শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৫৬. চতুঃ সম্প্রদায় 🙌 শ্রী-সম্প্রদায় 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob56.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৬. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৫. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
**(৫৬)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🙏🙏চতুঃ সম্প্রদায় 🙏🙏*
    *🙌🙌শ্রী-সম্প্রদায়🙌🙌*
~~~~~~~~~~~~~~~~~~~
*🍀বিচারে সভাপন্ডিত সম্পূর্ণরূপে পরাস্ত হলেন।চোলরাজ এই তরুণ যুবকের অসাধারণ পান্ডিত‍্য-প্রতিভায় বিমুগ্ধ হয়ে অনেক অনেক ভূ-সম্পত্তি দান করলেন।এর কিছুদিন পরে সদ্ গুরুর কৃপায় দিব‍্যজ্ঞান লাভ করে যামুনাচার্য‍্য সন্ন‍্যাস-আশ্রমে প্রবিষ্ট হলেন।তিনি দিবা-রাত শ্রীভগবানের অনন্ত মাধুর্য‍্যের সুধাস্বাদন করে প্রেমানন্দে বিহ্বল হতে লাগলেন।ফলতঃ(ফলে) তিনি শ্রীরঙ্গপত্তনে অবস্থান করে অধিকাংশ সময় শ্রীভগবচ্চিন্তায় অতিবাহিত করতেন, অবশিষ্ট সময় বৈষ্ণব-সিদ্ধান্তের আলোচনা করে গ্রন্থাদি লিখতেন।ভক্তির ব‍্যাখ‍্যায় তিনি যে সব অভিমত প্রকাশ করে গিয়েছেন,সমগ্র বৈষ্ণব সমাজেই তা সমাদৃত। বিশিষ্টতাদ্বৈতবাদ ও বৈষ্ণব ধর্ম সম্বন্ধে তিনি যে সব সিদ্ধান্ত সংস্থাপন করে গিয়েছেন,শ্রীপাদ রামানুজ সেই সব অভিমত গ্রহণ করে বেদান্ত-ভাষ‍্য রচনা করে গিয়েছেন।*
*🌹🌹যামুনাচার্য‍্যের অভিমত🌹🌹*
*🌻যামুনাচার্য‍্য মায়াবাদ নিরাকৃত করেছেন, ভগবানের চিদ্বিগ্রহত্ব সংস্থাপন করেছেন,ভক্তিকে ভগবৎ প্রাপ্তির উপায় বলে স্থির করেছেন, নির্বিশেষবাদের খন্ডন করেছেন, ভাগবত ও পাঞ্চরাত্র মতের পোষাকতা করছেন।যদিও তিনি বিশিষ্টাদ্বৈতবাদী বৈষ্ণবাচার্য‍্য ছিলেন, তথাপি তাঁর উপাসনায় প্রেমভক্তির ভাব পরিলক্ষিত হ'ত।এই জন্যই গৌড়ীয় বৈষ্ণবাচার্য‍্যগণ যামুনাচার্য‍্যের গ্রন্থে স্বীয়(নিজ) সম্প্রদায়ের পোষক অনেক শাস্ত্র-যুক্তি দেখতে পেয়ছিলেন এবং তাঁর গ্রন্থ হতে জায়গায় জায়গায় প্রমাণাদিও মুক্তভাবে সংগ্রহ করেছিলেন।শ্রীচৈতন‍্যচরিতামৃতকার শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহোদয় শ্রীযামুনাচার্য‍্যবিরচিত স্তোত্ররত্নের শ্লোক উদ্ধৃত করে ইহার কবিতার্কিত সিংহকৃত ভাষ‍্যধৃত শ্লোকও উদ্ধৃত করেছেন।ফলে শ্রীচরিতামৃতে,শ্রীভক্তিরসামৃতসিন্ধুতে ও ষট্ সন্দর্ভে যামুনাচার্য‍্যের বহু স্তোত্র উদ্ধৃত হয়েছে।স্তোত্ররত্ন ছাড়াও তিনি আরও কয়েকখানি গ্রন্থ রচনা করে গিয়েছেন।