✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৩৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৩২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩৩)💧শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী💧*
*🙏শচীমা-শ্রীমতী ও দামোদর পন্ডিত🙏*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
*"পাষাণে কুটিব মাথা অনলে পশিব।*
*গৌরাঙ্গ-সুখের নিধি কোথা গেলে পাব"।।চৈঃমঃ।।*
*🌼প্রায় পাঁচ বৎসর হ'ল শ্রীগৌরহরি গৃহত্যাগী হয়েছেন,এক্ষণে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর বয়ঃক্রম ১৮|১৯ বৎসর,শ্রীমতী এখন পূর্ণ যুবতী,রূপরাশি উছলিয়ে পড়ছে,বাল্য-স্বভাব আর নেই।শ্রীমতী এখন স্থিরচিত্তা ও গম্ভীরা, বেশী কথা বা বৃথা কথা তিনি কহেন না।কদাচিৎ কোন মরমী সখির সঙ্গে দুই একটি মনের কথা বলে প্রাণ শীতল করেন,পাঁচ বৎসর অবধি প্রাণবল্লভের জন্য দিনরাত্রি কাঁদছেন, সর্বত্যাগিনী হয়েছেন। শ্রীগৌরকথা, প্রাণনাথের গুণগাথা, হৃদয়নাথের রূপচিন্তা,শ্রীকৃষ্ণচৈতনের শ্রীচরণধ্যান, এই সব কাজে বিষ্ণুপ্রিয়া দেবীর সবিশেষ অনুরাগ। শ্রীমতীর প্রধানা সখী কাঞ্চনা সদা সর্বদা তাঁর নিকটে থাকেন।একদিন শ্রীগৌরপ্রিয়া সখীকে সম্বোধন করে বলছেন, সখী!এক একদিন করে কত মাস,কত বৎসর গেল, কৈ? আমার হৃদয়েশ্বর শ্রীগৌরাঙ্গ তো আসিলেন না?আমি এখনও যে তাঁর আশাপথ চেয়ে আছি।এ ছার জীবন তাঁর দর্শন আশাতেই রেখেছি।কেঁদে কেঁদে আমি প্রায় অন্ধ হতে বসেছি। আমার প্রাণবল্লভ কি এ সবকিছুই জানতে পারছেন না? এসব সমাচার কি কেউ তাঁকে দেয় নাই?*
*🙏শ্রীরাধিকার উক্তি বিদ্যাপতির একটি পদে শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার মনের ভাবটি বড় সুস্পষ্ট ব্যক্ত হয়েছে বলে এস্থলে উদ্ধৃত হল।*
*সজনি!কো কহু,আওব মাধাই।*
*বিরহ-পয়োধি, পার কিয়ে পাওব,*
*মঝু মনে নাহি পাতিয়াই।।*
*এখন তখন করি,দিবস গোঁঙারনু,*
*দিবস দিবস করি সা সা।*
*মাস মাস করি, বরিখ গোঙায়নু,*
*খোয়লু এ তনুক আশা।।*
*বরিখ বরিখ করি, সময় গোঙায়লু,*
*খোয়লু জীবনক আশে।*
*হিম কর কিরণে,নলিনী যদি জারব,*
*কি করব মাধবি মাসে।।*
*অঙ্কুরে-তপন তাপে, যদি জারব,*
*কি করব বারিদ মেহে।*
*ইহ নব-যৌবন, বিরহে গোঙায়ব,*
*কি করব সো পিয়া লেহে।।*
*ভণয়ে বিদ্যাপতি,শুন বর-যুবতী,*
*অব-- নাহি হোত নিরাশ।*
*সো ব্রজনন্দন, হৃদয় আনন্দন,*
*ঝটিতে মিলব তুয়া পাশ।।*
*🌻কাঞ্চনা লোকমুখে শুনেছেন, শ্রীগৌরাঙ্গ একবার জননী ও জন্মভূমি দর্শন করতে নবদ্বীপে আসিবেন।সখিকে সেই আশা রজ্জুতে ঝুলিয়ে রেখেছেন।এখন বসন্তকাল,নবপল্লবে বৃক্ষ-লতা শোভিত হয়েছে।মৃদুমন্দ মলয় সমীরণে বিরহিণীর প্রাণ আকুল করছে। পূর্ণিমার চন্দ্র নির্মল গগনে বসে ভুবনে মধুর হাসিরাশি ছড়াচ্ছেন। সন্ধ্যারাত্রে সুস্নিগ্ধ জ্যোৎস্নার আলোকে বসে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া ও কাঞ্চনা গৌরবিরহ-কথা বলছেন।বিষ্ণুপ্রিয়া বাণবিদ্ধ মৃগীর(হরিণের) ন্যায় গৌর-বিরহবাণে ছটফট করছেন। কাছে বসে কাঞ্চনা এই বিরহব্যাধির ঔষধ প্রয়োগ করছেন। ঔষধের গুণে সময়ে সময়ে অবশ্য ব্যাধির উপকার হচ্ছে। কিন্তু ব্যাধিটা তো অনেকদিনের, বড় উৎকট ও দুরারোগ্য বলে ঔষধের ফল ততটা হচ্ছে না।ব্যবস্থিত ঔষধগুলিও বড় উত্তম।কবিরাজটিও বড় বিজ্ঞ, ও চতুর, রোগিনীর মন বুঝে সময়োপযোগী ঔষধ প্রয়োগ করছেন।*
*🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৩৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
