✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৬. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya146.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৫. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya145.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪৬)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*🙏শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন🙏*
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
*🌻গ্রন্থকারের নিজের রচনা🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শচির আঙ্গিনা,উজল করিয়া।*
*কে-গো তুমি আছ,দ্বারে দাঁড়াইয়া।।*
*দন্ড-কমন্ডলু , ধরিয়াছ করে।*
*পরেছ কৌপীন,জীবোদ্ধার তরে*।।
*কে গো তুমি যতি,প্রশান্ত মূরতি।*
*স্থির নয়নে, চাহ কার প্রতি।।*
*বহিতেছে বারি, উছলি নয়ন।*
*ভাসিয়া বক্ষ, তিতিছে বসন।।*
*বুঝেছি বুঝেছি ,তুমি গৌরহরি।*
*নদীয়ার চাঁদ, নদীয়া বিহারী।।*
*দেখিতে জননী, জনমভূমি।*
*নীলাচল হ'তে ,আসিয়াছ তুমি।।*
*চেয়ে দেখ প্রভু,কি দশা মায়ের।*
*শুন শুন ওই,রোল রোদনের।।*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী শচীমাতার কথা শুনে কিছু আশ্বস্তা হলেন। কিছুক্ষণ পরে কাঞ্চনা এসে বিষ্ণুপ্রিয়ার কাছে বসলেন দেখে শচীমা আমার নিশ্চিন্ত হয়ে নিজ ঘরে গিয়ে একটু শয়ন করলেন।নিদ্রার তন্দ্রা আসতে না আসতেই স্বপ্ন দেখলেন,তাঁর নিমাইচাঁদ দ্বারে দাঁড়িয়ে তাঁকে "মা"! "মা"! বলে ডাকছেন।অমনি বৃদ্ধা শচীমা তাড়াতাড়ি উঠে বাইরের দরজায় দেখলেন,কোথাও কেউ নেই। হুতাশ হয়ে পুনরায় ঘরে ফিরে গিয়ে শুয়ে পড়লেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া বা কাঞ্চনা এর কিছুই জানতে পারলেন না।কাঞ্চনা যখন বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিলেন তাঁকে দেখে শ্রীমতী কেঁদে ফেললেন, মনের কথাগুলি প্রকাশ করলেন।কথাগুলি বলার ফলে মনের ব্যথা কিঞ্চিৎ কমল ও মন কিছু শান্ত হল।সখির গলা জড়িয়ে শ্রীমতী নীরবে রোদন করতে লাগলেন। (এই পার্থিব জগতে এমন কেউ আছেন বা শোনা গেছে যে পাঁচ বৎসর অতিক্রম হয়ে গেছে মহাপ্রভু গৃহত্যাগ করেছেন, সেই শোক বলুন, বিরহ বলুন বা হৃদয়ের ব্যথা বলুন এইভাবে প্রকাশ পেয়েছে?)।আর বলছেন, সখী!আর আমি কী বলব?তুমি তো সকলি জান।এই হতভাগিনীর জন্যই আমার প্রাণনাথ গৃহত্যাগী হয়েছেন।(পূর্বেই লিখেছি, যদি কোন এক ব্যথা মনে গেথে যায়,নিজে থেকে যদি ভুলে না যায় তবে কোন বৈদ্যরাজ তা বাহির করতে পারেন না )।এখনও সেই কথা সখীকে বলছেন।আমারই জন্য তিনি এতদূর এসেও জননীকে দর্শন দিতে কুন্ঠিত।আমার মতো পাপী জগতে আর কে আছে।মনে হয় আমার মরণই মঙ্গল।মরমের ভিতর হতে কে যেন বিষ্ণুপ্রিয়াকে বলে দিল, অমন কথা মুখে আনিও না, মরলেই তো সব ফুরিয়ে যাবে।আশা টুকু পর্য্যন্ত যাবে।তখনি আবার শ্রীমতী সখী কাঞ্চনাকে বলছেন,না সখী!আমি মরতে পারব না। মরলে তো আমার প্রাণনাথের গুণগাথা ও লীলাকথা শুনতে পাব না, তাঁর শ্রীচরণ দর্শন দূরে থাকুক তাঁর কথা শুনেলেই যে আমি কৃতার্থ হই, আহা!তাঁর মধুমাখা নাম শুনলেই যে আমি কত সুখী হই।না,না,সখী! আমি এ সুখ ছেড়ে মরতে পারব না।সখী!সখী!আমার মরা হবে না।জীবাধম গ্রন্থকার রচিত শ্রীমতীর উক্তি একটি পদ এ স্থলে উদ্ধৃত হল।*
*সখি!গৌর-বিরহ পয়োধি,কিসে হব পার,*
*তাই ভাবি নিরবধি।*
*দিন দিন করি,বরিষ গোঁয়ায়নু,*
*না মিলল গৌর-নিধি।।*
*গৌর গৌর করি,জনম বহি গেলা,*
*দরশন নাহি ভেল।*
*সুধা দিয়া দগদগি,হলো মোর সার,*
*পরাণে বিধিল শেল।।*
*মরনে কি পাব তারে।*
*গৌর-বিরহ নদী,বহে খর ধার,*
*কি করি যাইব পারে।।*
*🌻বরিষ=বৎসর, গোঁয়ায়নু= কেটে গেল।*
*(০২)*
*সখি! মরিতে তো পারিব না।*
*কি জানি যদি বা,ভুলি গোরা রূপ,*
*ভসম হইবে সাধনা।।*
*(ওগো) মরিলে আমি যে কাঁদিতে পাব না,*
*সাধিতে পাব-না গৌর।*
*কাঁদিয়া কাঁদিয়া যা' কিছু করেছি,*
*সকলি যাইবে মোর।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
বসিতেছে হয়ে গেছে, বহিতেছে হবে।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৭. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya147.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
