✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১২৬. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob126.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ১২৭. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob127.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১২৭)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*শ্রাদ্ধ----------তত্ত্ব*
•••••••••••••••••••••••••••••
*🌷হিন্দু-সমাজে শ্রুতির পরেই স্মৃতির আদর দেখা যায়।মনু-সংহিতা অন্যান্য সংহিতা অপেক্ষা বেশী বেদার্থ-প্রতিপাদক বলে বিশেষ সমাদৃত ও প্রামাণিক। কিন্তু সে প্রাচীন মুনস্মৃতিই বা এখন কোথায়? এবং ঋষি মেধাতিথি-প্রণীত তাঁর ভাষ্যই বা এখন কোথায়?তা বহুকাল পূর্বে লুপ্ত হয়েছে।আমরা বতর্মান সময়ে মনু-স্মৃতি যে আকারে দেখতে পাই, সেটি সহারণ-সুত মহারাজ মদন কর্তৃক সঙ্কলিত।এটি ভট্ট মেধাতিথি ভাষ্যেই পরিব্যক্ত হয়েছে =*
*"মান্যা কাপি মনুস্মৃতি স্তদুচিতা ব্যাখ্যা হি মেধাতিথেঃ,*
*সা লুপ্তৈব বিধের্বশাৎ ক্বচিদপি প্রাপ্যং ন যৎ পুস্তকম্।*
*ক্ষৌণীন্দ্রো মদনঃ সহারণ-সুতো দেশান্তরাদাহৃতৈঃ,*
*জীর্ণোদ্ধার মঠীকরৎ তত ইতস্তৎ পুস্তকৈ র্লিখিতৈঃ।।"*
*🍀অন্যান্য সংহিতাগুলি এরই অনুসরণে পরবর্তীকালে রচিত এবং প্রাচীন রীতি অনুসারে কোন বিশেষ বেদশাখার সঙ্গে সম্বন্ধও নাই। সুতরাং প্রচলিত স্মৃতিসমূহ, প্রাচীন ধর্মসূত্রগুলি ভেঙ্গে চুরে সমাজ-শাসক সুধীব্যক্তিগণ কর্তৃক যে বতর্মান আকারে রূপান্তরিত হয়েছে, তাতে সন্দেহ নাই। অতএব কোন ধর্মাচারের সূক্ষ্ম মীমাংসা করতে হলে কেবল এইসব রূপান্তরিত গ্রন্থগুলির উপর নির্ভর করা যায় না। অতএব যে যে জায়গায় মতের বিরোধ উপস্থিত হবে, সেই সেই জায়াগায়ই বেদবিহিত মতই গ্রহণ করা কর্তব্য। যেহেতু=*
*"ধর্ম-জিজ্ঞাসামানানাং প্রমাণং পরমং শ্রুতিঃ।"*
*🌹এখন দেখা যাক,"পিতৃ" শব্দ কাকে নির্দেশ করে। শ্রুতি "পিতৃ" শব্দে কেবল জন্মদাতা পিতাকে নির্দেশ না করে প্রধানতঃ ব্রহ্মবিদ্ বিদ্বান ব্যক্তিকেই শ্রেষ্ঠ পিতৃপদবাচ্য নির্দেশ করেছেন।যথা=*
*"ত্বং হি নঃ পিতা যোহস্মাকমবিদ্যয়াঃ পরং পারং তারয়সীতি।"*
*(প্রশ্নোপনিষদ্)*
*🌷আপনিই আমাদের পিতা, যেহেতু আপনি আমাদেরকে এই অবিদ্যা বা মায়া-সাগর হতে পরমপারে উত্তীর্ণ করছেন। সুতরাং =*
*"উৎপাদক ব্রহ্মদাত্রোর্গরীয়ান্ ব্রহ্মদঃ পিতা।*
*ব্রহ্মজন্ম হি বিপ্রস্য প্রেত্য চেহ চ শাশ্বতম্।।"(মনু)*
*🌻জন্মদাতা ও ব্রহ্মজ্ঞানদাতা এই উভয়ের মধ্যে ব্রহ্মজ্ঞানদাতা পিতাই গরীয়ান। কারণ,জন্মদাতা পিতা কেবল নশ্বর জড়দেহের উৎপাদক, তা জড়াতীত ও শাশ্বত।অতএব পিতৃশব্দ রূঢ়ার্থে (উৎপন্ন অর্থে) যে কেবল জন্মদাতা পিতাকেই বুঝায়,তা নয়। শাস্ত্রে সপ্তপিতা উল্লিখিত হয়েছে। যথা=*
*"কন্যাদাতান্নদাতা চ জ্ঞানদাতাভয়প্রদঃ।*
*জন্মদো মন্ত্রদো জ্যৈষ্ঠভ্রাতা চ পিতরঃ স্মৃতাঃ।।"*
*(ব্রহ্মবৈবর্ত)*
*🌹কন্যাদাতা,অন্নদাতা,জ্ঞানদাতা, অভয়দাতা, জন্মদাতা,মন্ত্রদাতা ও জ্যেষ্ঠভ্রাতা এই সাতজনই পিতৃপদবাচ্য। তাছাড়াও যজুর্বেদে অষ্ট পিতৃগণের নাম উক্ত হয়েছে। যথা= সোমপা,লোমসদ,অগ্নিষ্বাত্তা, বর্হিষদ, হবির্ভূজ, আজ্যপা, সুকালীন ও যমরাজ। আবার যজুর্বেদে যে বসু=পিতা,রুদ্র=পিতামহ ও আদিত্য=প্রপিতামহ, এই তিনপুরুষের নাম উল্লেখ আছে।উঁনারা মৃত-পিত্রাদি নন অথবা বস্বাদি নামধেয় কোন পৃথক সত্ত্বাবিশিষ্ট জীবও নন। সামবেদীয় ছান্দোগ্য উপনিষদ পাঠে জানা যায়,উঁনারা জীবিত বিদ্বান ব্রহ্মচারী বিশেষ, ব্রহ্মচর্যের ভিন্ন ভিন্ন অবস্থায় উঁহারা ঐরকম ত্রিবিধ আখ্যায় অভিহিত হয়ে থাকেন। ব্রহ্মচারী চতুর্বিংশতি(২৪) বৎসর পর্য্যন্ত গুরুকুলে অবস্থান করে যখন বেদাদি অধ্যয়ন করেন,তখন তাঁতে সকল সদ্ গুণ বাস করে বলিয়া (বসু=পিতা), নামে পিতামহ অভিহিত হন।যথা===*
*"তদস্য বসবোহন্বায়ত্তাঃ প্রাণাবাব বসব হীদং সর্বং বাসরন্তি।"*
*🍀৪৪ বৎসর পর্য্যন্ত ব্রহ্মচর্য্যানুষ্ঠান দ্বারা ব্রহ্মচারী যখন বেদাধ্যয়ন করেন,তখন তাঁকে দেখে পাষন্ডগণ ভয়ে রোরুদ্যমান (পুনঃপুনঃ রোদন) হয় বলে তিনি "রুদ্র" পিতামহ নামে আখ্যাত হন। যথা==*
*"প্রাণা বাব রুদ্রা এতে হীদং সর্বং রোদয়তি।"*
*☘পরন্তু তৃতীয় ব্রহ্মচর্য্যকালে ৪৮ বৎসর পর্য্যন্ত যে ব্রহ্মচারী বেদাদি অধ্যয়ন করেন, তিনিই "আদিত্য" প্রপিতামহ নামে খ্যাত। যথা==*
*"প্রাণা বাব আদিত্যা এতে হীদং সর্বমাদদতে।"*
*🌷তাঁতে সদ্ গুণাবলী আদিত্যের অর্থ্যাৎ সূর্য্যের মতো স্বপ্রকাশরূপে অবস্থান করে বলিয়া তিনি আদিত্য নামে অভিহিত।*
*ক্রমাগত*
🔜 ক্রমাগত 👉 ১২৮. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob128.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
