✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১০৫. ধর্মই জাতীয়তার মূল 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob105.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ১০৬. সংস্কার---তত্ত্ব 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob106.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১০৬)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🌴সংস্কার---তত্ত্ব🌴*
🌿🌿🌿🌿🌿🌿🌿
*🍀বেদে ৪৮ প্রকার সংস্কারের বিষয় উল্লিখিত আছে, যথাক্রমে সেই সব সংস্কারে সংস্কৃত হওয়া অতীব দুরূহ ব্যাপার।বিশেষ করে নানা উপদ্রবে উপদ্রুত অল্পায়ু কলির জীবের পক্ষে তা একরকম অসম্ভব বললেও বেশী বলা হয় না।এইজন্য পরবর্তী স্মার্ত পন্ডিতগণ সেই ৪৮টি সংস্কারের মধ্যে ক্রমশঃ সংক্ষেপ করে ২৫ টি, পরে ১৬টি অবশেষে ১০টি মাত্র প্রচলিত রেখেছেন।যথা, বিবাহ,গর্ভাধান,পুংসবন,সীমন্তোন্নয়ন, জাতকর্ম,নিষ্ক্রামণ,নামকরণ,অন্নপ্রাশন,চূড়াকরণ,উপনয়ন (সমাবর্তনসমেত)।অধুনা এই দশটির মধ্যেও অধিকাংশ স্থলে নামকরণ,চূড়াকরণ,উপনয়ন এবং বিবাহ এই চারটি সংস্কার মাত্র দেখা যায়।আবার কোন কোন স্থলে এরও ব্যতিক্রম হয়ে থাকে।উক্ত সংস্কার সকলের মধ্যে উপনয়ন-সংস্কার একটি প্রধানতম সংস্কার।এটি মানসিক ব্যাপারের সঙ্গে বেশী সম্বন্ধযুক্ত।যে সময়ে বালকের বুদ্ধির উন্মেষ (উদয়)আরম্ভ হয়,সেই সময়ে এই সংস্কার বিহিত(ধারণ করা)। সুতরাং এটি একরকম বুদ্ধির সংস্কার বিশেষ।যজ্ঞোপবীতধারণ,গায়ত্রী উপদেশ,সন্ধ্যাবন্দনা ও বেদপাঠারম্ভ উপনয়ন-সংস্কারের প্রধান অঙ্গ।উপনয়ন,গুরুকুলে বাস,গুরুসেবা,ব্রহ্মচর্য্য,অগ্ন্যুপস্থান ও ভিক্ষাচরণ শিক্ষা প্রদান করে।ব্রাহ্মণ, ক্ষত্রিয়,বৈশ্য এই বর্ণত্রয় প্রধানতঃ এই সংস্কারের পর "দ্বিজ" সংজ্ঞা প্রাপ্ত হন।কিন্তু বৈষ্ণবী-দীক্ষা প্রভাবে মনুষ্যমাত্রেই "দ্বিজত্ব" লাভ করেন। যথা=যথা কাঞ্চনতাং যাতি কাংস্যং রসবিধানতঃ। তথা দীক্ষা-বিধানেন দ্বিজত্বং জায়তে নৃণাং।।(হরিভক্তিবিলাস ধৃত তত্ত্বসাগরবচন) অতএব একমাত্র দীক্ষা-সংস্কার দ্বারাই বেদোক্ত উপনয়নাদি সংস্কার সিদ্ধ হয়ে থাকে।বৈদিক শাস্ত্র এইরকম কর্মানুষ্ঠানকেই "তন্ত্র" নামে অভিহিত করেছেন। কাত্যায়নশ্রৌতসূত্র বলেন=*
*"কর্মানাং যুগপদ্ভাবস্তন্ত্রম্" ১৯|৮|১*
*🔥অর্থ্যাৎ যুগপৎ বহু ক্রিয়ানুষ্ঠানের নাম তন্ত্র। সুতরাং বেদোক্ত উপনয়নাদি সংস্কার,এক দীক্ষা-সংস্কার দ্বারা সংসিদ্ধ হওয়ায় ইহা তান্ত্রিক নামে অভিহিত।যে সকল দেবতার উদ্দেশ্যে দ্রব্যদানরূপ যজ্ঞ করতে হয়, একমাত্র বিষ্ণু আরাধনা দ্বারা সেই নিখিল দেবতার আরাধনা সিদ্ধ হয় বলে ইহাকে তান্ত্রিক পূজা বলা হয়।অতএব বৈষ্ণবী দীক্ষা ও বিষ্ণুপূজা তান্ত্রিকী নামে অভিহিত হলেও এটি যে সম্পূর্ণ বেদাচার-সম্মত, পূর্বে বলা হয়েছে। যাঁরা বলেন,দীক্ষা বৈদিক-সংস্কার হলে বিনা উপনয়নে দীক্ষা হতে পারে না,তাঁরা এই বৈষ্ণবী-দীক্ষার মাহাত্ম্য আদৌ অবগত নহে।যজ্ঞোপবীত গ্রহণের পর গায়ত্রী মন্ত্রোপদেশ গ্রহণ করলে বেদ পাঠে অধিকার জন্মে। সুতরাং উপনয়ন ও গায়ত্রী বেদপাঠের দ্বার স্বরূপ।বেদপাঠান্তে পদার্থ-জ্ঞান হলে,অর্থ্যাৎ ভগবত্তত্ত্ব জ্ঞানের উদয় হলে,উহার সাক্ষাৎ অনুষ্ঠানের জন্য দীক্ষা গ্রহণ করতে হয়।অতএব যে ব্যক্তি বৈষ্ণবী দীক্ষা লাভ করলেন তাঁর উপনয়নাদি গৌণ সংস্কারের তত প্রয়োজন হয় না।বৈষ্ণবী দীক্ষাই মুখ্য সংস্কার।বিশেষ করে উপনয়ন সংস্কার অনিশ্চিত। উপনয়ন একবার হলেও পুনরায় প্রয়োজন হয়ে থাকে।যথা= শাঠ্যায়ন ব্রাহ্মণে---*
*"নান্যত্র সংস্কৃতো ভৃগ্বঙ্গিরোহর্থবেদং"*
*উপনীতস্যাপি অথর্ব বেদাধ্যয়নার্থং পুনরূপনয়নং শ্রুয়তে।*
*🌹অর্থ্যাৎ ঋগ্বেদাদি অধ্যয়নের জন্য যিনি উপনয়ন গ্রহণ করেছেন, তিনি যদি অথর্ববেদ না পাঠ করে থাকেন,তাহলে সে অথর্ব বেদ পাঠ করবার জন্য তাঁকে পুনরায় উপনয়ন সংস্কার করতে হবে। সুতরাং একবার উপনয়নের পর পুনরায় যখন উপনয়ন সংস্কারের বিধি দেখা যাচ্ছে,তখন উপনয়নের প্রতি নিষ্ঠা কি?*
*আজ এই পর্য্যন্ত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔜 ক্রমাগত 👉
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
