শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৮২. শ্রীমুকুন্দ দাস ও শ্রীবীরচন্দ্র গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob82.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮১. শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob81.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৮২. শ্রীমুকুন্দ দাস ও শ্রীবীরচন্দ্র গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob82.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮২)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত‍্য,অতি সংক্ষেপে*
*শ্রীমুকুন্দ দাস ও শ্রীবীরচন্দ্র গোস্বামী*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*🙏শ্রীমুকুন্দ দাস=শ্রীকবিরাজ গোস্বামীর অন্তরঙ্গ শিষ‍্য।সম্ভবতঃ ১৪৫৩ শকে শ্রীমুকুন্দ দাসের জন্ম অনুমিত হয়।মুকুন্দদাস পাঞ্চালদেশীয় শ্রী-সম্প্রদায়ী বৈষ্ণব।কেউ কেউ মুলতানদেশীয় বণিক বলে থাকেন।শ্রীকবিরাজ গোস্বামীর দেহান্তরের পর শ্রীবিশ্বনাথ চক্রবর্তীকে পেয়ে আনন্দে দিন যাপন করেন।মুকুন্দদাস অনেক গুলি লীলাগ্রন্থ আরম্ভ করে শেষাবস্থায় শ্রীবিশ্বনাথ দ্বারা তার পূর্ণতা সম্পাদন করেন। সিদ্ধান্তচন্দ্রোদয়, অমৃতরত্নাবলী,রসতত্ত্বসার, আদ‍্যসারতত্ত্বকারিকা, আনন্দরত্নাবলী, সাধ‍্যপ্রেম-চন্দ্রিকা, উপাসনাবিন্দু, চমৎকার-চন্দ্রিকা, সাধনোপায় ইত‍্যাদি গ্রন্থ মুকুন্দের রচিত বলে প্রসিদ্ধ।এইসব গ্রন্থ কেবল রসতত্ত্বে পরিপূর্ণ।*
*🙏শ্রীমন্মহাপ্রভু দাসগোস্বামীকে যে শ্রীগোবর্ধনশিলা দিয়েছিলেন,শ্রীমদ্ দাসগোস্বামীর অপ্রকটের পর শ্রীকবিরাজ গোস্বামী ঐ শিলা অর্চন করতেন।তারপরে শ্রীমুকুন্দদাস ঐ শিলার্চন ভার গ্রহণ করেন। অনন্তর শ্রীনরোত্তম ঠাকুরের শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্তীর কন‍্যা শ্রীবিষ্ণুপ্রিয়া, মুকুন্দের নিকট হতে ঐ শিলার্চনার ভার প্রাপ্ত হন।বিষ্ণুপ্রিয়া আবার সময়ে সময়ে শ্রীবিশ্বনাথকে তা অর্পণ করতেন।মুকুন্দের ধর্মমত কেউ কেউ গোস্বামীপাদদের মতের বিপরীত বলে থাকেন।তারসঙ্গী বলে বিশ্বনাথের মতও কিছু অন‍্যরকম।🙏এইরকম অনুমান অপরাধজনক ও অসঙ্গত।🙏*
*অনধিকারী লোকই এর বিপরীত অর্থ করে গ্রন্থকর্তাকেও সেই দোষে দূষিত করেন। ভগবানের গূঢ়লীলা ও রসতত্ত্ব বুঝবার অধিকারী অতি বিরল।*
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