যথা,১)আগমপ্রামাণ‍্যম্ ২)পুরুষ-নির্ণয় ৩)ত্রিসিদ্ধআত্মসিদ্ধি, সংবিৎসিদ্ধি ও ঈশ্বরসিদ্ধি ৪)গীতার্থ সংগ্রহ প্রভৃতি। বিশিষ্টাদ্বৈত-ভাষ‍্যের প্রণেতা শ্রী-সম্প্রদায়ের যে চারটি প্রধান সম্প্রদায় প্রচলিত আছে,তা ইতঃপূর্বে লিখিত হয়েছে। এই চার সম্প্রদায়ের বিস্তারিত বিবরণ লিখতে গেলে,চারটি সুবৃহৎ গ্রন্থ হয়ে যাবে।বৈদিককাল হতে বৈষ্ণব-সম্প্রদায়ের ধারাবাহিকতা ও বৈষ্ণবধর্মের উৎকর্ষ প্রদর্শনই এই গ্রন্থের উদ্দেশ্য।সুতরাং উক্ত চার-সম্প্রদায়ের বিবরণ অতি সংক্ষেপে লিপিবদ্ধ হ'ল।*
*🙏🙏প্রথম=শ্রী-সম্প্রদায়🙏🙏*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*এই সম্প্রদায়ের আচার্য‍্য শ্রীরামানুজ স্বামী।ইনি খৃষ্টীয় একাদশ শতাব্দীতে অর্থ‍্যাৎ ৯৩৮ শকে (খৃঃ ১০১৭ অব্দে)*
*⭐স্মৃতিকাল-তরঙ্গের মতে ১০৪৯ শকাব্দে শ্রীরামানুজ বতর্মান ছিলেন।*
*🍀মাদ্রাজ প্রদেশে চেঙ্গলপৎ জেলার অন্তর্গত শ্রীপেরম্বুধূরম্ গ্রামে হারীত-গোত্রীয় ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন।ইহাঁর পিতার নাম কেশবাচার্য‍্য,মাতার নাম কান্তিময়ী দেবী।রামানুজ-সম্প্রদায়ী শ্রীঅনন্তাচার্য‍্য কৃত "প্রপন্নামৃত" নামক গ্রন্থে লিখিত আছে।*
*"শালিবাহন শকাব্দানাং তত্রাষ্টত্রিংশদুত্তরে।*
*গতে নবশতে শ্রীমান্ যতিরাজোহজনি ক্ষিতৌ।।*
                              *(১১৫ অঃ)*
*🌷রামানুজ কাঞ্চী-নগরস্থ শাঙ্কর সম্প্রদায়ী বৈদান্তিক পন্ডিত যাদবপ্রকাশ স্বামীর নিকট অধ‍্যয়ন করেন।এই সময়ে চোল রাজ‍্যের তৌন্ডীর মন্ডলের রাজার কন‍্যাকে ব্রহ্মরাক্ষস(ব্রহ্মদৈত‍্য) আশ্রয় করেছিল। কিছুতেই এর কোন প্রতিকার না হওয়ায় রাজা শেষে যাদবপ্রকাশ স্বামীকে আহ্বান করে কন‍্যাকে এই ভূতাবেশ হতে মুক্ত করতে অনুরোধ করেন।যাদবপ্রকাশ শিষ‍্যগণ সহ সেখানে উপস্থিত হ'লে ব্রহ্মরাক্ষস বিকট হাস‍্যধ্বনিতে দিগন্ত মুখরিত করে কন‍্যার মুখ দিয়ে তিরস্কার বাক‍্য বলতে লাগলেন, "তোমার সাধ‍্য কি,যাদবপ্রকাশ!আমাকে তাড়াবে?তুমি পূর্ব জন্মে কি ছিলে জানো? তুমি পূর্ব জন্মে গোধা (গোসাপ)ছিলে?একদা এক বৈষ্ণবের উচ্ছিষ্ট-প্রসাদান্ন ভোজনের পুণ‍্যফলেই তুমি ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করে এত বড় পন্ডিত হয়েছ।আর আমি কেন ভূতযোনি প্রাপ্ত হয়েছি তবে শুন?একদা আমি সস্ত্রীক এক যজ্ঞ আরম্ভ করি, সেই যজ্ঞ ঋত্বিক ও আমার অনবধানতায় অশুদ্ধ মন্ত্রোচ্চারণের জন্য ক্রিয়াপন্ড হওয়ায় আমি ব্রহ্মরাক্ষস হয়েছি। এক্ষণে তোমার শিষ‍্যগণের মধ্যে ভক্তবর "রামানুজ" যদি আমার মস্তকে চরণার্পণ করে পাদোদক প্রদান করেন,তাহলেই আমি এই রাজকন‍্যাকে ত‍্যাগ করে যেতে পারি।*
       *জয়নিতাই, ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৭. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds