✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৯. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya149.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৮. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya148.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪৯)💧শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী💧*
*শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌻আমার প্রাণবল্লভ যেন আজিই আমার নিকটে আসবেন বলে বোধহয়। আসিলে আমি কি করব?কি বলব? তোমার কথামত কাজ করতে পারব কী?শ্রীমতীর উক্তি শ্রীবলরাম দাস রচিত একটি সুন্দর পদ আস্বাদন করুন।*
*কি লাগি বল না, আনন্দ ধরে না,*
*অঙ্গ কাঁপে থর থর।*
*চারিদিকে সখি, শুভচিহ্ন দেখি,*
*বুঝি এল প্রাণেশ্বর।।*
*আঙ্গিনায় দাঁড়াবেন হরি।ধ্রু।*
*ঘোমটা টানিব , দ্রুত ঘরে যাব,*
*রুণু রুণু রব করি।।*
*ঘরে লুকাইয়া, শ্রীমুখে চাহিয়া,*
*দেখিব পরাণ ভরি।*
*দেখিবারে মোরে, উঁকি বারে বারে,*
*মারিবেন গৌরহরি।।*
*নয়নে নয়ন, হইলে মিলন,*
*বল কি করিব সখি।*
*বলরাম বলে, হইবে তা'হলে,*
*লজ্জায় নমিত মুখী।।*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী ও তাঁর প্রিয় সখি কাঞ্চনা উভয়েই প্রেমরসে ডুবে আছেন।শ্রীমতী সকল কিছু ভুলে গিয়েছেন ; মর্মী অন্তরঙ্গা সখি কাঞ্চনার সঙ্গে শ্রীগৌরাঙ্গলীলার নিগূঢ় রস রসাস্বাদন করছেন। বহিরঙ্গ লোকের সহিত এমন করে রসাস্বাদন করে সুখ হয় না।এমন করতেও নাই।*
*🍀অন্তরঙ্গ সঙ্গে কর রস আস্বাদন।*
*🌺শ্রীমতী তাই প্রাণ খুলে সখি কাঞ্চনার সঙ্গে মনের কথা বলে বিমল প্রেমানন্দ উপভোগ করছেন। মহাপ্রভুর নবদ্বীপ আগমনের উদ্যোগ পর্বে কাঞ্চনা-বিষ্ণুপ্রিয়া-সংবাদের প্রথম অধ্যায় শেষ হল। এক্ষণে কৃপাময় পাঠক একবার বৃদ্ধা শচীমায়ের নিকট চলুন।*
*🌻বৃদ্ধা শচীমা পুত্র-বিরহ-কাতরা,বড় দুঃখিনী। শ্রীগৌরাঙ্গ নবদ্বীপে এসেছেন।শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে উঠেছেন।নবদ্বীপ শুদ্ধ লোক এ সংবাদ পেয়েছেন।শচীমা ও শ্রীমতী এ শুভ সংবাদ পেয়েছেন।শচীমা আনন্দে বিহ্বল হয়ে পাগলিনীর মতো উর্ধমুখে শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহাভিমুখে ছুটেছেন।পথে কারও সঙ্গে দেখা হচ্ছে, তিনি তাকেই বলছেন "ওগো"! নবদ্বীপে আবার আমার নিমাইচাঁদ এসেছেন। তোমরা দয়া করে নিমাইকে ধরে রাখ।আর যেতে দিও না,এইকথা বলে ছুটতে ছুটতে শচীমা মহাপ্রভু যেখানে আছেন, সেখানে গিয়ে উপস্থিত হলেন।* *শ্রীচৈতন্য মঙ্গলে পায়*
*🍀এই মনে কহিতে কহিতে গেলা তথা।*
*🍀দেখিলত গৌরচন্দ্র বসি আছে তথা।।*
*🌻বাৎসল্যময়ী শচীমা পাঁচ বৎসরের পর অদ্য পুত্র-মুখ দর্শন করলেন।আমার গৌরহরির মুন্ডিত মস্তক ও সন্ন্যাস-বেশ আর একবার তিনি দেখেছিলেন সে শান্তিপুরে অদ্বৈত ভবনে। সে আজ পাঁচ বৎসর পূর্বের কথা।মহাপ্রভুর নূতন সন্ন্যাস বেশ।তিনি যেমন নিমাই তেমনই ছিলেন,কেবল মাত্র বেশ পরিবর্তন।এক্ষণে মহাপ্রভুর অবয়বের অনেক পরিবর্তন লক্ষিত হচ্ছে।তাঁর শ্রীঅঙ্গ ধূলি-ধূসরিত,বদনমন্ডল প্রশান্ত,দেহ কিছু ক্ষীণ হয়েছে,চক্ষের দৃষ্টি জ্যোতিপূর্ণ অথচ গভীর দুঃখ-ব্যঞ্জক। শচীদেবী এক দৃষ্টে পুত্রের প্রতি অঙ্গ নিরীক্ষণ করছেন,আর পূর্ব-কথা স্মরণ করে আকুল প্রাণে কাঁদছেন।মহাপ্রভু নীরব।শচীমা পুত্রকে বললেন, "বাপ নিমাই!আর তোর সন্ন্যাসে কাজ নাই।যা করেছিস বেশ করেছিস।মাতৃ-বধ করে তোর যে কি ধর্ম-সাধন হবে জানি না।আগে মাকে বধ কর।পরে তোর যা ইচ্ছা হয় করিস।*
*🍀শচী বোলে মোর বোল শুনরে নিমাই।*
*🍀ঘর আইস আমার সন্ন্যাসে কাজ নাই।।*
*🍀সন্ন্যাস করিয়া ধর্ম রাখিবিত পাছু।*
*🍀মোর বধ আগে লাগে আর সব আছু।।*
*🍀বিহ্বল চেতন শচী কান্দে উভরায়।*
*🍀সকল শরীর খানি এক দৃষ্টে চায়।।*
*🍀বাপু বাপু বলি অঙ্গ পরশিতে চায়।*
*🍀আর সব থাক বাপু হাত দেও গায়।।*
*🍀শ্রীঅঙ্গে লেগেছে ধূলা ফেলাও ঝাড়িয়া।*
*এ বোল বলিয়া পড়ে অঙ্গ আছাড়িয়া।।*
*(শ্রীচৈঃমঃ)*
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