*🙏শ্রীবীরচন্দ্র গোস্বামী= শ্রীমন্নিত‍্যানন্দ প্রভুর পুত্র।ইঁনাকেও কেউ কেউ বীরভদ্র গোস্বামীও বলে থাকেন। কারও মতে বীরভদ্র সহজিয়া মত-প্রচারক শ্রীরূপ কবিরাজের পুত্র এবং তিনি পূর্ববঙ্গে বহু বৌদ্ধ-শ্রমণকে ভেক দিয়ে "নেড়া নেড়ী" দলের সৃষ্টি করেন।১৪৫২ শকে বীরচন্দ্রর সত্তার উপলব্ধি হয়।মাতার নাম বসুধাদেবী।ইঁহার গর্ভে ক্রমান্বয়ে সাত পুত্র জন্মগ্রহণ করেন।শ্রীঅভিরাম ঠাকুরের প্রণামে সবগুলি কালগত হন।শ্রীমহাপ্রভুর অপ্রকটের পর গঙ্গা নামে কন‍্যা এবং পরে এই বীরচন্দ্র জন্মগ্রহণ করেন।শ্রীনিত‍্যানন্দ প্রভু একচক্রা হতে কুলদেবতা শ্রীবঙ্কিমদেব, শ্রীঅনন্তদেব শিলা,ও ত্রিপুরাসুন্দরী দেবীকে শ্রীপাট খড়দহে এনে স্থাপন করেন।তাঁর অপ্রকটের পর বীরচন্দ্র গৌড়েশ্বরের নিকট হতে একটি প্রস্তর এনে শ্রীশ‍্যামসুন্দর-বিগ্রহ নির্মাণ করিয়ে খড়দহে স্থাপন করেন। "বৃহৎ পাষন্ডদলন" এই বীরচন্দ্র গোস্বামীর রচিত।এতে পুরাণাদির প্রমাণ উদ্ধৃত করে কৃষ্ণভক্ত বৈষ্ণব,ভক্তি,গুরু ও শ্রীহরিনাম মাহাত্ম‍্যাদি বর্ণিত হয়েছে।এটি বড় ও ছোট ভেদে দুইটি।ঝামটপুর নিবাসী শ্রীযদুনন্দন চক্রবর্তীর দুই কন‍্যা শ্রীমতী ও নারায়ণীর সঙ্গে বীরচন্দ্র গোস্বামীর বিবাহ হয়।শ্রীনারায়ণীর গর্ভে ইঁহার এক পুত্র শ্রীরামচন্দ্র ও তিন কন‍্যা জন্মগ্রহণ করেন।*
*🙏সমস্ত লেখায় গ্রন্থকারের 🙏*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮৩. শ্রীনরোত্তম দাস ঠাকুর 🏵️ নিত‍্যানন্দ দাস 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob83.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৮১. শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob81.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮০. শ্রীদৈবকীনন্দন দাস 🏵️ শ্রীবৃন্দাবন দাস ঠাকুর 🏵️ শ্রীঠাকুর লোচনানন্দ 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob80.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ৮১. শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob81.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮১)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব সাহিত‍্য, অতি সংক্ষেপে।*
*শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🙏জেলা বর্ধমান,কাটোয়ার তিনমাইল উত্তরে ঝামটপুর গ্রামে ১৪১৮ শকে (ইং ১৪৯৬ খৃঃ) জন্মগ্রহণ করেন।পিতার নাম শ্রীভগীরথ কবিরাজ, মাতা সুনন্দাদেবী।শ্রীপাট ঝামটপুরে শ্রীমন্মহাপ্রভুর শ্রীমূর্তি, কবিরাজ গোস্বামীর পাদুকা ও ভজন স্থান আছে।ইনি নিত‍্যানন্দ প্রভুর দীক্ষা শিষ‍্য।ইনি আকুমার বৈরাগ‍্য অবলম্বন করে শ্রীবৃন্দাবনে জীবন অতিবাহিত করেন।ইনি "শ্রীগোবিন্দ-লীলামৃত" মহাকাব‍্যগ্রন্থ সংস্কৃতে রচনা করেছিলেন।জরাতুর কৃষ্ণদাস ১৫০৩ শকে "শ্রীচৈতন‍্য-চরিতামৃত" সমাপ্ত করে ১৫০৪ শকে (ইং ১৫৮২)লোকান্তর গমন করেন ; সুতরাং পূর্বেই শ্রীগোবিন্দলীলামৃত রচিত। এর টীকাকারের নাম শ্রীবৃন্দাবন চক্রবর্তী, টীকার নাম "সদানন্দবিধায়িনী"।১৭১২ শকে অগ্রহায়ণ সোমবার পৃর্ণিমায় টীকা সমাপ্ত হয়।এই গ্রন্থে অষ্টকালীয় শ্রীকৃষ্ণলীলা অতি সুন্দরভাবে সজ্জিত আছে।ব‍্যাকরণ, অলঙ্কার, ছন্দ ও সঙ্গীত-শাস্ত্রের এতে পরাকাষ্ঠা প্রদর্শিত হয়েছে।বৈষ্ণব সাহিত‍্যে এইরকম মহাকাব‍্য আর নাই।*
*⭐শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের দ্বিতীয় অমৃত ভান্ড "শ্রীচৈতন‍্য-চরিতামৃত"।এই তাঁর জীবনের শেষ গ্রন্থ।প্রাচীন বাংলা ভাষায় পদ‍্যে লিখিত।এই গ্রন্থটি বৈষ্ণব সমাজে বেদ অপেক্ষাও অধিক সম্মানিত ও পূজিত।বৈষ্ণব সিদ্ধান্তের সমস্ত কথায় এই গ্রন্থে মসাপ্রভুর লীলা বর্ণন প্রসঙ্গে প্রকটিত হয়েছে।এতে পঞ্চান্নটি সংস্কৃত গ্রন্থের শ্লোক ও উদ্ভট(এমন কিছু শ্লোক আছে যার প্রকৃত সমাধান রসিকজন ছাড়া আন কেউ জানেন না,যেমন মহাপ্রভুর অন্তরের শ্লোক ব‍্যাখ‍্যা স্বয়ং মহাভাগবতচূড়ামণি শ্রীপাদ রূপ গোস্বামীর শ্লোকে পাওয়া গিয়েছিল।মহাপ্রভু বলেছিলেন "আমার অন্তর জানিলি কেমনে"? ইত‍্যাদি) শ্লোক উদ্ধৃত হয়েছে।তাছাড়াও গ্রন্থকারের নিজ কৃত বহু শ্লোক আছে।বৈষ্ণবমাত্রেই এই গ্রন্থের অল্প-বিস্তর ভাবে পরিচিত।কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত আরেকটি সংস্কৃত গ্রন্থ  "রূপ-মঞ্জরী"।এতে শ্রীপাদ রূপ গোস্বামীর অন্তর্ধান, বিলাপ বর্ণিত আছে ; এর অনুবাদকের নাম শ্রীবৈষ্ণবদাস। শ্রীবিল্বমঙ্গল-কৃত "শ্রীকৃষ্ণ-কর্ণামৃতের "টীকাও শ্রীপাদ কবিরাজ গোস্বামীর রচিত। "ভাগবত-গূঢ়ার্থরহস‍্য" কৃষ্ণদাসের রচিত হলেও,সেটি শ্রীকবিরাজ রচিত বলে সিদ্ধান্ত করা যায় না।১৫৭৫ শকে গ্রন্থ শেষ হয়,আর ১৫০৪ শকে শ্রীকবিরাজ গোস্বামীর আশ্বিনী শুক্লা দ্বাদশীতে শ্রীরাধা কুন্ডতীরে লোকান্তর ঘটে। সুতরাং অন‍্য কোন কৃষ্ণদাস হবেন।বৈষ্ণব সাহিত‍্যে ছয় বা সাতজন কৃষ্ণদাসের নাম দেখা যায়।*
