শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৩. তত্ত্ব----কথন 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananada13.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৩. তত্ত্ব----কথন 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananada13.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১২. তত্ত্ব----কথন 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda12.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 *(১৩)🙏শ্রীরামানন্দ রায়🙏*
       *🌻তত্ত্ব-কথন🌻*
    *************************
*🍀শ্রীরাম রায়ের প্রমুখাৎ (শ্রীমুখ থেকে) মহাপ্রভু এই বিশুদ্ধ ভক্তির কথা শুনে বললেন, রামরায়!সাধ‍্য-তত্ত্বের মধ্যে এই বিশুদ্ধ ভক্তি গ্রাহ‍্য বটে,কিন্তু এও চরম নহে।*
*🙏বৈষ্ণব ধর্মের সাধ‍্য-তত্ত্ব কত উচ্চে অবস্থিত,এখান হতেই তার সোপান( সিঁড়ি)বুঝা যায়। নির্ভেদ ব্রহ্মজ্ঞানীর যা চরম সাধ‍্য,বৈষ্ণবের সাধ‍্যের প্রথম সোপান তারও পরে।বিশুদ্ধ ভক্তি হতেই বৈষ্ণবধর্মের সাধ‍্যতত্ত্বের প্রথম সোপান আরম্ভ।এই সিঁড়ি হতে অনেকগুলি সিঁড়ি অতিক্রম করলে সাধ‍্যতত্ত্বের নিগূঢ় প্রদেশে উপস্থিত হওয়া যায়।সাধন ভক্তির পরেও যখন মহাপ্রভুর জিজ্ঞাসার নিবৃত্তি(বিরতি)হ'ল না,তখন রামরায় বললেন,প্রভো! প্রেমভক্তিই সর্বসাধ‍্যসার।এই বলে তিনি স্বরচিত শ্লোক পাঠ করলেন। যথা=*
*"নানোপচারকৃতপূজন মাত্মবন্ধোঃ প্রেয়ৈব ভক্ত-হৃদয়ং সুখবিদ্রূতং স‍্যাৎ।*
*যাবৎ ক্ষদস্তি জঠরে জরঠা পিপাসা তাবৎ সুখায় ভবতো ননু ভক্ষ‍্যপেয়ে।।*
*🌷অর্থ‍্যাৎ বিবিধ উপচার দ্বারা পূজা ব‍্যতীতও কেবল প্রেম দ্বারাই ভক্তহৃদয় সুখে দ্রবীভূত হয়।যে পর্য‍্যন্ত বলবতী ক্ষুধা ও পিপাসা বর্তমান থাকে,সেই পর্য‍্যন্ত ভক্ষ‍্যপেয় সুখের কারণ হয়।*
*"কৃষ্ণভক্তিরসভাবিতা মতিঃ ক্রিয়তাম্ যদি কুতোহপি লভ‍্যতে।*
*তত্র লৌলমপি মূল‍্যমেকলং জন্মকোটিসুকৃতৈ র্ন লভ‍্যতে।।*
*☘অর্থ‍্যাৎ যদি কোথাও কৃষ্ণভক্তিরসভাবিতা মতি পাওয়া যায়,তবে তা তৎক্ষণাৎ ক্রয় কর।লোভই উহার একমাত্র মূল‍্য।কোটি জন্মের সুকৃতি দ্বারাও এই লোল‍্য পাওয়া বড়ই সুদুষ্কর। এই শ্লোকটি প্রেমভক্তির উদাহরণ।*
*🌺আগেই বলা হয়েছে,নিগূঢ় ধর্মতত্ত্ব প্রকটনের জন্য মহাপ্রভূ রামরায় দ্বারা জগতে সাধ‍্যের সারতম তত্ত্ব প্রকাশিত করেন।রামরায় যতক্ষণ কর্মাদির বিষয় বলছিলেন, মহাপ্রভু তার সমস্তই বহিরঙ্গ বলে তাতে উপেক্ষা করছিলেন।যখন প্রেমভক্তির কথা উপস্থাপিত করা হল,প্রেমময় মহাপ্রভু তখন তাতে সম্মতি প্রকাশ করে বললেন=*
*"""এহ হয়, আগে কহ আর"""।*
     °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍁প্রেমভক্তির প্রথম সোপান বা সিঁড়ি--দাস‍্য। তাই রায় মহাশয় সর্ব প্রথমে দাস‍্য প্রেমের মাহাত্ম্য-সূচক একটি শ্লোক পাঠ করে বললেন=*
*"যন্নামশ্রুতিমাত্রেণ পুমান্ ভবতি নির্মলঃ।*
*তস‍্য তীর্থপদঃ কিংবা দাসানামবশিষ‍্যতে"।।*
                       *(শ্রীভাগবত=৯|৫|১৬)*
*☘অর্থ‍্যাৎ যে তীর্থপদ শ্রীভগবানের নাম শ্রুতিবিষয়ে প্রবিষ্ট (প্রবেশ) হলেই লোক নিষ্পাপ ও নির্মল হয়ে যায়, এ জগতে তাঁর দাসদের আর কি কোন সাধন অবশিষ্ট থাকে? অর্থ‍্যাৎ শ্রীভগবত-দাস-গণের পক্ষে সকল সিদ্ধিই করতলগত। তিনি আরও একটি শ্লোক দ্বারা দাস‍্যপ্রেমের মাহাত্ম্য প্রকটিত করেন তা এই যে=*
*"ভবন্তমেবানুচরন্নিরন্তরঃ প্রশান্তনিঃশেষমনোরথান্তরঃ।*
*কদাহমৈকান্তিকনিত‍্যকিঙ্করঃ প্রহর্ষয়িষ‍্যামি স নাথজীবিতম্"।।*
             *(গোস্বামীপাদোক্তঃ শ্লোকঃ)*
*🍁অর্থ‍্যাৎ হে নাথ!আমার এমন দিন কবে হবে যে আমি তোমার ঐকান্তিক নিত‍্য দাস হয়ে সতত তোমাকে ভাবতে ভাবতে প্রশান্তমনা হয়ে তোমার অনুচর বা দাস হব এবং আমি সনাথ হয়ে পরমানন্দ লাভ করব।(আমি ভক্তসঙ্গ বা সৎসঙ্গ না করতে পেরে সত‍্যই অনাথ হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। যেদিন তোমার দাস হতে পারব সেদিন সত‍্যিকারের সনাথ হব।)*
*🌹দাস‍্যপ্রেমের এই ভাব প্রাথমিক প্রেমভক্তি-সাধকের একান্ত উপযোগী। কিন্তু বলা বাহুল‍্য প্রেমভক্তি লাভের জন্য সর্বপ্রথমে শাস্ত্রীয় বিধান প্রতিপালন অত‍্যাবশ‍্যক। মহাপ্রভু বর্ণাশ্রমাচারজনিত সকাম ও নিষ্কাম কর্মকে বহিরঙ্গ বলেছেন।বস্তুতঃ সাধ‍্য তত্ত্বের আলোচনায় এইসব বিষয় যে বাইরের কথা তাতে অনুমাত্রও সন্দেহ নেই। আচারভ্রষ্ট লোকের দেহশুদ্ধি হয় না। আর অশুদ্ধ দেহে কৃষ্ণভক্তির উদয় অসম্ভব। অসাত্ত্বিক আহার,গ্রাম‍্য বা বাজে কথায় সময় কাটানো, গ্রাম‍্য বা বাজে ভাবনায় মনের একাগ্রতা প্রভৃতি কৃষ্ণভক্তির বাধা। সুতরাং আদৌ দেহ-শুদ্ধির জন্য শাস্ত্রীয় বিধান মত জীবনের কাজ নিয়মিত করা কর্তব‍্য।জীবন যদি এইরকম নিয়মিত না হয়,তবে ভক্তির সাধন-রাজ‍্যে প্রবেশ-পথ পাওয়াই অসম্ভব।মহাপ্রভু ঐ সব কর্মকে বাইরের কর্ম বলে নির্দিষ্ট করলেও আমাদের মতো বহিরঙ্গগণের সর্বপ্রথমে ঐসব অর্থ‍্যাৎ শুদ্ধসঙ্গ কর্মানুষ্ঠান একান্ত কর্তব‍্য। একদিকে যেমন শুদ্ধ কর্মানুষ্ঠান করতে হবে,অপরদিকে তেমনি আবার চিত্তকে বিশুদ্ধ ভক্তির দিকে অগ্রসর করতে হবে।প্রেমভক্তির প্রথম  সঞ্চারে প্রাণ ভগবদ-দাসের জন্য আকুল হয়।তখন সততই শ্রীভগবানের শ্রীচরণান্তিকে থেকে তাঁর সেবা,তাঁর প্রিয়কার্য‍্য সাধন,তাঁর আজ্ঞা প্রতিপালন প্রভৃতি করে তাঁর সন্তোষ জন্মাতে ইচ্ছা হয় এবং তাঁর সন্তোষেই নিজের চিত্তে পরমানন্দের উদয় হয়।*
                  *ক্রমাগত*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪. তত্ত্ব----কথন 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda14.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১২. তত্ত্ব----কথন 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda12.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১২. তত্ত্ব----কথন 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda12.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১১. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda11.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২)🙏শ্রীরামানন্দ রায়🙏*
*🙌🙌তত্ত্ব----কথন🙌🙌*
""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻শ্রীরামরায় যে উত্তর করলেন, মহাপ্রভু তাতে তৃপ্ত না হয়ে বললেন, "এ তো ধর্মের বাহ‍্য সাধন"।বর্ণাশ্রমচার সাধ‍্য নহে,সাধন,অতি বহিরঙ্গ সাধন। যেহেতু=*
*"বিষ্ণুভক্তিবিহীনানাং শ্রৌতাঃ স্মার্তাশ্চ যাঃ ক্রিয়াঃ।*
*কায়ক্লেশফলং তাসাং স্বৈরিণীব‍্যভিচারবৎ"।।*
*🌼ব্রহ্মবৈবর্ত পুরাণেও লিখিত আছে=*
*"কলৌ কলুষচিত্তানাং বৃথায়ুঃ প্রভৃতীনি চ।*
*ভবন্তি বর্ণাশ্রমিণাং ন তু মচ্ছরণার্থিনাম্ "।।*
*🌷সুতরাং কেবল বর্ণাশ্রমাচার, সাধ‍্য নহে, এর পরে আর কি আছে,বলো। রামরায় বললেন,তাহলে কৃষ্ণে কর্মার্পণই সাধ‍্য।কর্মার্পণ।*
*🍀শাস্ত্র এই যে=*
*"যৎ করোষি যদশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ।*
*যত্তপস‍্যসি কৌন্তেয় তৎকরুরুষ্ব মদর্পণম্ "।।*
                               *(গীতা=৯|২৭)*
*🌻অর্থ‍্যাৎ হে কৌন্তেয়!তুমি যা কর,যা আহার কর,যা হবন কর,যা দান কর,যে তপস‍্যা কর তৎসমস্তই আমাকে অর্পণ করবে।*
*☘বর্ণাশ্রমধর্মে সকামতা আছে, কিন্তু কৃষ্ণে কর্মার্পণে যে সকামতা দোষ পরিহৃত হয়।কৃষ্ণপ্রীতির জন্য যে কর্ম,তাইই নিষ্কাম কর্ম। শ্রীমদ্ভাগবতগীতায় এই নিষ্কাম ধর্মের মাহাত্ম‍্য ভূয়োভূয়ঃ পরিকীর্তিত হয়েছে। চিত্তকে ভগবদ্ উন্মুখ করার জন্য কেবল তাঁর প্রীত‍্যর্থে কর্ম করা প্রাথমিক সাধন। এইরকম কর্মার্পণ "আরোপসিদ্ধা" ভক্তি নামে অভিহিত। আরোপসিদ্ধা,সঙ্গসিদ্ধা এবং জ্ঞানসিদ্ধা ভেদেভক্তি তিন প্রকার। স্বরূপতঃ ভক্তি না হয়েও যাতে ভক্তিভাব আরোপিত হয় তাইই আরোপসিদ্ধা ভক্তি।ভগবদ্ অর্পিত কর্মাদিই এর উদাহরণ স্থল। স্বরূপতঃ ভক্তি না হয়েও ভক্তির পরিকররূপে নির্দিষ্ট তদন্তঃপাতি জ্ঞান ও কর্মাঙ্গভূত বৈরাগ‍্য দান আদি ভক্তির সঙ্গে থাকলে সেটি সঙ্গসিদ্ধা ভক্তি বলে কথিত হয়। শ্রীভগবানের নাম গুণালীলাদি শ্রবণ-কীর্তন-স্মরণ-মনন আদিই স্বরূপসিদ্ধা ভক্তি।কর্মত‍্যাগের অধিকার সম্বন্ধে শ্রীভগবান্ উদ্ধবকে বলেছিলেন=*
*"তাবৎ কর্মাণি কুর্বীত ন নির্বিদ্রেত যাবতা।*
*মৎকথাশ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন্নজায়তে "।।*
                    *(শ্রীভাগবতে=১১|২০|৯)*
*🌻অর্থ‍্যাৎ হে উদ্ধব!যে পর্যন্ত সম্পূর্ণ নির্বেদ(অনুতাপ) না জন্মে এবং আমার কথা, শ্রবণ-কীর্তনাদিতে শ্রদ্ধা না হয়,সে পর্যন্ত স্বাধিকার বিহিত নানারকম নিত‍্য নৈমিত্তিক কর্মের অনুষ্ঠান না করবে কিন্তু ভগবদভাব বিবর্জিত কর্ম ভক্তির সাধক নয়, সুতরাং কর্ম ও কর্মফল শ্রীভগবানে অর্পণ করে কর্ম করার বিধান স্বীকৃত হয়েছে।*
*🍁কিন্তু মহাপ্রভু এও উপেক্ষা করলেন।তিনি বললেন, এহ বাহ‍্য। এর পরে কি তাই বলো। রামানন্দ রায় বুঝলেন,মহাপ্রভু সকাম নিষ্কাম সর্বপ্রকার কর্মকেই বহিরঙ্গ বলে উপেক্ষা করলেন।তখন তিনি বললেন, প্রভো!বর্ণাশ্রম ধর্ম দুই প্রকার=এক সকাম, দুই নিষ্কাম।সকাম অপেক্ষা নিষ্কাম শ্রেষ্ঠতর। কিন্তু আপনি এই দুটিই বাহ‍্য বলে উপদেশ করলেন। আমার মনে হয় তবে বুঝি স্বধর্মত‍্যাগই সাধ‍্যতত্ত্বের সার। যথা গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন ঃ----*
