✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৭. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya147.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৬. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya146.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪৭)🌿শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🌿*
*মহাপ্রভুর নবদ্বীপে আগমন*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻গ্রন্থকার রচিত আরও দুইখানি পদ=*
*সখি! চাহি না আমি মরণ।*
*(ওগো)মরিলে যে আমি পূজিতে পাব না,*
*শ্রীগৌরধনের চরণ।।*
*চিরদিন আমি কাঁদিয়া সাধিব,*
*দীরঘ জীবন ধরিয়া।*
*নিশিদিন পিব, পিয়াইব আর,*
*গৌর-বিরহ অমিয়া।।*
*বিনাইয়া গাব গৌরগুণ গান,*
*কান্দিয়া ভাসাব ধরা।*
*সখি!গৌর-বিরহে ছাড়িতে নারিব,*
*হবে না আমার মরা।।*
*(০৪)*
*মরণের সঙ্গে যদি গৌর-বিরহ যায়,*
*তবে আমি পারি মরিতে।*
*ধা পেলাম গোরা যদি,পেয়েছি বিরহ তার,*
*নাহি পারি তারে ছাড়িতে।।*
*(ওগো সখি)পারিব না আমি মরিতে।*
*🍀কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার অতি প্রিয় মর্মী সখি,আপনারা সকলেই জানেন, শ্রীমতী কোন কথায় মর্মী সখির নিকট গোপন করেন না। হৃদয়ের বেদনা প্রাণ খুলে সখিকেই বলে থাকেন।শ্রীমতীর মনে আজও দারুণ দুঃখ, তার কারণ পূর্বে উল্লেখ করেছি।তাঁর প্রাণবল্লভের শ্রীমুখ দর্শনের আশা, তাঁর পক্ষে অসম্ভব মনে করে সখি কাঞ্চনাকে সম্বোধন করে শ্রীমতী বলছেন=*
*সজনি!অব কি হেরব গোরা মুখ।*
*গণি গণি মাহ,বরিখ অব পূরল,*
*ইথে পুন বিদরয়ে বুক।।*
*তোমারে কহিয়ে পুন,মরমক বেদন,*
*চিত মাহা কর বিশোয়াস।*
*গৌর-বিরহ জ্বরে,ত্রিদোষ হইয়া জারে,*
*তাহে কি ঔষধ অবকাশ।।*
*(গীতকর্তা ভুবন দাস)*
*🌻কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে সান্ত্বনা দিয়ে বলছেন, সখী!তোমার প্রাণনাথ তোমার শাশুড়ীকে একদিন বলেছিলেন=*
*কিবা ভক্ত কিবা বিষ্ণুপ্রিয়া কিবা তুমি।*
*যে ভজিবে কৃষ্ণ তার কোলে আছি আমি।।*
*(শ্রীচৈঃমঃ)*
*🍀অতএব সখী!তুমি সদাসর্বদা শ্রীকৃষ্ণ-ভজন কর। তোমার প্রাণবল্লভ নিজেই এসে দেখা দেবেন।এসো আমরা দুইজনে বসে মালা গাঁথি।দেখ,কত যুথী,যাতি,মালতী পুষ্পচয়ন করে এনেছি।সুন্দর করে মালা গেঁথে আজ শ্রীকৃষ্ণের কন্ঠে পরাইয়া দাও।শ্রীকৃষ্ণ-ভজনেই তুমি তোমার হৃদয়েশ্বরের দেখা পাবে।তাঁর উপদেশ মত শ্রীকৃষ্ণভজন কর।*
*সখি হে!হাম ইহ কছু নাহি জানি।*
*গৌর-চরণ-যুগ, বিমল সরোরুহ,*
*হৃদি করি অনুখণ ধ্যান।।*
*(গীতকর্তা ভুবনদাস)*
*🌺শ্রীমতী বিষ্ণুপ্রিয়া বললেন, আমি আমার প্রাণেশ্বর গৌরসুন্দর ভিন্ন অন্য কাউকেও জানি না। তিনিই আমার শ্রীকৃষ্ণ, তিনিই আমার ভজনধন।*আমার স্বামী ভজনই শ্রীকৃষ্ণ-ভজন।এইসব কথা শুনে আর কাঞ্চনা কিছু বলতে পারলেন না।বুঝলেন বিষ্ণুপ্রিয়ার হৃদয়ে গৌর বিরহানল প্রজ্বলিত হয়ে উঠেছে, এ সময়ে অন্য কোন কথা তাঁর কর্ণে প্রবেশ করবে না।কাঞ্চনা অতি চতুরা,অমনি নিজের কথা উল্টিয়ে নিয়ে বললেন,সখি! তোমার প্রাণবল্লভই তো শ্রীকৃষ্ণ,তা কি তুমি এতদিন বুঝতে পারো নাই?অন্যের কাছে তিনি আত্মগোপন করে থাকতে পারেন, তোমার কাছে তা পারেন না, তাই তোমাকে তিনি গৃহত্যাগের কিছুদিন পূর্বে স্বরূপ দেখিয়েছিলেন।তুমি সেই চতুর্ভূজ শঙ্খ,চক্র,গদা ও পদ্মধারী শ্রীভগবানের মূর্তি দর্শন করে কি বুঝতে পার নাই তোমার হৃদয়েশ্বর সামান্য মানুষ নহেন? তিনি ত্রিজগতের স্বামী, জগন্নাথ,সাক্ষাৎ শ্রীকৃষ্ণ।তিনিনিজে আত্মগোপন করে কৌশলে তোমাকে শ্রীকৃষ্ণভজন করতে বলে গেছেন।প্রিয় সখীর কথাগুলো শ্রীমতী অত্যন্ত মনোযোগ সহকারে শুনলেন, এবং ধীরে ধীরে উত্তর করলেন,সখী! আমার পতিদেবতাকে, আমার প্রাণবল্লভকে আমি মানুষ বলেই জানি।লোকে তাঁকে যাই বলুকনা কেন, তিনি আমার প্রাণবল্লভ সেই শচীমায়ের দুলাল গৌরহরি।সখি! আমার প্রাণগৌরকে তুমি শ্রীভগবান বলিও না,তাতে আমি সুখ পাই না। ভগবানকে পাওয়া বড়ই কঠিন। আমার হৃদয়ের ধন প্রাণনাথকেই যখন পেলাম না,তিনি আমার আপন ধন, আমার ঘরের ধন যখন পরের হল, তখন সেই অমূল্য ধন ভগবানকে পাবো কি করে? সোজা কথা আমি স্বামী ভিন্ন অন্য কিছু জানি না। আমার পতিদেবতায় আমার সর্বস্ব ধন।তিনি শ্রীকৃষ্ণই হন,আর শ্রীভগবানই হন, আমার কাছে তিনি সেই নবীন নাগর রসিকশেখর নটবর প্রাণবল্লভ শ্রীগৌরাঙ্গসুন্দর ভিন্ন আর কিছু নহে।*
*🙌জয় শ্রীগৌরাঙ্গসুন্দর-বিষ্ণুপ্রিয়ার জয়🙌*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৮. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya148.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