*🌷আত্মজিজ্ঞাসা,আত্মনিরূপণ, রাগরত্নাবলী, শ‍্যামানন্দ-প্রকাশ, স্বরূপবর্ণন,সিদ্ধনাম,পাষন্ডদলন, রাগময়ীকণা,রসভক্তিচন্দ্রিকা, চৌষট্টিদন্ড-নির্ণয় ইত‍্যাদি বহু ছোট ছোট গ্রন্থ কৃষ্ণদাসের রচিত বলে দেখা যায়। সিদ্ধান্তবিষয়ে শ্রীচরিতামৃতের সঙ্গে সঙ্গতি না থাকায় সবগুলি শ্রীকবিরাজ কৃষ্ণদাসের রচিত বলে বোধ হয় না।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮২. শ্রীমুকুন্দ দাস ও শ্রীবীরচন্দ্র গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob82.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১৩১. শ্রীমতীর বিষম বিরহ 😪 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya131.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩১)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*😪😪শ্রীমতীর বিষম বিরহ😪😪*
########################
*🌻বাহ‍্যজ্ঞানশূন‍্যা হয়ে শ্রীমতী মনের আবেগে সন্ন‍্যাসিনী সেজেছেন।যাঁর স্বামী সন্ন‍্যাসী,তাঁর স্ত্রীকেও সন্ন‍্যাসিনী হতে হয়,এ জ্ঞানে বিষ্ণুপ্রিয়া সন্ন‍্যাসিনীর বেশে পাগলিনী সেজেছেন।শচীমায়ের এই দৃশ্য দেখে হৃদয় বিদীর্ণ হয়েছে, পুত্রবধূর এই বেশ দেখে বৃদ্ধার মনে নূতন শোকের সৃজন হয়েছে,তাঁর হৃদয়ে নিমাইচাঁদের  বিরহাগুণ নূতন করে দ্বিগুণ জ্বলে উঠেছে।মন আগুনে তিনি জ্বলেপুড়ে মরছেন। কিন্তু শ্রীমতী তাঁর মনের ভাব বুঝতে দিচ্ছেন না। শচীমা সহ‍্যগুণের পরাকাষ্ঠা দেখিয়ে শ্রীগৌরাঙ্গ-জননী নামের সার্থকতা সম্পাদন করলেন। 🙌লেখকের অভিন্নহৃদয় বন্ধুবর বৈষ্ণব শ্রীমান্ সত‍্যকিঙ্কর কুন্ডু মহাশয় একটি কবিতা শচীদেবীর তাৎকালিক মনের ভাব বিশেষ সুব‍্যক্ত হয়েছে বলে দেওয়া হল।*
                    *(০১)*
*বউমা!  বউমা! হয়ে পাগলিনী,*
        *কি বেশ ধ'রেছ জননী!*
*(আহা)সোনারকমল বল না আমায়,*
        *কেন গো সেজেছ যোগিনী!*
*খুলিয়া ফেলেছ সোনার-ভূষণ,*
*পরণে কেন মা গৈরিক বসন,*
*ননীর শরীরে বিভূতি মেখেছ,*
     *হেরিয়া ফাটে গো পরাণি।*
*(আহা)হিয়ার মানিক বল না আমায়,*
      *কেন গো সেজেছ যোগিনী।।*
                       *(০২)*
*কুটিল কুন্তল রুখু রুখু হ'য়ে,*
        *কেন মা পড়েছ বদনে।*
*(আহা)কার অনুরাগে হেন দশা তোর,*
            *বল্ না আমায় সদনে।*
*করে জপমালা গায়ে নামাবলী,*
*সজল নয়ন হরি হরি বলি,*
*কে কাঁদালে তোয় সুখের কোরকে,*
             *পরাণ বাঁধিয়া পাষাণে।*
*(আহা)কার অনুরাগে হেন দশা তোর,*
              *বল না আমার সদনে।*
                     *(০৩)*
*কমল আননে স্বরগের জ‍্যোতি,*
         *উঠেছে যেন মা ফুটিয়া।*
*(আহা)গোলোকের প্রেম ঝলকে ঝলকে,*
         *যেন মা আসিছে ছুটিয়া।*
*উজলিত দিশি মহিমা-কিরণে,*
*গৃহ আলোকিত সুপীত-বরণে,*
*শান্তির শীকর রূপের ঝলসে,*
           *সংসার গিয়াছে ভুলিয়া।*
*(আহা)গোলোকের প্রেম ঝলকে ঝলকে,*
              *যেন গো আসিছে ছুটিয়া।।*
                 *(০৪)*
*মনে হয় তুমি নহ মা মানবী,*
             *স্বরগের দেবী আসিয়া।*
*(আহা)গাও হরিনাম মধুর ররাবে,*
            *দুখিনী ভবনে পশিয়া।*
*যত চাই মাগো তোর মুখ পানে,*
*তত চাই ভুলে আপনার প্রাণে,*
*কে তুমি কে তুমি নবীনা যোগিনী,*
             *বল মা সন্তাপ নাশিয়া।*
*(আহা)নাম শুনে তোর নিটোল বদনে,*
              *পুলকে যেতেছি ভাসিয়া।।*
                  *(০৫)*
*সম্বর   সম্বর   ওরূপ   জননী!*
          *ওরূপে    পরাণ  চমকে।*
*(আহা)ঐ রূপে সাজি নিমাই আমার,*
               *ছাড়িয়া গিয়াছে পলকে।।*
*তোমারে পাইয়া ভুলেছি তাহারে,*
*তুমিও কি যাবে ছাড়িয়া আমারে,*
*খোল্ মা!খোল্ মা!যোগিনীর সাজ,*
             *এস মা! হৃদয়-ফলকে।*
*(আহা)জ্বলে যায় বুক,বউমা আমার,*
               *বিষাদ অনল ঝলকে।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৯. শ্রীহরিদাস ও রূপ-সনাতন 🏵️ শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas29.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৯. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৮. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৯)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
    *শ্রীহরিদাস ও রূপ-সনাতন*
   °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*"হরিদাস ঠাকুর শ্রীরূপ-সনাতন।*
*জগন্নাথ মন্দিরে না যান তিন জন।।*
*🙏কি দৈন‍্য!কি বিনয়!চরিতামৃত বলেন, হরিদাসের মতো শ্রীরূপ-সনাতনও শ্রীজগন্নাথদেবের শ্রীমন্দিরে যেতেন না।শ্রীরূপ-সনাতন বিশুদ্ধ ব্রাহ্মণ সন্তান--সহোদর ভাই। কিন্তু গৌড়ের রাজা হোসেন শাহর মন্ত্রী ছিলেন--যবন সংস্রবে ছিলেন বলেই নিজেদেরকে পতিত অধম বোধ করতেন এমন কি নিজেদেরকে "ম্লেচ্ছ জাতি"বলে পরিচয় দিতে কন্ঠিত হতেন না,এমনই দৈন‍্য=*
*🍀ম্লেচ্ছ জাতি ম্লেচ্ছসেবি করি ম্লেচ্ছ কর্ম।*
*🍀গোব্রাহ্মণ-দ্রোহি সঙ্গে আমার সঙ্গম।।*
          *(শ্রীচৈঃচঃ,মধ‍্য খঃ ১ম পরিঃ)*
*🌹বিভিন্ন সময়ে এই দুইভাই নীলাচলে গমন করেন,নীলাচলে যতদিন তাঁরা ছিলেন,হরিদাসের কুটিরেই থাকতেন। শ্রীরূপের প্রসিদ্ধ "বিদগ্ধ-মাধব ও ললিত-মাধব" নাটক দুইটি নীলাচলেই সম্পূর্ণ করেছিলেন। একদিন যথারীতি শ্রীমহাপ্রভু হরিদাসের কুটিরে আসিলেন,এসে দেখেন শ্রীরূপ কি লিখছেন। হরিদাস ও শ্রীরূপ মহাপ্রভুকে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়ালেন ও ভক্তি সহকারে দন্ডবৎ করলেন।গৌরহরি তাঁদেরকে আলিঙ্গন করে আসনে বসিলেন।তার পর "কি লিখছ" বলে একটি পৃষ্ঠা হাতে নিলেন।মহাপ্রভু যে পৃষ্ঠাটি হাতে নিলেন, তাতে এই শ্লোকটি লিখিত ছিল।*
*"তুন্ডে তান্ডবিনী রতিং বিতনুতে তুন্ডাবলী লব্ধয়ে।*
*কর্ণ-ক্রোড় কড়ম্বিনী খটয়তে কর্ণার্বুদেভ‍্যঃ স্পৃহাং।।*
*চেতঃ প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতিং।*
*নোজানে জানিতা কিয়দ্ভিরমৃতৈঃ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী।।"*
*🌳এই অপূর্ব শ্লোক শোনামাত্র হরিদাস প্রেমোল্লাস-ভরে নাচতে লাগলেন।হরিনামের মধুরিমা গাঁথা শ্রবণে তাঁর এত আনন্দ জন্মিল যে, আর স্থির হয়ে বসতে পারলেন না, গাত্রোত্থান (উঠে বসিলেন); আনন্দের প্রতিঘাতে তদীয় দেহ দোলতে লাগল, হরিদাস নৃত্য আরম্ভ করলেন।কি বলে যে প্রশংসা করবেন,খুঁজে পেলেন না ; অবশেষে বললেন,যথার্থ কথায় বললেন যে=*
*"কৃষ্ণ নামের মহিমা শাস্ত্র সাধু-মুখে জানি।*
*নামের মাধুর্য‍্য ঐছে কাঁহা নাহি শুনি।।চৈঃচঃ।।*
*🌺তার পর রথোৎসব আসিল, ভক্তগণেরও আবার আনন্দের দিন উপস্থিত হল।শ্রীমন্মহাপ্রভু পূর্ব বৎসরের মতোই মন্দির মার্জন ও কীর্তনোৎসব আদিতে পরমানন্দ উপভোগ করলেন।আগের বৎসরের মতোই=*
*"আইটোটা আসি কৈলা বন‍্য ভোজন।"*
*🍀পূর্ববৎই অর্থাৎ আগের মতোই*
*"প্রসাদ খায় হরি বলে সর্ব ভক্তগণ।*
*দেখি হরিদাস রূপের হরষিত মন।।"*
*🍀গোবিন্দ দ্বারায় প্রভুর শেষ প্রসাদ পাইলা।*
*🍀প্রেমে মত্ত দুইজন,নাচিতে লাগিলা।।চৈঃচঃ।।*
*🍁কিছুদিন পরেই শ্রীরূপ বৃন্দাবনে চলে গেলেন।শ্রীরূপ নীলাচল থেকে চলে গেলে, কিছুদিন পরে শ্রীপাদ সনাতন গোস্বামী শ্রীক্ষেত্রে আগমন করলেন।খোঁজ করে হরিদাসের পর্ণকুটিরে এসে উপস্থিত হলেন।যথাসময়ে গৌরহরির সঙ্গে তাঁর মিলন হল ; হরিদাস সনাতনকে পেয়ে পরম আনন্দে দিন যাপন করতে লাগলেন। সনাতন গোস্বামী এক অদ্ভুত সঙ্কল্প করে শ্রীক্ষেত্রে আগমন করেন।সে সঙ্কল্পটি এই যে,রথের সময় শ্রীমহাপ্রভুর বদনচন্দ্র দর্শন করতে করতে রথের চাকার সামনে পড়ে দেহপাত করবেন,এ সঙ্কল্প তাঁর মনে মনেই ছিল। কিছু দিন গত হল, একদা মহাপ্রভু হরিদাসের কুটিরে এসেছেন।