*"সর্বধর্মান্ পরিত‍্যজ‍্য মামেকং শরণং ব্রজ।*
*অহং ত্বাং সর্বপাপেভ‍্যো মোক্ষয়িষ‍্যামি মা শুচঃ"।।*
                            *(গীতা=১৮|৬৬)*
*🌹ভক্তি শাস্ত্রে ইহাই শরণাপত্তি (শরণাপত্তির লক্ষণসম্বন্ধে বৈষ্ণবতন্ত্রে এইরকম লিখিত আছে ঃ---,*
*"আনুকূল‍্যস‍্য সঙ্কল্পঃ প্রাত্তিকুলাবিবর্জনম্।*
*রক্ষিষ‍্যতীতি বিশ্বাসো গোপ্তৃত্বে বরণং তথা।।*
*আত্মনিক্ষেপঃ কার্পণ‍্যে ষড়্ বিধা শরণাগতিঃ।।*)
*🍀শরণাপত্তি নামে অভিহিত।কর্মমিশ্রা ভক্তি আরোপসিদ্ধা। শরণাপত্তি কর্মমিশ্রা না হলেও দুঃখ প্রতিষেকবাসনামূলা।*
*☘মহাপ্রভু বললেন, এহ বাহ‍্য।এর পরে কি আছে বলো? রামরায় বললেন,প্রভো!তাহলে জ্ঞানমিশ্রা ভক্তিই সাধ‍্য বলে কীর্তিত হোক। কেননা জ্ঞানীভক্তের আত্মা প্রসন্ন,তাঁর কোন সুখ ও দুঃখ নেই। শ্রীগীতা বলেন=*
*"ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি।*
*সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম্"।।* *(১৮|১৫)*
*🌼এতদ্বারা ব্রহ্মজ্ঞানের সাধ‍্যত্ব কথিত হল, কিন্তু গৌরহরি ব্রহ্মজ্ঞানকেও সাধ‍্য মনে করলেন না।মহাপ্রভু বললেন এতো সঙ্গসিদ্ধা ভক্তি বটে। কিন্তু ইহা সাধ‍্য নহে। এর পরে কি আছে বলো।শ্রীগৌরাঙ্গ যখন ব্রহ্মজ্ঞানকেও বাহ‍্য বললেন, তখন রামরায় জ্ঞানশূন‍্যা ভক্তির কথা তুলে বললেন=*
*"জ্ঞানেপ্রয়াসে মুদপাস‍্য নমন্ত এব,*
*জীবন্তি সম্মুখরিতাং ভবদীয় বার্তাম্।*
*স্থানস্থিতাঃ শ্রেতিগতাং তনুবাঙ্মনোভি,*
*র্যে প্রায়শোজিত জিতোহপ‍্যসি তৈ স্ত্রিলোক‍্যাম্"।।*
                        *(শ্রীভাগবত=১০|১৪|৩)*
*🍀অর্থ‍্যাৎ হে ভগবন্! যাঁরা নির্ভেদ ব্রহ্মজ্ঞানে প্রয়াস না পেয়ে ভক্তসঙ্গে বাস করেন এবং ভক্তমুখরিত ভবদীয় বার্তা শ্রবণে দেহমন দ্বারা তাতেই জীবন অতিবাহিত করেন, হে প্রভো! তুমি ত্রিভুবনে অজিত হয়েও তাঁদের দ্বারা জিত হয়ে থাক।*
                    *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৩. তত্ত্ব----কথন 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananada13.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১১. তত্ত্ব--কথা 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda11.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১১. তত্ত্ব--কথা 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda11.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১০. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda10.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১)🙏🙏শ্রীরামানন্দ রায়🙏🙏*
   *🙌🙌🙌তত্ত্ব--কথা🙌🙌🙌*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀শ্রীমন্মহাপ্রভু শ্রীরাম রায়কে মহাভক্ত বলে জেনেও লোকাচার অনুরোধে তাঁর আলয়ে গমন করলেন না,কেননা তিনি বিষয়ী।পূর্বে বলা হয়েছে মহাপ্রভু, একজন ভক্ত ব্রাহ্মণের নিমন্ত্রণে তাঁর গৃহে পদার্পণ করে ভিক্ষাদি নির্বাহ করলেন।গৌরহরি ও প্রিয়ভক্ত উৎকণ্ঠায় দিনমান অতিবাহিত করেন।রায় রামানন্দ সায়াহ্নে(সন্ধ‍্যাবেলা) ব্রাহ্মণ ভবনে উপস্থিত হয়ে শ্রীগৌরাঙ্গের শ্রীপদপ্রান্তে লুটিয়ে পড়লেন।তিনি পরম ভক্ত রামরায়কে আলিঙ্গন করে সাদরে সম্ভাষণ করলেন।স্থান অতি নির্জন। এই নির্জন জায়গায় সাক্ষাৎ জগৎপতির শ্রীচরণ-প্রান্তে তাঁর পরম ভক্ত শ্রীরামরায় দীনভাবে বসিলেন।তখন ধর্ম-কথা আরম্ভ হ'ল।ধর্মের ক্রমবিকাশ সম্বন্ধে এ পর্যন্ত যত প্রকার আন্দোলন আলোচনা হয়েছে, মহাপ্রভুর প্রশ্নে শ্রীরামরায়ের প্রত‍্যুত্তরে সেই তত্ত্ব যেরকম পরিস্ফুট হয়েছে, জগতে আর কোনও ধর্মশাস্ত্রে উহার শতাংশের একাংশ দেখা যায় না।এতৎ (এই) সম্বন্ধে  যতই আলোচনা হয়,জগতের পক্ষে ততই মঙ্গল।এই আলোচনা অসীম ও অনন্ত।এস্থলে অথি সংক্ষিপ্ত ভাবে শ্রীচৈতন‍্যচরিতামৃত হতে দুই একটি কথার উল্লেখ করা হচ্ছে। মহাপ্রভু বললেন "রাম রায়" তোমার মুখে তত্ত্ব-কথা শুনব এই আশায় এসেছি, সাধ‍্য-নির্ণয় সম্বন্ধে কিঞ্চিৎ শ্রবণ করতে ইচ্ছে করি।*
*🙏🙏🙏বর্ণাশ্রম🙏🙏🙏*
*🌻পরমপন্ডিত শ্রীরামানন্দ রায় ভক্তিভাবে প্রণত হয়ে তদুত্তরে বললেন-- প্রভো! স্বধর্মাচরণেই বিষ্ণুভক্তির উদয় হয়। এ বিষয়ে প্রমাণ এই যে=*
*"বর্ণাশ্রমচাররতা পুরুষেণ পরঃ পুমান্।*
*বিষ্ণুরারাধ‍্যতে পন্থা নান‍্যস্তৎ তোষকারণম্ "।।*
                         *(বিষ্ণুপরাণ ৩|৮|৯)*
*🌻অর্থ‍্যাৎ বর্ণশ্রমচারশীল পুরুষ দ্বারাই পরমপুরুষ বিষ্ণু আরাধিত হন।ইহাই তাঁর পরিতুষ্টির কারণ।এতদ্ব‍্যতীত (এই ছাড়া)তাঁর তুষ্টির আর দ্বিতীয় পথ নেই।*
*🌹বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠানই স্বধর্মাচরণ।সাধনে যা লভ‍্য হয়,তাই-ই সাধ‍্য।বিষ্ণুভক্তিই সাধ‍্য।স্বধর্মাচরণ ইহার বহিরঙ্গ সাধন। সাধকের পক্ষে সর্বপ্রথম বর্ণাশ্রমধর্ম অবশ‍্য পালনীয়, ইহাই এই শাস্ত্রীয় বাক‍্যের মর্ম। বর্ণাশ্রম ভক্তিরই সাধন।শ্রীপাদ জীব গোস্বামী ভক্তি-সন্দর্ভে লিখেছেন=*
*"যতো যশ্চ শাস্ত্রে বর্ণাশ্রমাচারো বিধীয়তে তস‍্যাপ‍্যনুপম চরিতং ফলং ভক্তিরেব।*
*দানব্রততপোহোমজপস্বাধ‍্যায়সংযমৈঃ,*
*শ্রেয়োভি র্বিবিধৈশ্চান‍্যৈঃ কৃষ্ণে ভক্তিহি সাধ‍্যতে "।।*
*🌺বর্ণাশ্রমধর্মের প্রতিপালন ভিন্ন দেহশুদ্ধি ও চিত্তশুদ্ধি ঘটে না। অধিকার ভেদেই শাস্ত্রীয় বিধির প্রবর্তন।পদ্ম পুরাণেও লিখিত আছে =*
*"বর্ণাশ্রমানুরূপঞ্চ কর্তব‍্যং বৈষ্ণবৈঃ শুভৈঃ।*
*শ্রুতিস্মৃত‍্যুদিতং সম‍্যঙ্ নিত‍্যমাচারমাচরেৎ।।*
*শ্রুতি-স্মৃত‍্যুক্তমাচারং যো ন সেবেত বৈষ্ণবঃ।*
*পঞ্চপাষন্ড-মাপন্নো রৌরবে নরকে বসেৎ।।*
*তস্মাৎ স্মৃত‍্যুক্তমাচারং কুর্য‍্যাদ্বৈ মানবঃ সদা।*
*স্বাধিকারং নিরীক্ষ‍্যৈব কর্মকুর্য‍্যাদতন্দ্রিতঃ "।।*
          *(শ্রীপদ্মপুরাণ--উত্তরখন্ড ৯৫ অধ‍্যায়)*
*🍀বর্ণাশ্রম প্রতিপালন ভিন্ন বিষ্ণুর পরিতোষের অন‍্য পন্থা নাই।ইহা  প্রাথমিক সাধক সম্বন্ধেই বুঝতে হবে।আমরা বিষয়ী। চিন্ময়রাজ‍্যের কোন তত্ত্বই আমাদের কাছে স্ফুট(স্পষ্ট) নয়। আমাদের জড়বৎ চিত্তে চিজ্জগতের সত‍্যরেখার উন্মেষের (উদ্ভবের) জন্য সর্বপ্রথমে শাস্ত্রনির্দিষ্ট বর্ণাশ্রম ধর্ম অবশ‍্যই প্রতিপালনীয়। শাস্ত্রাকারগণের বিশ্বাস,অজাতশ্রদ্ধ ব‍্যক্তির পক্ষে বর্ণাশ্রমাচার-পালনে সত্ত্বগুণের বৃদ্ধি হয়,তার ফলে চিত্তের মলিনতা দূর হয়ে যায়,অতঃপরে মহৎসঙ্গে ভক্তির উদয় হয়।শ্রীরামরায়ের মুখে মহাপ্রভু ধর্মের সমস্ত তত্ত্ব পরিস্ফুট করে জীবশিক্ষার জন্য সর্বপ্রকার অধিকারীর ধর্মই যথাযথরূপে অভিব‍্যক্ত করেছিলেন।*
*🙏আজ এই পর্যন্ত,ক্রমাগত*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১২. তত্ত্ব----কথন 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda12.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১০. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda10.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১০. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda10.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৯. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda9.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০)🙏শ্রীরামানন্দ রায়🙏*
        *🌹🌹পরিচয়🌹🌹*
      °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻রায় রামানন্দ বস্তুটি কি? প্রদ‍্যুম্ন মিশ্রকে মহাপ্রভু কিরকম উপদেশ করে কৃষ্ণকথা শ্রবণ করতে রাম রায়ের কাছে পাঠিয়ে দিলেন। প্রেমের ঠাকুর, অখিলরসামৃতমূর্তি শ্রীগৌরসুন্দর রামরায়ের মুখে অকৈতব(অকপট) কৃষ্ণপ্রেমের অনর্গল চিন্ময়রসের যে মহাতত্ত্ব প্রকটন করেন,সে তত্ত্ব মানুষের পক্ষে এক অদ্বিতীয় শুভকর আশীর্বাদ।সেই তত্ত্বের কিঞ্চিৎ আলোচনা করাই এই সন্দর্ভের উদ্দেশ্য।সেই সকল তত্ত্ব শুনে=*
*প্রভু কহে আইলাম শুনি তোমার গুণ।*
*কৃষ্ণকথা শুনি শুদ্ধ করাইতে মন*।।
*যৈছে শুনিল,তৈছে দেখিল তোমার মহিমা।*
*রাধাকৃষ্ণ প্রেমরস-জ্ঞানের তুমি সীমা।।*
☆ ☆ ☆ ☆ ☆
*নীলাচলে তুমি আমি রহিব এক সঙ্গে।*
*সুখে গোঙাইব কাল কৃষ্ণকথা রঙ্গে।।*
*🍀শেষলীলায় সত‍্যসঙ্কল্প শ্রীগৌরাঙ্গ সুন্দর এই বাক‍্যের সার্থকতা করেছিলেন।শ্রীরামানন্দ রায় নীলাচলে এসে পরমকরুণাময় পতিতপাবন গৌরহরির সঙ্গে সুখময়ী কৃষ্ণকথায় জীবনের শেষভাগ অতিবাহিত করেছিলেন। আমার সেই প্রাণের স্বরূপ-দামোদর ও প্রাণের এই রামরায় শ্রীকৃষ্ণ বিরহাকুল শ্রীগৌরাঙ্গের শেষ লীলায় নিত‍্যসহচর, যেন কৃষ্ণবিরহিনী যোগিনী শ্রীমতী রাধিকার পার্শে ললিতা ও বিশাখা।*
*🌺শেষলীলায় নীলাচলে কিরকম কৃষ্ণকথা হ'ত,সেই কথা মনে হওয়ায় পদকর্তা চন্ডীদাসের একটি পদ মনে পড়ল ; পদটি এই=*
*যমুনা যাইয়া , শ‍্যামেরে দেখিয়া,*
        *ঘরে আইল বিনোদিনী।*
*বিরলে বসিয়া, কান্দিয়া কান্দিয়া,*
       *ধেয়ায় শ‍্যামরূপ খানি।।*
*নিজ করোপরে,রাখিয়া কপোল,*
       *মহা যোগিনীর পারা।*
*ও দুটি নয়নে, বহিছে সঘনে,*
        *শ্রাবণ মেঘেরি ধারা।।*
*হেন কালে তথা ,আইল ললিতা,*
        *রাই দেখিবারে তরে।*
*সে দশা দেখিয়া, ব‍্যথিত হইয়া,*
         *তুলিয়া লইল কোলে।।*
*নিজ বাস দিয়া, মুছিয়ে পুছয়ে,*
         *মধুর মধুর বাণী।*
*আজু কেনে ধনি, হয়েছ এমনি,*
        *কহনা কি লাগি শুনি।।*
*আজনম সুখী, তুমি বিধুমুখী,*
          *কভু না হেরিয়া আন।*
*আজ কেন বল, কান্দিয়া ব‍্যাকুল,*
          *কেমন করিছে প্রাণ।।*
*চাঁচর চিকুর , কিছু না সম্বর,*
       *কেনে হইলে অগেয়ান।*
*চন্ডীদাস কহে, বেজেছে হৃদয়ে,*
        *শ‍্যামের পিরীতি বাণ।।*
*🙏নীলাচলে কৃষ্ণকথা, কেবল অবিরল অশ্রুজল!স্বরূপ-দামোদর ও রামরায় সেই অশুজলের অংশী,সাক্ষী ও মর্মসখা।আগেই বলেছি এসব কথা এখানে তুলব না।শ্রীরামরায়ের পরিচয় সম্বন্ধে আর বেশী কিছু বলতে পারলাম না। শ্রীচরিতামৃতকার এক স্থানে লিখেছেন=*
*অনন্ত চৈতন‍্য-কথা কহিতে না জানি।*
*লোভে লজ্জা খেয়ে তার করি টানাটানি।।*
*এটি শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজের উক্তি, এর পরে আর অন‍্যের কথা কি?*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১১. তত্ত্ব--কথা 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda11.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৯. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda9.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৯. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda9.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda8.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৯)🙌শ্রীরামানন্দ রায়🙌*
*🌹🌹🌹পরিচয়🌹🌹🌹*
****************************
*🌻যথা শ্রীচৈতন‍্যচরিতামৃতে পায়*
*সন্ন‍্যাসী পন্ডিতগণের করিতে গর্বনাশ।*
*নীচ শূদ্র দ্বারা করেন ধর্মের প্রকাশ।।*
*ভক্তি-তত্ত্ব প্রেম কহে রায়ে করি বক্তা।*
*আপনি প্রদ‍্যুম্ন মিশ্র সহ হয় শ্রোতা।।*
*হরিদাস দ্বারায় নাম-মাহাত্ম‍্য প্রকাশ।*
*সনাতন দ্বারায় ব্রজের ভক্তিসিদ্ধান্তবিলাস।।*
*শ্রীরূপ দ্বারায় ব্রজের প্রেমরস-লীলা।*
*কে বুঝিতে পারে গম্ভীর চৈতন‍্যের খেলা।।*
*চৈতন‍্যের লীলা এই অমৃতের সিন্ধু*
*ত্রিজগৎ ভাসাইতে পারে যার একবিন্দু।।*
*🌻শ্রীমন্মহাপ্রভুর লীলার এই এক মহা বৈচিত্র্য যে,তিনি শতমুখে ভক্তের গুণ প্রকটন করে ভক্ত-মাহাত্ম‍্য বর্ধন করতেন।তাই শ্রীচরিতামৃতকার লিখেছেন=*
*ভক্ত প্রকাশিত গৌর ভাল জানে।*
*নানা ভঙ্গীতে গুণ প্রকাশি নিজ লাভ মানে।।

*🌻শ্রীবল্লভ ভট্টের নিকট মহাপ্রভু বলেন=*
*রামানন্দ রায় মহাভাগবত প্রধান।*
*তেঁহো জানাইল,কৃষ্ণ স্বয়ং ভগবান।।*
*তাতে প্রেমভক্তি পুরুষার্থ শিরোমণি।*
*রাগমার্গে প্রেমভক্তি সর্বাধিক জানি।।*
*দাস‍্য সখ‍্য বাৎসল‍্য মধুর ভাব আর।*
*দাস সখা গুরু কান্ত আশ্রয় যাহার।।*
*ঐশ্চর্য‍্য জ্ঞানযুক্ত কেবলাভাব আর।*
*ঐশ্চর্য‍্য জ্ঞানে না পাইল ব্রছেন্দ্র কুমার।।*
*শুদ্ধ ভাবে সখা করে স্কন্ধে আরোহণ।*
*শুদ্ধ ভাবে ব্রজেশ্বরী করিল বন্ধন।।*
*"মোর সখা,মোর পুত্র" এই শুদ্ধ মন।*
*অতএব শুক ব‍্যাস করে যারে প্রশংসন।।*
*ঐশ্চর্য‍্য দেখিলেহো শুদ্ধের নহে ঐশ্চর্য‍্য জ্ঞান।*
*অতএব ঐশ্চর্য‍্য হইতে কেবল ভাব প্রধান।।*
*এ সব শিখাইল মোরে রায় রামানন্দ।*
*অনর্গল রসবেত্তা,-- প্রেমসুখানন্দ।।*
*🌻রস কাকে বলে,অনর্গল রসই বা কি,মানুষের সীমাবদ্ধ সঙ্কীর্ণ ভাষায় তা প্রকাশ করা অসম্ভব।রায় রামানন্দের সঙ্গে যখন মহাপ্রভুর এই প্রেমতত্ত্বের ও রসতত্ত্বের আলাপ হয়,তখন রামরায় বলেছিলেন=*
*কৃষ্ণকে আহ্লাদে,--- তাতে নাম আহ্লাদিনী।*
*সেই শক্তিদ্বারে সুখ আস্বাদে আপনি।।*
*সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন*।
*ভক্তগণ সুখ দিতে হ্লাদিনী কারণ*।।
*হ্লাদিনীর সার অংশ-- তার প্রেম নাম।*
*আনন্দ-চিন্ময় রস প্রেমের আখ‍্যান।।*
*🌻কৃষ্ণতত্ত্ব,রাধাতত্ত্ব,রসতত্ত্ব ও প্রেমতত্ত্ব সম্বন্ধে শ্রীরাম রায়ের সিদ্ধান্ত কিরকম গভীর এবং কীদৃশ (কেমন বা কিরকম)দার্শনিকতায় পরিপূর্ণ,এই কয়েকটি পংক্তি পাঠেই তার যথেষ্ট আভাস পাওয়া যায়। শ্রীশ্রীমহাপ্রভুর কথিত উদ্ধৃত(কোন উক্তি বা রচনা থেকে গৃহীত) বাক‍্যে প্রতিপন্ন(প্রমাণসিদ্ধ) হয়েছে যে শ্রীরায় রামানন্দ প্রকৃতপক্ষেই "প্রেমসুখানন্দ" এবং "অনর্গলরসবেত্তা"। লৌকিক রস,পরিণামবিরস,পঙ্কিল ও বিষয়দুষ্ট ; কিন্তু প্রেমরূপ-আনন্দচিন্ময় রস অনর্গল। গোপীগণ এই আনন্দচিন্ময়রস প্রতিভাবিতা।সে রসের কথা এখন কিছু বলব না।সে এক মহাসাগর, এর কুল-কিনারা নেই,বলতে গেলে ভেসে যাব, সুতরাং সে সম্বন্ধে কোনও কথা এখন বলা হবে না।যথাস্থানে কিঞ্চিৎ আলোচনা করা হবে। এস্থলে শ্রীরামরায়ের সম্বন্ধে আরও কিঞ্চিৎ পরিচয় দিচ্ছি।শ্রীরামরায়ের ব‍্যক্তিগত ঐতিহাসিক পরিচয় প্রদানের প্রয়াস (চেষ্টা) ও উপাদান আমাদের অতি সামান্য। কিন্তু তাঁর অসাধারণ পান্ডিত‍্য, অতি গভীর প্রেমরসতত্ত্বাদির জ্ঞান এবং শ্রীশ্রীরাধাকৃষ্ণের উজ্জ্বলতম দার্শনিক তত্ত্বপ্রকাশ-গৌরব-বৈভবের যথেষ্ট প্রমাণ নিদর্শন আছে।শ্রীচরিতামৃতকার লিখেছেন=*
*রামানন্দ রায়ে মোর কোটী নমস্কার।*
*যাঁর মুখে কৈল প্রভু রসের বিস্তার।।*
☆ ☆ ☆ ☆ ☆
*মহাপ্রভুর ভক্তগণের দুর্গম মহিমা*।
*তাহে রামানন্দের ভাবভক্তিপ্রেমসীমা।।*
☆ ☆ ☆ ☆ ☆
*গৃহস্থ হইয়া রায় নহে ষড়্ বর্গের বশে।*
*বিষয়ী হইয়া সন্ন‍্যাসীরে উপদেশে।।*
*🌻 এই সন্ন‍্যাসীটি কে? ইনি আমাদের স্বয়ং ভগবান্ শ্রীগৌরাঙ্গসুন্দর।যিনি স্বয়ং জগৎগুরু, স্বয়ং ভগবান্ তিনি রামানন্দ রায়ের নিকট উপদেশ গ্রহণ করেছেন।তাঁর প্রশ্নের ভঙ্গি শুনুন।*
*কৃষ্ণের স্বরূপ কহ রাধিকা-স্বরূপ*।
*রস কোন তত্ত্ব-প্রেম কোন্ তত্ত্বরূপ।।*
*কৃপা করি এই তত্ত্ব কহত আমারে*।
*তোমা বই কেহ ইহা নিরুপিতে নারে।।*
☆ ☆ ☆ ☆ ☆
*সার্বভৌম সঙ্গে মোর মন নির্মল হইল।*
*কৃষ্ণভক্তি তত্ত্বকথা তাঁহারে পুছিল।।*
*তেঁহ কহে আমি নাহি জানি কৃষ্ণকথা।*
*সবে রামানন্দ জানে তিঁহ নাহি হেথা।।*
*তোমার ঠাঁই আইলাম তোমার মহিমা শুনিয়া।*
*তুমি মোরে স্তুতি কর সন্ন‍্যাসী জানিয়া।।*
*কিবা বিপ্র কিবা ন‍্যাসী শূদ্র কেনে নয়।*
*যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়*।।
*সন্ন‍্যাসী বলিয়া মোরে না কর বঞ্চন।*
*রাধাকৃষ্ণ তত্ত্ব কহি পূর্ণ কর মন।।*
*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১০. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda10.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৮. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda8.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda8.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda7.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৮)🙏শ্রী রামানন্দ রায়🙏*
*🌺🌺🌺পরিচয়🌺🌺🌺*
<><><><><><><><><><><><>
*🌻অধুনা "দিনমণি-চন্দ্রোদয়" নামক একখানি হস্তলিখিত পুঁথি পাওয়া গিয়াছে।ইহার রচয়িতার নাম মনোহর।ইনি উক্ত গ্রন্থে যে আত্মপরিচয় দিয়েছেন,তাতে রামানন্দের নাম উল্লেখ দেখতে পাওয়া যায় ; সেটি এইরকম=*
*জগন্নাথবল্লভ নাটক দেখি আনন্দ চরণ।*
*পর পিতামহ রামানন্দ রায় যেহ হন।।*
*বাণীনাথ পট্টনায়ক মহাশয়।*
*রামানন্দ ভ্রাতা তিঁহ মোর জ্ঞান হয়।।*
*বাণীনাথের হইল দুইটি তনয়।*
*গোকুলানন্দ হরিহর রায় মহাশয়*।।
*তাহার তনয় এক গোবিন্দানন্দ হইল।*
*মহা বিদ‍্যাবান তিঁহ এই ত কহিল*।।
*তার দুই পুত্র হইল নিত‍্যানন্দ মনোহর।*
*নিজগ্রাম ছাড়ি পিতা আইল কটক নগর।।*
*কটকে করিলা তিঁহ এক রাজধানী।*
*অল্পকাল কিছু নয় জুয়ারের পাণি।।*
*দুই পুত্র রাখি পিতা হইল অন্তর্ধান*।
*সকল লইল উড়িয়া রাজা করিয়া শাসন।।*
*কিঞ্চিৎ রাখিল নিজগ্রাম সাতখানি।*
*আর সব লইল রাজা করিয়া সমানি।।* ইত‍্যাদি।
*🌻এই থেকে জানা যায় যে,রামানন্দের ভাই বাণীনাথ পট্টনায়কের দুই পুত্র,গোকুলানন্দ ও হরিহর।হরিহরের এক পুত্র জন্মে,তাঁর নাম গোবিন্দানন্দ। গোবিন্দানন্দের দুই পুত্র,নিত‍্যানন্দ ও মনোহর। পিতৃবিয়োগ ও বিত্তনাশে দুঃখিত হয়ে,মনোহরের ভাই নিত‍্যানন্দ রায়,বর্ধমানে আগমন করে, সেখানে বিষয়-কর্মের উপলক্ষ‍্যে বাস করতে লাগলেন।কিছুদিন বাস করবার পরে বর্ধমানে তিনি নিজ কনিষ্ঠ ভাই মনোহরকে কাছে ডাকেন।আসার অল্পকিছুদিন পরেই মা মারা যান। যথা=*
*দুঃখিত হইয়া ভ্রাতা সব ছাড়িয়া আসিল।*
*বিদ‍্যানগর গ্রামে পরিজন রাখিল।।*
*মাতার চরণে ভ্রাতা বিদায় মাগিয়া*
*আইল উত্তর দেশে বিষয় লাগিয়া।।*
*আমিও বালক ভাল মন্দ নাহি জানি।*
*কতদিনে সমাচার পাঠান আপনি।।*
*বর্ধমান পরগণা কহিল লিখনে।*
*আনাইল ভ্রাতা মোরে করিয়া যতনে।।*
*সেই হইতে রহি দূরে আনন্দ হরিষে।*
*মাতার অন্তর্ধান শুনিনু বিশেষে।। ইত‍্যাদি।*
*🌻স্থানান্তরে গ্রন্থকার লিখেছেন=*
*বিষয়ে আমার চিত্ত উচাটন হয়।*
*সদাকাল বিষয় মোর,অবকাশ নয়।।*
*ভ্রাতা মোর জ‍্যেষ্ঠ শ্রীনিত‍্যানন্দ দাস।*
*তাহার কনিষ্ঠ মুঞি মনোহর দাস*।।
*পিতৃহীন দুই ভাই থাকি সে বিষয়ে*।
*কেহ নাহি আর মোদের এ ভব সংসারে।।*
*পূর্বে ছিলা দক্ষিণ দেশে যাজপুর গ্রাম।*
*রামাই-আনন্দ-কোলেতে জন্ম এই নিজধাম।।*
*দক্ষিণে নিবাস হয়,আইনু গৌড় দেশে।*
*বর্ধমানে রহি দুইজন বিষয়কর্ম-রসে।।*
*🌻এতেই জানা যায় যে,উড়িষ‍্যার অন্তঃর্গত যাজপুরের অধীন রামাই-আনন্দকোল নামক গ্রামে এদের পারিবারিক বাসস্থান ছিল।*
*(২)বাণীনাথের পৌত্র গোবিন্দানন্দ, কটক নগরে রাজধানী স্থাপন করেন।সম্ভবতঃ এঁরা জমিদার ছিলেন।*
*(৩)গোবিন্দানন্দের মৃত‍্যুর পর, রাজা তাঁর পুত্রদ্বয়কে সাতখানি গ্রাম দিয়ে, অবশিষ্ট সম্পত্তি খাস করেন।*
*(৪)রাজা রামানন্দ রায়ের শাসনাধীন বিদ‍্যানগরেও এই কাল পর্যন্ত এঁদের বাসভবন ছিল।(৫)নিত‍্যানন্দ রায় পৈতৃক সম্পত্তি হারা হয়ে পরিজনকে বিদ‍্যানগরের পুরাতন বাড়ীতে রেখে,বঙ্গদেশে আগমন করেন। তিনি বর্ধমান নগরে নিজ বিষয় কার্য‍্য করেন এবং এখানে এক বাসভবন নির্মাণ করে মনোহরের সঙ্গে একসঙ্গে বাস করেন। এই সময়েই তাঁদের মা পরলোক গমন করেন।*
*(৬)নিত‍্যানন্দ রায় বর্ধমানে প্রচুর সম্পত্তি করেছিলেন।উক্ত গ্রন্থে যা লিখা ছিল তাইই লিখলাম।*
*🌻যাইহোক,শ্রীশ্রীমহাপ্রভু এক একটি অন্তরঙ্গ ভক্ত দ্বারা জগতে এক এক তত্ত্ব প্রকটন করেন।তিনি রায় রামানন্দ দ্বারা প্রেমভক্তি তত্ত্ব প্রকটিত করেছেন।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৯. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda9.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৭. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda7.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda7.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda6.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৭)🙏শ্রীরায় রামানন্দ🙏*
*🙌🙌পরিচয়🙌🙌*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীমন্মহাপ্রভু অবতীর্ণ হবার পূর্বেই এদেশের সর্বত্রই ভক্তিভূমি প্রস্তুত করেছেন।তিনি শোচ‍্য দেশে শোচ‍্য কুলে নিজের পার্ষদ বৈষ্ণবগণকে অবতারিত(আগে পাঠিয়ে দিয়েছেন)করে নিজে অবতীর্ণ হন।কলির পরম ধর্ম নামসংকীর্তন।এই সংকীর্তনে যোগদান করা সত‍্যাদি যুগের লোকেরও বাঞ্জনীয় যথা শ্রীমদ্ভাগবতে।*
*"কলিং সভাজয়ন্ত‍্যার্য‍্যা গুণজ্ঞাঃ সারভাগিনঃ।*
*যত্র সংকীর্তনেনৈব সর্বস্বার্থোহভিলভ‍্যতে।।*
*নহ‍্যতঃ পরমো লাভো দেহিনাং ভ্রাম‍্যতামিহ।*
*যতো বিন্দেত পরমাং শান্তিং নশ‍্যতি সংসৃতিঃ।।*
*কৃতাদিষু প্রজা রাজন্ কলাবিচ্ছন্তি সম্ভবম্ "।*
*🌹অর্থ‍্যাৎ গুণজ্ঞ সারভোগী শ্রেষ্ঠ লোকেরা কলির সর্বাপেক্ষা আদর করে থাকেন।কেবল সংকীর্তন দ্বারা এই যুগে পুরুষার্থ লাভ হয়ে থাকে। এই সংসারে ভ্রমণশীল মানুষের এই অপেক্ষা পরম লাভ আর নাই।কারণ ইহা হতে পরম শান্তি লাভ হয় এবং ইহা হতেই সংসার বন্ধন মোচন হয়।রাজন!সত‍্যাদি যুগের মানুষ সব কলিযুগে জন্ম নিতে ইচ্ছা করেন।*
*🍀সুতরাং এই সংকীর্তন আনন্দে সিদ্ধ ও সাধক শ্রেষ্ঠগণ যে এই ধরাধামে শুভাগমন করেছিলেন তা নিঃসন্দেহ।বহু পূর্ব হতেই দ্রাবিড়াদি স্থলে মহাভাগবতগণ জন্মগ্রহণ করেন।দক্ষিণভারত ও উড়িষ‍্যায় অনেক পূর্ব হতেই ভক্তির সুধাধারায় পরিপ্লুত হয়ে উঠে।শ্রীভাগবতেও এ সম্বন্ধে কিঞ্চিৎ ভবিষ‍্যদ্বাণী দেখতে পাওয়া যায়।*
*"কলৌ খলু ভবষ‍্যন্তি নারায়ণপরায়ণাঃ।*
*ক্বচিৎ ক্বচিন্মহারাজ দ্রবিড়েষু চ ভূরিশঃ।।*
*তাম্রর্পণী নদী যত্র কৃতমালা পয়স্বিনী।।*
*কাবেরিচ মহাপুণ‍্যা প্রতীচীচ মহানদী।*
*যে পিবন্তি জলং তাসাং মনুজা মনুজেশ্বর।।*
*প্রায়োভক্তা ভগবতি বাসুদেবেহমলাশয়াঃ।।*
       *(শ্রীমদ্ভাগবত,৫অধ‍্যায় ১১শ স্কন্ধ)*
*🌼মহাপুণ‍্যা তাম্রর্পণী,কৃতমালা,পয়স্বিনী,কাবেরী, প্রতীচী ও মহানদী প্রবাহিত সেই দ্রাবিড়দেশে অনেক হরিভক্ত জন্মগ্রহণ করেন না।হে লোকনাথ!যে সব মানুষ ঐ সব নদীর জল পান করেন তাঁদের অন্তঃকরণ বিশুদ্ধ হয় এবং তাঁরা বাসুদেবে প্রায়শঃই ভক্তিমান হয়ে থাকেন। শ্রীমন্মহাপ্রভু তাঁর প্রিয়জনদের কৃতার্থ করার জন্যই দক্ষিণদেশ ভ্রমণে যাত্রা করেছিলেন।*
*☘এতে স্পষ্টতই প্রতিপন্ন হয় যে মহাপ্রভুর অবতারের আগে থেকেই দক্ষিণাঞ্চলে রায় রামানন্দ প্রভৃতি প্রেমিক ভক্তগণ আবির্ভূত হয়ে ছিলেন।১৩০০শকের শেষভাগে সম্ভবতঃ কটক অঞ্চলে রায় রামানন্দের জন্ম হয়। রামানন্দ রায় জাতিতে কায়স্থ।থবে এ দেশীয় কায়স্থগণের যেমন ঘোষ,বসু,সেন প্রভৃতি আখ‍্যা আছে, রামানন্দের সেইরকম আখ‍্যা ছিল কি না তা জানতে পারা যায় না। শ্রীচৈতন‍্যচরিতামৃত পাঠ করে কেউ কেউ বলেন তিনি শূদ্র ছিলেন।*
*এই ত সন্ন‍্যাসীর তেজ দেখি সূর্য‍্যসম।*
*শূদ্র আলিঙ্গিয়া কেন করেন ক্রন্দন।।*
*🌺সে যাইহোক,শ্রীরামানন্দের পিতা ভবানন্দ রায় মহাশয় অতি ভক্তিমান ছিলেন।শ্রীজগন্নাথবল্লভ নাটকে রায় মহাশয় তাঁর পিতার কথা উল্লেখ করে লিখেছেন=*
*"সর্ববিদ‍্যানদীবিলাসগাম্ভীর্য‍্যমর্য‍্যাদাস্থৈর্য‍্যপ্রসাদাদিগুণরত্নাকরস‍্য। সুরগুরপ্রণীতনীতিকদম্বকরন্বিতমন্ত্রাশ্রবীকৃতপ্রগুণপৃথীশ্বরস‍্য শ্রীভবানন্দ রায়স‍্য তনুজেন শ্রীহরিচরণমানসেন শ্রীরামানন্দ রায়নকবিনা" ইত‍্যাদি।*
*🌻তাঁর বিদ‍্যাবত্তা,বুদ্ধিমত্তা ও ভগবদ্ভক্তি তদীয় পুত্রে সহস্র সহস্র গুণে বিবর্ধিত হয়ে সঞ্চারিত হয়েছিল। বিদ‍্যা বুদ্ধি গাম্ভীর্য মর্য‍্যাদাস্থৈর্য‍্য, স্থৈর্য‍্য মানে স্থিরতা,বিনয় ও ভক্তিতে রায় রামানন্দ সর্বত্র সম্মান লাভ করেছিলেন। সুবিশাল বিদ‍্যানগর সাম্রাজ্যের শাসনভার রায় রামানন্দের উপর দায়িত্ব দিয়ে রাজা প্রতাপরুদ্র নিশ্চিন্ত থাকতেন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda8.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda6.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda6.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda5.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৬)🙏শ্রীরায় রামানন্দ🙏*
*🌹🌹🌹পরিচয়🌹🌹🌹*
<><><><><><><>>><><>>>>
*তা সভার প্রসাদে মিলোঁ শ্রীপ্রভুর পায়।*
*প্রভু কৃপা বিনে রাজ‍্য নাহি ভায়।।*
*যদি মোরে কৃপা না করিবে গৌরহরি।*
*রাজ‍্য ছাড়ি প্রাণ দিব হইব ভিখারী।।*
*রামরায় এই রাজাধিরাজ প্রতাপরুদ্রের অতীব প্রিয় ছিলেন।ইনি স্বাধীনভাবেই নিজের প্রাসাদে বসে রাজকার্য‍্য সম্পন্ন করতেন। নিজেও আপনাকে "রাজসেবী"বলে পরিচয় প্রদান করেছেন। যথা=*
*কাঁহা তুমি সাক্ষাৎ ঈশ্বর নারায়ণ।*
*কাঁহা মুঞি রাজসেবী বিষয়ী শূদ্রাধম।।*
*🌺সময়ে সময়ে রামানন্দ রায়কে মন্ত্রণাদির জন্য রাজধানীতে গমন করতে হত। শ্রীচৈতন‍্যচরিত পাঠে জানা যায় যে ইনি রাজমন্ত্রী ছিলেন।*
*রাজমন্ত্রী রামানন্দ ব‍্যবহার-নিপুণ*।
*রাজার প্রীতি কহি দ্রবায় মহাপ্রভুর মন।।*
                        *(১২ পরিচ্ছেদ মধ‍্যলীলা)*
*💧রায় রামানন্দ সংস্কৃত ভাষায় যে অসাধারণ পান্ডিত‍্য লাভ করেছিলেন, তাঁর রচিত শ্রীশ্রীজগন্নাথবল্লভ নাটকই তার প্রমাণ।টীপ্পনীতে উদ্ধৃত শ্লোকগুলি পাঠেও পাঠক তা সহজে বুঝতে পারবেন।শ্রীরূপের নাটকবিচারে রামরায় কাব‍্যশাস্ত্রের অনেক সূক্ষ্মতত্ত্বকথা তুলে শ্রীপাদ রূপ গোস্বামীকে বিস্মিত করেছিলেন। যথা=*
*রূপ কহে "কাঁহা তুমি সূর্য‍্যসমভাস*।
*মুঞি কোন্ ক্ষুদ্র?যেন খদ‍্যোত-প্রকাশ।।*
*তোমার আগে ধাষর্ট‍্য এই মুখের ব‍্যাদন"।*
*এত বলি নান্দী শ্লোক করিল ব‍্যাখান।।*
*🍁রায় রামানন্দ রাজমন্ত্রী,তিনি অতি বুদ্ধিমান ও সুপন্ডিত। সুতরাং রাজপন্ডিত শ্রীবাসুদেব সার্বভৌমের সঙ্গে তাঁর সবিশেষ আলাপ পরিচয় ছিল, উভয়েই যে অনেক সময়ে অনেক কথোপকথন হত, তার আর সন্দেহ কি? এই উভয়ের মধ্যে সবিশেষ বান্ধবতাও ছিল।রামরায় শ্রীরাধাকৃষ্ণরসে প্রমত্ত,রাজধানীতে এই বিষয় কারও অবিদিত(অজানা) ছিল না।রামরায়ের পিতা ভবানন্দ রায় মহাশয়ও সম্ভবতও এই রাজসরকারেই কাজ করতেন। তিনিও কৃষ্ণভক্ত ছিলেন।কৃষ্ণকীর্তন করতেন,কীর্তন করবার সময়ে পাঁচটি পুত্র সঙ্গে নিয়ে কৃষ্ণানন্দে নৃত্য করতেন।*
*🍀পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ।*
*🌻ভবানন্দের পাঁচটি পুত্র।শ্রীচরিতামৃতে লিখিত আছে। মহাপ্রভু ভবানন্দকে আলিঙ্গন করে বলছেন=*
*তুমি পান্ডু,পঞ্চ পান্ডব তোমার নন্দন।*
*রামানন্দ রায়,পট্টনায়ক গোপীনাথ, কলানিধি,সুধানিধি,নায়ক বাণীনাথ।।*
*এই পঞ্চপুত্র তোমার প্রিয়,মোর প্রিয় পাত্র।*
*রামানন্দ সহ মোর দেহভেদ মাত্র*।।
*🍀সার্বভৌম ভট্টাচার্য্য মহাশয় এই বৈষ্ণববংশের সবিশেষ পরিচয় জানতেন।তাই রামরায়ের সঙ্গে দেখা করতে মহাপ্রভুকে অনুরোধ করেন।মহাপ্রভু এই অনুরোধ রক্ষা করে বলেন ঃ----*
*সার্বভৌম ভট্টাচার্য্য কহিল তোমার গুণ।*
*তোমারে মিলিতে মোর করিল যতন।।*
*🌻ইহার উত্তরে বললেন=*
*রামরায় কহে,সার্বভৌম করে ভৃত‍্যজ্ঞান।*
*পরোক্ষেহ মোর হিতে হয় সাবধান।।*
*তার কৃপায় পাইনু তোমার দর্শন।*
*আজি সফল হইল মোর মনুষ‍্য জনম।।*
*🍀মহাপ্রভুর মহীয়সী লীলায় শাক‍্যসিংহের বৈরাগ‍্য,সরস্বতীর বিদ‍্যা, বৃহস্পতির বুদ্ধি,ইন্দ্রের ঐশ্বর্য‍্য, ভীমার্জুনের শৌর্য‍্যবীর্য‍্যপরাক্রম,ভীষ্মের প্রতিজ্ঞা ও যুধিষ্ঠিরের সত‍্যনিষ্ঠা, অথবা জগতে যা কিছু শ্রেষ্ঠ,যা কিছু গৌরবজনক, তৎসমস্তই যেন শ্রীরাধাপ্রেমে মিলে মিশে এক হয়ে উঠেছিল।*
*💧শ্রীচৈতন‍্যভাগবতে লিখিত আছে=*
*কলিযুগে সঙ্কীর্তন-ধর্ম পালিবারে*।
*অবতীর্ণ হৈলা প্রভু সর্ব পরিকরে*।।
*প্রভুর আজ্ঞায় আগে সর্ব পরিকর*।
*জন্মি লভিলেন সভে মানুষ ভিতর।।*
*কি অনন্ত কি শিব,বিরিঞ্চি,ঋষিগণ।*
*যত অবতারের পারিষদ আপ্তগণ।।*
*ভাগবতরূপে জন্ম হইল সভার।*
*কৃষ্ণ সে জানেন,যার অংশে জন্ম যার।।*
☆ ☆ ☆ ☆ ☆ ☆
*যে যে দেশে গঙ্গা হরিনাম-বিবর্জিত।*
*যে দেশে পান্ডব নাহি গেলা কদাচিত।।*
*সে সব জীবেরে কৃষ্ণ বৎসল হইয়া।*
*মহাভক্ত সব জন্মায়েন আজ্ঞা দিয়া।।*
*সংসার তারিতে শ্রীচৈতন‍্য অবতার।*
*আপনে শ্রীমুখে করিয়াছেন অঙ্গীকার।।*
*শোচ‍্য দেশে শোচ‍্য কুলে আপন সমান।*
*জন্মাইয়া বৈষ্ণব সভারে করে ত্রাণ।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda7.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds