শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১২৬. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob126.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১২৫. মৃত-সৎকার পদ্ধতি 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob125.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১২৬. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob126.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১২৬)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
            *শ্রাদ্ধ-----------তত্ত্ব*
             °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀বৈদিককালের পিতৃযজ্ঞ প্রধানতঃ দুইভাগে বিভক্ত। পিতৃশ্রাদ্ধ ও পিতৃতর্পণ।যে কর্ম দ্বারা পিতৃগণের তৃপ্তি বা সুখ সম্পাদিত হয়, তার নাম পিতৃতর্পণ এবং যে কর্ম দ্বারা শ্রদ্ধাসহকারে তাঁদের সেবা-শুশ্রূষা করা যায়,তার নাম শ্রাদ্ধ।এই শ্রাদ্ধ শব্দের নিরুক্তি(নিশ্চয় উক্তি) এই যে=*
*"শ্রৎ সত‍্যম্ দধাতি ষয়া সা শ্রদ্ধা,*
*শ্রদ্ধয়া ক্রিয়তে যৎ তৎ শ্রাদ্ধম্।"*
*☘অর্থ‍্যাৎ শ্রৎ শব্দে সত‍্যকে বা সৎ-পদার্থ (ব্রহ্ম-পদার্থকে) বুঝায়, যার দ্বারা সেই সত‍্য বা ব্রহ্মপদার্থ লাভ করা যায়,তাকে শ্রদ্ধা কহে এবং সেই শ্রদ্ধাসহকারে কৃতকার্য‍্যের নামই শ্রাদ্ধ।*
*🌷ঐ শ্রাদ্ধ আবার প্রথমতঃ দুইভাগে বিভক্ত। যথা-- পার্বণ ও একোদ্দিষ্ট। পিতৃ-সাধারণের জন্য যা কৃত হয়,তার নাম পার্বণ এবং একের উদ্দেশ্যে যা কৃত হয়,তার নাম একোদ্দিষ্ট। শাস্ত্রে এই শ্রাদ্ধ অহরহঃ অনুষ্ঠেয় বলে উক্ত হয়েছে।যথা=*
*"কুর্য‍্যাদহরহঃ শ্রাদ্ধমন্নাদ‍্যেনোদকেন বা।*
*পয়োমুলফলৈর্বাপি পিতৃভ‍্যঃ প্রীতিমাবহন্।।"(মনু)*
*🌹অর্থ‍্যাৎ অন্নাদি দ্বারা,জল দ্বারা, অথবা দুধ বা ফলমুলাদি দ্বারা পিতৃগণের প্রীতি-উদ্দেশ‍্যে অহরহঃ অর্থ‍্যাৎ প্রত‍্যহ শ্রাদ্ধ করবে।*
*🌺আবার "আশ্বলায়ন গৃহ‍্যসূত্রেও উক্ত হয়েছে =*
*"যৎ পিতৃভ‍্যো দদাতি স পিতৃযজ্ঞঃ,*
*তানেতান্ যজ্ঞান্ অহরহঃ কুর্বীত।"*
*☘অর্থ‍্যাৎ পিতৃগণের উদ্দেশ্যে বা পিতৃগণকে যে দান,তার নাম পিতৃযজ্ঞ। এই যজ্ঞ প্রতিদিন করবে।*
*🌼এই যে শাস্ত্রে নিত‍্য পিতৃযজ্ঞ বা পিতৃশ্রদ্ধানুষ্ঠান করবার ফিধি উল্লিখিত হয়েছে,এটি মৃত পিতৃগণের উদ্দেশ্যে কি জীবিত পিতৃগণের উদ্দেশ্যে বিধেয়(উচিত), এক্ষণে তাইই বিচার্য‍্য।*
*"অধ‍্যাপনং ব্রহ্মযজ্ঞঃ পিতৃযজ্ঞস্তু তর্পণম্।*
*হোমো দৈবোবলির্ভৌতো নৃযজ্ঞোহতিথি-পূজনম্।।(মনু)*
*🌹অর্থ‍্যাৎ অধ‍্যয়ন-অধ‍্যাপনের নাম ব্রহ্মযজ্ঞ, পিতৃগণের তৃপ্তিসাধনের নাম পিতেযজ্ঞ,হোমের নাম দৈবযজ্ঞ, পশুপক্ষ‍্যাদিকে অন্নাদি দানরূপ বলির নাম,ভূতযজ্ঞ এবং অতিথিসেবার নাম নৃযজ্ঞ।অতএব ঋষিগণ,পিতৃগণ,দেবগণ,ভূতগণ ও অতিথি সকল,এঁনারা সকলেই গৃহস্থের উপর প্রত‍্যাশা রাখেন। সুতরাং স্বাধ‍্যায় পাঠে ঋষিগণের প্রীতি উৎপাদন করবেন,হোম দ্বারা দেবগণের, শ্রাদ্ধ দ্বারা পিতৃগণের, অন্নাদি দ্বারা, তদভাবে মিষ্টবচন দ্বারাও অতিথিগণের প্রীতি সম্পাদন করবেন এবং বলিদত্ত অন্নাদি দ্বারা পশুপাখি আদি জীবগণের যথাবিধি তৃপ্তিসাধন করবেন।এই পঞ্চমহাযজ্ঞের মধ্যে অপর চারটি যজ্ঞ যখন জীবিতগণের উদ্দেশ্যে বিহিত,তখন পিতৃযজ্ঞও যে জীবিত পিতৃগণের উদ্দেশ্যেই বিহিত হয়েছে, তা সহজেই অনুমান করা যাচ্ছে।উক্ত দৈনিক কৃত‍্য জীবৎ-পিতৃযজ্ঞই ক্রমশঃ পরিবর্তিত ও সঙ্কুচিত হয়ে পরবর্তীকালে মৃতক শ্রাদ্ধপদ্ধতিতে পরিণত হয়েছে।এখন শ্রাদ্ধ বললে কেবল মৃতব‍্যক্তিরই শ্রাদ্ধ বুঝিয়ে থাকে। "শ্রাদ্ধ" শব্দ কোন জীবিত ব‍্যক্তির উদ্দেশ্যে প্রযুক্ত হলে, সেটি লোকে উপহাস বলে গণ‍্য করেন। কালের প্রভাব এমনই বিচিত্র!! বহু প্রাচীনকালের কথা নয়,মহাভারতের সময়ও শ্রাদ্ধবিধি জীবিত ব‍্যক্তির উদ্দেশ্যেই প্রযুক্ত হ'ত।মহারাজ পৌষ‍্যের রাজসভায় সমাগত ঋষি "উতঙ্কের" শ্রাদ্ধই তার প্রমাণ।মহারাজ পৌষ‍্য, ঋষি উতঙ্ককে বলেছিলেন=*
*"ভগবংশ্চিরেণ পাত্রমাসাদ‍্যতে ভবাংশ্চ গুণবানতিথি স্তদিচ্ছে শ্রাদ্ধং কর্তুং ক্রিয়তাং।"(আদিপর্ব)।*
*🌷হে ভগবন্! সৎপাত্র সর্বদা পাওয়া যায় না, আপনি গুণবান্ অতিথি উপস্থিত, অতএব আমি আপনার শ্রাদ্ধ করতে ইচ্ছে করি। তদুত্তরে উতঙ্ক ঋষি বলেছিলেন=*
*"কৃতক্ষণ এবাস্মি শীঘ্রমিচ্ছা যথোপপন্নমুপস্কৃতং ভবতীতি।*
*স তথেত‍্যুক্তা যথোপপন্নেনান্নেনৈনং ভোজয়ামাস।।"*
*🌹রাজন্! আমি ক্ষণকাল অপেক্ষা করছি, যে অন্ন উপস্থিত আছে,আপনি তাইই নিয়ে আসুন। অনন্তর মহারাজ পৌষ‍্য,যথোপস্থিত অন্ন এনে তাঁকে ভোজন করালেন।*
*🌺বর্তমানকালে এইরকম জীবৎশ্রাদ্ধ একপ্রকার উঠেই গেছে। তার পরিবর্তে মৃতকশ্রাদ্ধই বহু বিস্তৃতি লাভ করেছে। মৃত-শ্রাদ্ধকালে যে সমস্ত ঋক্ ও যর্জুবেদীয় মন্ত্র সব পঠিত হয়ে থাকে,তার কোথাও "শ্রাদ্ধ" শব্দের উল্লেখ দেখা যায় না। সুতরাং বতর্মান শ্রাদ্ধ-প্রণালী যে, বৈদিককালের জীবৎশ্রাদ্ধের অর্থ‍্যাৎ পিতৃযজ্ঞেরই আভাসমাত্র তা সহজের অনুমান করা যায়।একদিকে যেমন বৈদিক আচার ব‍্যবহারের পরিবর্তন সাধিত হয়েছে, সেই সঙ্গে প্রাচীন বৈদিক ধর্মগ্রন্থগুলিকেও সময়োপযোগীরূপে পরিবর্তিত বা পরিবর্ধিত করা হয়েছে। কিন্তু বৌদ্ধ ও মুসলমান বিপ্লবের সময়েও যে সামাজিক আচার-ব‍্যবহার ও নীতিধর্মের বহুল বিপর্য‍্যয় ঘটেছে,তাতে সন্দেহ নেই।*
   *আজ এই পর্য‍্যন্ত থাক*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১২৭. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob127.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧





adds