প্রত‍্যেকদিনই আসেন,বসেন ও কতক্ষণ কথাবার্তা বলে চলে যান।সেদিন সনাতনকে ডাকতে ডাকতে আসিলেন।সনাতন করযোড়ে উপস্থিত হলে বলছেন--, সনাতন! মনে রেখ,দেহত‍্যাগ করলেই কৃষ্ণকে পাওয়া যায় না,যদি কৃষ্ণকে পাওয়া যেত,ক্ষণেকে কোটি দেহ তবে ত‍্যাগ করতাম।শ্রীকৃষ্ণের চরণ কেবল ভক্তি-পাশেই বাঁধা যেতে পারে, সনাতন!এ কুবুদ্ধি মন থেকে বিতারিত কর। তোমার কি মনে নাই যে,আমাকে তোমার সবকিছুই আত্মসমর্পণ করেছ।এ দেহ আমার,পরের দ্রব‍্য তুমি নষ্ট করতেপারো না।এ দেহ আমার,এই শরীর যন্ত্র দ্বারা আমি অনেক কাজ সাধন করব।*
            *ক্রমাগত।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৮. নীলাচলে 🏵️ শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas28.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৮. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৭. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৮)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
       *🙏🙏নীলাচলে🙏🙏*
      ************************
*🍀হরিদাস শ্রীমন্দিরে যেতেন না,প্রত‍্যহ সকালবেলা মন্দিরের  শ্রীচক্র দূর হইতে দর্শন করে দন্ডবৎ করতেন।হরিদাসের ভোজন ব‍্যবস্থা মহাপ্রভু স্বয়ংই করেছিলেন,তাঁর ইচ্ছায় ভাগ‍্যবান্ গোবিন্দ (মহাপ্রভুর সেবাধিকারী)প্রত‍্যেকদিন প্রসাদ এনে দিতেন,তাতেই তাঁর চলত। নীলাচলে গৌরহরির যে যে লীলা,পরম ভক্ত হরিদাসের তাতে যে যোগ ছিল,তা বলা বাহুল‍্য। মন্দির মার্জন (ধোয়া পাখলা)লীলা নীলাচলের একটি ঘটনা,হরিদাসকে এর মধ্যে পাওয়া যায়।*
*🌲নরেন্দ্র সরোবরের জলকেলি লীলায় ভক্তগণ প্রত‍্যক্ষ ব্রজরস ভোগ করেন⭐*
*পূর্বে যেন জলক্রীড়া হৈল যমুনায়*।
*সেই সব ভক্ত লই শ্রীচৈতন‍্য রায়*।।
*যে প্রসাদ পাইলেন জাহ্নবী যমুনা*।
*নরেন্দ্র জলের হৈল সেই ভাগ‍্যসীমা।।*
*এ সকল লীলা জীব-উদ্ধার কারণে।*
*কর্ম-বন্ধ ছিন্ডে ইহার শ্রবণে পঠনে।।চৈঃভাঃ।।*
*🍀হরিদাসও তারও মধ্যে ছিলেন একজন। তার পর বন-ভোজন। যখনই ভোজন ব‍্যাপার উপস্থিত হত, হরিদাসের তখনই প্রাণ উড়িত,তখনই তিনি দূরে দূরে থাকতেন।সন্ন‍্যাসের পর অদ্বৈতালয়ে যখন মহাপ্রভু উপস্থিত হন, তখন হতেই হরিদাসের এই ভয়ের উৎপত্তি।মহাপ্রভু নিত‍্যানন্দ সহ অদ্বৈতাচার্য‍্য গৃহে যখন ভোজনে বসিলেন,তখন বসেই তিনি হরিদাস ও মুকুন্দকে ডাকলেন,ইচ্ছে একত্র বসে ভোজন করেন।*
*🙏যে ভক্ত,সেইই দ্বিজ শ্রেষ্ঠ ; এটিই তাঁর মত।তথাপি যে অল্প একটু বন্ধন ছিল,সন্ন‍্যাস গ্রহণ করে তা হতেও মুক্ত হয়েছেন,এখন ভক্ত-শ্রেষ্ঠ হরিদাসের সঙ্গে একত্রে ভোজনের আর বাধা কি? কিন্তু মুকুন্দ দত্ত বা হরিদাস গৃহের ভেতরে গেলেন না,হরিদাস বললেন--,প্রভো!এ অধমকে যত উপরে তুলতে ইচ্ছে হয়েছে তা তুমি তুলেছ,এখন ক্ষমা দাও,আমি পরে বাইরে একমুষ্টি পাব।*
*🙏হরিদাস বলে মুঞি পাপিষ্ঠ অধম।*
*🙏বাহিরে এক মুষ্টি মুই করিব ভোজন।।চৈঃচঃ।।*
*🍁নীলাচলের "আইটোটা"নামক বিস্তৃত উদ‍্যানে ভক্তগণের ভোজন পঙক্তি(সারি বা শ্রেণী)বসিল।ভক্তগণ সারি সারি ভাবে বসে হরিধ্বনি করলেন।সে ভোজন-শোভা অনুপম।*
*🍀পিন্ডার উপরে প্রভু বৈসে লঞা ভক্তগণ।*
*🍀তার তলে তারতলে করি অনুক্রম।*
*🍀উদ‍্যান ভরি বৈসে ভক্ত করিতে ভোজন।চৈঃচঃ।।*
*🌹গৌরহরি চারিদিকে একবার ভাল করে দেখে নিলেন।হরিদাসের খোঁজ পড়ল।তিনি "হরিদাস,হরিদাস" বলে ঘন ঘন ডাকতে লাগলেন।হরিদাস বুঝলেন,বিপদ উপস্থিত।তখন কি করেন?দূরে থেকেই কাকুতি মিনতি দ্বারা মহাপ্রভুকে নিবৃত্ত (শান্ত) করলেন।চরিতামৃতে পায়=*
*🍀হরিদাস বলি প্রভু ডাকে ঘনে ঘন।*
*🍀দূরে রহি হরিদাস করে নিবেদন।।*
*🍀ভক্ত-সঙ্গে প্রভু করুন প্রসাদ অঙ্গীকার।*
*🍀এ সঙ্গে বসিতে যোগ‍্য নহোঁ মুঞি ছার।।*
*🍀পাছে মোরে প্রসাদ দিবে গোবিন্দ বহিদ্বারে।*
*🌷এই যে "পাছে"প্রসাদ পাওয়া,এর আর একটি অভিপ্রায় আছে।মহাপ্রভুর ভোজনাবশেষ ; কোন কোন মর্মী ভক্তকে গোবিন্দ "পাছে বা পরে" এনে দিতেন।*
*🌻এর পর শ্রীজগন্নাথের রথোৎসব। এই উৎসবে সগণ মহাপ্রভু নীলাচলে যে আনন্দোৎসব করতেন-- যেরকম নৃত্য-গীত হ'ত--যেরকম প্রেমের লহরী  বহিত,তা কল্পনাতীত।সে আনন্দোৎসবে হরিদাস প্রধান একজন। হরিদাস কিরকম নৃত্য করতেন বলা অসম্ভব⭐*
*🍀রথোৎসবের অদ্ভুত বিবরণ চরিতামৃত "মধ‍্য খন্ডের ১৩শ পরিচ্ছেদে দ্রষ্টব‍্য।*
*🌹শ্রীচৈতন‍্য ভাগবত বলেন=*
*অশ্রুপাত রোমহর্ষ হাস‍্য মূর্ছা ঘর্ম।*
*কৃষ্ণ-ভক্তি বিকারে যত আছে মর্ম।।*
**প্রভু হরিদাস মাত্র নৃত‍্যে প্রবেশিলে।*
*সকল আসিয়া তাঁর শ্রীবিগ্রহে মিলে।।*
*🌳স্থানান্তরে লিখিত আছে,হরিদাসের সে নৃত্য ও প্রেমানন্দধারা দর্শনে "পাষন্ডীও" মুগ্ধ হয়ে যেত।সে ভাব,সে অদ্ভুত প্রেমবিকার দর্শনে "ব্রহ্মা শিব পর্য‍্যন্ত" কুতূহলী হতেন।*
          🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৯. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds