাঁর জন্মস্থান বীরনারায়ণপুর, মাদ্রাজ প্রদেশের চিদাম্ব তালুকের অন্তর্গত বতর্মান মল্লরগুড়ি, প্রাচীন সময়ে বীরনগর নামে অভিহিত ছিল।খৃষ্টজন্মের বহু পূর্ব হতে এই সব অঞ্চলে ভাগবত ও পঞ্চরাত্র সম্প্রদায়ের বৈষ্ণবগণ আগমন করে স্বীয় স্বীয় ধর্মমত প্রচার করেছিলেন। সুতরাং নাথমুনি যে পাঞ্চরাত্র কি ভাগবত-সম্প্রদায়ের ভক্ত ছিলেন,তাতে কোন সন্দেহ নেই।নাথমুনি বীরধারায়ণপুরের বিষ্ণুমন্দিরে বাস করতেন।কোন সময়ে তিনি শঠকোপ-রচিত বিষ্ণু-স্তোত্র শ্রবণ করে অতীব মুগ্ধ হয়েছিলেন। তিনি প্রথমতঃ দশটি মাত্র স্তোত্র শুনে এমন বিমুগ্ধ হয়ে পড়েন,যে শঠকোপের রচিত এইরকম  আরও স্তোত্র আছে কি না তার অনুসন্ধানে প্রবৃত্ত হন।তাঁর দীর্ঘকাল চেষ্টার ফলে শঠকোপ রচিত সহস্র সহস্র কবিতা সংগৃহীত হয়।শ্রীরঙ্গমে শ্রীমূর্তির সমক্ষে এই সব স্তোত্র আবৃত্তি করবার প্রথা প্রবর্তিত করেন।অদ‍্যাপি এই স্তোত্র-পাঠ-নিয়ম দাক্ষিণাত‍্যের প্রাচীন বিষ্ণুমন্দির সমূহে প্রচলিত রয়েছে।শঠকোপ অলৌকিক প্রতিভাবলে বেদের নিগূঢ় অর্থ দ্রাবিড় ভাষায় গ্রথিত করে "দ্রাবিড় বেদ" প্রকাশ করেছিলেন।ইহা একখানি প্রাচীন বৈষ্ণব-দর্শন।এই গ্রন্থের উপর ভিত্তি করেই শ্রীরামানুজাচার্য‍্যের বিশিষ্টাদ্বৈতবাদ প্রচারিত হয়েছে।মহাত্মা নাথমুনিও "ন‍্যায়তত্ত্ব" এবং "যোগরহস‍্য" নামে দুইখানি গ্রন্থ রচনা করেন।কিন্তু দুঃখের বিষয়,এক্ষণে এই গ্রন্থদ্বয় প্রচলিত নাই। "ন‍্যায়সিদ্ধাঞ্জন" গ্রন্থে এবং শ্রীভাষ‍্যে ন‍্যায়তত্ত্বের অনেক বচন উদ্ধৃত হয়েছে।ন‍্যায়সিদ্ধাঞ্জন গ্রন্থের প্রণেতার নাম বেঙ্কটনাথ,ইনি সংস্কৃত ভাষায় বহুল বৈষ্ণব গ্রন্থ লিখে গিয়েছেন।খৃষ্টীয় ১২৭০ হতে ১৩৭০ অব্দ পর্য‍্যন্ত ইনি জীবিত ছিলেন।নাথমুনির রচিত "ন‍্যায়তত্ত্ব" বৈষ্ণব ধর্মের দর্শন শাস্ত্র বিশেষ।শ্রীরামানুজ এই গ্রন্থ হতে যথেষ্ট সাহায্য লাভ করেছিলেন।রামানুজ-প্রবর্তিত বিশিষ্ট-অদ্বৈতবাদের বহুল তর্কযুক্তি সম্বন্ধে নাথমুনিই প্রথম পথ-প্রদর্শক। নাথমুনির পুত্রের নাম ঈশ্বরমুনি, ঈশ্বরমুনির পুত্রের নাম সুপ্রসিদ্ধ শ্রীযামুনাচার্য‍্য।কথিত আছে,নাথমুনি যখন পুত্র ও পুত্রবধূ নিয়ে শ্রীকৃষ্ণের জন্মস্থলী মথুরানগরী দর্শনে গমন করেন, সেই সময়ে যমুনাতটে তাঁর পৌত্র জন্মগ্রহণ করেন।এই জন্য ইনি যমুনা নামে অভিহিত হন।যামুনাচার্য‍্য অসামান্য পান্ডিত‍্য-প্রতিভায় সমগ্র দাক্ষিণাত‍্যে বৈষ্ণবসিদ্ধান্ত প্রচার করেন।শ্রী-সম্প্রদায়ের প্রবর্তক শ্রীরামানুজাচার্য‍্য এই মহাত্মারই শিষ‍্য।সুবিখ‍্যাত পুন্ডরীকাক্ষাচার্য‍্যের ছাত্র রামমিশ্রের নিকট যামুনাচার্য‍্য অষ্টম বর্ষ বয়সে উপনয়নের পর বেদ-শিক্ষা লাভ করেন।ইঁহার অসাধারণ স্মারকতাশক্তি ও অলৌকিক প্রতিভায় পঠদ্দশাতেই ইনি শিক্ষক ও সতীর্থগণের দৃষ্টি আকর্ষণ করেন।মহাভাষ‍্য-ভট্ট উপাধি বিশিষ্ট একজন পন্ডিতের নিকটও যামুন শাস্ত্রাধ‍্যয়ন করেন।ইঁহার মতো সুপন্ডিত কখনও কারও কাছে অর্থ প্রার্থী হন নাই। তিনি দরিদ্রতার মধ্যেও ধর্মভাব ও আত্মগৌরব অক্ষুণ্ণ রেখেছিলেন।তাঁর পান্ডিত‍্য-প্রতিভা দেখে চোল-রাজার সভাপন্ডিত অক্ষিআলোয়ান তাঁকে রাজসভার পন্ডিতের পদে নিযুক্ত করেন। কোন কারণ বশতঃ রাজ-পন্ডিতের সঙ্গে যামুনাচার্য‍্যের শিক্ষকের মনোমালিন‍্য উপস্থিত হলে, সভাপন্ডিত সেই মহাবাষ‍্য-ভট্টকে বিচার-ক্ষেত্রে আহ্বান করে তাঁকে অপ্রস্তুত করবার মনস্থ করলেন। যথাসময়ে রাজসরকার হতে ভট্টজীকে নিয়ে যাফার জন্য লোক এসে উপস্থিত হ'ল।যামুনাচার্য‍্য বিচার আহ্বানের জন্য প্রস্তুত হলেন। তিনি বললেন, রাজপন্ডিত! আমার অধ‍্যাপকের সঙ্গে বিচার করবার পূর্বে আমার সঙ্গে বিচার করুন।কাজেই তাইই স্থির হল।যামুনাচার্য‍্য যথাসময়ে বিচার করতে গেলেন।বিচারে সভাপন্ডিত সম্পূর্ণরূপে পরাস্ত হলেন।*
*🙏আজ এই পর্যন্ত, বানান ভুল মার্জনীয়🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৬. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫৪. চতুঃ সম্প্রদায় 👏 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob54.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৪. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৩. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৪)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
    *🙏চতুঃ সম্প্রদায়🙏*
*🍀আচার্য‍্য শঠকোপ বা শতগোপ🍀*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻শ্রীমদাচার্য‍্য রামানুজের আবির্ভাবের বহুপূর্ব হতে যে সব বৈষ্ণবাচার্য‍্য সনাতন বৈষ্ণব সম্প্রদায়কে জীবিত রেখেছিলেন তাঁদের কয়েকজনের নাম উল্লিখিত হল।*
*🌻মহাযোগী স্বামী, ভুযোগী, ষড়্ যোগী, ভক্তিসার স্বামী,মধুর কবি,কুল শেখর,যোগবাহন,ভক্তাঙ্ঘ্রি-রেণু-স্বামী, রামমিশ্র,শঠকোপ,পুন্ডরীকাক্ষ, নাথমুনি, মুনিত্রয়স্বামী,বকুলাভরণ, যামুনাচার্য‍্য প্রভৃতি।এই সব বৈষ্ণবাচার্য‍্য প্রাচীন কোন কোন বৈষ্ণব-সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন, তা নির্ণয় করা অতীব দুরূহ।উল্লিখিত মহাত্মাদের মধ্যে মধুরকবি,কুলশেখর, নাথমুনি, বকুলাভরণ, যামুনাচার্য‍্য প্রভৃতি যে সব বৈষ্ণব-গ্রন্থ রচনা করেন, তার মধ্যে অনেক গ্রন্থ এখনও বিদ‍্যমান আছে।বলা বাহুল‍্য এই সব বৈষ্ণব পন্ডিত যথাক্রমে পরে পরে আবির্ভূত হয়েছিলেন।উক্ত মহাত্মাগণের মধ্যে শঠকোপই (কেউ কেউ শতগোপ বলেন) প্রকৃতপক্ষে বৈষ্ণব ধর্মের প্রধান প্রচারক ও রামানুজাচার্য‍্যের পথ-প্রদর্শক ছিলেন।যামুনাচার্য‍্যের গ্রন্থসকল যেমন রামানুজাচার্য‍্যকে দার্শনিক অংশে সাহায্য করেছিল,শঠকোপের গ্রন্থাবলীও সেইরকম যুক্তি ও ভক্তিতত্ত্বের পথ প্রদর্শক হয়েছিল।পল্লবরাজবংশের শাসন সময়ে দাক্ষিণাত‍্যের বৈষ্ণবগণের যথেষ্ট প্রভাব পরিলক্ষিত হয়েছিল।বৈষ্ণব আলোয়ারগণ এই সময়ে যথেষ্ট খ‍্যাতি লাভ করেছিলেন।ইহাঁদের মধ্যে শঠকোপের নাম বিশেষ উল্লেখযোগ্য।শঠকোপ কুরুকই নামক স্থানের অধিবাসী ছিলেন।কুরুকই শহর তিনেভেলীর নিকটবর্তী এবং তাম্রপর্ণী নদীতটে অবস্থিত।শঠকোপ তামিল ভাষায় বহুতর গ্রন্থ রচনা করে গিয়েছেন।নিম্নশ্রেণীর শূদ্র বংশে জন্মগ্রহণ করলেও তিনি ভগবদ্ভক্তি প্রভাবে ও অসামান্য প্রতিভাবলে নানা শাস্ত্রে ব‍্যুৎপন্ন হয়ে  উচ্চ-বর্ণাভিমানিগণের মধ্যেও বৈষ্ণব ধর্ম প্রচারে সমর্থ হয়েছিলেন। কিন্তু তিনি তাদৃশ কৃতকার্য‍্য হতে পারেননি। তিনি স্বীয় গ্রন্থ মধ্যে লিখেছিলেন, এমন এক মহাপুরুষ আবির্ভূত হবেন, যিনি সমুদায় মানবকে বৈষ্ণব মতে দীক্ষিত করে শ্রীভগবচ্চরণারবিন্দে উপনীত করবেন। শঠকোপের এই ভবিষ‍্যদ্বাণী শ্রীমদাচার্য‍্য রামানুজ হতেই সফল হয়েছিল। আলোয়ারগণও বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন। তামিল ভাষায় ইহাঁর কৃষ্ণ-চরিত সম্বন্ধে এবং  বিষ্ণুর অবতার সম্বন্ধে অনেক গ্রন্থ লিখে গিয়েছেন।এতদ ব‍্যতীত এ সময় বৈষ্ণব-ধর্ম-সম্বন্ধীয় অনেক গান তামিল ভাষায় রচিত হয়।*
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৫. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds