শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৫১. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya151.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৫১. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya151.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠 👉 MrinmoyNandy.blogspot.com
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   *••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৫০. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya150.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৫১)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*মহাপ্রভুর নবদ্বীপে আগমন*
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
*🍀শ্রীগৌরহরি স্থির চিত্তে উৎকর্ণ হয়ে জননীর বাৎসল‍্য-ভাব পূর্ণ তত্ত্ব কথাগুলি মনোযোগের সঙ্গে শুনলেন।মহাপ্রভু সে সময় যেন কিছু অন‍্যমনস্ক হলেন।তা কেউ হয়ত বুঝতে পারলেন না।মায়ের এইসব কথার উত্তর গৌরহরি কিছুই দিলেন না, বা দিতে পারলেন না।অপত‍্য স্নেহের বন্ধনের কাছে ঐশ্বর্য‍্য পরাজিত হল।তখন জননীর প্রতি প্রভুর দয়ার উদ্রেক হল। তিনি জননীকে বললেন, মা! তোমার যাতে সুখ হয় তাইই কর। এক রাত্র আমি তোমার কাছে আছি।আমাকে তোমার যা বলবার আছে সবই বল। তোমার নিজের সুখের জন্য যা ইচ্ছা করতে পার।*
*🍀মায়ের বচনে প্রভু অস্তব‍্যস্ত হঞা।*
*🍀মায়ায়ে জিনিতে নারে উভারয়ে দয়া।।*
*🍀যে তোর আছয়ে ইচ্ছা কর নিজ সুখে।*
*🍀এক রাত্র-শেষ আমি নিবেদিব তোকে।।চৈঃমঃ।।*
*🌻শচীমায়ের মনে বড় দুঃখ হল।নিমাইয়ের প্রতি অভিমান হল। তিনি একরাত্রি থেকেই চলে যাবেন!জননীর কাতর ক্রন্দন তিনি শুনলেন না।শচীমা ভাবলেন তিনি আর বিষ্ণুপ্রিয়া তাঁর পুত্রের চির-শত্রু। আমাদের জন‍্যই নিমাই গৃহত‍্যাগী হয়েছেন।*
*🍀শচী বোলে নবদ্বীপ ছাড়ি যাহ তুমি।*
*🍀নবদ্বীপে দুষ্ট বিষ্ণুপ্রিয়া আর আমি।।চৈঃমঃ।।*
*🍁জননীর কথা শুনে মহাপ্রভুর মনে বড় কষ্ট হল, হৃদয়ে ব‍্যথা পেলেন।শ্রীমতীর মধুর নামটি তাঁর কর্ণে যাইবা মাত্র তিনি যেন শিহরিয়া উঠলেন।শচীমা দেখলেন,তাঁর পুত্রের বদনমন্ডল যেন রক্তাভ হল ; আর নিমাইয়ের সে শান্ত ভাব নাই। মহাপ্রভু কিন্তু তাঁর মনের উদ্বেগপূর্ণ ভাব চেপে গেলেন।মাকে অতি স্নেহপূর্ণ মধুর প্রীতিবচনে সম্বোধন করে বললেন,মা! আমি তোমাকে দর্শন করে কৃতার্থ হলাম।আমি জন্মস্থান দর্শন না করে যাব না।মা তোমার গৃহদ্বারে আগামীকাল প্রভাতে তোমার পুত্রকে পুনরায় দেখতে পাবে। শচীমায়ের মনস্ককামনা পূর্ণ  বা সিদ্ধ হল।শচীমা এমনই চেয়েছিলেন।এই জন‍্যই তো শ্রীমতীর নাম নিয়েছিলেন। পুত্র যদি গৃহদ্বারে না যায় তাহলে তো শ্রীমতীর ভাগ‍্যে স্বামী-সন্দর্শন-লাভ ঘটে না।পুত্রের আশ্বাস বাণীর উপর নির্ভর করে তৎকালের মত পুত্রের কাছ হতে বিদায় নিয়ে শচীমা কাঁদতে কাঁদতে গৃহে ফিরে এলেন।*
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৫২. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya152.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৫০. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya150.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৫০. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya150.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
          এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৯. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya149.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৫০)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*মহাপ্রভুর নবদ্বীপে আগমন*
•••••••••••••••••••••••••••••••••••
*🍀শচীমা আমার শ্রীগৌরাঙ্গের অঙ্গে ধূলি দেখে ধূলায় পড়ে অঙ্গ আছাড়িয়া আছাড়িয়া কাঁদতে লাগলেন।মহাপ্রভু গভীরভাবে নীরবে বসে আছেন।শচীমা ভূমি থেকে উঠে পুত্রকে বলছেন=*
*🍀পুন উঠি বলে বাপু শুন মোর বোল।*
*🍀নালাউ হিয়ার সাধ ধরি দাও কোল।।চৈঃমঃ।।*
*😭শচীমায়ের ক্রন্দনে উপস্থিত সকল ভক্তগণ শোকে বিহ্বল হয়ে রোদন করতে লাগলেন।এই দৃশ্য দেখে পরম গম্ভীর শ্রীগৌরহরিও বিচলিত হলেন।জননীন করুণ ক্রন্দন রোলে মহাপ্রভুর হৃদয় বিগলিত হল।*
*🍀শচীর কান্না দেখি পৃথিবী বিদরে।*
*🍀আছুক মানুষের কাজ এ পাষাণ ঝুরে।।*
*🍀চতুর্দিকে লোক সব কান্দিয়া বিকল।*
*🍀কাছ না ছাড়য়ে কেহ পাসরিয়া ঘর।।*
*🍀লোকের কান্দনা দেখি মায়ের ব‍্যগ্রতা।*
*🍀মনে অনুমানে প্রভু কি কহিব কথা।।চৈঃমঃ।।*
*🌻তখন নিমাইচাঁদ জননীকে কি বলবেন স্থির করতে পারছেন না।অনেকক্ষণ নীরবে থেকে গম্ভীরভাবে মধুর বচনে জননীকে সম্বোধন করে বলতে লাগলেন, মা!তুমি আর কেঁদো না।তোমার অনুমতি ক্রমেই তোমার নিমাই সন্ন‍্যাস গ্রহণ করেছে।আমাকে পুত্র বলে তোমার এখনও মিছা মায়া যায় নাই, এ বড় দুঃখের ও আশ্বর্য‍্যের বিষয়।এই সংসারে মায়ার এমনি প্রভাবই বটে।*
*🍀মায়েরে প্রবোধ দিতে প্রভু ভাবে মনে।*
*🍀না কান্দ না কান্দ বোলে মধুর বচনে।।*
*🍀সন্ন‍্যাস করিতে আজ্ঞা করিলা আপনে।*
*🍀এখন বিকল হঞা কান্দ কি কারণে।।*
*🍀পুত্র বলি মিছা মায়া না ঘুচিল তোর।*
*🍀ঐছন দুরন্ত মায়া এ সংসার ঘোর।।চৈঃমঃ।।*
*🌼শচীদেবী পুত্রের উপদেশ পূর্ণ কথাগুলি মনঃসংযোগের সঙ্গে শুনলেন।শুনে কিছুক্ষণ নিস্তব্ধ রইলেন।নিমাইচাঁদের মুখের দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলেন।তাঁর পুত্র বলছেন,তাঁকে পুত্র-জ্ঞানে মিছা মায়া কেন করছ?এর অর্থ কি? নিমাই কি তবে আমার পুত্র নহে!তবে সে কে? আমি তো তাকে পুত্র ভিন্ন আর কিছু জানি না।এইরকম একটি চিন্তার স্রোত প্রবলবেগে শচীমায়ের হৃদয়ের উপর দিয়ে চলে গেল।অল্পক্ষণ পরেই তিনি চিত্ত স্থির করে নিমাইয়ের মুখপানে তাকিয়ে মনের ভাব প্রকাশ করে বললেন ঃ--*
*🍀মোর পুত্র বলি জন্ম লইলে পৃথিবীতে।*
*🍀জগতের লোক মোরে করিত পূজিতে।।*
*🍀তুমি সবলোক-বন্ধু ত্রিজগতে পূজি।*
*🍀তোমার সে স্নেহ মায়া শাস্ত্রে ভাল বুঝি।।*
*🍀যে হউ সে হউ মোর তুমি হও পুত্র।*
*🍀জন্মে জন্মে রহু মোর এই কর্ম-সূত্র।।চৈঃমঃ।।*
*🌻শচীদেবী নিমাইকে বলছেন, "বাপ নিমাই! তুমি যে হও সে হও,তোমাকে যে যাই বলুক, তুমি বাপ্ আমারই পুত্র।জন্ম জন্ম যেন আমার এই সম্বন্ধ,এই কর্ম-সূত্র বজায় থাকে।আমি যেন তোমাকে জন্মে জন্মে পুত্ররূপে পাই।তোমারই জননী বলে আমি জগতে পূজিতা।তোমারই মা বলে আমি জগন্মাতা।একটিবার মা বলে ডাকলেই এই হতভাগিনী কৃত কৃতার্থ হয়, স্বর্গের চন্দ্র যেন হাতে পাই। তোমার এ মায়া আমি কিছুতেই কাটাতে পারব না।তোমার এই মায়ার বন্ধনই আমার কর্ম এবং ধর্ম। নিমাই রে!বাপ রে!তুমি আমাকে এই মায়া-পাশ কাটাতে পরামর্শ দিচ্ছ?তা হতে পারে না। তোমার মায়ায় আমার সাধনা। পুন বলি, তোমার মায়া আমি কাটাতে পারব না।তাহলে আমি লক্ষ্যভ্রষ্ট হব, আমার চিরজীবনের সাধন-ফল নষ্ট হবে।* *আমি পাতকগ্রস্তা হব। এ পরামর্শ আমাকে দিও না।*
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৫১. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya151.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৪৯. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya149.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৯. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya149.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
          এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৮. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya148.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪৯)💧শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী💧*
*শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌻আমার প্রাণবল্লভ যেন আজিই আমার নিকটে আসবেন বলে বোধহয়। আসিলে আমি কি করব?কি বলব? তোমার কথামত কাজ করতে পারব কী?শ্রীমতীর উক্তি শ্রীবলরাম দাস রচিত একটি সুন্দর পদ আস্বাদন করুন।*
*কি লাগি বল না, আনন্দ ধরে না,*
         *অঙ্গ কাঁপে থর থর।*
*চারিদিকে সখি, শুভচিহ্ন দেখি,*
         *বুঝি এল প্রাণেশ্বর।।*
     *আঙ্গিনায় দাঁড়াবেন হরি।ধ্রু।*
*ঘোমটা টানিব , দ্রুত ঘরে যাব,*
        *রুণু রুণু রব করি।।*
*ঘরে লুকাইয়া, শ্রীমুখে চাহিয়া,*
        *দেখিব পরাণ ভরি।*
*দেখিবারে মোরে, উঁকি বারে বারে,*
        *মারিবেন গৌরহরি।।*
*নয়নে নয়ন, হইলে মিলন,*
        *বল কি করিব সখি।*
*বলরাম বলে, হইবে তা'হলে,*
        *লজ্জায় নমিত মুখী।।*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী ও তাঁর প্রিয় সখি কাঞ্চনা উভয়েই প্রেমরসে ডুবে আছেন।শ্রীমতী সকল কিছু ভুলে গিয়েছেন ; মর্মী অন্তরঙ্গা সখি কাঞ্চনার সঙ্গে শ্রীগৌরাঙ্গলীলার নিগূঢ় রস রসাস্বাদন করছেন। বহিরঙ্গ লোকের সহিত এমন করে রসাস্বাদন করে সুখ হয় না।এমন করতেও নাই।*
*🍀অন্তরঙ্গ সঙ্গে কর রস আস্বাদন।*
*🌺শ্রীমতী তাই প্রাণ খুলে সখি কাঞ্চনার সঙ্গে মনের কথা বলে বিমল প্রেমানন্দ উপভোগ করছেন। মহাপ্রভুর নবদ্বীপ আগমনের উদ‍্যোগ পর্বে কাঞ্চনা-বিষ্ণুপ্রিয়া-সংবাদের প্রথম অধ‍্যায় শেষ হল। এক্ষণে কৃপাময় পাঠক একবার বৃদ্ধা শচীমায়ের নিকট চলুন।*
*🌻বৃদ্ধা শচীমা পুত্র-বিরহ-কাতরা,বড় দুঃখিনী। শ্রীগৌরাঙ্গ নবদ্বীপে এসেছেন।শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে উঠেছেন।নবদ্বীপ শুদ্ধ লোক এ সংবাদ পেয়েছেন।শচীমা ও শ্রীমতী এ শুভ সংবাদ পেয়েছেন।শচীমা আনন্দে বিহ্বল হয়ে পাগলিনীর মতো উর্ধমুখে শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহাভিমুখে ছুটেছেন।পথে কারও সঙ্গে দেখা হচ্ছে, তিনি তাকেই বলছেন "ওগো"! নবদ্বীপে আবার আমার নিমাইচাঁদ এসেছেন। তোমরা দয়া করে নিমাইকে ধরে রাখ।আর যেতে দিও না,এইকথা বলে ছুটতে ছুটতে শচীমা মহাপ্রভু যেখানে আছেন, সেখানে গিয়ে উপস্থিত হলেন।* *শ্রীচৈতন‍্য মঙ্গলে পায়*
*🍀এই মনে কহিতে কহিতে গেলা তথা।*
*🍀দেখিলত গৌরচন্দ্র বসি আছে তথা।।*
*🌻বাৎসল‍্যময়ী শচীমা পাঁচ বৎসরের পর অদ‍্য পুত্র-মুখ দর্শন করলেন।আমার গৌরহরির মুন্ডিত মস্তক ও সন্ন‍্যাস-বেশ আর একবার তিনি দেখেছিলেন সে শান্তিপুরে অদ্বৈত ভবনে। সে আজ পাঁচ বৎসর পূর্বের কথা।মহাপ্রভুর নূতন সন্ন‍্যাস বেশ।তিনি যেমন নিমাই তেমনই ছিলেন,কেবল মাত্র বেশ পরিবর্তন।এক্ষণে মহাপ্রভুর অবয়বের অনেক পরিবর্তন লক্ষিত হচ্ছে।তাঁর শ্রীঅঙ্গ ধূলি-ধূসরিত,বদনমন্ডল প্রশান্ত,দেহ কিছু ক্ষীণ হয়েছে,চক্ষের দৃষ্টি জ‍্যোতিপূর্ণ অথচ গভীর দুঃখ-ব‍্যঞ্জক। শচীদেবী এক দৃষ্টে পুত্রের প্রতি অঙ্গ নিরীক্ষণ করছেন,আর পূর্ব-কথা স্মরণ করে আকুল প্রাণে কাঁদছেন।মহাপ্রভু নীরব।শচীমা পুত্রকে বললেন, "বাপ নিমাই!আর তোর সন্ন‍্যাসে কাজ নাই।যা করেছিস বেশ করেছিস।মাতৃ-বধ করে তোর যে কি ধর্ম-সাধন হবে জানি না।আগে মাকে বধ কর।পরে তোর যা ইচ্ছা হয় করিস।*
*🍀শচী বোলে মোর বোল শুনরে নিমাই।*
*🍀ঘর আইস আমার সন্ন‍্যাসে কাজ নাই।।*
*🍀সন্ন‍্যাস করিয়া ধর্ম রাখিবিত পাছু।*
*🍀মোর বধ আগে লাগে আর সব আছু।।*
*🍀বিহ্বল চেতন শচী কান্দে উভরায়।*
*🍀সকল শরীর খানি এক দৃষ্টে চায়।।*
*🍀বাপু বাপু বলি অঙ্গ পরশিতে চায়।*
*🍀আর সব থাক বাপু হাত দেও গায়।।*
*🍀শ্রীঅঙ্গে লেগেছে ধূলা ফেলাও ঝাড়িয়া।*
*এ বোল বলিয়া পড়ে অঙ্গ আছাড়িয়া।।*
                              *(শ্রীচৈঃমঃ)*
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧

 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৪৮. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya148.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৮. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya148.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
          এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৭. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya147.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪৮)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*👣শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন👣*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻কাঞ্চনা দেখছেন বিষ্ণুপ্রিয়ার বদনমন্ডলে দিব‍্য জ‍্যোতি প্রতিভাত হচ্ছে।তাঁর সেই সুবিশাল নয়নদ্বয়ে পুলকাশ্রু টল টল করছে। মুক্তাফল সদৃশ দুই এক ফোঁটা অশ্রুজল শ্রীমতীর বক্ষঃস্থলে পড়ে বসনাঞ্চল ভিজে যাচ্ছে।তাঁর আর কথা বলবার শক্তি নাই,সখির অঙ্গে শ্রীঅঙ্গ রেখে বিষ্ণুপ্রিয়া প্রায় মূর্ছিত হয়ে অনেকক্ষণ রইলেন।কাঞ্চনা সময় বুঝে গৌরকথা তুললেন,এই ব‍্যাধির এই ঔষধ তা মরম সখী ভালভাবেই জানেন।এ ব‍্যাধির চিকিৎসা তিনি অনেকদিন থেকে করে আসছেন। শ্রীগৌরাঙ্গের নটবর বেশের একটি পদের কথা কাঞ্চনা ধীরে ধীরে সখীকে শুনাচ্ছেন=*
      *গৌররূপ সদাই পড়িছে মোর মনে।*
*নিরবধি থুইয়া বুকে,সে রস ধাধস সুখে,*
     *অনিমিখে দেখউ নয়নে।।*
*পরিয়া পাটের জোড়,বান্ধিয়া চিকুর ওর,*
      *তাহে নানা ফুলের সাজনি।*
*পরিসর হিয়া ঘন, লেপিয়াছে চন্দন,*
      *দেখিয়া জিউ করিনু নিছনি।।*
*মৃগমদ চন্দন , কুসুম চতুঃসম,*
   *সাজিয়া কে দিল ভালে ফোঁটা।*
*আছুক অন‍্যের কাজ,মদন মুগধ ভেল,*
     *রহল যুবতী কুলের খোঁটা।।*
*সরবস দেহ, অবশ সকল সেহ,*
     *না পালটে মোর আঁখি পাপ।*
*হিয়ায় গৌরাঙ্গ রূপ,কেশর লেপিয়া গো,*
     *ঘুচাইমু যত মনের তাপ।।*
*কামিনী হইয়া , কামনা করিয়া,*
       *কাম সরোবরে মরি।*
*গোবিন্দ দাসে, কহয়ে তবে সে,*
        *দুঃখের সাগরে তরি।।*
*🌻শ্রীবিষ্ণুপ্রিয়ার কর্ণে কাঞ্চনা সুমধুর কন্ঠস্বরে গৌর-গুণগান অমৃত-বর্ষণ করিল।তিনি জড়বৎ সখির অঙ্গে নিজ অঙ্গ দিয়ে প্রাণবল্লভের রূপরসসুধা পান করছেন আর মনে মনে ভাবছেন এইত সময়। মহাপ্রভু এখানেই আছেন।নবদ্বীপচন্দ্র নবদ্বীপেই বিরাজমান।রসোল্লাসের এইত উপযুক্ত সময়।প্রাণবল্লভ প্রবাসে ছিলেন,এক্ষণে গৃহে এসেছেন, এই আনন্দে বিষ্ণুপ্রিয়ার হৃদয়ে রসোল্লাসের তরঙ্গ উঠেছে।কাঞ্চনার রস সঙ্গীতে শ্রীমতীর সর্বঅঙ্গ পুলকিত হয়েছে।দুই সখীতে মিলে নির্জনে শীগৌরলীলার রসাস্বাদন করতে লাগলেন।সখির সঙ্গে গৌরপ্রিয়া তখন নিগূঢ় প্রেমরসতত্ত্ব বলতে লাগলেন। মনের আনন্দে উভয়েই আত্মহারা হয়েছেন।তাঁর প্রাণবল্লভ যে সন্ন‍্যাসী তা শ্রীমতী একেবারেই বিস্মৃত হয়ে গিয়েছেন। প্রবাসী স্বামী গৃহে আসছেন জানলে বিরহিনী স্ত্রী যেমন পতিদর্শন লালসায় উদ্বিগ্ন হন ও উৎকন্ঠিতচিত্তে আশাপথ নিরীক্ষণ করে থাকেন,শ্রীমতীর পক্ষেও তাইই ঘটেছে।পতিদেবতা গৃহে আসিলে,কি করবেন,কি বলবেন,কিছুই স্থির করতে পারছেন না।কাঞ্চনা সখীর মনের অবস্থা বুঝতে পেরে মরমী সখীকে বললেন,সখী! তোমার মনচোরাকে এবার গৃহে পেলে যেন আর ছেড়ে দিও না।তিনি অবশ্যই তোমার নিকট আসিবেন। তুমি তাঁকে দর্শন করেই যেন একেবারে প্রেমে গলে প্রাণবল্লভের সঙ্গে মিলে মিশে এক হয়ে যেও না।একটু অভিমান করিও।দু'এক কথা শুনিয়ে দিও। তিনি তোমাকে বড়ই দুঃখ দিয়াছেন।কাঞ্চনার মনের ভাবটি গীতকর্তা বিদাপতির একটি প্রাচীন পদে অতি পরিস্ফূট হয়েছে। আস্বাদন করুন=* *শ্রীকৃষ্ণলীলা লিপিবদ্ধ করবার সময়,"সখী শিক্ষা " পর্যায়ে এই পদটি লিপিবদ্ধ করেছিলাম।*
*শুন শুন সুন্দরী! হিত উপদেশ।*
*হাম শিখাওব বচন বিশেষ।।* 
*পহিলহি বৈঠবি শয়নক সীম।*
*আধ নেহারবি বঙ্কিম গীম।।*
*যব পিয়ে পরশব ঠেলবি পাণি।*
*মৌন ধরবি কছু না কহবি বাণী।।*
*🌻পুরো পদটি গ্রন্থকার লিপিবদ্ধ করেন নাই। যাইহোক,শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী সখি কাঞ্চনার রসকথা শুনে অনেক দিনের পর একটু মৃদুমন্দ হাসিলেন। হৃদয়ে প্রবল আনন্দের বেগ এসেছে।সে আনন্দের তরঙ্গ সখি কাঞ্চনার হৃদয়েও ঘাত প্রতিঘাত করছে।পূর্ণানন্দে বিভোর হয়ে উভয়েরই আত্মবিস্মৃতি ঘটেছে।শ্রীমতী যে সন্ন‍্যাসিনীর পত্নী, স্বামীসঙ্গ- সুখে তিনি যে চিরকালের জন্য বঞ্চিতা, এসব কথা কিছুই তাঁর মনে নেই।তাঁর মনে পূর্ব স্মৃতি উদয় হয়েছে। শ্রীগৌরাঙ্গ-বক্ষ-বিলাসিনী স্বামী-সোহাগিনী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর মনে আজ আনন্দ আর ধরছে না। তিনি সখিকে বলছেন,সখী! আজ আমি চারিদিকে শুভচিহ্ন দেখছি।আমার প্রাণনাথ যেন আজই আমার কাছে আসবেন বলে বোধ হচ্ছে।*
👣🙏👣🙏👣🙏👣🙏👣🙏👣🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৯. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya149.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৪৭. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya147.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৭. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya147.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
          এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৬. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya146.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪৭)🌿শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🌿*
*মহাপ্রভুর নবদ্বীপে আগমন*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻গ্রন্থকার রচিত আরও দুইখানি পদ=*
       *সখি! চাহি না আমি মরণ।*
*(ওগো)মরিলে যে আমি পূজিতে পাব না,*
                  *শ্রীগৌরধনের চরণ।।*
   *চিরদিন আমি কাঁদিয়া সাধিব,*
                  *দীরঘ জীবন ধরিয়া।*
*নিশিদিন পিব, পিয়াইব আর,*
             *গৌর-বিরহ অমিয়া।।*
*বিনাইয়া গাব গৌরগুণ গান,*
             *কান্দিয়া ভাসাব ধরা।*
*সখি!গৌর-বিরহে ছাড়িতে নারিব,*
                *হবে না আমার মরা।।*
             *(০৪)*
*মরণের সঙ্গে যদি গৌর-বিরহ যায়,*
              *তবে আমি পারি মরিতে।*
*ধা পেলাম গোরা যদি,পেয়েছি বিরহ তার,*
          *নাহি পারি তারে ছাড়িতে।।*
*(ওগো সখি)পারিব না আমি মরিতে।*
*🍀কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার অতি প্রিয় মর্মী সখি,আপনারা সকলেই জানেন, শ্রীমতী কোন কথায় মর্মী সখির নিকট গোপন করেন না। হৃদয়ের বেদনা প্রাণ খুলে সখিকেই বলে থাকেন।শ্রীমতীর মনে আজও দারুণ দুঃখ, তার কারণ পূর্বে উল্লেখ করেছি।তাঁর প্রাণবল্লভের শ্রীমুখ দর্শনের আশা, তাঁর পক্ষে অসম্ভব মনে করে সখি কাঞ্চনাকে সম্বোধন করে শ্রীমতী বলছেন=*
*সজনি!অব কি হেরব গোরা মুখ।*
*গণি গণি মাহ,বরিখ অব পূরল,*
     *ইথে পুন বিদরয়ে বুক।।*
*তোমারে কহিয়ে পুন,মরমক বেদন,*
      *চিত মাহা কর বিশোয়াস।*
*গৌর-বিরহ জ্বরে,ত্রিদোষ হইয়া জারে,*
       *তাহে কি ঔষধ অবকাশ।।*
              *(গীতকর্তা ভুবন দাস)*
*🌻কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে সান্ত্বনা দিয়ে বলছেন, সখী!তোমার প্রাণনাথ তোমার শাশুড়ীকে একদিন বলেছিলেন=*
*কিবা ভক্ত কিবা বিষ্ণুপ্রিয়া কিবা তুমি।*
*যে ভজিবে কৃষ্ণ তার কোলে আছি আমি।।*
                             *(শ্রীচৈঃমঃ)*
*🍀অতএব সখী!তুমি সদাসর্বদা শ্রীকৃষ্ণ-ভজন কর। তোমার প্রাণবল্লভ নিজেই এসে দেখা দেবেন।এসো আমরা দুইজনে বসে মালা গাঁথি।দেখ,কত যুথী,যাতি,মালতী পুষ্পচয়ন করে এনেছি।সুন্দর করে মালা গেঁথে আজ শ্রীকৃষ্ণের কন্ঠে পরাইয়া দাও।শ্রীকৃষ্ণ-ভজনেই তুমি তোমার হৃদয়েশ্বরের দেখা পাবে।তাঁর উপদেশ মত শ্রীকৃষ্ণভজন কর।*
*সখি হে!হাম ইহ কছু নাহি জানি।*
*গৌর-চরণ-যুগ, বিমল সরোরুহ,*
        *হৃদি করি অনুখণ ধ‍্যান।।*
                   *(গীতকর্তা ভুবনদাস)*
*🌺শ্রীমতী বিষ্ণুপ্রিয়া বললেন, আমি আমার প্রাণেশ্বর গৌরসুন্দর ভিন্ন অন‍্য কাউকেও জানি না। তিনিই আমার শ্রীকৃষ্ণ, তিনিই আমার ভজনধন।*আমার স্বামী ভজনই শ্রীকৃষ্ণ-ভজন।এইসব কথা শুনে আর কাঞ্চনা কিছু বলতে পারলেন না।বুঝলেন বিষ্ণুপ্রিয়ার হৃদয়ে গৌর বিরহানল প্রজ্বলিত হয়ে উঠেছে, এ সময়ে অন‍্য কোন কথা তাঁর কর্ণে প্রবেশ করবে না।কাঞ্চনা অতি চতুরা,অমনি নিজের কথা উল্টিয়ে নিয়ে বললেন,সখি! তোমার প্রাণবল্লভই তো শ্রীকৃষ্ণ,তা কি তুমি এতদিন বুঝতে পারো নাই?অন‍্যের কাছে তিনি আত্মগোপন করে থাকতে পারেন, তোমার কাছে তা পারেন না, তাই তোমাকে তিনি গৃহত‍্যাগের কিছুদিন পূর্বে স্বরূপ দেখিয়েছিলেন।তুমি সেই চতুর্ভূজ শঙ্খ,চক্র,গদা ও পদ্মধারী শ্রীভগবানের মূর্তি দর্শন করে কি বুঝতে পার নাই তোমার হৃদয়েশ্বর সামান্য মানুষ নহেন? তিনি ত্রিজগতের স্বামী, জগন্নাথ,সাক্ষাৎ শ্রীকৃষ্ণ।তিনিনিজে আত্মগোপন করে কৌশলে তোমাকে শ্রীকৃষ্ণভজন করতে বলে গেছেন।প্রিয় সখীর কথাগুলো শ্রীমতী অত‍্যন্ত মনোযোগ সহকারে শুনলেন, এবং ধীরে ধীরে উত্তর করলেন,সখী! আমার পতিদেবতাকে, আমার প্রাণবল্লভকে আমি মানুষ বলেই জানি।লোকে তাঁকে যাই বলুকনা কেন, তিনি আমার প্রাণবল্লভ সেই শচীমায়ের দুলাল গৌরহরি।সখি! আমার প্রাণগৌরকে তুমি শ্রীভগবান বলিও না,তাতে আমি সুখ পাই না। ভগবানকে পাওয়া বড়ই কঠিন। আমার হৃদয়ের ধন প্রাণনাথকেই যখন পেলাম না,তিনি আমার আপন ধন, আমার ঘরের ধন যখন পরের হল, তখন সেই অমূল‍্য ধন ভগবানকে পাবো কি করে? সোজা কথা আমি স্বামী ভিন্ন অন‍্য কিছু জানি না। আমার পতিদেবতায় আমার সর্বস্ব ধন।তিনি শ্রীকৃষ্ণই হন,আর শ্রীভগবানই হন, আমার কাছে তিনি সেই নবীন নাগর রসিকশেখর নটবর প্রাণবল্লভ শ্রীগৌরাঙ্গসুন্দর ভিন্ন আর কিছু নহে।*
*🙌জয় শ্রীগৌরাঙ্গসুন্দর-বিষ্ণুপ্রিয়ার জয়🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৮. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya148.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৪৬. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya146.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৬. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya146.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
          এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৫. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya145.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪৬)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*🙏শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন🙏*
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
*🌻গ্রন্থকারের নিজের রচনা🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শচির আঙ্গিনা,উজল করিয়া।*
*কে-গো তুমি আছ,দ্বারে দাঁড়াইয়া।।*
*দন্ড-কমন্ডলু , ধরিয়াছ করে।*
*পরেছ কৌপীন,জীবোদ্ধার তরে*।।
*কে গো তুমি যতি,প্রশান্ত মূরতি।*
*স্থির নয়নে, চাহ কার প্রতি।।*
*বহিতেছে বারি, উছলি নয়ন।*
*ভাসিয়া বক্ষ, তিতিছে বসন।।*
*বুঝেছি বুঝেছি ,তুমি গৌরহরি।*
*নদীয়ার চাঁদ, নদীয়া বিহারী।।*
*দেখিতে জননী, জনমভূমি।*
*নীলাচল হ'তে ,আসিয়াছ তুমি।।*
*চেয়ে দেখ প্রভু,কি দশা মায়ের।*
*শুন শুন ওই,রোল রোদনের।।*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী শচীমাতার কথা শুনে কিছু আশ্বস্তা হলেন। কিছুক্ষণ পরে কাঞ্চনা এসে বিষ্ণুপ্রিয়ার কাছে বসলেন দেখে শচীমা আমার নিশ্চিন্ত হয়ে নিজ ঘরে গিয়ে একটু শয়ন করলেন।নিদ্রার তন্দ্রা আসতে না আসতেই স্বপ্ন দেখলেন,তাঁর নিমাইচাঁদ দ্বারে দাঁড়িয়ে তাঁকে "মা"! "মা"! বলে ডাকছেন।অমনি বৃদ্ধা শচীমা তাড়াতাড়ি উঠে বাইরের দরজায় দেখলেন,কোথাও কেউ নেই। হুতাশ হয়ে পুনরায় ঘরে ফিরে গিয়ে শুয়ে পড়লেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া বা কাঞ্চনা এর কিছুই জানতে পারলেন না।কাঞ্চনা যখন বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিলেন তাঁকে দেখে শ্রীমতী কেঁদে ফেললেন, মনের কথাগুলি প্রকাশ করলেন।কথাগুলি বলার ফলে মনের ব‍্যথা কিঞ্চিৎ কমল ও মন কিছু শান্ত হল।সখির গলা জড়িয়ে শ্রীমতী নীরবে রোদন করতে লাগলেন। (এই পার্থিব জগতে এমন কেউ আছেন বা শোনা গেছে যে পাঁচ বৎসর অতিক্রম হয়ে গেছে মহাপ্রভু গৃহত‍্যাগ করেছেন, সেই শোক বলুন, বিরহ বলুন বা হৃদয়ের ব‍্যথা বলুন এইভাবে প্রকাশ পেয়েছে?)।আর বলছেন, সখী!আর আমি কী বলব?তুমি তো সকলি জান।এই হতভাগিনীর জন‍্যই আমার প্রাণনাথ গৃহত‍্যাগী হয়েছেন।(পূর্বেই লিখেছি, যদি কোন এক ব‍্যথা মনে গেথে যায়,নিজে থেকে যদি ভুলে না যায় তবে কোন বৈদ‍্যরাজ তা বাহির করতে পারেন না )।এখনও সেই কথা সখীকে বলছেন।আমারই জন্য তিনি এতদূর এসেও জননীকে দর্শন দিতে কুন্ঠিত।আমার মতো পাপী জগতে আর কে আছে।মনে হয় আমার মরণই মঙ্গল।মরমের ভিতর হতে কে যেন বিষ্ণুপ্রিয়াকে বলে দিল, অমন কথা মুখে আনিও না, মরলেই তো সব ফুরিয়ে যাবে।আশা টুকু পর্য‍্যন্ত যাবে।তখনি আবার শ্রীমতী সখী কাঞ্চনাকে বলছেন,না সখী!আমি মরতে পারব না। মরলে তো আমার প্রাণনাথের গুণগাথা ও লীলাকথা শুনতে পাব না, তাঁর শ্রীচরণ দর্শন দূরে থাকুক তাঁর কথা শুনেলেই যে আমি কৃতার্থ হই, আহা!তাঁর মধুমাখা নাম শুনলেই যে আমি কত সুখী হই।না,না,সখী! আমি এ সুখ ছেড়ে মরতে পারব না।সখী!সখী!আমার মরা হবে না।জীবাধম গ্রন্থকার রচিত শ্রীমতীর উক্তি একটি পদ এ স্থলে উদ্ধৃত হল।*
*সখি!গৌর-বিরহ পয়োধি,কিসে হব পার,*
              *তাই ভাবি নিরবধি।*
*দিন দিন করি,বরিষ গোঁয়ায়নু,*
            *না মিলল গৌর-নিধি।।*
*গৌর গৌর করি,জনম বহি গেলা,*
            *দরশন নাহি ভেল।*
*সুধা দিয়া দগদগি,হলো মোর সার,*
              *পরাণে বিধিল শেল।।*
     *মরনে কি পাব তারে।*
*গৌর-বিরহ নদী,বহে খর ধার,*
                *কি করি যাইব পারে।।*
*🌻বরিষ=বৎসর, গোঁয়ায়নু= কেটে গেল।*
                    *(০২)*
*সখি! মরিতে তো পারিব না।*
*কি জানি যদি বা,ভুলি গোরা রূপ,*
                *ভসম হইবে সাধনা।।*
*(ওগো) মরিলে আমি যে কাঁদিতে পাব না,*
                 *সাধিতে পাব-না গৌর।*
*কাঁদিয়া কাঁদিয়া যা' কিছু করেছি,*
                  *সকলি যাইবে মোর।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
বসিতেছে হয়ে গেছে, বহিতেছে হবে।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৭. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya147.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৫. সাত-প্রহরিয়া ভাব 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu25.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ২৪. মহাপ্রভুর প্রকাশ ও ভোজন লীলা 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu24.html
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৫)🌻সংক্ষিপ্ত কথন🌻*
*🌼সাত-প্রহরিয়া ভাব🌼*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻অপর আরেকদিন,শ্রীবাস অঙ্গনে নৃত্য করতে করতে মহাপ্রভু গৌরহরি বিষ্ণু খট্টাতে উঠে বসিলেন।অন‍্যান‍্য দিন যে খট্টায় বসেন,মনে হয় না জেনে বসেছেন।আজ সেরূপ নহে।সকল মায়ার আবরণ মুক্ত হয়ে যেন স্বাভাবিক ভাবে খট্টায় উঠে বসিলেন।এত দীর্ঘ সময় আর কোনদিন বসে থাকেন নাই।""বললেন,আমার অভিষেক কর"", আদেশ করলেন।কলসী কলসী গঙ্গা জল আসতে লাগল।সকলে একত্র হয়ে অভিষেক মন্ত্র পাঠ করতে লাগলেন।বেদের "পুরুষ সূক্ত" উচ্চারিত হতে লাগল।সর্বাগ্রে নিতাইচাঁদ,মহাপ্রভুর মস্তকে জল ঢাললেন।তারপর সকল ভক্তগণএকে একে জল ঢালতে লাগলেন।মুকুন্দ প্রভৃতি মধুকন্ঠ গায়কগণ অভিষেক মঙ্গল গান করতে লাগলেন।পতিব্রতাগণ উচ্চকন্ঠে জয় জয়কার দিলেন।দেবতাগণ মানবের বেশে এসে অভিষেকে যোগদান করলেন।শ্রীবাসের বাড়ীর দাস-দাসীগণও মহাপ্রভুর অভিষেক করলেন।দুঃখী নামে এক ভাগ‍্যবতী মহিলাকে মহাপ্রভু স্বয়ং জল আনতে বলিলেন।পরে "দুঃখী" নাম ঘুচায়ে নাম রাখলেন"সুখী"।*
*🙏জয় জয় মহাপ্রভুর জয়🙏*
       *বানান ভুল মার্জনীয়*
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

২৪. মহাপ্রভুর প্রকাশ ও ভোজন লীলা 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu24.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
২৪. মহাপ্রভুর প্রকাশ ও ভোজন লীলা 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu24.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
        এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html                  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🔔🔔🔔👇👇👇পূর্ব লীলা 👇👇👇🔔🔔🔔🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৩. হরিবাসর কীর্তন 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu23.html
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৪)🌻সংক্ষিপ্ত কথন🌻*
*🍀মহাপ্রভুর প্রকাশ ও ভোজন লীলা🍀*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*পুনঃ একদিন শ্রীবাস অঙ্গনে শেষ রাত্রে মহাপ্রভু শালগ্রাম কোলে নিয়ে বিষ্ণু খট্টায় উঠে বসলেন।খট্টা মড়মড় করে উঠিল।নিত‍্যানন্দস্পর্শে খট্টা স্থির হ'ল।গৌরসুন্দর তর্জন গর্জন করে বলতে লাগলেন="কলিযুগে আমি শ্রীকৃষ্ণ"। অনন্তকোটি ব্রহ্মান্ডের আমি ঈশ্বর। তোরা সকলে আমার দাস।তোদের জন‍্যই আমি গোলোক থেকে এসেছি।তোরা যা দিবি তাই সেবা করব।*
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
*🌻🌻🌻ভোজন লীলা🌻🌻🌻*
*🍀মহাপ্রভুর বাণী শুনে যার যা সামর্থ নিয়ে আসতে লাগলেন।দধি,দুগ্ধ,নবনী,সন্দেশ,নারকেল,কলা, চিড়া, চালভাজা যত কিছু ভক্তগণ আনলেন, মহাপ্রভু সবই সেবা করলেন।বললেন, আরো আন,আরে আন বলতে লাগলেন।প্রায় দুইশ লোকের আহার্য‍্য আহার করে, মহাপ্রভু আরো চাইলেন।যে যা দিচ্ছেন গ্রহণ করেছেন।বিশ্বম্ভর মূর্তি দেখে ভক্তগণের ভয় উপস্থিত হল। তখন মহাপ্রভুর মূর্তি মহৈশ্বর্য‍্যময়। পরে নিত‍্যানন্দ প্রভু শিরে ছত্র ধরলেন, অদ্বৈতাচার্য‍্য হাতজোড় করে সম্মুখে স্তব করতে লাগলেন।আর সকল ভক্তগণ জোড়হাত করে মাথা নত করে রইলেন। হঠাৎ মহাপ্রভু মূর্ছিত হলেন।কতক্ষণে বাহ‍্যদশা ফিরে আসিল।ভাই-বান্ধব বলে সকলের গলা ধরে কাঁদতে লাগলেন। ঐশ্বর্য‍্য প্রকাশ পেলেই মহাপ্রভুর তারপরেই মূর্ছা হয়।মূর্ছা ভাঙ্গলেই দাস‍্যভাবে বহু অনুনয় বিনয় করেন।*
*🌼🌼বানান ভুল মার্জনীয়🌼🌼*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৫. সাত-প্রহরিয়া ভাব 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu25.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
adds